মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া ।।
কুষ্টিয়া জেলার মজমপুরে ভাড়ায় মোটরসাইকেল চালায় জনৈক ব্যক্তি। ভাড়ায় চালিত মোটরসাইকেলটি টার্গেট করে রানা নামের ছিনতাইকারী। প্রথমদিন বিশ্বাস অর্জনের জন্য ভাড়ায় টিক করে নিয়ে আসে দৌলতপুর থানার বালিরদিয়াড় এলাকায়। পরের দিন ৯/১০/২১ খৃঃ রাতের বেলা ঠিক একই কায়দায় মোটরসাইকেল চালককে আবার ভাড়ায় নিয়ে এসে নিরিবিলি জায়গায় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় সুযোগসন্ধানী ছিনতাইকারী। আহত মোটরসাইকেল চালক উপায়ান্তর না দেখে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে সাথে সাথে দোলতপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে ঘটনা উন্মোচনে নেমে পড়ে।

এমতাবস্থায়, জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় মোঃ নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ, দৌলতপুর’র সহযোগিতায় দৌলতপুর থানার চৌকস অফিসার এসআই(নিঃ)/মোঃ শাহ আলী সহ সঙ্গীয় ফোর্সদের সমন্বিত প্রচেষ্টায় আহত মোটরসাইকেল চালক হাসপাতাল থেকে সুস্থ হয়ে এসে মামলা রুজুর ৪ ঘন্টার মধ্যে অদ্য ১৪/১০/২১ খৃঃ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল উদ্ধারসহ ছিনতাইকারী রানা, পিতা-হাফেজ, সাং-কোলদিয়াড় (স্কুলপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।










































