Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

33
খুলনা বিভাগীয় জাদুঘর

রূপসায় অপরাজিতাদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধিঃ

রূপসায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প অপরাজিতাদের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা আজ সকালে টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।টিএসবি ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্ক আয়োজিত ত্রৈমাসিক সভায় বক্তৃতা করেন নারী নেত্রী ফাতেমা ইয়াসমিন বুলি,আকলিমা খাতুন তুলি,ফিরোজা বেগম, তানজিলা বেগম,সালমা বেগম,আসমা বেগম, নাজমা খাতুন,হোসনেয়ারা পারভিন,রিতা বেগম, শাবানা বেগম,আসমানী বেগম,কানিজ ফাতেমা, মাধূরী সরকার,রুপান্তরের আজিজুর হক।

পূর্ব রূপসা রেলওয়ে বালুর মাঠে জমে উঠেছে বিভিন্ন প্রজাতির কবুতর ও হাস-মুরগির হাট

রূপসা প্রতিনিধি

রূপসায়  ‘ফ্রেন্ডস্ ফেয়ার সংঘ’ আয়োজিত পূর্ব রূপসা রেলওয়ে বালুর মাঠে প্রতি শনিবার সকাল ৮ থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন প্রজাতির কবুতর ও হাঁস-মুরগির হাট বসানোর ব্যবস্থা করেছে।

 পূর্ব রূপসার আশ পাশের এলাকা থেকে  লোকজন বিভিন্ন প্রজাতির কবুতর বিকিকিনি করতে আসে। ৯অক্টোবর শনিবার হাট বসবার প্রথম দিনেই লোকজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ফ্রেন্ডস্  ফেয়ার সংঘের একজন কর্মকর্তা জিয়াউর রহমান জিকু জানান আমাদের এলাকা সহ আশপাশের অনেক কবুতর প্রেমিরা এসেছে  । কেউ কিনতে কেউ বিক্রি করতে আবার অনেকে অচেনা কবুতর দেখতে।সপ্তাহের শনিবার সকাল ৮ থেকে বিকাল ৫ টা পর্যন্ত হাট বসবে।আজকের হাটে কিং কবুতর,সাটিং সিল,জগোবিন,ম্যাগপাই,লাল সিরাজী,কালো সিরাজী,করমোনা,বোম্বাই, হুমার,বাঘা,শাহরান পুরী,কালডোম,লাল ডোম,এলমোন জকোবিন,গিরিবাজ(৪-৫ ঘন্টা উড়তে পারে), ঘিয়ে চুন্নি, আকর্ষণীয় পায়ে পশম ফেদার গোলা রিং,মুক্ষি,লাল গিরিবাজ সহ আরো নানা প্রজাতির কবুতর নিয়ে আসে কবুতর বিক্রেতারা।আগামীতে আরও ব্যপক সাড়া পড়বে বলে তিনি আশা করেন।

কামালকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে গণতান্ত্রিক আন্দোলনে বিজয় ছিনিয়ে আনতে হবে

খবর বিজ্ঞপ্তি

প্রয়াত ছাত্রনেতা এস এম কামাল হোসেনকে জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত সাহসী সৈনিক অভিহিত করে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,  তার অকালে চলে যাওয়া দলের জন্য বিরাট শূন্যতা তৈরি করেছে। দেশের বর্তমান ভয়াবহ দুঃসময় ও কারারুদ্ধ অবস্থায় তার অভাব অনুভব করছেন নেতাকর্মীরা। সরকার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের কর্মীদের ওপর নির্যাতন নীপিড়ন অব্যাহত রেখেছে অভিযোগ করে তিনি বলেন, ৭২ টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের পর পুলিশী নির্যাতনে কামাল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, কামালকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে গণতান্ত্রিক আন্দোলনের বিজয় ছিনিয়ে আনতে হবে। আর সেজন্য ছাত্রদলের নেতাকর্মীদের ভেতর ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহবান জানান।

