Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

22
খুলনা বিভাগীয় জাদুঘর

দেশের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে আ‘লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, যখনই স্বাধীনতার নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে। তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ পেরিয়ে বিশ্বের নেত্রী। তিনি শুধু মানুষের কল্যাণে কাজ করেন। শেখ হাসিনা অতি সাধারণ জীবনযাপন করেন, তার কোনো ভোগ-বিলাসিতা নেই। সেইভাবে আমাদের প্রত্যেক স্তরের নেতাকর্মীদের তৈরি করতে হবে। তিনি আরও বলেন, দেশের চলমান উন্নয়ন কর্মকান্ডকে অব্যাহত রাখতে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। দলের দুসময়ে নির্যাতিত, বিএনপি-জামাতের আমলে যারা জেল-জুলুমের স্বীকার হয়েছে তাদের কমিটিতে ভালো পদে রাখতে হবে। তাঁরাই দলের সম্পদ। দলে কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং স্বাধীনতাবিরোধী রাজাকারের কেউ আওয়ামী লীগে আসতে পারবে না।

সোমবার দুপুর ১২টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে নগরীর সদর থানার ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যাচাই বাছাই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. কেএম ইকবাল হোসেন, 

কাউন্সিলর রেক্সোনা কালাম লিলি, কাউন্সিলর আরিফুর রহমান মিঠু। এসময় উপস্থিত ছিলেন ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম তালুকদার।

দাকোপে সহকারী কমিশনা (ভূমি) কর্মকর্তা গালিব মাহমুদ পাশার যোগদান

মোঃ শামীম হোসেন – বাজুয়া

উপজেলা সহকারী কমিশনা (ভূমি) কর্মকর্তা হিসাবে দাকোপে যোগদান করেছেন গালিব মাহমুদ পাশা। এ সময় সদ্য যোগদানকৃত কর্মকর্তাকে ফুলেন শুভেচ্ছার বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে ১১ অক্টোবর সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার মিন্ট বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনা (ভূমি) কর্মকর্তা গালিব মাহমুদ পাশা, থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, ওসি তদন্ত আশরাফুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাধারণ সম্পাদক শেখ মোজাফফার হোসেন, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাহতাফ হোসাইন, নাজির  কিরণ বালা, মমিনুল ইসলাম, আঃ গফর প্রমুখ। এ সময় সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনা (ভূমি) কর্মকর্তা গালিব মাহমুদ পাশাকে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস ফুলেন শুভেচ্ছা জানান। উল্লেখ্য যে সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনা (ভূমি) কর্মকর্তা গালিব মাহমুদ পাশা এর পূর্বে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট হিসাবে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাট জেলার ফকির হাট মূলঘর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে ৩৬ তম ব্যাচে বিসিএস ক্যাডার হিসাবে সরকারী কর্মকর্তা হিসাবে চাকুরীতে যোগদান করেন।

ছাত্রদলের শোক

খবর বিজ্ঞপ্তি।।

জাতীয়তাবাদী ছাত্রদল তেরখাদা উপজেলা শাখার  সদস্য সচিব মোঃ ইয়ামীন শেখের দাদা শ্রদ্ধেয় মোঃ আবু বকর শেখ গত রাত আনুমানিক ১১ঘটিকায় তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের নয়া বারাসত গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেছেন  (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ) । মৃত্যুকালে তার বয়স ছিলো ১২৩ বছর। তার মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে যৌথ  বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ । বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহানগর সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস সহ খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের সকল নেতৃবৃন্দ ।

বটিয়াঘাটা নদীতে অবৈধ নেট জাল উদ্ধার-আগুনে পুড়িয়ে ধ্বংস

বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি

 মা ইলিশ সংরক্ষনে বটিয়াঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তর ও রূপসা নৌ পুলিশ ফাঁড়ির আয়োজনে গতকাল সোমবার  দিনব্যাপী উপজেলার শৈলমারী ও ভদ্রা নদীতে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় সাড়ে নয় হাজার মিটার অবৈধ বেহুন্দি, চর পাটা ও নেট জাল উদ্ধার করে। পরে তা আগুনে পুঁড়িয়ে বিনষ্ট করে ফেলা হয়। আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, নৌপুলিশের ওসি মুন্নাফ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আমীর আলী, উপ-সহকারী পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান প্রমূখ।

