ফকিরহাট প্রতিনিধি।।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার রাজেশ কুমার রায়না এর বাগেরহাটের ঐতিহ্যবাহী শিকদার বাড়ী দুর্গা মন্দির পরির্দশন অনুষ্ঠান বৃহস্পতিবার রাত ১০টায় মন্দির চত্তরে অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁর সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী ও দুতাবাসের উচ্চ পদাস্থ্য কর্মকর্তাবৃন্দ। রাত ১০টায় তিনি শিকদার বাড়ী দুর্গা মন্দির পরির্দশনে আসলে শিকদার বাড়ীর পক্ষ হতে অথিতিদেরকে প্রথমে উলুর ধ্বনি ও শঙ্খ বাজিয়ে এবং ফুলের পাপড়ী ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। এর পর তিনি ঐতিহ্যবাহী শিকদার বাড়ী দুর্গা মন্দিরে গিয়ে দেবীদুর্গাকে প্রনাম করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিকদার বাড়ীর কর্নধর ও বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার এর ভ্রাতা শিশির শিকদার, ভগ্নিপতি দেব প্রসাদ রায়, মামা ডাঃ মনোরঞ্জন দাস ও ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনসহ বিভিন্ন সংবাদকর্মিবৃন্দ। পরে তিনি শিকদার বাড়ী চত্তরে উপস্থিত সনাতন ধর্মালম্বিদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এবং সার্বিক পরিস্থিত দেখে সন্তোষ প্রকাশ করেন।











































