Home আঞ্চলিক নুরুল ইসলাম দাদু ভাই এর প্রথম মৃত্যু বার্ষিকী ২১ অক্টোবর

নুরুল ইসলাম দাদু ভাই এর প্রথম মৃত্যু বার্ষিকী ২১ অক্টোবর

281

খবর বিজ্ঞপ্তি।।

ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মরহুম এম নুরুল ইসলাম দাদু ভাই এর প্রথম মৃত্যু বার্ষিকী ২১ অক্টোবর বৃহস্পতিবার।

খুলনা মহানগর ও জেলা বিএনপি ঐদিন বিকেল সাড়ে ৩টায় খুলনা প্রেস ক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।