শনিবার খুলনায় মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপি নেতা ও ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল এসব কথা বলেন।

বিকেল ৩ টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে মহানগর ও জেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক খান আমিরুল ইসলাম আলিম ও মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা। প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি মিজানুর রহমান সজীব, যুগ্ম সম্পাদক মাহাবুব মিয়া, সহ সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান আকতার, সহ সাধারণ সম্পাদক জেসমিন সুলতানা জুঁই। মহানগর ছাত্রদল আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তির সভাপতিত্বে স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। কর্মসূচি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন ও মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস।

স্মরণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পী, খান জুলফিকার আলী জুলু, মেজবাউল আলম, আজিজুল হাসান দুলু, রোবায়েত হাসান বাবু, সুলতান মাহমুদ, আরিফ ইমতিয়াজ খান তুহিন, এহতেশামুল হক শাওন, মুর্শিদ কামাল, মাহবুব হাসান পিয়ারু, আজিজা খানম এলিজা, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, শেখ তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রনু, আব্দুল আজিজ সুমন, শেখ ইমাম হোসেন, সেতারা সুলতানা, খন্দকার হাসিনুল ইসলাম নিক, সজীব তালুকদার, কাজী নেহিবুল হাসান নেহিম, আনোয়ার হোসেন আনো, মতলেবুর রহমান মিতুল, নাদিমুজ্জামান জনি, মুনতাসির আল মামুন, খায়রুজ্জামান সজীব, শহিদুল ইসলাম, হুমায়ুন কবির রুবেল, রকিবুল ইসলাম, আল আমিন শেখ নয়ন, হাবিবুর রহমান হাবিব, হান্নান শিকদার, ফিরোজ আহমেদ, আমিনুর ইসলাম আমিন, রাসেল আকন বাবু, আসাবুর রহমান, হারুন অর রশিদ, আবু হানিফ, আবু জাফর, হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েতউল্লাহ দীপু, রিয়াজুল ইসলাম খান মুরাদ, কে এম হেলাল হোসেন, ওয়াহিদুজ্জামান খান, কাজী আসিফুর রহমান, স্বপন রহমাতুল্লাহ, রাশিকুল আনাম রাশু, পারভেজ হাসান মিজান, আলী আকবর, মাজহারুল ইসলাম রাসেল, সর্দার মাহিম উল হক, ইউসুফ শেখ, মিজানুর রহমান মৃদুল, ইলিয়াস সরদার প্রমুখ।

কর্মসূচিতে মহানগর ও জেলা ছাত্রদল এবং বিভিন্ন ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। স্মরণ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেন ছাত্রদল নেতা আব্দুল্লা কিমিয়া সাদাত।

হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যাঃ শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা প্রদান

পি কে অলোক,ফকিরহাট।

বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উৎসব ভাতা প্রদান করলেন বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার এর সহধর্মিনী ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি পূজা শিকদার। শিক্ষার মান উন্নয়ন, ঝরেপড়া রোধ ও বাল্য বিবাহ প্রতিরোধে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা নানামুখী পদক্ষেপ গ্রহন করায় পুরস্কার স্বরুপ এই উৎসব ভাতা প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, ৩৬০জন শিক্ষার্থীদের-কে করোনা কালিন দুর্যোগের কারণে তাদের দুই বছরের মাসিক বেতন ও অন্যান্য উপকরণ সামগ্রীও লেখাপাড়ার যাবতীয় খরচ বহন করছেন তার স্বামী বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার। ফলে বিদ্যালয়টি শিক্ষারমান উন্নয়নে আরো একধাপ এগিয়ে যাবে বলে অনেকের ধারনা। তাঁর পক্ষে বোনাসের এই অর্থ প্রদান করেন লিটন শিকদার এর ভাই বিশিষ্ট সমাজসেবক শিশির শিকদার। শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এই অর্থ প্রদান করা হয়।

