Home আঞ্চলিক দাকোপের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন মহিলা এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার

দাকোপের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন মহিলা এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার

16

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) ।।

দাকোপের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন দাকোপের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার শুক্রবার সারাদিন দাকোপের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি দাকোপের চালনা, বাজুয়া, কৈলাশগন্জ, লাউডোব, বানিশান্তা ও দাকোপ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও প্রতিটি পূজা মন্দিরে তার ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং মন্দির কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।  এসময় তার সাথে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস। এছাড়া আরো উপস্থিত ছিলেন দাকোপের নৌকা মার্কায় নির্বাচিত চেয়ারম্যান মিহির কুমার রায়, পঞ্চানন মন্ডল, মানস কুমার রায়, সুদেব কুমার রায়, সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি /সম্পাদক, সকল ওয়ার্ড আওয়ামীলীগের সতাপতি সম্পাদক, নির্বাচিত সকল ইউ পি সদস্য বৃন্দ, সাবেক ইউপি সদস্য বৃন্দসহ আওয়ামীলীগ, অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।