Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

27

নগর যুবলীগের শান্তি ও সম্প্রীতির র‌্যালি বৃহষ্পতিবার

খবর বিজ্ঞপ্তি

‘সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ’ শ্লোগানে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে খুলনায় ‘শান্তি ও সম্প্রীতির র‌্যালি’ করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস্্ পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ও প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল এর নির্দেশে এই কর্মসুচী গ্রহন করে নেতৃবৃন্দ। আগামী ২১অক্টোবর’২১ তারীখ বৃহষ্পতিবার দুপুর সাড়ে তিন টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে এই ‘শান্তি ও সম্প্রীতির র‌্যালি’ অনুষ্ঠিত হবে। উক্ত র‌্যালিতে খুলনা মহানগর ও এর আওতাভূক্ত থানা এবং ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের যথা সময়ে যথা স্থানে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার নির্দেশে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। উল্লেখ্য, গত মঙ্গলবার ১৮ অক্টোবর’২১ তারীখে ‘শান্তি ও সম্প্রীতির র‌্যালি’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈরী আবহাওয়ার কারনে কর্মসুচীটি স্থগিত করা হয়।

কেশবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত

আলমগীর হোসেন কেশবপুর

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে  সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল হাসান পিটু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, যুবলীগের আহবায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী । জাতির জনক বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে গেছেন এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বের মধ্যে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিতি লাভ করিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশের তি ও উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে এদেশে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামন্ডপে হামলা, হত্যা, অগ্নিসংযোগ দিয়েছেন এবং দেশে অশান্তি সৃষ্টি করছে। যারা দেশের ভাল চায়না তারাই দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ ও জাতির শত্রু। এসব ষড়যন্ত্রকারী, খুনি ও অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সকলকে সজাগ ও সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইকবাল, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, গৌরিঘোনা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, যুবলীগের যুগ্ন-আহবায়ক আবু সাঈদ লাভলু, ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক  হাবিবুর রহমান খান মুকুল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, গতকাল সোমবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর এক জরুরি সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে এই সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা পালন করার নির্দেশ দেন।

তথ্য প্রযুক্তি প্রশিক্ষণে ‘ডিজিটাল স্কলার’ এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

খবর বিজ্ঞপ্তি

আইটি পেশা এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল স্কলার’ এর ২ বছর পূর্তি হয়েছে। ২ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ঢাকার মিরপুরের ১০ নম্বর গোল চত্বর এর শাহ আলী প্লাজার লেভেল ১১ তে ‘ডিজিটাল স্কলার’ এর প্রধান কার্যালয়ে কেক কাঁটা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার এন আলম মুন্না, আইটি উদ্যোক্তা আরিফুর রহমান, খালিদ সাইফ, রিমানা জামান, রিয়াজ বিন খলিফা, নবী উল্লাহ মুনমুনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় বক্তারা বলেন, ‘ডিজিটাল স্কলার’ থেকে এ পর্যন্ত ২৮টি ব্যাচে ১২শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহন করেছেন। এছাড়াও ৬২ হাজার এর বেশি ডলার অর্জন করেছেন ফ্রি ল্যান্সিং এর মাধ্যমে শিক্ষার্থীরা। এদের ঢাকার বাইরে খুলনা, চট্টগ্রামসহ বিভাগীয় শহর গুলোতে শাখা ক্যাম্পাস চালু রয়েছে।

ঝিনাইদহে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

ঝিনাইদহ প্রতিনিধি

দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠির হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে ঝিনাইদহে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের পায়রা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, তৈয়ব আলী জোয়ার্দ্দার, ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকা, সাংগঠনিক সম্পাদক এম হাকিম বিশ্বাস, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সমাবেশে সাইদুল করিম মিন্টু বলেন, সকল ধর্মের মানুষের সহাবস্থানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করে আসছে। কিছু উন্নয়ন বিরোধী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সমাজে অরাজকতা সৃষ্টিকারী এসব ব্যাক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) খুলনা মহানগর শ্রমিক লীগের দোয়া মাহফিল আজ

খবর বিজ্ঞপ্তি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খুলনা মহানগর  শ্রমিক লীগের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে আজ বাদ আছর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে খুলনা মহানগর শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহবান জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া ।

সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর পিতার ইন্তেকালে মহানগর বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা ৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর পিতা মিয়া আব্দুল হামিদ ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর দুপুর ১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

রামপালে অতিবৃষ্টিতে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি আমন সব্জীর ক্ষতির আশংকা 

মেহেদী হাসান রামপাল

লঘুুচাপের কারণে টানা ৩ দিনের অতিবৃষ্টিতে  জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। মনুুুষের চলাচলে বিঘ্নিত হচ্ছে। আমন ও শব্জীর ক্ষেত তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। চরম ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষেরা।

উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, উজলকুড় ইউনিয়ন, রাজানগর ইউনিয়ন, রামপাল সদরের শ্রী কলস, ভূইয়ারকান্দর, বাশতলী, বাইনতলা, মল্লিকেরবেড়, ভোজপাতিয়াসহ বেশ কিছু এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কিছু মাছের ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, আমরা ক্ষেত্র সহকারী ও লীফদের মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য তথ্য চেয়েছি। মাঠ পর্যায়ে মৎস্য ঘের ও পুকুর পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরুপনের চেষ্টা চলেছে। 

আমন ধানের বেশ ক্ষতি হয়েছে। বিশেষ করে ফলন্ত ধানের পরাগায়ন মূহুর্তে অতিবৃষ্টি ও ঝোড়ো হওয়ায় বেশ ক্ষতি হয়েছে। বড়দিয়া গ্রামের কৃষক মোন্তজ মোল্লা জানান, ধান ফলে গেছে এমন সময় বৃষ্টি ও ঝড়ে বেশ ক্ষতি হয়েছে। অনেক ধান চিটা হওয়ার আশংকা করছেন তিনি।

এ ব্যাপার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল এর মুঠোফোনে কথা হলে তিনি জানান, ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য মাঠ পর্যায়ের উপর সহকারী কৃষি কর্মকর্তাদের দ্রুত তথ্য সংগ্রহের জন্য বলা হয়েছে। জলাবদ্ধতা না হলে সব্জির ক্ষতি হবে না, তবে আমনের কোন ক্ষতি হয়েছে কি না তা ও দেখা হচ্ছে।

নিম্ন আয়ের মানুষেরা পড়েছে বেশ ভোগান্তিতে। বিশেষ করে দিনমজুর ও খেতমজুররা চরম ভোগান্তিতে পড়ছেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

এ বিষয়ে রামপাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাম্প্রদায়িরক সম্প্রীতি নষ্টকারীদের এদেশে ঠাই হবে না

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশ হিন্দু, মুসলমান, বৈদ্ধ বা খ্রিষ্টান কোন একক জাতির নয়। এদেশ সবার, এই দেশ বাঙ্গালীর।এদেশে সাম্প্রাদিয়ক সম্প্রীতি নষ্টকারীদের ঠাই হবে। কোন ধর্মীয় মৌলবাদ এদেশের মাটিতে থাকতে পারবে না। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল মৌলবাদীকে এদেশ থেকে বিতারিত করবে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বাগেরহাট শহরের স্বাধনার মোড়ে আয়োজিত এই প্রতিবাদ সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, লিয়াকত হোসেন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা শিব প্রসাদ ঘোষ প্রমুখ।

এর আগে বাগেরহাট জেলা আওয়ামী লীগের রেলরোডস্থ কার্যালয়ের সামনে থেকে একটি শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাধনার মোড়ে এসে শেষ হয়।

বাগেরহাটে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের উপ শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট শহরের শহরের মিঠা পুকুর পাড়স্থ হায়দার প¬াজার ২য় তলায় এই উপশাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা রেজিস্টার মনিরুল হোসেন,বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার,প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক,বাগেরহাট ঠিকাদার কল্যান সমিতির সাধারন সম্পাদক আব্দুর রব, ব্যাংক কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহম্মেদ প্রমুখ। এছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হন ব্যাংকের এ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ শামসুল আরেফিন, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট  মোঃ মাসুদুর রহমান,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মোকাদ্দেস আলী,আবু বাইজিদ শেখ।ধ

স্মরণকালের জানাজা শেষে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পিতার দাফন সম্পন্ন

ফুলবাড়ীগেট প্রতিনিধি

প্রাকৃতিক দূর্যোগের মধ্যে গুড়ি গুড়ি বৃদ্ধি উপেক্ষা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সাবেক এমপি কারাবন্দী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পিতা মিয়া আব্দুল হামিদ (৯০) স্মরণকালের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যোহরবাদ শিরোমনি বাজার জামে মসজিদের পূর্ব পাশের চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবর রহমান। জানাজা শেষে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের হাজার হাজার নেতাকর্মী, ছেলে-মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন চোখের পানি ফেলে চির বিদায় দেন ‘ভালো মানুষ’ হিসাবে পরিচিত মিয়া আব্দুল হামিদকে। বেলা সাড়ে ৩টার দিকে শিরোমনি হাফিজিয়া মাদরাসায়  পিতা হাজী গোলাম নবী মিয়ার কবরের পাশে তিনি চির নিন্দ্রায় শায়িত হন।

সোমবার বাদ মাগরিব ঢাকার ধানমন্ডি ঈদগাহ মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন কারাবন্দি প্যারোলে মুক্তি পাওয়া তার জ্যেষ্ঠ পুত্র অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এরপর তার কফিন ঢাকা থেকে খুলনায় রওনা দেয়। রাত ৩টার দিকে তার কফিনবাহী এ্যাম্বুলেন্সটি শিরোমনিস্থ নিজ বাসভবনে এসে পৌছায়। মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও আত্মীয়-স্বজনরা তাকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় করেন।

সকাল ১১টার দিকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের প্রতিনিধিদল মরহুমের বাড়িতে পৌছান। এ সময় কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা মহানগরীর আমীর মাওলানা আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিনের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভুইয়া, ঢাকা উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ খান শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন ও সার্বিক খোজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাস্টার শফিকুল আলম, যশোর শহর শাখার আমীর গোলাম রসুল, ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, উত্তর জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর তাসলিম আলম, শ্রমিক নেতা আব্দুস সালাম, জামায়াত নেতা মুন্সি মঈনুল ইসলাম প্রমুখ।