ডুমুরিয়া সদরে নৌকার মাঝি বুলুর নির্বাচরী প্রচারনা শুরু

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনিয়নের নৌকার মাঝি আ‘লীগ নেতা গাজী হুমায়ুন কবির বুলু নৌকা প্রতিক হাতে পেয়ে প্রথমে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য প্রদানের মধ্যদিয়ে নির্বাচরী প্রচারনা শুরু করেন।

গতকাল সোমবার বিকেলে তিনি ঢাকা থেকে ফিরে খুলনা অবস্থন করেন।এরপর শত শত মটরসাইকেল একটি বহরের সামনে অবস্থান করে ডুমুরিয়া আগমন করেন।এ সময় নৌকার শ্লোগানে মূখরিত হয়ে ওঠে

গোটা বাজার।প্রথমে তিনি দলীয় কার্যালয়ে প্রবেশ করেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য প্রদান করেন। এরপর মা-বাবা ও ভাইয়ের কবর জিয়ারত শেষে উপস্থিত দলীয় নেতা,কর্মী ও সমার্থকদের সাথে œকুশল বিনিময় ও নিজ ব্যবসা প্রতিষ্ঠান সংলগ নির্বাচনী অফিস চত্বরে নির্বাচনী আলোচনা করেন।এ সময় সাথে

ছিলেন আ‘লীগ নেতা গাজী রকিবুল ইসলাম,মেম্বর রফিকুল ইসলাম,গাজী মেহেদী হাসান,সরদার শহিনুর রহমান,সিরাজুল ইসলাম বিশ্বাস,গাজী আশরাফুল ইসলাম,সরদার রোকনুজ্জামানসহ অনেকে।পরিচালনায় ছিলেন ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ লিটন।

ডুমুরিয়ায় উপজেলা পূষ্টি সমন্বয় কমিটির সভা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা পূষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার বিকেলে  উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুলওয়াদুদ। বক্তব্যদেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আবু সুফিয়ন রুস্তম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবৃ বকর সিদ্দিক,মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ,ডাঃ রাকিজ খান,ডাঃ সৈয়েদা নিশাত মরিয়ম,পিআও মোঃ আশরাফ হোসেন,শেখ রাসেল আহমেদ,সার্ভেযার মিরাজ, জিয়াউল আহসান প্রমুখ।

মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন মোড়েলগঞ্জের মায়া

মোড়েলগঞ্জ প্রতিনিধি

 বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ-এর কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের সন্তান মায়া মাতুব্বর। বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো. আল মামুন স্বাক্ষরিত ১০ অক্টোবর ২০২১ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মায়া মাতুব্বর বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বজায় রাখতে এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর আদর্শে বাংলাদেশ গড়ার লক্ষে এই মুক্তিযোদ্ধা মঞ্চ। মহান মুক্তিযুদ্ধের সংগঠনের একজন কর্মী হতে পারে আল্লাহর কাছে লাল লাখ শুকরিয়া আদায় করছি।

মোড়েলগঞ্জে বিদ্যালয়ের অফিস সহকারিকে মারপিটের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি বিদ্যালয়ের করনিককে মারপিটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছেন। সোমবার বেলা ১২টায় সন্ন্যাসী মাধ্যমিক বলিকা বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের সড়কে এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন। বিদ্যালয়ের অফিস সহকারি কাম কম্পিউটার আপরেটর প্রশান্ত কুমার হালদারকে রবিবার বিকেলে মারপিটের প্রতিবাদে বিদ্যালয়ের তরফ থেকে এ মানবন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সায়লা পারভীন, সহকারি শিক্ষক মাওলানা আবু বকর, মো. মনিরুজ্জামান খান, বিনয় ভূষন সিংহ, নিলা আদিত্য কুমার সানা, মো. ইমাম আহসান, সায়েদুর রহমানসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অন্যান্য কর্মচারীরা অংশ গ্রহন করেন।

