Home আঞ্চলিক ডুমুরিয়া সদরের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাংবাদিক জাহাঙ্গীরের মনোনয়নপত্র দাখিল

ডুমুরিয়া সদরের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাংবাদিক জাহাঙ্গীরের মনোনয়নপত্র দাখিল

9

ডুমুরিয়া প্রতিনিধি।।

ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে গতকাল শুক্রবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। তিনি গতকাল উপজেলা নির্বাচন অফিসার ও ডুমুরিয়া, গুটুদিয়া ও ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ এর রিটার্নিং অফিসার কল্লোল বিশ্বাসের দপ্তরে এ মনোনয়ন পত্র জমা দেন। এ সময়ে উপস্থিত ছিলেন রামপদ মন্ডল, প্রকাশ দাস, সাবেক সেনা সদস্য এস এম জামসেদ, শেখ সুমন, মহিদুল ইসলাম খান, রফিকুল মোড়ল, হারুনুর রশীদ বাবু, জিন্নাত মোড়ল, মুজিবর মোড়ল, সুরুজ মোড়ল, ফেরদৌস শেখ, কবির মোড়ল প্রমুখ। এদিকে গতকাল বিকেলে তিনি মির্জাপুর নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিজয় দশমীর মেলায় আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।