পরে মরহুমের কফিন শিরোমনি বাজার মসজিদের পূর্ব পাশের চত্বরে নেয়া হয়। তার আগেই চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দেড়টার পরে মরহুমের মেঝ পুত্র অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও ছোট পুত্র মিয়া মুজাহিদুল ইসলামের পরিচালনায় জানাজা পূর্বে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, খেলাফত মজলিসের কেন্দ্রীয নায়েবে আমীর মাওলানা শাখাওয়াত হোসাইন, খুলনা মহানগরীর আমীর মাওলানা আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ খান, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভুইয়া, ঢাকা উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, মরহুমের ভাই মিয়া আব্দুল গফ্ফার। এ সময় নেতৃবৃন্দ মরহুম আব্দুল হামিদ মিয়ার জীবনের সকল নেক আমল আল্লাহ তায়ালা কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করার তৌফিক কামনা করেন। তার কারাবন্দী সন্তানসহ শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে হাজার হাজার নেতাকর্মী কাক ভেজা হয়ে পিনপতন নীরবতা পালন করে নেতাদের বক্তব্য শোনেন।

এরপর মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবর রহমান। জানাজায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, খেলাফত মজলিসের কেন্দ্রীয নায়েবে আমীর মাওলানা শাখাওয়াত হোসাইন, খুলনা মহানগরীর আমীর মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনাঞ্চল টিম সদস্য অধ্যাপক মশিউর রহমান ও মাওলানা আশেক এলাহি, উত্তর জেলা আমীর মাওলানা এমরান হোসাইন, নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, দক্ষিণ জেলা আমীর মাওলানা গোলাম সরোয়ার ও সেক্রেটারি এ্যাডভোকেট এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার ও সেক্রেটারি শহিদুল ইসলাম মুকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ খান, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভুইয়া, ঢাকা উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, যশোর শহর আমীর গোলাম রসুল ও সেক্রেটারি গোলাম  কুদ্দুস, নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি মাওলানা উবাইদুল্লাহ কায়সার, মাগুরা  জেলা আমীর অধ্যাপক এম বি বাকের ও সেক্রেটারি সাঈদ আহমেদ, বরিশাল আমীর জহির উদ্দিন বাবর ও সেক্রেটারি মাওলানা মতিয়ার রহমান, ঝিনাইদহ জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিউর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম, নায়েবে আমীর এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি ইউনুচ আলী, ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাস্টার শফিকুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর তাসলিম আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আব্দুস সালাম, খুলনা মহানগর বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম, আশরাফুল ইসলাম নান্নু, আসাদুজ্জামান মুরাদ, আওয়ামী লীগ নেতা শেখ মনিরুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইজের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, সহ-সভাপতি রাশিদুল ইসলাম, সাংবাদিক নেতা আব্দুর রাজ্জাক রানা, শেখ বদরউদ্দিন, শামসুল আলম খোকন, গাজী মাকুল উদ্দিন, শেখ শামসুদ্দিন দোয়া, সামছুল আলম খোকন, সাইফুল্লাহ তারেক, মাজহারুল ইসলাম, ফটো সাংবাদিক নেতা নাজমুল হক পাপ্পু, সেলিম গাজী, ওলামা মাশায়েখ নেতা মাওলানা মো. রহমাতুল্লাহ, অধ্যক্ষ এএফএম নাজমুস সউদ, আ ন ম আব্দুল কুদ্দুস, খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট শাহ আলম, এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, খান গোলাম রসুল, অধ্যাপক নজিবর রহমান, শেখ জাহাঙ্গীর আলম, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা হাফেজ নূরুজ্জামান নাবিল ও মোশাররফ হোসেন আনসারী, মহানগরী সভাপতি মো, আব্দুল আউয়াল ও সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, উত্তর জেলা জামায়াতের শেখ সিরাজুল ইসলাম, শেখ গাউসুল আযম হাদি, হাফেজ আমিনুল ইসলাম, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, এ্যাডভোকেট ফিরোজ কবির, এ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, এ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, আশরাফুল আলম, হাসান মাহমুদ টিটো, গাজী মোর্শেদ মামুন, জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সেক্রেটারি আব্দুল্লাহ আল এমরান, জামায়াত নেতা শামসুজ্জামান, অধ্যাপক সাইফুদ্দিন, আশিকুজ্জামান, জালালউদ্দিন, ডা. ফারুক, আশিকুল ইসলাম, নজরুল ইসলাম হান্নান, মাওলানা আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা জামায়াত নেতা শেখ নূরুল হুদা, অধ্যাপক সুজায়েত আলী, অধ্যাপক রেজাউল ইসলাম, অধ্যাপক আব্দুল জলিল, শামসুর রহমান, মাঈনুদ্দিন মাহমুদ, এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, ছাত্রশিবির নেতা মাসুমবিল্লাহ, মাগুরা জামায়াত নেতা মাওলানা ইব্রাহিম বিশ্বাস, মরহুমের ভাই মিয়া আব্দুল গফ্ফার, ছেলে মিয়া আবুল খায়ের, মিয়া মঞ্জুরুল ইসলাম, নাতি আরমান, ছালমানসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, যুবলীগ, ছাত্রলীগ, যুবদল, ছাত্রদল, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন।

জানাজা শেষে কফিন বেলা সাড়ে ৩টার দিকে শিরোমনি হাফিজিয়া মাদরাসায় নেয়া হয়। সেখানে নির্ধারিত স্থানে মরহুমের পিতা হাজী গোলাম নবী মিয়ার কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের হাজার হাজার নেতাকর্মী, ছেলে-মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন ও মাদরাসার ছোট ছোট হাফেজদের চোখের পানিতে চির বিদায় দেন ‘ভালো মানুষ’ হিসাবে পরিচিত মিয়া আব্দুল হামিদকে। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেও প্রিয় নেতার পিতার কবরে একটু মাটি দেয়ার জন্য কর্দমাক্ত মাঠে দীর্ঘক্ষন দাড়িয়ে থাকতে দেখা যায় নেতাকর্মী ও আত্মীয়-স্বজনদের। এ সময় তারা প্রিয় নেতা পিতার জন্য চোখের পানি ফেলে জান্নাতের সর্বোচ্চ মাকাম দানে আল্লাহর কাছে দোয়া করেন।

উল্লেখ্য, মিয়া আব্দুল হামিদ (৯০) ঢাকার কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর রোববার দুপুর দেড়টার দিকে তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মিয়া আব্দুল হামিদ মাসাধিকাল ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২০১৪ সালে তার হার্টের বাইপাস সার্জারি হয়। ২০১৬ সালে ফুসফুস ইনফেকশন হয়। ২০২০ সালে তার প্রস্টেস্ট অপারেশন করা হয়। গত সেপ্টেম্বরে তার সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে ছিলেন। সবশেষ ৯ অক্টোবর অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

পাইকগাছায় মাহিম নামে তৃতীয় শ্রেনী ছাত্র গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা

পাইকগাছা প্রতিনিধি।।

 পাইকগাছায় মাহিম (৯) নামে তৃতীয় শ্রেনী ছাত্র গলায় ওরনা পেচিয়ে আতœ হত্যা করেছে। সে পৌর সভার ৯ নং ওয়ার্ডের আবু জাফরের ছেলে। ঘটনাটি সকাল সাড়ে নয়টায় নিজ বাড়িতে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকরী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এলাকা বাসি ও থানা পুলিশ জানিয়েছেন, মঙ্গলবার সকালে পৌরসভার ইলেট্রিক মিস্ত্র আবু জাফরের ছেলে তৃতীয় শ্রেনী ছাত্র মাহিম সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফিরে ছোট বোন সহ কয়েক জন সহকর্মীর সাথে খেলছিল। তখন পিতা বাজারে দোকানে ও মাতা দুধ বিক্রির জন্য বাড়ির বাহিরে ছিল। এ সুযোগে খেলার সহপাঠিদের অন্য ঘরে পাঠিয়ে দিয়ে তাদের নিজ ঘরে বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করে। পাশের ঘর থেকে মৃত্যু ফাহিমের দাদী শব্দ শুনে এগিয়ে এসে তাকে ঝুলতে দেখে। তাকে নামালে দাদীর কোলেই সে মারা যায়। এ ঘটনায় পাইকগাছা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে সিটি মেয়র-এর বাণী

খবর বিজ্ঞপ্তি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এক বাণীতে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জন্ম শুধু মুসলমানদের জন্যেই নয়, সমগ্র মানব জাতির জন্য বয়ে এনেছিল সভ্যতার নবজাগরণ। অন্ধকারের বুকে জাগিয়ে ছিলেন সত্য ও সুন্দরের অম্লান দ্বীপশিখা। আইয়্যামে জাহেলিয়াতের অবসান ঘটিয়ে পরম করুণাময় আল্লাহতায়ালার বাণীতে উদ্বুদ্ধ করেছিলেন সমগ্র বিশ্বকে। মহানবী হযরত মুহাম্মদ (স.) এর পবিত্র জীবন ছিল বিশ্বের অবহেলিত, লাঞ্ছিত ও নিপীড়িত মানুষের উজ্জীবন ও উত্তরণের জন্য নিবেদিত। তাই এই পবিত্র দিনটিকে স্মরণ করে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে জেগে ওঠে জীবন বিকাশের চেতনা, সৃষ্টি হয় নবতর উদ্দীপনা। এ কারণেই শেষ নবী হিসেবে যে বাণী তিনি প্রচার করেছিলেন তা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আজও ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে।

সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় মহানবী (স.) এর অমর শিক্ষা এবং তাঁর প্রদর্শিত পথে অগ্রসর হয়ে মানব জাতির কল্যাণে কাজ করার জন্য সিটি মেয়র তাঁর বাণীতে সকলের প্রতি আহবান জানান।