মানববন্ধনে সহকারি প্রধান শিক্ষক সায়লা পারভীন বলেন, নির্বাচনী প্রতিহিংসার শিকার হয়েছেন অফিস সহকারি প্রশান্ত কুমার। স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খানের পক্ষের লোক মনে করে প্রকাশ্যে মারপিট করে রাস্তার ওপর ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।

মারপিটের শিকার প্রশান্ত কুমার বলেন, আসন্ন ইউপি নির্বাচনে খাউলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুল হাই খানের প্রতিষ্ঠিত বিদ্যালয়ে চাকুরি করার কারনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর কর্মীরা রবিবার বিকেলে সন্ন্যাসী বাজারে বসে অতর্কিত হামলা ও মারপিট করে।

মানববন্ধন শেষে এ ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসংগত, ২য় ধাপের তফসিলভূক্ত খাউলিয়া ইউনিয় পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় দিনদিন সহিংসতা বেড়ে চলছে।

কচুয়ায় বিনা প্রতিদ্বন্দীতায় ভাইস চেয়ারম্যান হলেন তাসলিমা বেগম

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হচ্ছেন সাবেক ইউপি চেয়ারম্যান তাসলিমা বেগম। সোমবার বিকেলে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে যাছাই-বাছাই শেষে তাসলিমার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা। যার ফলে একক প্রার্থী হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে আর কোন বাঁধা থাকল না।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একক প্রার্থী হিসেবে তাসলিমা বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিকেলে যাচাই-বাছাইয়ে তার মনোয়ন পত্র বৈধ হয়েছে। তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। এর পরেই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করে গণ বিজ্ঞপ্তি জারি করা হবে।

কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার বিনা প্রতিদ্বন্দীতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওই পদটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।২৯ সেপ্টেম্বর কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনি তফসিল ঘোষনা করা হয়। তফসিল অনুযায়ী ৯ অক্টোবর মনোনয়ন পত্র জমা দানের শেষ সময়ের মধ্যে শুধুমাত্র তাসলিমা বেগম মনোনয়ন পত্র জমা দেন।

তাসিলমা বেগম কচুয়া উপজেলা পরিষদের প্রায়ত চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের স্ত্রী। তিনি রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

কচুয়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় রিপা আক্তার (১৮) নামের এক গৃহবধূর রহস্যজন মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকালে স্বামীর বাড়িতে অসুস্থ্য হয়ে পড়ে রিপা আক্তার। পরবর্তীতে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রিপার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নিহত রিপা আক্তার কচুয়া উপজেলার ধলনগর গ্রামের এমদাদ মোল¬ার স্ত্রী এবং পার্শ্ববর্তী বারুইখালী গ্রামের মোঃ সহিদুল ইসলামের মেয়ে। গেল ৩ মাস আগে চট্টগ্রামে মেয়ের বাবার ভাড়া বাসায় তাদের বিয়ে হয়। মাসখানেক আগে স্ত্রীকে নিয়ে বাড়িতে আসে এমদাদ মোল¬া।

গৃহবধূর স্বামী এমদাদ মোল¬া বলেন, প্রতিদিনের মত গত রাতেও ঘুমিয়ে ছিলাম, সকালে ফজরের নামাজ পড়ার জন্য আমি মসজিদে যাই, সে ও নামাজ পড়ে। এসে দেখি খাটের উপর পড়ে আছে, শরীর ঘামছে। আমরা দ্রুত ভ্যানে করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমি এ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না।

নিহত গৃহবধূর বাবা মোঃ সহিদুল ইসলাম বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, আর আমি জানামতে জামাইয়ের সাথেও কোন ঝগড়াঝাটি ছিলোনা। তবে ছোটখাটো পারিবারিক ঝামেলা ছিলো, হয়তো সেই কারনে জামাই তাকে আঘাত করলে মারা যেতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আমরা সঠিক কারণ জানতে পারব। ময়না তদন্তে যদি মৃত্যুর অন্য কোন কারণ আসে তাহলে আমরা আইনের আশ্রয় নিব।

