স্টাফ রিপোর্টার ।।
নগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া গ্রামস্থ আমেরিকান বাড়ীর সামনে অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশী মদ ও ১০ ক্যান বিয়ারসহ মাদক স¤্রাট শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রে জানা যায়, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) বায়জীদ ইবনে আকবর এঁর নেতৃত্বে অফিসার ইনচার্জ (লবণচরা থানা) সমীর কুমার সরকার এর সমন্বয়ে গঠিত একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় সাচিবুনিয়া গ্রামস্থ আমেরিকান বাড়ীর বিপরীত পাশে শাহাজাহান হাওলাদারের দ্বিতল ভবনের দক্ষিণ ইউনিটের পশ্চিম পাশের রুমের মধ্য থেকে ৮ বোতল হুইচকী, ৪ বোতল ভোটকা, ৩ বোতল জিন গ্যালবি, ১০ ক্যান বেলজিয়ান বিয়ার যার সর্বমোট মূল্য ১ লাখ ২০ হাজার টাকাসহ মো. শাহাজাহান হাওলাদার (৫৪) কে গ্রেপ্তার করা হয়। সে লবণচরা থানাধীন সাচিবুনিয়া মদিনাবাদ ওয়াপদা রোডের মৃত. আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে লবণচরা থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ই ধারায় রুজু দায়ের করা হয়েছে যার নং- ৮।











































