Home আঞ্চলিক রূপসায় শিশু যৌন নিপিড়নের শিকার

রূপসায় শিশু যৌন নিপিড়নের শিকার

36

রূপসা প্রতিনিধি:

 রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা গ্রামের এক লম্পটের বিরুদ্ধে এক শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ জানায় গত ১৫ অক্টোবর সকালে উক্ত শিশুপুত্র চন্দনশ্রী রাস্তায় দাড়িয়ে ছিল। এ সময় ডোমরা গ্রামের মৃত নহর আলী শেখ এর পুত্র আলী আকবর শিশুটি (১১) কে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার ঘরের পেছনে নিয়ে যায় এবং তাকে যৌন নিপিড়ন করে। এ সময়  শিশুর চিৎকারে আশে পাশের লোক এগিয়ে এলে লম্পট আলী আকবর পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে এবং কোর্ট হাজতে প্রেরণ করে।