Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

22
সুন্দরবনের ছবি

‘শেখ রাসেল দিবস’ পালনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

যথাযোগ্য মর্যাদায় আগামী ১৮ অক্টোবর ২০২১ তারিখ (সোমবার) ‘শেখ রাসেল দিবস’ পালনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত শিক্ষা, স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার সকাল ৭টায় নগর ভবনে শেখ রাসেল এর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল সাড়ে ৯টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা (১ম থেকে ৩য় শ্রেণি ‘ক’ বিভাগ এবং ৪র্থ ও ৫ম শ্রেণি ‘খ’ বিভাগ) এবং নি¤œ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শেখ রাসেলের জীবনীর ওপর উপস্থিত রচনা প্রতিযোগিতা (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি ‘গ’ বিভাগ এবং ৯ম ও ১০ম শ্রেণি ‘ঘ’ বিভাগ), আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার নিন্দা বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার, বিবৃতিতে আইম্মা পরিষদ নেতৃবৃন্দ বলেন কুমিল্লায় পূজা মন্ডপে পবিত্র মহাগ্রন্থ কুরআনুল কারিমের বেইজ্জ করা হয়েছে, এর প্রতিবাদ করতে গেলে নিরীহ ধর্মপ্রাণ মুসলমানদের উপর হামলা করে ও গুলিচালিয়ে অনেককে আহত করা হয়।

এ খবরে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে, সাধারণ নিরীহ জনগণের উপর গুলিচালিয়ে চাঁদপুরে অনেককে শহীদ করেছে, আমরা এহেন নেক্কার জনক ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, অপরাধীদে শাস্তির দাবি জানাই।

বিবৃতি দাতারা হলেন মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান, জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ, মহানগর সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা মুমতাজুল করিম, মুফতী হাফিজুর রহমান, মুফতী আব্দুর রহিম, মুফতী আলী আহমাদ, মুফতী আব্দুর শাকুর, মুফতী আবু সালেহ, মাওলানা আব্দুল কাদের, মুফতী জাকির হুসাইন, মাওলানা ইলিয়াস মাঞ্জুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী আজিজুল হক, মাওলানা মাহমুদুল হাসান, মুফতী ওয়ালিউল্লাহ, মাওলানা মিরাজুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।

আটরা গিলাতলা ইউনিয়নের বিভিন্ন পুজামন্ডব পরিদর্শনে

ফুলবাড়ীগেট প্রতিনিধি

 আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খানজাহান আলী থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও আসন্ন ১১ নবেম্ভর ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলিয় মনোয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী শেখ মনিরুল ইসলাম ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকালে মটর সাইকেল শোডাউনের মাধ্যমে ইউনিয়নের সকল পুজামন্ডব পরিদর্শন ও ব্যাপক  গনসংযোগ করেন । এ সময় তিনি সকল মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন ও আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে তাকে পুনরায় নির্বাচিত করে অসমাপ্ত কাজগুলি শেষ করাসহ ইউনিয়নকে ১ টি মডেল ইউনিয়ন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন । এ সময় তার সাথে ছিলেন খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, ইউপি সদস্য মাহমুদ হাসান, হুমায়ুন কবির, খানজাহান আলী থানা তাঁতীলীগের সদস্য সচিব মোঃ বিপ্লব হোসেন, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি খান মোসাদ্দেক হোসেন ইমন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শেখ নাজমুল হোসেন অয়ন , গিলাতলা দক্ষিনপাড়া সার্বজনীন পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু মিন্টু দত্ত সাধারন সম্পাদক পলাশ মজুমদার, তোতন মজুমদার, নয়ন সাহা, গিলাতলা বাড়ুইপাড়া পুজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ পাল, সাধারন সম্পাদক মিলন মজুমদার, অকুল সেড , শিরোমনি স্পেটিং ক্লাবের সাধারন সম্পাদক মিয়া তরিকুল ইসলাম তারেক , শেখ শাহিনুর রহমান , মোঃ রাসেল বিশ^াস, আশুতোষ, মোঃ হাবিবুর রহমান প্রমুখ ।

রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে ইমামদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত

রূপসা  প্রতিনিধি :

কুমিল্লায় পূজামন্ডপে কোরআন শরিফ অবমাননার ঘটনাকে কেন্দ্র করে রূপসা উপজেলাতে যাতে কোন প্রকার আপত্তিকর ঘটনা না ঘটে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপসার ইমামদের নিয়ে এক জরুরী সভা গত ১৪ অক্টোবর বিকেলে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম সভাপতির বক্তব্যে বলেন, কুমিল্লায় পূজামন্দিরে কোরআন শরিফ নিয়ে অবমাননা করাকে কেন্দ্র করে রূপসা অঞ্চলে যেন কোন আপত্তিকর ঘটনা না ঘটে। আমরা জানি যে, আমাদের কোরআন শরিফ কখনো আগুনে পুড়ে নাই। কোরআন পৃথিবীতে নাযিল করেছেন আল্লাহ এবং রক্ষা করবেন আল্লাহ। আমরা ধৈর্যধারণ করি, প্রকৃত অপরাধীর ব্যবস্থা সরকারী আইন মোতাবেক হবে। অপরাধীরা কোন প্রকার ছাড় পাবে না। তাই শুক্রবার জুমার নামাজের খুতবায় অবশ্যই সকল মুসল্লিদের বুঝিয়ে বলবেন। তিনি সকলকে ধৈর্য্যধারণ করতে বলেছেন, ধৈর্য্যধারণকারীদের আল্লাহ পছন্দ করেন। সেদিকে বিশেষভাবে গুরুত্ব দিতে ইমামদের উদ্দেশ্যে এ কথা বলেন।

এ সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা ডিগ্রী কলেজের অধ্যাক্ষ ফ,ম আ: সালাম, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোর্শারফ হোসেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. অরিফুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার গাজি এনামুল হক, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা। এ সময় ইমামদের মধ্যে বক্তব্য রাখেন রূপসা থানা মসজিদের ইমাম মো. শহিদুল ইসলাম। সভা পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকার আ: সালাম।

বাগেরহাটে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে শতাধিক গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। রোটারী ক্লাব অব বাগেরহাটের আয়োজনে ও আঃ সালাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় প্রতি বছরের ন্যায় বৃহস্পতিবার বিকালে বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা গ্রামে এ শীতবস্ত্র বিতরন করা হয়। আঃ সালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আঃ সালামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বাগেরহাটের প্রেসিডেন্ট শহিদুল হক, সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাকিম,সাবেক প্রেসিডেন্ট শেখ আব্দুল্লাহ,কাজী শরিফুল ইসলাম সেলিম, মীর মুরাদদৌলা,ইঞ্জিনিয়ার শাহজাহান কবির,প্রানের বাগেরহাটের চীফ এডিটর মোঃ শাওন পারভেজ, এ্যাডমিন গাজী রেজওয়ান (সাথিল) সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় স্থানীয় শতাধীক গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরন করা হয়।

বিশ্বের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে আয়োজিত ‘সম্প্রীতির সেতুবন্ধন’ অনুষ্ঠানে এক আলোচনা সভায় বক্তারা বলেন বিশে^র মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির, জেলা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আল মাহমুদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু,  জাতীয় গোয়েন্দা সংস্থা সাতক্ষীরার উপ-পরিচালক আব্দুল আজিজ, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিত সাধু, পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোছনা আরা প্রমুখ।

বক্তারা আরো বলেন, হাজার বছর ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। হিন্দু-মুসলিম সবাই একই বৃৃন্তে দুটি ফুলের মত বসবাস করে আসছে। মাঝে মাঝে কিছু সন্ত্রাসীরা দেশে বিশৃংখলা সৃষ্টির জন্য দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে থাকে। আমরা উৎসবে আনন্দে এক সাথে মিলে মিশে থাকি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে সম্প্রীতির যে সেতু বন্ধন তৈরি করেছে। তা সমাজের ছড়িয়ে দিতে হবে। আমাদের সম্প্রীতি এক ধর্মের সাথে অন্য ধর্মের না, সম্প্রীতি মানুষের সাথে মানুষের। সাতক্ষীরায় সকল ধর্মের মানুষ শান্তিতে স্ব-স্ব ধর্ম পালন করবে। ধর্ম যার যার উৎসব হোক সবার।  সম্প্রীতির এই সেতুবন্ধন অনুষ্ঠান এ সময় মিলন মেলায় পরিণত হয়। আলোচনা সভা শেষে অতিথিরা সেখানে আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন।