জানা গেছে, হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার উক্ত বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহনের পর হতে বিদ্যালয়টির উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহন করেন। পরবর্তিতে উক্ত পদে তার স্ত্রী পূজা শিকদার দায়িত্ব গ্রহন করে একই ধারা অব্যাহত রেখেছেন। যারই অংশ হিসাবে তিনি আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উৎসব ভাতা স্বরুপ সকল শিক্ষক-কর্মচারীদেরকে উৎসব বোনাস প্রদান করেছেন। শুধু তাই নয়, ৩৬০জন শিক্ষার্থীকে তাদের দুই বছরের বেতন ও অন্যান্য সকল খরচও তিনি বহন করছেন। আর এই বিশাল আকারের খরচ নিজ বহন করার ফলে বিদ্যালয়টি শিক্ষারমান উন্নয়ন, ঝরেপড়া রোধ, শ্রেণীকক্ষে শতভাগ উপস্থিতি ও বাল্য বিবাহ প্রতিরোধে ব্যাপক সহায়ক হবে বলে অনেকে ধারনা করেছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নিখিল কুমার ঘোষ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন,আমার চাকুরী জীবনে আমি এই প্রথম কোন শিক্ষানুরাগীর নিকট হতে উৎসব ভাতা পেলাম। ইহাতে আমি ও আমার শিক্ষকরা গর্বিত। আমি ও আমার সহকর্মীরা সভাপতির এই মহতী উদ্যোগে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ##

এলপি গ্যাসসহ ১২ নিত্যপণ্যের লাগামহীন উর্ধ্বগতি  রোধের আহবান খুলনা বিএনপির

।। খবর বিজ্ঞপ্তি।।

চাল, ডাল, তেল, এলপি গ্যাসসহ ১২ নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবন দুবির্ষহ হয়ে ওঠেছে বলে অভিযোগ করেছেন খুলনা মহানগর বিএনপি। বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, তরিতরকারি, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবনে চরম নাভিশ্বাস ওঠেছে। সরকার জনগনের সম্পদ লুটপাটে সফল হলেও সাধারণ জনগনের প্রধান সমস্যা দ্রব্যমুল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রন করতে ব্যর্থ হয়েছে। ১০ টাকা চাল খাওয়ানোর মিথ্যা শ্লোগান দিয়ে ক্ষমতায় এসে ১৩ বছরেও জনদুর্ভোগ নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহন করেনি। শনিবার (৯ অক্টোবর) দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবীতে প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, বন্যা, রাজনৈতিক অস্থিরতা, পরিবহন সংকট ও আন্তর্জাতিক মার্কেটে দাম বাড়লে দেশের বাজারে এর প্রভাব পড়ে। কিন্তু দেশে এসবের কোনো কারণ নেই। আছে পর্যাপ্ত সরবরাহ। তারপরও বাজারে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। গত দুই/তিনদিনের ব্যবধানে খুচরা বাজারে প্রায় এক ডজনের বেশি পণ্যের দাম বেড়েছে। ফলে ভোক্তাকে বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে। সংসারের মাসিক বাজেটে ঘাটতি পড়ছে অনেকের। সরু ও মোটা চাল, সয়াবিন, পাম অয়েল সুপার, পিয়াজ, রসুন, ব্রয়লার মুরগি, জিরা, ডাল, ছোলা, আদা, খোলা ময়দা ও এলাচের দাম বেড়েছে। এরমধ্যে সপ্তাহের ব্যবধানে পিয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। পাশাপাশি সব ধরনের সবজিও চড়া দামে বিক্রি হচ্ছে। এতে দিশাহারা হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষ। বিএনপি নেতারা বলেন, সরকার দলীয় কালোবাজারী সিন্ডিকেট চক্র সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলেছে। ফলে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না সরকার। দেশজুড়ে চরম অরাজকতা সৃষ্টি হয়েছে। করোনাকালে আয় কমে যাওয়ায় ভোক্তারা সব কিছুতেই ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে। এরমধ্যে নিত্যপণ্যের বাড়তি দাম তাদের আরও বেশি দিশাহারা করে তুলছে। অপর দিকে খুলনায় এলপি গ্যাসের দাম দফায় দফায় বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন কোম্পানির ১২ কেজি ওজনের সিলিন্ডার গ্রতি দাম বেড়েছে ১৩০ টাকা করে। এ নিয়ে চলতি বছর গ্যাসের মূল্য সাত দফা বৃদ্ধি পেয়েছে। বিভিন্নভাবে খোড়া অজুহাত তুলে গ্যাসের দামবৃদ্ধি হলেও সংশ্লিষ্ট তদারকি কর্তৃপক্ষ কোন খোজ রাখছেন না। নেতৃবৃন্দ অবিলম্বে এলপি গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি রোধের আহবান জানিয়েছেন। অন্যথায় জীবনের তাগিদে সাধারণ মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে।

বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের মায়ের ইন্তেকালে মহানগর বিএনপির শোক

।। খবর বিজ্ঞপ্তি।।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের মা বেগম আখতার বানু ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। ৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বেগম আখতার বানুর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

প্রয়াত বিএনপি নেতা শাহীন তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

।। খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রয়াত বিএনপি নেতা শাহীন তালুকদার ছিলেন বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। বিশেষত ৯০ এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান ভোলার নয়। তিনি আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন। অনেক উদার ও বড় মনের মানুষ শাহীন তালুকদার কোন সময় কারও মনে কষ্ট দিতেন না এবং খুবই সাদামাটাভাবে জীবনযাপন করেছেন। বিএনপির পরীক্ষিত সৈনিক শাহীন তালুকদার ছাত্ররাজনীতি শেষ করে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। শনিবার (৯ অক্টোবর) বাদ আছর নিউজপ্রিন্ট গেটস্থ দলীয় কার্যালয়ে খালিশপুর থানা বিএনপি’র উদ্যোগে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র প্রয়াত সভাপতি শাহীন তালুকদার এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. ফজলে হালিম লিটন এর সভাপতিত্বে এবং ইমতিয়াজ আলম বাবু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র ও নগর বিএনপির সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ তরিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, কাজী শফিকুল ইসলাম শফি, হেমায়েত হোসেন, মো. সামসুর রহমান, জহর মীর, এইচ এম আবু ছালেক, হাসান উল্লাহ বুলবুল, মো. আশরাফ হোসেন, কাজী আব্দুল লতিফ, এ্যাড. মোহাম্মদ আলি বাবু, ম শা আলম, শেখ জাকির হোসেন, আব্দুর রহমান ডিনো, কাজী শাহনেওয়াজ নিরু, মনিরুজ্জামান মনি, লিটন খান, কাজী ফজলুল কবির টিটু, শাহনাজ পারভিন, এইচ এম জসিম, হেমায়েত উদ্দিন, বাবুল মুন্সি, নুরে আব্দুল্লাহ, বারেক হাওলাদার, কাজী শামীম, শেখ জাকির, মো. মাসুদ, সেলিম কাজী, মহিউদ্দিন বাবু মো. সেলিম, মো. জাকির, রেজাউল করিম স্বপন, আবু জাফর, তছির উদ্দিন, মো. মামুন, শারমিন বেগম, লাল বাবুল, মো. হাফিজার, মো. আব্দুর রশিদ, মো. আনছার, মো. নুরুল হক, শাহীন পাটোয়ারি, শাহীন শিকদার, লিটন,ভুট্রো, সাইদুজ্জামান জুয়েল, দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মহিবুল্লাহ ও মাওলানা ইলিয়াছুর রহমান। আলোচনা শেষে বিএনপি নেতা শাহীন তালুকদার ও সদ্য প্রয়াত ছাত্রদল নেতা এস এম কামাল হোসেন এর  রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ডুমুরিয়ায় বৈদ্যুতিক তারে কৃষকের মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ধান ক্ষেতে ইঁদুর মারা ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে রবিউল মাহমুদ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার মাগুরাঘোনা এলাকার বকস মাহমুদের ছেলে রবিউল তার নিজ ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তার স্থাপন করে আসছিল।তারই জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় তার স্থাপনের এক পর্যায়ে অসাবধানতা বশে বৈদ্যুতিক তার জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এরপর গতকাল সকালে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর পায়। এ বিষয়ে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ডুমুরিয়ায় স্বামীর পরকীয়ার বলি গৃহবধূ অসীমা রায়: গ্রেফতারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এস রফিক, ডুমুরিয়া