সচেতনতাই করোনা মহামারী থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

ক্ষুদে ডাক্তার কর্তৃক খুলনা মহানগরীর শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ২০২১ সফল করার লক্ষ্যে এক এ্যাডভোকেসি সভা মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র শিশুদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলতে স্বাস্থ্য অধিদপ্তরের গৃহীত এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জাতির ভবিষ্যৎ প্রজন্মের বৃহত্তর স্বার্থে এ কর্মসূচির সফল বাস্তবায়ন দরকার। এ জন্য তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সিটি মেয়র করোনা সংক্রমণ হ্রাস পাওয়ায় নগরবাসীর মধ্যে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি অনুসরণে শিথিলতার বিষয়ে উল্লেখ করে বলেন, সকলের সচেতনতাই আমাদের এ মহামারী থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

উল্লেখ্য, আগামী ২৩ থেকে ২৯ অক্টোবর মহানগরীর শিক্ষার্থীদের জন্য এ স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পরিচালিত হবে বলে সভায় জানানো হয়। মহানগরীর ১’শ ৪২টি প্রাথমিক বিদ্যালয় ও ৫৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৮ হাজার ৬’শ ২ জন শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।

খুলনার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ জসীম উদ্দিন হাওলাদার, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, বিভাগীয় শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

সাংবাদিক জাহাঙ্গীরে মহিলাদের নিয়ে পৃথক উঠান বৈঠক

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম মঙ্গলবার পৃথক দুটি উঠান বৈঠক করেন। বিকেল ৪ টায় চর ডুমুরিয়ায় মহিলাদের নিয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খিজির বিশ্বাস, হোসেন শেখ , আকবর শেখ, সোনিয়া বেগম, মেহেরুন বেগম, তাছলিমা বেগম, ফরিদা বেগম, ইয়াছমিন, নাজমা বেগম, মনিরুল ইসলাম মনা, রঞ্জিতা বেগম, বিল্লাল হোসেন,লোকমান হোসেন, জামির হোসেন, মসলেম হোসেন, ইয়াছিন আলী প্রমুখ। পরে সন্ধ্যায় মহিলাদের নিয়ে অপর একটি উঠান বৈঠক মির্জাপুর উত্তর মাথায় অনুষ্ঠিত হয়। এছাড়া সকালে তিনি ডুমুরিয়ায় অসুস্থ ইছহাক গাজী ও শেখ আবু বক্কারকে দেখতে যান। দুপুরে খুলনা সাংবাদিক ইউনিয়নের এক মতবিনিময় সভায় বক্তৃতা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন পঞ্চানন মন্ডল, দিবাশীষ মন্ডল, মুজিবুর রহমান মোড়ল, শাহাজান শেখ, আজমত শেক, রিজাউল শেখ, রফিকুল মোড়ল, জাহাঙ্গীর মোড়ল, নওশের সরদার, সোহাগ গাজী, খান মহিদুল অশোক মন্ডল, আরিফুজ্জামান নয়ন, ইসলাম, রাব্বি শেখ, হারুনুর রশীদ বাবু,বাধন ম-ল, এস কে বাপ্পী, ইয়াছিন মোড়ল, ফেরদৌস শেখ প্রমুখ।

শেখ হাসিনার বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই: শেখ হারুন

খবর বিজ্ঞপ্তিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে আজ বিশ্ব দরবারে তুলে ধরেছেন। জাতির পিতা এদেশে কখনও সাম্প্রদায়িকতাকে স্থান দেননি। তার সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলায় সাম্প্রদায়িকতার কোন স্থান নাই। আজ দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য, দেশের মানকে বিশ্ববাসীর কাছে কুলসিত করার জন্য একটি কুচক্রি মহল আজ এই ধরনের ঘৃন্য কাজে লিপ্ত হয়েছে। আমাদের এই কুচক্রি মহলটিকে চিহিৃত করতে হবে। যে কোন মুল্যে এই উগ্র-সাম্প্রদায়িকতাকে রুখতে আমাদের ঐক্যবদ্ধ ভাবে   স্ব স্ব এলাকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন ক্রমেই হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আমরা নষ্ঠ হতে দেব না। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা কর্মসুচিতে সবাপতির বক্তব্যে একথা বলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারনুর রশীদ। খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. এম এম মুজিবর রহমান, বিএমএ সালাম, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অসিত বরণ বিশ্বাস, শিউলি সরোয়ার, জাহাঙ্গীর হোসেন মুকুল, মোঃ জামিল খান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়কদ্বয় মোঃ মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, যুবনেতা মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, রেজাউল করিম রেজা, তালিউর রহমান সানি, বিবেকানন্দ রায়, শামীম হাসান তুহিন, আল মোমিন লিটন, রাসেল ভুলু, ফেরদৌসুর রহমান, জিএম রেজা, চৌধুরী মিলন, অজয় নন্দী, চঞ্চল রায়, আমির মুমেন রানা, তানভীর রহমান আকাশ, আশিক তানভীর, কাজী নাজিব প্রমুখ।

ফকিরহাটে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ উপলক্ষে উপজেলা কৃষি অফিসের আয়োজনে আলোচনা সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অভিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, সার ডিলার তুষার কান্তি কুন্ডু, কৃষক প্রতিনিধি শেখ আব্দুল মুনসুর প্রমূখ। এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ মন্ডল, বিপুল পাল, বিপ্লব দাশ ও সোলায়মান আলী সহ সার ডিলার ও কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। ##

ফকিরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় ইউএনও এর নিজস্ব কার্যালয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফরুকুল ইসলাম ওমর, লখপুর ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক উন্মুক্ত আলোচনা করে বেশ কয়েকটি সিধান্ত গ্রহন করা হয়। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক প্রধানরা উপস্থিত ছিলেন।

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সাতক্ষীরায় “সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানের সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সাতক্ষীরায় “সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে জেলা মহিলা আওয়ামীলীগ। সংগঠনটির আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভা যাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা’র সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা প্রমুখ।

প্রধান অতিথি এমপি রবি বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট  করে দেশের ক্ষতি ও উন্নয়ন বাঁধাগ্রস্থ হয় এমন কোন উস্কানীমূলক বক্তব্য দেওয়া দেওয়া যাবেনা। যারা দেশের ভাল চায়না তারাই দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ ও জাতির শক্রু। এজন্য সকলকে সজাগ ও সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান তিনি। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে গেছেন এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বের মধ্যে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিতি লাভ করিয়েছেন।” পরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে একটি শান্তি শোভাযাত্রা বের হয়।

এদিকে, দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে জেলা যুবলীগ নেতা মহী আলমের নেতৃত্বে একটি মানববন্ধন অনুষ্ঠিত।

টানা বৃষ্টিতে ডুবলো সাতক্ষীরার নিম্নাঞ্চল : পানিবন্দি শত শত পরিবার

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

কয়েকদিনের টানা বৃষ্টিতে ডুবেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল । গত ১৮ অক্টোবর সকাল ৬ থেকে ১৯ অক্টোবর সকাল পর্যন্ত টানা বর্ষণে সাতক্ষীরার সদর, তালা, কলারোয়া, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার নিম্নাঞ্চলের বিস্তির্ণ এলাকা পাাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে সাতক্ষীরা পৌরসভার নিম্নাঞ্চলও। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। ভেসে গেছে জমির ফসল, আমন বীজতলা, মাছের ঘের ও পুকুর।

এতে চরম দুর্ভোগে পড়েছেন নি¤œ আয়ের মানুষগুলো। বিশেষ করে দৈনন্দিন উপার্জনের উপর নির্ভরশীল দরিদ্র পরিবারগুলো নিদারুন কষ্টে পড়েছেন। বৃষ্টির কারণে উপার্জন বন্ধ থাকায় স্ত্রী-সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর, ফিংড়ি, ব্রহ্মরাজপুর, লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা ইউনিয়নের অধিকাংশ বিলগুলোতে সদ্য রোপা আমন ও বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। শতাধিক মাছের ঘের ও পুকুর ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া নিম্ন অঞ্চলের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে পানি উঠেছে।

সাতক্ষীরা পৌর সভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা নবাব আলী জানান, গত ২৪ ঘন্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পৌর এলাকার মধুমল্লার ডাঙ্গী, কামালনগর, ইটাগাছা, খড়িবিলা, বদ্যিপুর কলোনী, শহরতলীর বকচরা, কাশেমপুর, সরকারপাড়া, আমতলার মোড় সবই এখন পানিতে তলিয়ে রয়েছে। পানি অপসারনের কোন পথ না থাকায় বৃষ্টির পানি বাড়িঘরে উঠতে শুরু করেছে। সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া প্রাণসায়ের খালও পানি টানতে পারছে না।

ভ্যান চালক মনিরুল ইসলাম বলেন, রোজগার করতে না পারলে সংসার চলে না। গতকাল থেকে টানা বৃষ্টিতে ভ্যান নিয়ে শহরে বের হলেও কেউ ভ্যানে উঠেনি। ফলে খালি হাতেই গতরাতে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছি। আজও ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে। যাত্রীরা কেউ ভ্যানে উঠতে চান না। সকলেই ইজিবাইকে উঠে। বৃষ্টির কারনে আমরা চরম ভোগান্তিতে পড়েছি।

দ্বীন মজুর শামসুর রহমান বলেন, প্রতিদিন সকালে সাতক্ষীরা শহরের পাকাপুলের মোড়ে গিয়ে কাজের জন্য বসে থাকি। সেখান থেকে কাজের চুক্তিতে কাজ করি জীবিকা নির্বাহ করি। কিন্তু বৃষ্টির কারনে দুই কেউ কাজে নিতে আসেনি। ফলে চরম দুর্ভোগে পড়েছি আমরা।

