বিনোদন ডেস্ক।।
আলোচিত চিত্রনায়িকা পরীমণি’র জন্মদিন ২৪ অক্টোবর। প্রতিবছর এই দিনটি খুব ঘটা করে আয়োজন করেন এই নায়িকা। এবারের জন্মদিন আয়োজনের কারা অতিথি হিসেবে থাকবেন সেই ইংগিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গল্প আকারে বুধবার (২০ অক্টোবর) একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। তাতে হ্যাশ ট্যাগ দিয়ে নায়িকা লিখেছেন ‘২৪ অক্টোবর ফ্যাক্ট’।
পরীমণি’ দেওয়া স্ট্যাটাসটি দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
এক লোক একটা আস্ত বড় গরু গ্রীল করে তার মেয়েকে বললেন- “আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো”
মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকলো- “আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য করো________!!
অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসলো। বাকিরা এমন ভাব করলো, যেনো তারা কিছু শুনতেই পায়নি !! যারা সাহায্যের জন্য আসলো তারা পেট পুরে মজাদার সেই খাবার খেলেন।।
বাবা আশ্চর্য্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন- “মা যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না!! আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায়??”
মেয়েটি উত্তরে বললো- “যারা এসেছে তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী!! তারা কিন্তু খাবার খেতে আসেনি। তারা এসেছে আমাদের বাড়ির আগুন নিভাতে। এরাই আমাদের আপনজন।।”
মূলত, যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি!! তারা তোমার আনন্দের অংশীদারী হওয়ার যোগ্যতাও রাখে না!!
স্ট্যাটাসটির মাধ্যমে এটাই বুঝা যায় যে, দুর্দিনে যারা পাশে ছিলেন তাদেরকে নিয়েই এবারের জন্মদিন পালন করবেন এই জনপ্রিয় অভিনেত্রী।











