ডুমুরিয়ায় ভান্ডারপাড়া ইউনিয়নে ধানিবুনিয়া এলাকায় বিধান রায়ের স্ত্রী অসীমা রায় আত্মহত্যা নয়,স্বামীর পরকীয়ার বলি হয়েছে।এমনটি দাবি করে গতকাল শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে এলাকার শত শত নারী-পুরুষের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা ভূমিহীন সংগঠন নিজেরা করি ও অপরাজিতা নারী নেটওয়ার্ক’র যৌথ আয়োজনে অসীমা রায় হত্যার বিচার,হত্যাকারী গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঘর ছেড়ে রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়ে শত শত নারী।এরপর অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা পাষন্ড স্বামীর পরকীয়ার বলি অসীমা রায়ের নির্মম হত্যা কান্ডের বর্ণনায় বলেন,স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় তার উপর দীর্ঘদিন ধরে চলছিল পাশবিক ও মানবিক অত্যাচার।তারই জের ধরে ঘটনার দিন গত বৃস্পতিবার রাতে প্রথমে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা,পরে মুখে বিষ দিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়। পাষন্ড স্বামীর হত্যা মিশনে অসীমা অচেতন হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে।এরপর বিষপানে আত্মহত্যার চেষ্টা দাবি করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ধুরন্ধর স্বামীর এ নাটকীয়তা টের পেয়ে এলাকায় সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে প্রতিবাদের ঝড় ওঠে। অসীমা হত্যায় থানায় মামলা ও হত্যাকারী বিধান রায় যতক্ষন গ্রেফতার না হয় ততক্ষণ রাজপথ ছাড়বে না এলাকাবাসি।এমনটি দাবি করে মানববন্ধনে বক্তব্যদেন নিজেরা করি সংস্থার খুলনা বিভাগীয় সংগঠক আবুল খায়ের মজনু,অঞ্চল সমন্বয়ক শাহাদুল ইসলাম,ফরহাদ হোসেন,মনিন্দ্রনাথ রায়,মেম্বর লোকেশ্বর কবিরাজ,আবেদা বেগম,পান্নালাল গাইন,অপরাজিতা নারীনেত্রী ভারতী বিশ্বাস,মিনু বিশ্বাস,ভূমিহীন নেতা হরিমোহন রায়,বনচারি মন্ডল,তাপসী বিশ্বাস ও অসীমার ভাই সব্যসাচি মন্ডল।

রূপসায় ডাচ্ বাংলা ব্যাংকের  অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন বাছাই পর্ব অনুষ্ঠিত

  রূপসা প্রতিনিধি :

ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড এর নিজস্ব অর্থায়নে  ৯ অক্টোবর শনিবার সকালে গ্রামীণ জনপদের অস্বচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চোখের ছানি

