Home জাতীয় অবৈধ সম্পদ: বাবরের রায় মঙ্গলবার

অবৈধ সম্পদ: বাবরের রায় মঙ্গলবার

8

ঢাকা অফিস ।।

দুই মামলায় ফাঁসির আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলার রায় আগামীকাল মঙ্গলবার (১২ অক্টোবর) ঘোষণা করা হবে।

ঢাকার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করবেন। এর আগে গত সোমবার (অক্টোবর) যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ঠিক করেছিলেন তিনি।

এর আগে গত ২১ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন কারাবান্দি বাবর।

প্রসঙ্গত, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ২৮ মে যৌথবাহিনীর হাতে আটক হয়েছিলেন বাবর। পরে ২০০৮ সালের ১৩ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন সম্পদের তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম।

মামলার অভিযোগে বলা হয়, তিনি কোটি লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন যে সম্পদ তিনি গোপন করেছেন।

২০০৮ সালের ১৬ জুলাই দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই বছরের ১২ আগস্ট মামলাটির অভিযোগ গঠন করা হলেও বিচার শুরু হতে দেরি হয়। গত ১৯ সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছিল।

নেত্রকোনা-আসনের সাবেক সংসদ সদস্য বাবর ২০০১ সালে বিএনপি সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গ্রেপ্তারের পর ২০০৮ সালে অল্প কিছু দিনের জন্য জামিনে মুক্ত থাকলেও গত এক দশক ধরে তিনি কারাবন্দি আছেন।

এরমধ্যে ২০০৪ সালের গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলায় তিনি মৃত্যুদণ্ডে দন্ডিত হয়েছেন।