এর আগে গত ২৭ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত টানা ভারি বর্ষণে সাতক্ষীরা জেলা শহরসহ জেলার প্রায় প্রতিটি উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়। সে সময় গদাইবিল, ছাগলার বিল, শ্যাল্যের বিল, বিনেরপোতার বিল, রাজনগরের বিল, মাছখোলার বিল সহ কমপক্ষে ১০টি বিলে পানিতে তালিয়ে যায়। এসব বিলের শত শত বিঘা মাছের ঘের ভেসে গেছে। বেতনা নদী তীরবর্তী এই বিলগুলির পানি নদীতে নিষ্কাশিত হতে পারছে না। এই পানি পৌরসভার দিকে এগিয়ে আসছে। অতিবৃষ্টিতে গ্রামাঞ্চলের সব পুকুর পানিতে তলিয়ে গেছে। এছাড়া কাচা ঘরবাড়ি রয়েছে ঝুকির মধ্যে। সবজি ক্ষেত গুলি পানিতে টইটুম্বুর করছে। এখনো পর্যন্ত সে সব এলাকার পানি নিস্কাশিত হয়নি। এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছিলেন। এর মধ্যেই আবারো গত ২৪ ঘন্টার টানা বর্ষনে সে দুর্ভোগ আরো দ্বিগুন বাড়িয়ে দিয়েছেন। এছাড়া তালার ইসলামকাটি, কুমিরা, পাটকেলঘাটা, মাগুরা, আশাশুনির প্রতাপনগর, আনুলিয়া, খাজরা, বড়দল, শ্রীউলা, আশাশুনি সদর, দরগাহপুর, কাদাকাটিসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে থৈ থৈ করছে। শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, কাশিমাড়ি, বুড়িগোয়ালিনী, কৈখালি, রমজাননগরসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানান স্থানীয়রা। কালিগঞ্জ উপজেলার মৌতলা, মথুরেশপুর, ভাড়াশিমলাসহ বিভিন্ন ইউনিয়নের মাছের ঘের ও পুকুর পানিতে ডুবে গেছে বলে খবর দিয়েছেন স্থানীয়রা।

অন্যদিকে,ঘুর্ণিঝড় ইয়াশের প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে বেঁড়িবাধ ভেঙ্গে প্লাবিত হওয়া আশাশুনির প্রতাপনগরের মানুষের দু:খ কষ্টকে আরো বাড়িয়ে দিয়েছে টানা বৃষ্টি। একদিকে নদীর পানিতে তলিয়ে রয়েছে পুরো ইউনিয়ন। অন্যদিকে টানা বৃষ্টিতে আরো পানি বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে সেখানকার বানভাসী মানুষগুলো।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, নিম্নচাপের সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সাতক্ষীরায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দুদিন এভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানান তিনি। তবে পরশু থেকে বৃষ্টিপাত কমতে পারে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুল ইসলাম বলেন, এই বৃষ্টি ৭১০ হেক্টর আমনের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এছাড়া ১০২ হেক্টর শাক-সবজির ক্ষতি হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মনে অঅগামী ২১ অক্টোবর থেকে বৃষ্টিপাত কমতে পারে। সেক্ষেত্রে এই বর্ষনে কৃষির উপর খুব বেশি প্রভাব পড়বে না বলে জানান তিনি।

বটিয়াঘাটায় প্রশাসনের আয়োজনে সকল ধর্মের প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে সকল ধর্মের প্রতিনিধিদের সমন্বয়ে এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার বেলা ১২ টায়   স্থানীয় পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের পুরোহিত ও বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম এবং খ্রীষ্টান ধর্মের পালকবৃন্দদের নিয়ে দুর্গা পূজা পরবর্তী সহিংসতা প্রভাব যাতে এ উপজেলায় না পড়ে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সে লক্ষ্যে উক্ত সভার আয়োজন করা হয় । সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, ইউপি চেয়ারম্যান  মনোরঞ্জন মন্ডল । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত বাংলাদেশ হিন্দু মহাজোটের উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ মল্লিক, পুজা উদযাপন পরিষদের নেতা বিধান চন্দ্র রায়, অবঃ পুলিশ কর্মকর্তা নিখিল মন্ডল,  ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, হিন্দু যুব-মহাজোটের খুলনা জেলার সাধারণ সম্পাদক পরাগ রায়, সাবেক ইউপি সদস্য খোকন মল্লিক, ওয়ার্ড আ’লীগের সভাপতি নিত্যানন্দ বৈরাগী, বাজার মসজিদের ইমাম হাফেজ মাহাবুবুর রহমান, মাওঃ মেজবাউদ্দীন, হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, মাওঃ ইউনুচ আলী, হাফেজ মোঃ নাজমুল ইসলাম,ইমাম মোস্তাফিজুর রহমান, মোঃ বেলাল হুসাইন প্রমূখ । সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বটিয়াঘাটায় যাতে করে  সাম্প্রদায়িক সম্প্রীতি  বজায়ে থাকে সে লক্ষ্যে  সকলের সহযোগিতা কামনা করা হয়।

ইমরুল খানকে নৌকার মাঝি হিসাবে দেখতে চান মাউলী ইউনিয়নবাসি

মোঃ আবু তাহের, নড়াইল

আসন্ন তৃতীয়-ধাপে ইউপি নির্বাচনে কালিয়া উপজেলার ৪ নং মাউলী ইউনিয়নে মোঃ ইমরুল খানকে নৌকার মাঝি হিসাবে দেখতে চান ইউনিয়নবাসি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে কালিয়া উপজেলার ১২ টি ইউনিয়ন, প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় ৪ নং মাউলী ইউনিয়নের চেয়ারম্যান পদ-প্রার্থী হিসাবে প্রচার-প্রচারণা, গনসংযোগ মতবিনিময় সভা, উঠান বৈঠক সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন মাউলী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পদক, কাঠাদুরা দারুল জান্নাত মাদ্রাসার সাধারন সম্পদক, কাঠাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি, মহাজন বাজার পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, তরুন সমাজ সেবক সাধারণ জনতার সুখ-দুঃখের সারথি মোঃ ইমরুল খান। মোঃ ইমরুল খান ইউনিয়নবাসির উদ্দেশ্য বলেন, আমাকে যদি জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক দেন, আমি মাউলী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, দূর্নিতীমুক্ত এবং আধুনিক ইউনিয়ন গড়ে তোলার জন্য দিন-রাত কাজ করে যাব ইনশাআল্লাহ। এদিকে হাটে-বাজারে পাড়া-মহল্লায় চায়ের দোকানে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিভিন্ন বয়সি ভোটারদের। যোগ্য প্রার্থীদের পাশে চান সাধারণ ভোটাররা। এদিকে মাউলী ইউনিয়নের বেশিরভাগ মানুষের প্রিয় ও পরিচিত মুখ তরুন সমাজ সেবক মোঃ ইমরুল খান। অনেকেই মনে করেন ইমরুল খান চেয়ারম্যান হলে ইউনিয়নের অনেক উন্নয়ন হবে, কারন তিনি চেয়ারম্যান না-হয়েও সবসময় সাধারণ মানুষের বিপদে আপদে পাশে দাড়ান। অসহায় অবহেলিত মানুষদের সাধ্যমত সাহায্য ও সহযোগিতা করেন। মহামারী করোনার শুরু থেকেই ইউনিয়নের কর্মহীন মানুষদের মাঝে মাঝেই খাদ্য ও নগদ অর্থ দিয়ে পাশে দাড়িয়েছেন। এমন মানুষ চেয়ারম্যান হলে অবশ্যই ইউনিয়নের উন্নয়ন হবে এতে কনো সন্দেহ নেই। জননেত্রী শেখ হাসিনার কাছে ৪নং মাউলী ইউনিয়নবাসি জোর দাবি জানান, মোঃ ইমরুল খানকে নৌকা প্রতিক দেওয়া হোক।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখে দেওয়ার আহবান খুবি শিক্ষক সমিতির

খবর বিজ্ঞপ্তি

সম্প্রতি কুমিল্লা ও রংপুরসহ দেশের কয়েকটি স্থানে বর্বোরচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও সংঘাত উসকে দেওয়ার ঘৃণ্য অপপ্রয়াস শুরু হয়েছে। খুলনা  বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি জানায়। একই সাথে দৃঢ়ভাবে আহবান জানায়, যারাই ধর্মকে পুঁজি করে ও ধর্মের অপব্যাখা করে দেশকে অস্থিতিশীল করছে, সেসব অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বাস করে, পারস্পরিক সম্প্রীতির বন্ধন ও সৌহার্দ্যই পারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখে দিতে।

সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ খুবির স্বাধীনতা শিক্ষক পরিষদের

খবর বিজ্ঞপ্তি

সাম্প্রতিক শারদীয় দুর্গোৎসবে কুমিল্লার একটি পূজা ম-পের ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর যে সন্ত্রাসী হামলা, মন্দির-পূজা ম-প, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক। এই পরিকল্পিত সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক পরিষদ। মঙ্গলবার সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আমরা ব্যথিত হৃদয়ে লক্ষ্য করছি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলমান এই সহিংসতা বন্ধে সরকারকে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান এবং সাম্প্রদায়িক হামলার বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে অনুরোধ জানাচ্ছি। এছাড়া যেসব বক্তব্য হিংসা ও বিদ্বেষকে উস্কানি দেয় এবং ধর্মের নামে মানুষের মাঝে বিভক্তির সৃষ্টি করে সেসব প্রচার অবিলম্বে বন্ধ করতে সরকার যথাযথ ব্যবস্থা নিবে মর্মে স্বাধীনতা শিক্ষক পরিষদ আশাবাদ ব্যক্ত করছে।

বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে মেডিক্যাল ও বিসনেস পাসপোর্ট যাত্রী যাতায়াত

বেনাপোল প্রতিনিধি

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে বেড়েছে পাসপোর্ট যাত্রী যাতায়াত । যাত্রীদের অধিকাংশই বিসেনেস ও মেডিকেল ভিসা নিয়ে যাতায়াত করছে ভারতে। স্বাস্থ্যবিধি মেনেই বাংলাদেশী যাত্রীরা যাচেছ ভারতে। চলতি অক্টোবর মাসের প্রথম ১৮ দিনে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে যাতায়াত করেছেন ১৯ হাজার ৪শ’ ৮০ জন যাত্রী। যাদের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে গেছেন ১০ হাজার ৩শ’ ৮ জন। ভারত থেকে এসেছেন ৯ হাজার ১৭২ জন।