 অপারেশন কার্যক্রম এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এছাড়া চোখের বিভিন্ন জটিল রোগের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। অসচ্ছল মানুষদের বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়। উক্ত ক্যাম্পেইন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড এর কাজদিয়া শাখার এডিসি সিনিয়র ম্যানেজার মো. মাসুম বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন আল মামুন ইসলাম, আসাদুজ্জামান, জালিস মাহমুদ, পিয়াল রাহা, নুরুজ্জামান, আকলিমা, দুলা ইসলাম প্রমুখ। রোগী দেখেন ডা: মো. আল-আমীন।  রূপসা অফিসার্স ক্লাবের  সহযোগিতায় ও দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাটের সার্বিক ব্যবস্থাপনায়

এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ীগেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা

  ফুলবাড়ীগেট প্রতিনিধি

 শিরোমনি শিল্প এলাকার বিআইডিসির ভবন অপসারনের সিডিউল জমা দিতে যাওয়ার সময় খুলনা মহানগর ছাত্রদলের উপ গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মিলনকে কুপিয়ে জখম ও পিটিয়ে আহত করেছে দুর্বুত্তরা । এসময় তার কাছ থেকে সিডিউল , মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় । গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ৮ জনকে আসামি করে মেহদেী হাসান মিলন এর ভাই  মোঃ মিরাজ হোসেন বাদী হয়ে  খানজাহান আলী থানায় মামলা করেছে । যার নং ০৪ তাং ০৭/১০/২১ ইং । মামলার আসামিরা হলেন মোঃ রেজাউল হোসেন (৩২) মোঃ আল আমিন (২৭) মোঃ জসিম (৩০) ওসমান গনি ( ২৭) আজমাইন ( ২৭) তহিদুল ইসলাম হারান(৩০) মোঃ নাদের (২৯) ও নিক্কন মোল্লা (৩০) মামলার এজাহারে বাদি উল্লেখ করেন গত ৬ অক্টোবর বিআইডিসির ১১ টি ভবন ও কিছু গাছ নিলামের জন্য আমার ভাই মিলন সিডিউল সংগ্রহ করে । পরদিন স্থানিয় ইউপির এক জনপ্রতিনিধি তাকে সিডিউল জমা দিতে নিষেধ করে । নিষেধ না শুনে সিডিউল জমা দিতে যাওয়ার সময় সকাল ৯ টায় পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে আসামিরা আমার ভাইয়ের  মোটর সাইকেল গতিরোধ করে । এক পর্যায়ে বিআইডিসিতে সিডিউল কিনেছিস কেন ? বলেই আমাকে রড দিয়ে কুপিয়ে আহত করে । এবং কাছে থাকা একটি নকিয়া মোবাইল সেট ছিনিয়ে নিয়ে চলে যায় ।   এ ব্যাপারে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস জানান হামলার ঘটনায় থানায় ৮ জনকে আসামি করে মামলা হয়েছে । আসামিদের আটক এর ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে ।

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে স্বাস্থ্যসম্মত নগরী গড়তে চেষ্টা চলমান রয়েছে: সিটি মেয়র

তথ্য বিবরনী।।

        মিউনিসিপ্যাল গভার্ন্যন্স এ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) শীর্ষক প্রকল্পের আওতায় সম্ভাব্যতা যাচাই বিষয়ক দিনব্যাপী কর্মশালা আজ (শনিবার) খুলনা নগর ভবন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, কেসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। খুলনাকে একটি পরিস্কার-পরিচ্ছন্ন সুন্দর নগরীতে রূপ দিতে প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে স্বাস্থ্যসম্মত নগরী গড়তে চেষ্টা চলমান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য খুলনায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়েছেন। নগরীর পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে। এই পুকুরগুলো সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কেসিসি’র আয় বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কর্মশালায় কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর, এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী এজাজ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আরিব-উল-জব্বার, কেসিসি’র কর্মকর্তা, প্রকৌশলীরসহ প্রকল্পের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকৌশলী সুজিত কুমার শর্মা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এই কর্মশালার আয়োজন করে।

দুপুরে সিটি মেয়র শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সদর থানার মন্দিরসমূহের মাঝে সরকারি অনুদান বিতরণ করেন।