এমদাদ মোল¬ার চাচী খাদিজা খানম বলেন, ভোরে তাদের ঘরে কান্নাকাটির শব্দ টের পেয়ে গিয়ে দেখি রিপার শরীর প্রচুর ঘামছে আর হাঁপাচ্ছে। চোখগুলো কেমন উল্টে যাছে। তখনই ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার পরিক্ষা করে বলে মারা গেছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেগ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে, তবে কোন আলামত পাওয়া যায় নি। নিহতের পরিবারের পক্ষ থেকেও লিখিত বা মৌখিক কোন অভিযোগ দেয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

মহেশপুরে ১২ বীর নিবাস নির্মানের চড়কা ঘুরানোর মাধ্যমে লটারি শেষ হলো

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য ঝিনাইদহের মহেশপুরে ১২টি বীর নিবাস নির্মান করে হবে। গতকাল সোমবার দুপুর ১২টায় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মানের চড়কা ঘুরানোর মাধ্যমে লটারী অনুষ্ঠিত হয়েছে।

লটারীতে ২০৪ টি ঠিকাদারী প্রতিষ্ঠান অংশো গ্রহন করেন। লটারীর মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার জীবননগরের কবিতা এন্টার প্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ১২টি বীর নিবাস নির্মানের কাজটি পান।

উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসের অফিস সহকারী শেখ মোজাম্মেল মিয়া জানান, ১ কোটি ৫৩ লাখ ১৭ হাজার ২৪৫ টাকার বিনিময়ে মহেশপুরের বিভিন্ন এলাকায় ১২টি বীর নিবাস নির্মান করে হবে।

১২টি বীর নিবাস ভবন নির্মানের লটারীতে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল করিম,মুক্তিযুদ্ধ চলাকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী,উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসের কর্মকর্তা আলেয়া খাতুন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তার প্রমুখ।

শ্যামনগরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১ উদ্যাপন

খবর বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১ উপলক্ষ্যে, শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে, ধর্মীয় নেতা, ইমাম, কাজী ও বিবাহ নিবন্ধকদের উপস্থিতিতে এক আলোচনার সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ্এস এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব ডলি, মাধ্যমিক একাডেমিক সুপারভাই মিনা হাবিবুর রহমান। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১  উদ্যাপনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আশিক বিল্লাহ, অপারেশনস্ ম্যানেজার শ্যামনগর ও কালীগঞ্জ এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান ্এস এম আতাউল হক দোলন। শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭-এর বিভিন্ন দিক সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রনতি ভেরোনিকা কস্তা, সোশাল ইনক্লুশন স্পেশালিস্ট, নবযাত্রা প্রকল্প, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ। শ্যামনগর উপজেলার বাল্য  বিবাহের বর্তমান পরিস্থিতিতে উপজেলার সকল কন্যা শিশুদের সুরক্ষা ও বাল্য বিবাহ বন্ধের জন্য আবেদন জানিয়ে সকল শিশুদের পক্ষে বক্তব্য রাখেন অতসী আলম।  শ্যামনগরের বিভিন্ন এলাকা হতে ২৫ জন ইমাম ও কাজীগন এবং উপস্থিত সকলে অঙ্গিকারাবদ্ধ হন যে তারা কন্যা শিশুদের সুরক্ষায় কাজ করবেন এবং শপথ করেন যে সকলে বাল্য বিবাহ বন্ধে কাজ করবেন এবং বাল্য বিবাহ বন্ধের জন্য উপজেলার সাথে সমন্বয় করবেন। সকল কাজী ও ইমামগন প্রতিশ্রুতি বদ্ধ হন যে তারা কেউই বাল্য বিবাহ নিরুৎসাহিত করবেন। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১ উদযাপন অনুষ্ঠানের সভাপতি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক বলেন,”বাল্য বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিৎ। শুধু সরকারী দপ্তরের পক্ষে এই সমস্যা সমাধান সম্ভব নয়। এজন্য প্রয়োজন সকলের ঐকান্তিক প্রচেষ্টা। শিশুদের সুরক্ষার  জন্য ও বাল্য বিবাহ বন্ধের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় সার্বক্ষণিক জনগনের সাথে পাশে আছে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহায়তা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সমর্থিত নবযাত্রা প্রকল্প।

যশোরের শার্শায়  আওয়ামীলীগের  নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যেগে স্থানীয় হাইস্কুল মাঠে সোমবার বিকালে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