কাস্টমসও বন্দর সূত্র জানায়, করোনার মহামারির কারণে বেনাপোল স্থলবন্দরে কয়েক দফা বন্ধ করে দেওয়া হয় ভারত –বাংলাদেশের মধ্যে যাত্রী চলাচল। ফলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় ভূতড়ে পল্লীতে পরিনত হয়। সম্প্রতি ভারত সরকার শুধুমাত্র বিসনেস ও মেডিকেল ভিসা চালূ করায় বেড়ে যায়া যাত্রী চলাচল। ফলে ফিরে আসে প্রাণ চাঞ্চল্য।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, সম্প্রতি মেডিকেল ও বাংলাদেশে ভারতের বিভিন্ন প্রকল্পে চাকরিরত যাত্রীদের চলাচলের অনুমতি মেলার পরও যাত্রী চলাচল ছিল প্রতিদিন ২৫০ জন। কারণ যাত্রীদের ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশন থেকে অনুমতিপত্র লাগতো। এছাড়া যাত্রীদের নিচ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হতো।

তবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশন থেকে ভারত ভ্রমনের অনুমতি নেওয়ার বিষয়টি তুলে নেওয়ায় বেড়েছে যাত্রী সংখ্যা ।

সূত্র জানায়, গত ১ অক্টোবর ১৩৫৭ জন, ২ অক্টোবর ১২৬৭ জন, ৩ অক্টোবর ১১৬৫ জন, ৪ অক্টোবর ১২৯৯ জন, ৫ অক্টোবর ১২৩৫ জন, ৬ অক্টোবর ১২৮৬ জন, ৭ অক্টোবর ১০৩২ জন, ৮ অক্টোবর ১০১০, ৯ অক্টোবর ১০৮০, ১০ অক্টোবর ১০৫১ জন, ১১ অক্টোবর –৯২২ জন,  ১২ অক্টোবর-৮৯০ জন,  ১৩ অক্টোবর ৮৪০জন, ১৪ অক্টোবর-১২২৩ জন ,১৫ অক্টোবর ৮৪৩ জন , ১৬-অক্টোবর-৯৮০ জন , ১৭ অক্টোবর-১০০০ জন, ১৮ অক্টোবর-৯৮০ পাসপোর্টযাত্রী বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাতায়াত করেছেন ভারতে।

যশোরের শাহআলম, ঢাকার ওবায়দুর রহমান , ও খুলনার বাবলুর রহমান জানান, আমরা এর আগেও যাতায়াত করেছি। আগে চেকপোস্ট এলাকায় প্রবেশমুখে বহিরাগত কিছু দালাল উৎপাত করত। সম্প্রতি এ উৎপাত চোখে পড়ছে না।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু আহমেদ বলেন, যাত্রীসেবা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কেউ যাতে এখানে হয়রানির শিকার না হন সেজন্য সকল অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোনো বহিরাগত দালালের উৎপাতের অভিযোগ পাওয়া যায় তাকে থানায় সোপর্দ করা হবে। বিশেষ করে ভারতে নারী শিশু পাচার বন্ধে জোর তৎপরতা অব্যাহত আছে। আমি যোগদানের আগে এ পথে ১০ হাজারের বেশী যাত্রী চলাচল করেছে। ট্যুরিস্ট ভিসা ছাড়লে আশা করছি এ সংখ্যা আরও দ্বিগুন হবে।

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

আজ বুধবার পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

কালীগঞ্জে নিখোঁজের ৭ দিন পরে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ॥

নিখোঁজের ৭ দিন পরে ইকরামুল (২৫)  নামের এক ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার করেছে ঝিনাইদহ কালীগঞ্জের থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ঝিনাইদহের আড়পাড়া –কালীগঞ্জ ভায়া গাজিরবাজার সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইমামুল ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্যার ছেলে। মঙ্গলবার সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। ইকরামুল গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলো। লাশ দেখে পরিবারের লোকজন শনাক্ত করে। নিখোঁজের ৭ দিনে তার মোবাইলসেটটিও বন্ধ ছিলো। এরপর গতকাল নিঁেখাজের মঙ্গলবার সকালে জেলার কালীগঞ্জ উপজেলার রাকড়া মাঠের মধ্য থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

ইকরামুলের বড় ভাই রবিউল ইসলাম জানান, আজ থেকে ৭ দিন আগে ইকরামুল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন রাত ৮টার দিকে তার সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে  ইকরামুল জানায় যাত্রী নামিয়ে বাড়ি ফিরছি। কিন্ত ফেরেনি সে। তার মোবাইল সেটটিও পরে বন্ধ ছিল। বাধ্যহয়ে পরের দিন ঝিনাইদহ সদর থানায় সাধারন ডাইরী করা হয়। এর ৭ দিন পরে ইজিবাইকবিহীন ইকরামুলের গলিত লাশ উদ্ধার হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি তদন্ত মতলেবুর রহমান জানান, নিখোঁজ ইকরামুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করতে পারে দূর্বৃত্তরা। তারা তাকে হত্যা করে রাস্তার পাশের জঙ্গলের নিকটবর্তী ধানক্ষেতে ফেলে রেখে গেছে। যা এতোদিন কোন মানুষের দৃষ্টিগোছর হয়নি। তবে গত রাতের বৃষ্টি ও বাতাসে ধানগাছ মাটিতে পড়ে গেলে সকালে তা মানুষের চোখে পড়েছে। তবে- পরে তদন্ত শেষে সঠিক তথ্য বেড়িয়ে আসবে।  

মানষিক প্রতিবন্ধি হাসানের ১৯ বছরের শিকলবন্দি জীবন

সাবজাল হোসেন,কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥

মানষিক প্রতিবন্ধি হাসান যা বলে,তা কিছুই বোঝা যায় না। তবুও সারাক্ষন মুখে বিড়বিড় শব্দে কি যেন বলতে থাকে। ক্ষুধা থাক আর না থাক-  খেতে দিলেই খায়। আর না দিলে নিজের ক্ষুধার কথা ক্উাকে বলতে পারেনা। দেখতে শান্ত প্রকৃতির। তবে তার সামনে কেউ চোখ রাঙালে খবর আছে। তার ওপর নিমিষেই বিষমভাবে চটে যাবে। এমনকি সে নাগালে পেলে হাতে যা থাকে তাই দিয়ে মারধরও শুরু করে। তার নিয়ে পরিবারের সবচেয়ে বড় সমস্যা হলো সুযোগ পেলেই রাস্তা বেয়ে চলে যায় যেদিকে মন চায়। তখন আর পরিবারের সদস্যদের ভোগান্তির শেষ থাকে না। কয়েকদফা কিছুদিনের জন্য হারিয়েও গেছে। এমন হলে সংসারের কাজ ফেলে কেইবা দিনরাত নজরদারিতে রাখবেন। তাই তার পায়ে শিকল বেধে রেখেছেন।  এভাবে চলছে প্রায় ১৯ বছর। শিশুকালের ভুল চিকিৎসায় আর ভালো হয়নি হাসান।

সরেজমিনে হাসানের বাড়িতে গেলে দেখা যায়, একটি ঘরের বারান্দায় ঘরের পিলারের সাথে শিকলে বাধা রয়েছে। ভালোমন্দ জ্ঞান নেই তার। তাই সারা শরীরে ধুলা, বালি মাখা। এ মানষিক প্রতিবন্ধি হাসান ঝিনাইদহ কালীগঞ্জের নাকোবাড়িয়া গ্রামের কৃষক রেজাউল ইসলামের ছেলে।

অসহায় হাসানের বাবা রেজাউল ইসলাম জানান, তিনি একজন হতদরিদ্র কৃষক পরিবারের মানুষ। অনেক আদরের বড় সন্তান হাসানের বয়স যখন মাত্র ২ থেকে আড়াই বছর তখন শিশু হাসানের ঠান্ডাজনিত পরিহাসে আজ সে মানষিক প্রতিবন্ধি। অথচ সে সময়ে চিকিৎসকের কাছে নিয়েও গিয়েছিলেন। ওই থেকে শুরু। ভাগ্যের নির্মম পরিহাসে ভালো হয়নি হাসান। এখন হাসান ২৫ বছরের সুঠমদেহের শক্তিধর যুবক। কিন্ত সামর্থ না থাকায় সে আর মনে হয় ভালো হবেনা । তিনি বলেন, ২ ছেলে ১ মেয়ে তার। হাসান সবার বড়। ছোট ছেলে তরিকুল ইসলাম মালেয়েশিয়া প্রবাসী। আর মেয়ে তানজিলা মাদ্রাসার শিক্ষার্থী। হাসানের চিকিৎসায় সংসারের সবকিছু শেষ করেছেন। এখন অনাহারে অর্ধাহারে দিন কাটে তাদের। শৈশব থেকে এ এলাকার অনেক ডাক্তারকে হাসানকে দেখিয়েছেন। কিন্ত ভালো হয়নি হাসান। অনেক চিকিৎসক বলেছেন উন্নত চিকিৎসা করাতে পারলে হয়তো হাসানের অবস্থার উন্নতি হতে পারে। কিন্ত কোথায় পাবো টাকা। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন,কাজ না করলে পেট চলেনা। আবার হাসানকে ছেড়ে দিলে হারিয়ে যাওয়ার ভয়ে তাকে রাতদিন শিকলে বাধা থাকে। বাড়ি ফিরে সন্তানের মুখের দিকে মায়াবিভাবে তাকিয়ে থাকা দেখলে পৃথিবীর কিছুই আর ভালো লাগেনা।

মা শুকুরন নেছা জানান, নিজের গর্ভের বড় সন্তানটির পেছনে সবকিছু বেচাকেনা করে শেষ করেছেন। তারপরও অবস্থার উন্নতি হলে মনের স্বান্ত¦না থাকতো। তাই মাঝেমধ্যে খুব চিন্তা করি যে রশি দিয়ে পশু প্রাণী বেধে রাখা হয়। তা দিয়ে আমার সন্তানকে কমপক্ষে ১৯ বছর বেধে আটকে রাখা হচ্ছে। সন্তানের মা বাবা হয়ে সহ্য করা যায় না। অসহায় সন্তানের মুখের দিকে তাকালে কষ্টে বুক ফেটে যায়।