সাংবাদিক জাহাঙ্গীরের বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময়

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল বৃহস্পতিবার শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের কেন্দ্রীয় মঠ মন্দির, মির্জাপুর মঠ মন্দির, মির্জাপুর মধ্যপাড়া ও পশ্চিমপাড়া কালীতলা মন্দির, সাজিয়াড়া মন্দির, উত্তর সাজিয়াড়া(ভূলটিয়া), মন্দির, হাজিডাঙ্গা মন্দির, গোলনা উত্তর ও পূর্বপাড়া মন্দির, ডুমুরিয়া আইতলা মন্দিরে ও সাজিয়াড়া দিলিপ বিশ্বাসের বাড়ির মন্দিরে দূর্গাপূজায় আগতদের সাথে ও মন্দির কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি ধর্ম, বর্ণ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে এক্যবদ্ধ হয়ে এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থেকে সকল ধর্মীয় অনুষ্ঠানাদি পালনে বাংলাদেশ বিশ্বের মধ্যে অনন্য দেশ বলে মনে করেন। এ সময়ে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মোড়ল, রফিকুল মোড়ল, জাহাঙ্গীর মোড়ল, নওশের সরদার, সোহাগ গাজী, খান মহিদুল ইসলাম, অশোক মন্ডল, আরিফুজ্জামান নয়ন, শেখ আজমত হোসেন, রিজাউল ইসলাম, রাব্বি শেখ, হারুনুর রশীদ বাবু,বাধন ম-ল, এস কে বাপ্পী, প্রমুখ।

অভয়নগরের প্রেমবাগ ও সুন্দলী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশন করেন উপজেলা চেয়ারম্যান

অভয়নগর (যশোর) প্রতিনিদি-

যশোর অভয়নগরের প্রেমবাগ ও সুন্দলী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। গতকাল সন্ধা হতে গভির রাত্র পর্যন্ত দু’ইউনিয়নের পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলীদের সাথে কথা বলে শারদীয় দূর্গাপূজা পালনের সব খোঁজ খবর নেন। এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আমিনুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) তানজিলা আখতার, অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন, প্রকল্প কর্মকর্তা রিজিবুল ইসলাম, সিনিয়র মৎস কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম, বিআরডিবি কর্মকর্তা মেহেদী হাসান, যুব উন্নয় কর্মকর্তা আনঞ্জু মনোয়ারা, নওয়াপাড়া পল্লী বিদুৎ ডিজিএম আব্দুলাহ আল মামুন, প্রেমবাগ ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন, সুন্দলী ইউনিয়ন চেয়ারম্যান বাবু বিকাশ কপিল রায় সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ডা: শেখ বাহারুল আলমকে নিসচা’র ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার উপদেষ্টা বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা সভাপতি ডা: শেখ বাহারুল আলমকে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়-খুলনার সিন্ডিকেট সদস্য নির্বাচিত করায় নিসচা খুলনা মহানগর শাখার পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সোনাডাঙ্গাস্থ ট্রমা সেন্টারে সংগঠনের পক্ষে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, অর্থ সম্পাদক মো: নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী কনিকা,কার্য্যনির্বাহী সদস্য মো: মিরাজ হোসেন, শেখ মো: আবু মুছা প্রমুখ।

