Home বিনোদন কন্যাসন্তানের মা হলেন নাজিরা মৌ

কন্যাসন্তানের মা হলেন নাজিরা মৌ

127

বিনোদন  ডেস্ক ।।

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী-মডেল নাজিরা মৌ। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ১১ অক্টোবর রাত ১০টা ৫৪ মিনিটে প্রথমবার ফুটফুটে সন্তানের জন্ম দেন  তিনি। মেয়ের নাম রাখা হয়েছে মাইরা রহমান। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন নাজিরা মৌ নিজেই। জানা যায়, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। নির্ধারিত সময়ের ২৪ দিন আগে সিজারের মাধ্যমে জন্ম হয় কন্যা মাইরা রহমানের। তবে হাসপাতালে তাদের আরও দুই/তিন দিনের মতো থাকতে হবে। মৌ তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

চলতি বছরের ২০ জানুয়ারি রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় ঘরোয়া আয়োজনে বিয়ে হয় নাজিরা মৌয়ের। তার স্বামী নাম মিজানুর মুরাদ রহমান পেশায় ব্যবসায়ী। তিনি থাকেন যুক্তরাজ্যে। উল্লেখ্য, ২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ হয়ে মিডিয়ায় আসেন নাজিরা মৌ। পরের বছরই দেবাশীষ বিশ্বাসের নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু তার।