বাড়ির সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশি শাহানাজ খাতুন জানান, পরিবারের বড় সন্তান হওয়ায় হাসান ওই বাড়ির সবচেয়ে আদরের ছিল। জন্মের পর হাসান সুস্থ ছিল। কিন্ত শিশু বয়সে হঠাৎ অসুস্থ হলে তারা সাধ্যমত চেষ্টাও করেছে। বড় সন্তান তাই তার বাবা মায়েরও তাকে ঘিরে অনেক স্বপ্ন ছিলো। কিন্ত তার অবস্থাটা আজ এমন। চিকিৎসায় বাবা মা সবকিছু হারিয়েছেন। এখন তাদের অনাহারে অর্ধাহারে দিনকাটে।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন মন্ডল বলেন, দরিদ্র কৃষক পরিবারের সন্তান হাসান। ছেলেটির কষ্ট দেখলে খারাপ লাগে। তাই গত বছর তার একটি প্রতিবন্ধী কার্ড করে দিয়েছেন তিনি। অস্বচ্ছল পরিবারে একটা প্রতিবন্ধি সন্তান থাকলে কষ্টের আর সীমা থাকে না। আবার কোন সুযোগ সুবিধা আসলে তার ব্যাপারটা অগ্রাধিকার দেয়া হবে।

কুয়েটে পবিত্র “ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)” বিভিন্ন কর্মসূচী গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ পবিত্র “ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)” যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ২০ অক্টোবর বুধবার পবিত্র “ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)” এর দিন সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। আসর বাদ বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও দোয়া মাহফিল । অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর, সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ সুধীজন উপস্থিত থাকবেন।

পবিত্র “ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)” উপলক্ষ্যে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

খুলনা প্রেসক্লাবের আয়োজনে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হবে

খবর বিজ্ঞপ্তি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বুধবার বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও ইউজার সদস্যদেরকে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

টানা বৃষ্টিতে মোংলা বন্দরে সকল বিদেশী জাহাজের কাজ বন্ধ, তলিয়ে গেছ ৪৯৫টি চিংড়ি ঘের

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

টানা বৃষ্টি, বাতাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আজ মঙ্গলবার মোংলা বন্দরের আউটারবার ও ইনারবারে অবস্থানরত ২০ টি বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দর জেটির কন্টেইনার ও কার ইয়ার্ডের কাজ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, বৃষ্টিতে আজ বন্দরে অবস্থানরত জাহাজের কাজ বন্ধ রয়েছে। তবে জেটিতে কাজ চলছে। আবহাওয়া ভাল হলে পুনরায় জাহাজের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় সোমবার মোংলা সমুদ্রসহ উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সর্তক সংকেত জারি করে আবহাওয়া অফিস, যা আজও বহাল রয়েছে। তবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিরাজমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সিগনাল কমবে না উঠে যাবে তা জানা যাবে মঙ্গলবার বিকেল নাগাদ বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

মোংলা বন্দর ব্যবহারকারী মেসার্স নুরু এন্ড সন্সের মালিক এইচ এম দুলাল ও মায়া এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব হাসান বলেন, বৃষ্টিতে জাহাজের কাজ বন্ধ থাকায় পণ্য খালাস করে নির্দিষ্ট সময়ে বন্দর ত্যাগ করতে না পারায় আর্থিক ক্ষতির সম্মুখীন বিদেশী জাহাজ মালিকেরা। সেই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠানগুলোও। কারণ কাজ বন্ধ থাকায় শ্রমিকদেরকে জাহাজে বসিয়ে বসিয়ে মজুরি দিতে হচ্ছ। আবার কোন কোন প্রতিষ্ঠান জাহাজ থেকে শ্রমিক-কর্মচারীদের নামিয়ে আনায় তারা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

কয়েকদিনের টানা বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন শ্রমিক-কর্মচারীসহ খেটে খাওয়া দিনমজুরেরা।

তিনদিনের টানা বৃষ্টিতে মোংলার চাঁদপাই, চিলা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের ছোট-বড় প্রায় ৪শ ৯৫টি চিংড়ি ঘের তলিয়ে গেছে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। তিনি আরো বলেন, সকল ইউনিয়নে খোঁজ খবর নেয়া হচ্ছে, তাতে ক্ষতিগ্রস্ত ঘেরের সংখ্যা আরো বাড়বে।

এদিকে রাত-দিনের একটানা বৃষ্টিতে পৌর শহরসহ উপজেলার ছয়টি ইউনিয়নের ব্যাপক এলাকা জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়ীঘর ও পুকুরসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানও। উপজেলা পরিষদ চত্বর জুড়ে পানি থৈ থৈ করছে। বৃষ্টি ও জোয়ারে নদী-খাল ভরা থাকায় বৃষ্টির পানি নামতে পারছেনা।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা জলাবদ্ধতার শিকার হয়েছেন। আমরা চেষ্টা করছি ড্রেন ও খাল দিয়ে এ পানি নামানোর।

অসাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রতিবাদে স্বাচিপ খুলনা জেলা শাখার নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি

সম্প্রতি শারদীয় দূর্গা পুজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে একটি প্রতিক্রিয়াশীল, স্বাধীনতা বিরোধী ধর্মান্ধ গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসালানয় ও রাতের অন্ধকারে তাদের ঘরবাড়ীতে অগ্নিসংযোগ করে সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশ বিরোধী ষড়যন্ত্রের অপচেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখা এই ঘৃণ্য কর্মকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে এই সকল দূষ্কৃতিকারীদের চিহ্নিত করে, প্রেপ্তার করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন, মুক্তিযুদ্ধের চেতনায়, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন, অসম্প্রদায়িক বাংলাদেশকে যেন কেউ কোনদিন অস্থিতিশীল করতে না পারে সেই জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এক হয়ে এদের বিরুদ্ধে জোরদার আন্দোলনে রাজপথে সোচ্চার হবার নির্দেশ দিন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখা সব সময় সোচ্চার আছে, যে কোন পরিস্থিতিতে সাম্প্রদায়িক গোষ্ঠীকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে মর্মে বিবৃতি দিয়েছেন স্বাচিপ, খুলনা জেলা শাখার সম্মানিত সভাপতি ডা. এস. এম. সামছুল আহসান মাসুম। স্বাচিপ, খুলনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. মোল্লা হারুন অর রশিদ, ডা. মো: সালাহউদ্দিন রহমতুল্ল্যা, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ, যুগ্ম-সম্পাদক ডা. নিয়জ মুস্তফি চৌধুরী, কোষাধ্যক্ষ ডা. বিষ্ণু পদ সাহা, সাংগঠনিক সম্পাদক ডা. মো: ইউনুস-উজ-জামান খাঁন তারিম, দপ্তর সম্পাদক ডা. এস. এম. তুষার আলম, প্রচার সম্পাদক ডা. মো: জিল্লুর রহমান তরুন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. এস. এম. মাহমুদুর রহমান রিজভী, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক ডা. অনল রায়, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডা. কাজী করিম নেওয়াজ সহ স্বাচিপ, খুলনা জেলার সকল সম্মানিত চিকিৎসকবৃন্দ।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দাকোপে আওয়ামী লীগের শান্তি মিছিল ও সমাবেশ

 মোঃ শামীম হোসেন- বাজুয়া

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে দাকোপে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শান্তি মিছিল বের হয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে চালনা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সনত কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল এবং যুবলীগনেতা রতন মন্ডলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সরোজিত রায়, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, বাজুয়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মানস কুমার  রায়, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, অধ্যাপক সুপদ রায়, গোবিন্দ বিশ্বাস, আজগর হোসেন ছাব্বির, মোঃ শিপন ভূইয়া, অমারেশ কুমার ঢালী, বিধান বিশ্বাস, জাহিদুর রহমান মিল্টন, শেখ মেহেদী হাসান বুলবুল, পল্লব বিশ্বাস,  অনিমেশ বিশ্বাস, উত্তম রায়, গাজী রবিউল  ইসলাম, জি এম ফারুক, আরাফাত আজাদ, নাসিমা বেগম, সঞ্জয় রায়, আব্দুর সাত্তার সানা, শুভংকর রায়, বিজন সরদার, দিপালী সরদার, আজগর হোসেন বাপ্পি, রাসেল কাজি,প্রতাপ রায়, রাহুল রায়, শেখ পারভেজ প্রমুখ।

দাকোপে কোস্ট গার্ডের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ আটক ১

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ অক্টোবর আনুঃ রাত ৯টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনা জেলার দাকোপ থানার অন্তর্গত নলিয়ান বেড়িবাধ এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯ পিস ইয়াবা ও অল্প পরিমান গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নামঃ মোঃ গোলাম রসুল(২৩), পিতাঃ কোরবান গাজী, গ্রামঃ গুনারী,  থানাঃ দাকোপ ও জেলাঃ খুলনা। পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত মাদক ব্যবসায়ীকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

মোবাইলে গেম খেলতে দিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোবাইলে গেম খেলতে দিয়ে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার রাতে ধর্ষক বারিকুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শিশুকন্যার পিতা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকালে দামুড়হুদা উপজেলার রফিকুল ইসলামের ছেলে বারিকুল ইসলাম তার ঘরে টেলিভিশন দেখছিল। এ সময় সে পাশের বাড়ির  ৭ বছরের শিশু প্রথম শ্রেণির ছাত্রীকে মোবাইল ফোনে গেম খেলার নাম করে ফুসলিয়ে তার ঘরে নিয়ে আসে। পরে মোবাইলটি ওই শিশুর হাতে দিয়ে তাকে ধর্ষণ করে।

এরপর শারীরিকভাবে অসুস্থ হলে সোমবার বিকালে ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতেই অভিযান চালিয়ে ধর্ষক বারিকুল ইসলামকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে ওই শিশুর পিতা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ দুপুরে আদালতের মাধ্যমে তাকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করেছেন।

দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকালে ওই শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এমপির বিরুদ্ধে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার

খুলনা-বাগেরহাটের সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণার বিরুদ্ধে প্রতিবেশীর সম্পত্তি জোর করে দখলের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাংসদের প্রতিবেশী খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিষুষ্ণপদ বাছাড় ও পবিত্র সরকার। তবে এমপি এ অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিষুষ্ণপদ বাছাড় জানান, এমপি গ্লোরিয়া ঝর্ণা তার গাড়ি বাড়িতে ঢোকানোর রাস্তা প্রশস্ত করছেন। এ জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এমপি নিজে তার লোকজন দিয়ে আমাদের বসতভিটায় রোপণ করা আম, মেহগনি, দেবদারু নারকেলগাছসহ প্রায় দুই লাখ টাকা মূল্যের গাছ কেটে ফেলেছেন। তা ছাড়া আমাদের ঘরের পাকা পায়খানা ভেঙে ফেলে বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছেন। আমরা প্রতিবাদ করলে পুলিশ দিয়ে আটক করে আদালতে চালান দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ক্ষমতাসীন দলের এমপি আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তার বিরুদ্ধে কথা বলার কোনো শক্তি আমাদের নেই। তাই বাপ-দাদার বসতভিটা রক্ষায় গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে এমপি অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা সমকালকে বলেন, তার বাড়ি ও লাউডোব ক্যাথলিক চার্চ থেকে কালকিবাটিয়া পর্যন্ত একটি সড়ক রয়েছে, যা ৮ ফুট চওড়া। এলাকাবাসীর অনুরোধে এই সড়ক প্রশস্ত করতে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ এ কাজ বাস্তবায়ন করছে। এখানে কাউকে উচ্ছেদ করা হচ্ছে না।

তিনি বলেন, সড়কের পাশে কিছু কচা ও জিয়েলগাছ ছিল। দুই লাখ টাকার গাছ কখনোই ছিল না। তাদের টয়লেটের নোংরা পানি সরাসরি রাস্তায় এসে পড়ত। এতে পথচারীর কষ্ট হতো। এ জন্য টয়লেট ভেঙে ফেলা হয়েছে। আমাকে হেয় করতে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

খুলনার সিভিল সার্জন অফিস: দুদকের মামলায় হিসাবরক্ষকের বিরুদ্ধে পরোয়ানা

স্টাফ রিপোর্টার

খুলনা সিভিল সার্জন অফিস ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক হিসাবরক্ষক এস এম গোলাম কিবরিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এক কোটি ১১ লাখ ৮৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায়  মঙ্গলবার খুলনা মহানগর বিশেষ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ পরোয়ানা জারি করেন। তাকে গ্রেপ্তার করতে না পারলে তার বাড়ির মালপত্র ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের পিপি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, সিভিল সার্জন অফিস ও হাসপাতালে দায়িত্বে থাকাকালে গোলাম কিবরিয়া বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। দুদক তার বিরুদ্ধে দুর্নীতি দমন অপরাধ ও মানি লন্ডারিং আইনে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও এই আয়ের উৎস গোপন করার অভিযোগে মামলা করে। মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক ফয়সাল কাদের।

তিনি জানান, মহানগর বিশেষ আদালতে মামলার শুনানি শেষে গোলাম কিবরিয়াকে গ্রেপ্তারের জন্য সংশ্নিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার করা না গেলে তার বাড়ির মালপত্র ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

কুষ্টিয়ায় যুবলীগ নেতার ডিজিটাল আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি  করা অন্য একজনের স্ট্যাটাস শেয়ার করার অভিযোগে যুবলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফরহাদ আমির টিপু (৫০) নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক টিপু যায়যায়দিন পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি ও রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক। তিনি বাটিকামারা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

কুমারখালী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে  ২০১৮ সালের  ডিজিটাল নিরাপত্তা আইনে মঙ্গলবার কুমারখালী থানায় মামলা দায়ের করেন। এরপর মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা অন্য একজনের একটি ফেসবুক স্ট্যাটাস নিজ আইডি থেকে শেয়ার করেন ফরহাদ আমির টিপু। এ ব্যাপারে যুবলীগ নেতা ফরহাদ ইমরান বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। এরপর টিপুকে পুলিশ গ্রেপ্তার করে।

টিপুর পরিবারের সদস্যরা জানায়, ১৪ অক্টোবর সন্ধ্যায় টিপু বাসায় মোবাইল ফোন রেখে নিজ মার্কেটের নিচতলাতে অবস্থান করছিলেন। তখন তার ৭ বছর বয়সী ছেলে কবির মোবাইলটি টিপতে টিপতে ফেসবুক থেকে একটি পোস্ট শেয়ার করে ফেলে। বিষয়টি জানার ১০/১৫ মিনিটের মধ্যেই পোস্টটি ডিলেট করা হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে থানায় ডেকে নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তারা আরও জানায়, টিপু উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বেশকিছু জটিল রোগে ভুগছেন।

বন্ধ পাটকল চালু না করলে বৃহত্তর আন্দোলন: নাগরিক পরিষদের সমাবেশে বক্তারা

স্টাফ রিপোর্টার

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের নেতারা বলেছেন, পাট ও অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, বিজেএমসির দুর্নীতিবাজ কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতি ও লুটপাটই দেশের ২৫টি পাটকলের লোকসানের প্রধান কারণ। লোকসানের জন্য এই দুর্নীতিবাজদের বিচারও হয়নি, শাস্তিও পায়নি। অথচ লোকসানের দায়ভার বর্তেছে সাধারণ পাট শ্রমিকদের ওপর। পাটকল বন্ধের ১৬ মাস পূর্ণ হলেও সব শ্রমিকের পাওনা পরিশোধ হয়নি। সংগত কারণে অভুক্ত শ্রমিকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় দ্রুত পাটকল চালু, শ্রমিকদের বকেয়া পরিশোধ ও মামলা প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মঙ্গলবার বিকেলে খালিশপুর শিল্পাঞ্চলে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন (টিইউসি) কার্যালয়ের সামনে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে এক সমাবেশ বক্তারা এসব কথা বলেন।

রাষ্ট্রায়ত্ত পাটকগুলো আধুনিকায়ন করে ফের চালু, ২০১৫ সালের মজুরি কমিশন অনুয়ায়ী পাঁচটি পাটকলসহ সব শ্রমিকের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ এবং ২০২০ সালের ১৯ অক্টোবর ফুলতলার ইস্টার্ন জুট মিলগেট থেকে অবরোধ চলাকালে শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস এ রশীদ। বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) জেলা সভাপতি মোজাম্মেল হক খান, বাসদ নেতা আবদুল করিম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসেদ আলম শমসের, ছাত্র ফেডারেশনের খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পাটশিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত। এ পাটশিল্প দেশের চাহিদা মিটিয়ে বিদেশি বাজারে প্রসার ঘটাতে পারত। অথচ সরকার দেশি-বিদেশি গোষ্ঠীর স্বার্থে পাটকল ও পাটশিল্পকে ধ্বংস করে প্রায় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার সম্পদ লুট করার ব্যবস্থা করছে।

খুলনায় গ্রাম্য সার্ভেয়ার হত্যায় একজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার

খুলনার বাটিয়াঘাটা উপজেলার গ্রাম্য সার্ভেয়ার অশ্বিনী রায় হত্যার দায়ে প্রশান্ত বিশ্বাস ওরফে ঘেদোকে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি প্রশান্ত বিশ্বাস আদালতে অনুপস্থিত ছিলেন। প্রশান্ত বিশ্বাস ওরফে ঘেদো বটিয়াঘাটা উপজেলার বায়ারডাঙ্গা গ্রামের শশিপাড়া এলাকার সূর্যকান্ত বিশ্বাসের ছেলে

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এনামুল হক। মামলাটি পরিচালনা করেন তার সহযোগী আইনজীবী এপিপি এম ইলিয়াজ খান ও এপিপি মোসাম্মৎ শাম্মী আক্তার।

আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই এলাকার প্রশান্তকে প্রায়ই টাকা ধার দিতেন। ধারে দেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ বাঁধে। একপর্যায়ে অশ্বিনীকে হত্যা করার পরিকল্পনা করেন প্রশান্ত।

২০১৩ সালের ২০ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় মাইলমারী বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন অশ্বিনী। পথে প্রশান্ত তার ওপর অতর্কিত হামলা চালান। এতে তার নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে।

এলাকাবাসী অশ্বিনী রায়কে উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দিন তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ব্যাপারে নিহতের ছেলে অজয় কুমার রায় বাদী হয়ে বটিয়াঘাটা থানায় প্রশান্ত বিশ্বাস ওরফে ঘেদোকে আসামি করে মামলা করেন। ২০১৪ সালের ১৭ মে বাটিয়াঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র কুন্ডু প্রশান্ত বিশ্বাসকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনার বেশিরভাগ এলাকা

স্টাফ রিপোর্টার

খুলনায় দুদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে বেশিরভাগ এলাকা। নগরীর অধিকাংশ রাস্তাঘাটেই তলিয়ে গেছে পানিতে। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টিতে খুলনার বেশিরভাগ সড়ক ও নিম্নাঞ্চল তলিয়ে গেছে। নিচু অঞ্চলের বাড়িঘরেও পানি উঠে গেছে। বৃষ্টির কারণে নগরের শান্তিধাম মোড়, রয়্যাল মোড়, শামসুর রহমান সড়ক, বাইতিপাড়া, মির্জাপুর রোড, শিপইয়ার্ড সড়ক, মুজগুন্নী মহাসড়ক, চানমারী, বাস্তুহারা কলোনী, মহিরবাড়ী খালপাড়, সোনাডাঙ্গা এলাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। সড়কে মানুষের তুলনায় যানবাহনের সংখ্যা ছিল অনেক কম। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামীরা।

এছাড়া বৃষ্টির পানির সঙ্গে রাস্তার ওপরে উঠে এসেছে ময়লা-আবর্জনাও। রাস্তার পাশের মুদি দোকান, কনফেকশনারিসহ দোকানগুলোতে পানি ঢুকে পড়েছে। জলাবদ্ধতার কারণে পথচারীসহ ছোট-বড় যানবাহন চলাচলে দেখা বিঘ্ন দেখা দিয়েছে। অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের।

জানা গেছে, নগরীর মিস্ত্রিপাড়া, বাইতি পাড়া, রয়্যালের মোড়, পিটিআই মোড়, সাত ইসলামপুর সড়ক, শামসুর রহমান রোড, খানজাহান আলী রোড, টুটপাড়া, দোলখোলা, আহসান আহমেদ রোড, শেখপাড়া, তেঁতুলতলা, বিআইডিসি রোড, গোবরচাকা, এম এ বারি লিংক সড়ক, শিপইয়ার্ড সড়ক, মোক্তার হোসেন সড়ক, মুজগুন্নি আবাসিক, নিরালা, গল্লামারী, খালিশপুর ও দৌলতপুরের বিভিন্ন সড়কেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার পরও কিছুই সমাধান হয়নি। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করার পরও সেসব এলাকার জলাবদ্ধতা আগের মতোই রয়ে গেছে। বৃষ্টি থেমে যাওয়ার তিন থেকে চার ঘণ্টা পরও জলাবদ্ধ থাকে অনেক এলাকা।