দূর্গা পূজার মন্দির পরিদর্শন কালে নগর যুবলীগ নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক আস্ফালন মেনে নেওয়া হবে না। বাংলার হিন্দু মুসলিম খ্রীস্টান ও বৌদ্ধ সকলেই ভাই ভাই। দীর্ঘ সময়ধরে সৌহার্দ্য সম্প্রীতির সাথে বসবাস করছি আমরা। কিছু কুচক্রী মহল এই সম্প্রীতি নষ্ট করতে চায়, এদের ব্যাপারে আমাদের সকলকে যার যার স্থান থেকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজার নবমীতে নগরীর মন্দির পরিদর্শন কালে তিনি এই কথা বলেন।

এ সময় তিনি নগর যুবলীগের সকল নেতৃবৃন্দদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কোন কুচক্রীমহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে তাদের কঠোর হাতে প্রতিহত করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগের নেতা, কামরুল মনি, আব্দুল কাদের শেখ, এ্যাড আল আমীন উকিল, কাজী কামাল হোসেন, সওকত হোসেন,অভিজিৎ চক্রবর্তী দেবু, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ৈই বাপ্পি, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, নগর ছাত্রলীগের সহ সভাপতি রনবীর বাড়ই সজল, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, এম এ হোসেন সবুজ, বায়োজিদ সিনহা, সৈকত কুমার দাস, ১৯  ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসান শেখ, ২৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুম উর রশিদ, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি রায়, ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ সাজু, যুবলীগ নেতা মুরাদ আহমেদ, এস এম সাঈদুজ্জামান,সাগর মজুমদার,শেখ রাসেলসহ বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ নিম্ম আয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও নতুন পোশাক বিতরণ করেন।


শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি:বাবুল রানা


খবর বিজ্ঞপ্তি।।


খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে প্রিয় জন্মভূমিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
তিনি সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। এই দেশ আমাদের সকলের। আমরা প্রত্যাশা করি বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো ।

বৃহস্পতিবার রাতে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে নগরীর দৌলতপুর থানাধীন বিভিন্ন সার্বজনীন মন্দির পরিদর্শন ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মাকসুদ আলম খাজা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শাহাদাৎ হোসেন মিনা, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ হাসিবুর রশীদ, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, কৃষক লীগ নেতা মো. আইয়ুব আলী খান, যুব লীগ নেতা বাচ্চু মোড়ল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহীম মোড়ল, ফয়সাল মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা, প্রতিবাদ এবং দলীয় নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহবান আ’লীগের

খবর বিজ্ঞপ্তি


দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে সম্প্রতি কুমিল্লা সদর থানার অদুরে পূর্ব পরিকল্পিত ভাবে কোরান রেখেছে উগ্রজঙ্গী মৌলবাদী জামায়াত শিবির চক্র। এরা সব সময়ই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপতৎপরতায় লিপ্ত থাকে। তারই ধারাবাহিকতায় সাধারণ ধর্মপ্রাণ মুলসলমানদের ভুল বুঝিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গোৎসবে মন্দিরে হামলা চালিয়ে অগ্নি সংযোগ করেছে। তারা সারা দেশকে অশান্ত করতে এই নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আগামীতে জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং সরকারকে ব্যর্থ প্রমানিত করতে বিএনপি-জামায়াত জঙ্গীদের এই জঘন্য ষড়যন্ত্র। এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বিএনপি-জামায়াত জঙ্গীদের এই জঘন্য ষড়যন্ত্রকে মোকাবেলা করতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের সোচ্চার থাকার জন্য আহবান জানিয়েছেন। নেতৃবৃন্দ জুম্মার নামাজে প্রত্যেক মসজিদে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের নামাজ আদায় করতে আহবান জানান। নেতৃবৃন্দ আরো বলেন, কেউ যাতে ধর্মীয় উস্কানি দিয়ে কোন ধরনের অশান্ত পরিবেশের সৃষ্টি করতে না পারে সেজন্যে প্রত্যেক ওয়ার্ডে দলীয় নেতাকর্মীরা অবস্থান করার আহবান জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

মহানগর আ’লীগের বর্ধিতসভা শনিবার

খবর বিজ্ঞপ্তি।।
শনিবার খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা। শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী ও ঈদ এ মিলাদুন্নবী উদযাপন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভা বেলা ১১টায় মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও মহানগর পর্যায়ের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।