মনিরামপুর (যশোর) প্রতিনিধি ।।
যশোরের মনিরামপুরে ফরিদা খাতুন (২৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগে আব্বাস আলী নামের যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে আটকের পর ওই যুবলীগ নেতাকে পুলিশ আদালতে পাঠিয়েছে। তিনি উপজেলার হেলাঞ্চী গ্রামের মৃত আনছার আলী সরদারের ছেলে।
ফরিদার স্বামী সুমন সরদার জানান, জমি-জমা নিয়ে আব্বাস আলীর সঙ্গে বহুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৭ অক্টোবর আটক আব্বাস আলীসহ কয়েকজন বাড়িতে গিয়ে তার ওপর চড়াও হয়। এ সময় বাঁধা দিতে আসলে তার স্ত্রী ফরিদা খাতুন ও তার ছোট ভাই হাবিবুর রহমানকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ৯ অক্টোবর সুমন আলী সরদার বাদী হয়ে আব্বাস আলী সরদারকে ১ নম্বর আসামি করে ৫ জনের নামে থানায় মামলা করেন।
খেদাপাড়া ফাঁড়ি ইনচার্জ গোলাম রসুল জানান, এ ঘটনায় মামলার ১নং আসামি আব্বাস আলীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।











