খালিশপুর এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, জলাবদ্ধতার জন্য একদিকে যেমন রাস্তার অবকাঠামো নষ্ট হচ্ছে অন্যদিকে জনদুর্ভোগ বাড়ছে। জলাবদ্ধতা যেন বিষফোঁড়া হয়ে উঠেছে নগরবাসীর জন্য।

নগরীর টুটপাড়া এলাকার বাসিন্দা বেলাল হোসেন বলেন, ‘বৃষ্টিতে আমার মতো অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টিতে পুরো শরীর ভিজে গেছে। বৃষ্টির যে গতি তাতে ছাতা দিয়েও রেহাই পাওয়া যাচ্ছে না।’

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানান, পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় লঘুচাপের কারণে খুলনাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে।

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পলাতক স্বামী

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় খাদিজা খাতুন (২৯) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আবুল কালাম আজাদ পলাতক রয়েছে।

রোববার (১৭ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা খাতুন সদর উপজেলার কুশখালী ইউনিয়নের গোলাম মোস্তফার মেয়ে।

নিহত খাদিজার ছোট ভাই ফারুক হোসেন সোহাগ বলেন, ‘রোববার দিনগত রাত ২টার দিকে আমাকে ফোনে জানানো হয় আমার বোন খাদিজা অসুস্থ, তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালে গিয়ে দেখি আমার বোন মারা গেছে। ডাক্তার বলছে, এখানে আনার আরও এক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। আমি আসার পর বোন জামাই লাশ রেখেই পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমার বোনের কান দিয়ে রক্ত পড়ছিল। গলার দাগ দেখে আমাদের সন্দেহ হয় যে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোমবার বিকেলে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে প্রায়ই খাদিজাকে নির্যাতন করতেন স্বামী আবুল কালাম আজাদ ও শাশুড়ি।

এ বিষয়ে জানতে আবুল কালাম আজাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কোনো কথা বলতে রাজি হননি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবার হচ্ছে না মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

মাগুরা প্রতিনিধি

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পূজাম-পে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ বছর অনুষ্ঠিত হচ্ছে না মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে শহরের জামরুল তলা পূজাম-পে অনুষ্ঠিত এক সভায় মাগুরা শহরভিত্তিক কাত্যায়নী পূজাম-প কমিটির নেতারা এ সিদ্ধান্ত নেন।

মাগুরা কাত্যায়নী পূজা উদযাপন কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু বলেন, দেশে যে অবস্থা বিরাজ করছে তাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার মাগুরাসহ জেলার কোথাও কাত্যায়নী পূজা হবে না।

তিনি আরও বলেন, সারাদেশের মধ্যে মাগুরায় সবচেয়ে জাকজমকভাবে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। দেশের বাইরে থেকেও অনেক দর্শনার্থী এ পূজা দেখতে আসেন। কিন্তু এবার দর্শনার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন। এতে আমাদেরও অনেক কষ্ট লাগছে। তবে বাধ্য হয়েই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

মাগুরা কাত্যায়নী পূজা উদযাপন কমিটির সভাপতি পঙ্কজ কুন্ডু বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণেই এবার মাগুরা জেলার কোথাও কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হবে না। আমরা শুধু ঘট পূজা করবো।

দুর্গাপূজার এক মাস পরে ব্যাপক আয়োজনে প্রায় শত বছর ধরে মাগুরায় অনুষ্ঠিত হয়ে আসছে কাত্যায়নী পূজা। এ পূজা দেখতে দেশ-বিদেশের লাখ লাখ দর্শনার্থীর আগমন ঘটে মাগুরায়।

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, ডিজিটাল নিরাপত্তা আইনে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়ার অভিযোগে ইসমাইল হোসেন (২১) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে। ইসমাইল হোসেন লড়ারকুল গ্রামের মোস্তফা মৃধার ছেলে। তিনি লড়ারহাট খাদেমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

কচুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সেলিম মহলদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে একটি ফেসবুক পেজে পোস্ট দেন ইসমাইল হোসেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জাকির হাজরা নামে এক ব্যক্তি পুলিশে খবর দেন। পরে তাকে গ্রেফতার করা হয়।

ইসমাইলের বিরুদ্ধে ফেসবুকে ছবি বিকৃত করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে কচুয়া থানায় মামলা করেছেন জাকির হাজরা। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ইসমাইলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই সেলিম মহলদার।

যশোর বোর্ডের আড়াই কোটি টাকার সর্বশেষ গন্তব্য খুঁজছে দুদক

যশোর প্রতিনিধি

চেক জালিয়াতির মাধ্যমে যশোর শিক্ষাবোর্ডের আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত রিপোর্ট দিতে আরও তিন দিনের সময় চেয়েছে তদন্ত কমিটি। প্রধান অভিযুক্ত হিসাব সহকারী আব্দুস সালামের বক্তব্য নিতে না পারায় এ সময় প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনও (দুদক) শিগগিরই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে। টাকার সর্বশেষ গন্তব্য পর্যন্ত তদন্ত করা হবে বলে জানিয়েছে দুদক। সেক্ষেত্রে আসামির সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক।

সূত্র জানায়, চলতি অর্থবছরে যশোর শিক্ষাবোর্ড সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ ১০ হাজার ৩৬ টাকার ৯টি চেক ইস্যু করে। এ ৯টি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের নামে এক কোটি ৮৯ লাখ ১২ হাজার ১০ টাকা এবং শাহীলাল স্টোরের নামে ৬১ লাখ ৩২ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়।

গত ৭ অক্টোবর বোর্ডের অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি প্রকাশ্যে আসে। বোর্ডের চেয়ারম্যান ওইদিনই কলেজ পরিদর্শক কেএম রব্বানীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। গতকাল ১৮ অক্টোবর তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার কথা ছিল। কিন্তু কমিটি তদন্ত শেষ করতে আরও তিনদিনের সময় প্রার্থনা করেছে।

তদন্ত কমিটির প্রধান কেএম রব্বানী জানান, প্রধান অভিযুক্ত হিসাব সহকারী আব্দুস সালাম নিজের দায় স্বীকার করে একটি পত্র দিয়েছেন। কিন্তু তিনি পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। যে কারণে তদন্ত শেষ করতে সময় চাওয়া হয়েছে। এ সময়ের পরই তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় বোর্ডের চেয়ারম্যান, সচিবসহ পাঁচ জনের নামে দুদক মামলা করলেও আমাদের তদন্তে তার কোনও প্রভাব পড়বে না। কারণ, আমরা ও দুদক পৃথকভাবে তদন্ত করছি। কেউ কারও সঙ্গে তথ্য আদান-প্রদান করছি না। ফলে, আমরা তদন্তে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে রিপোর্ট জমা দেবো।

এদিকে দুদকও শিগগিরই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে। টাকার সর্বশেষ গন্তব্য পর্যন্ত তদন্ত করার কথা জানিয়েছে সংস্থাটি। সেক্ষেত্রে আসামির সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত।

তিনি বলেন, আমি কী কী তথ্য-প্রমাণ পাবো সেটাই তদন্ত। ফলে, তদন্তে এ ঘটনায় বোর্ডে কার কী দায়িত্ব ছিল, অডিট বিভাগ বিভাগের কী দায়িত্ব ছিল সেটাও দেখা হবে। যে টাকা উদ্ধার হয়েছে তা কীভাবে এসেছে এবং সরকারি কোষাগারে জমা পড়লে সেটাও খতিয়ে দেখা হবে। একইসঙ্গে যে টাকা আত্মসাৎ হয়েছে সে টাকার সর্বশেষ গন্তব্য কোথায় এবং কীভাবে গেলো তা সব তদন্তের আওতায় আসবে।

প্রসঙ্গত, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন পেয়ে সোমবার বোর্ডের চেয়ারম্যান ড. মোল্লা আমীর হোসেন, সচিব এএমএইচ আলী আর রেজা, হিসাব সহকারী আব্দুস সালাম, ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবু ও শাহীলাল স্টোরের মালিক আশরাফুল আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে লাভবান হওয়ার মানসে দুর্নীতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারপূর্বক শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক এএমএইচ আলী আর রেজা, চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন চেকে স্বাক্ষর এবং অন্যদের সঙ্গে যোগসাজসে টাকা আত্মসাৎ করেন।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর রূপসা নতুন বাজার মোকসেদ গলির আমজাদ হোসেন স্বপনের দু’ছেলে সৈয়দ আসাবুর রহমান ওরফে সবুজ (২৬) ও সৈয়দ আসিবুর রহমান ওরফে সোহাগ (১৯)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। ১৮ অক্টোবর বিকেল সোয়া ৪টার দিকে লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম খোলাবাড়িয়াস্থ জিরোপয়েন্ট টু রূপসা ব্রীজগামী মহাসড়কের দক্ষিণ পাশে ক্যাফে ডি এ্যান্টেলিয়া রেষ্টুরেন্টের মূল গেটের সামনে পাকা রাস্তার উপর হতে ১১০ পিস ইয়াবাসহ সবুজ ও সোহাগকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে।

বটিয়াঘাটায় জেলা ডিবি’র অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন কিসমত ফুলতলা বরফ কলের মোড়ে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৮ অক্টোবর রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন কিসমত ফুলতলা বরফ কলের মোড়ের হাসান গাজীর ছেলে মো. সাগর গাজী (২৫)। 

জেলা ডিবি জানায়, ১৮ অক্টোবর রাত ১১টার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন কিসমত ফুলতলা বরফ কলের মোড়ে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই বিষ্ণু পদ হালদার। এসময় সাগর গাজীর বসত ঘরের দক্ষিণ দিকে উঠানের উপর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে যার নং-৯।