রূপসা প্রতিনিধি।।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনন্দধ্বনি শোনা যায়। পূজার এই সূচনার দিনটি রূপসায় আড়ম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে। রূপসা উপজেলার বিভিন্ন মন্দিরে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই মহালয়ার মধ্য দিয়েই রূপসা উপজেলায় বইতে শুরু করেছে শারদীয় দুর্গাপূজার আমেজ। শরতের আগমনীতে দুঃখ দৈন্য নিপীড়িত মানব মাঝে মহাশক্তির অধিকারীনিরূপে আবির্ভূত হন শ্রী শ্রী মহামায়া মা দুর্গা। তখন আলোকিত হয়ে ওঠে দশদিশি। জানা গেছে, এ বছর ১১ অক্টোবর থেকে রূপসা ব্যাপী ৭৫টি সার্বজনীন দুর্গাপূজা শুরু হয়েছে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন ঢাক ও কাসির বাজনা ছাড়াও মায়দের কপাল সিন্দুরে রাঙানোর মধ্য ১৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা।উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল জানান, উপজেলার ৫টি ইউনিয়নে ৭৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তারমধ্যে- আইচগাতী ইউনিয়নে ১১টি, শ্রীফলতলা ইউনিয়নে ৭টি নৈহাটী ইউনিয়নে ১২টি, টিএসবি ইউনিয়নে ১০টি ও ঘাটভোগ ইউনিয়নে ৩৫টি। রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু জানান, এবার কয়েকটি মন্ডপে অতিরিক্ত আকর্ষণ থাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড় থাকতে পারে। তবে করোনা পুেরাপুরি নিয়ন্ত্রণ না আসায় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোর্শারফ হোসেন জানান, এ বছর উপজেলায় ৭৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে প্রতিমা দর্শন করতে পারে সে জন্য স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করবেন। আপনাদের পাশাপশি আনসার ও পুলিশের টহল টিম যথাযথ উপস্থিত থাকবেন।










