বাগআচড়া ইউনিয়ন  আওয়ামীলীগের   সভাপতি ইঞ্জিনিয়ার  আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর –১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন। জনসভায় হাজার হাজার নেতা কর্মীরা অংশ গ্রহন করেন। প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শার্শা উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে  রেখে  বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে দল। নৌকার বাইরে গিয়ে দলের বিদ্রোহী প্রার্থীরা এখন একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রচারণা চালাচ্ছেন। বিএনপি ও জামায়াত  দলীয় প্রার্থী মনোনয়ন না দিলেও  গোপনে   বিশেষ কাউকে সমর্থন করার চেষ্টায় করছে। এ কারণে বিদ্রোহীদের প্রচারণা বন্ধ করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ করেন তিনি। বাগআচড়া ইউনিয়ন  আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সোহারব হোসেন, উপজেলা  ছাত্রলীগের সভাপতি-আব্দুর রহিম সরদার প্রমুখ।

ইন্দুরকানীতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ঝুকিহ্রাস বিষয়ক ভলান্টিয়ারদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ইন্দুরকানীতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ঝুকিহ্রাস বিষয়ক ভলান্টিয়ারদের কর্মদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রূপসী বাংলা উন্নয়ন সংস্থার কার্যালয় সংস্থার সভাপতি মোঃ জাকারিয়া হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: এম মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খামন, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মোঃ ফদির হোসেন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন। প্রশিক্ষণে ২৫ জন সেচ্ছাবেসক অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে অতিথিদের রূপসী বাংলা উন্নয়ন সংস্থার সৌজন্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৬৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১২০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ষ্টেশন রোডস্থ কাশিয়াবাড়ী কালি মন্দির গলির নিমাই ঘোঘের ছেলে চন্দন ঘোষ (৪৭), কৃষ্ণনগর চরার মৃত. আনোয়ার হোসেনের ছেলে মো. আকবর হোসেন ওরফে পাপ্পু (৪৯), খালিশপুর দক্ষিণ কাশিপুরের মৃত. কৃষ্ণপদ সাহার ছেলে মো. সেলিম হোসেন ওরফে স্বপন (৫৫), দক্ষিণ টুটপাড়া মহির বাড়ী ছোট খালপাড়ের মৃত. গোলম মোস্তফা ওরফে বাবুল শেখের ছেলে মো. রোহান শেখ (২০) ও   বাবু চৌধুরীর ছেলে মো. শিশির চৌধুরী (২০),দক্ষিণ টুটপাড়া মওলা বাড়ীর মোড়ের শাহাদত হোসেন মল্লিকের ছেলে মো. চঞ্চল মল্লিক (২২), টুটপাড়া আমতলার শেখ নজরুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান হৃদয় (২০), দৌলতপুর মুকুল ভান্ডার নতুন মসজিদের সামনের সালাম শেখের ছেলে নুর মোহাম্মাদ (৩৩), দেয়ানা বাউন্ডারী রোডের খয়বার শেখের ছেলে মো. শামীম শেখ (৩১) ও দৌলতপুর দাসের ভিটার হান্নান মোল্লার ছেলে মো. ইমরান মোল্লা (২৪)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৬৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১২০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

ফুলতলায় জেলা ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর শেখপাড়ায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১০ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর শেখপাড়ার খোকন হাজড়ার ছেলে মো. সোহেল হাজড়া (৩০)।

জেলা ডিবি জানায়, ১০ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর শেখপাড়ায় অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই লিপন সরকার। এসময় সোহেল হাজরার বাড়ির উঠান থেকে ২৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে যার নং- ৮।  তার নামে দুইটি মাদক মামলা রয়েছে।

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ২১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ডুমুরতলা গ্রামে অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ও  নগদ ২০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ডুমুরতলা গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে মো. রিফাত মিয়া (২০)।  

র‌্যাব-৬ জানায়, ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ডুমুরতলা গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময়  আনোয়ারুল ইসলামের বসত বাড়ীর সামনে ইটের রাস্তার উপর থেকে ২১০ পিস ইয়াবা ও  নগদ ২০০ টাকাসহ রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা রুজু করা হয়েছে।