শরণখোলায় মাদকসেবীর নির্যাতনের শিকার অটিস্টিক শিশু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় সিফাত (১১) নামে এক অটিস্টিক শিশু মাদকসেবী যুবকের হাতে নির্যাতনের শিকার হয়েছে। আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার বাবাকেও মারধর করে ওই মাদকসেবী। শনিবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী সাতঘর গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতনকারী সোহেল মীর (২৮) রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা গ্রামের মৃত আলম মীরের ছেলে।

অটিস্টিক শিশুর বাবা স্থানীয় চালিতাবুনিয়া বাজারের ইলেট্রনিক্স ব্যবসায়ী আ. রাজ্জাক হাওলাদার বলেন, ছেলেটি আমার সঙ্গে সকালে দোকানে আসে। পরে সকাল ৯টার দিতে তাকে বাড়ি পাঠাই। পথে সুন্দরবন ইসলামিয়া দাখিল মাদসার সামনে পৌছলে এলাকার চিহ্নিত মাদকসেবী ও কারবারি সোহেল মীর ছেলেটিকে একা পেয়ে গলা চেপে ধরে মাথায় এবং শরীরে বিভিন্ন  স্থানে কিল-ঘুষি মারে। এতে তার খিচুনি শুরু হয়। ঘটনাস্থলের কাছকাছি থাকা কয়েকটি শিশু এ দৃশ্য দেখে বাড়িতে গিয়ে খবর জানায়। এসময় অটিস্টিক শিশুটির মা সালমা বেগম এগিয়ে এলে সোহেল মীর তাকেও লাঞ্ছিত সহ অকথ্য ভাষায় গালাগালি করে। আহত ছেলেকে নিয়ে হাসপাতালে রওনা হলে পথে বেরিকড দিয়ে আমাকেও মারধর করে সোহেল।

তিনি আরও জানান, তার ছেলেটির দুই বছর বয়স থেকে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিশু বিকাশ শাখায় চিকিৎসা চলছে। মাথায় আঘাত পেলেই ওর খিচুনি ওঠে। তখন ছটফট করতে থাকে।

রাজ্জাক আরো জানান, গত ২০ সেপ্টম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনের পর থেকে বিজয়ী মেম্বরের গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব চলছে। সেই জেরে মাদকসেবী সোহেল প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটিয়েছে।

স্থানীয়রা জানান, সোহেল মীর খুবই দুর্ধষ প্রকৃতির। সে বগী গ্রামে বৈবাহিক সূত্রে বসবাস করছে। সেখানে সে মাদকের কারবার চালিয়ে আসছে। তার নামে চাল রায়েন্দা গ্রামের বেল্লাল জমাদ্দার হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে, এ ব্যাপারে অভিযুক্ত সোহেল মীরের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, অটিস্টিক শিশুটির শরীরে আঘাতের আলামত পেয়েছি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, একটি অটিস্টিক শিশু নির্যাতনের খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শরণখোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় রাজাপুর গ্রামে শনিবার (৯ অক্টোবর) দুপুরে পানিতে পড়ে এক কন্যা শিশু মারা গেছে। নিহত শিশু হাসিবা (৮) রাজাপুর গ্রামের মোঃ সুজন হাওলাদারের কন্যা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিশু হাসিবা শনিবার দুপুরে খেলতে খেলতে বাড়ীর পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ীর লোকেরা  তাকে খোঁজ করে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।##

সাতক্ষীরার ১২২টি পূজা মন্ডপে মাননীয় প্রধান মন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার ১২২টি পুজা মন্ডপে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে শনিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উক্ত অনুদানের চেক বিতরণ করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্যক্রম সাতক্ষীরার সহকারি প্রকল্প পরিচালক শ্রী অপূর্ব আদিত্যের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি শ্রী শ্যামল সরকার, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা, সুব্রত ঘোষ, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শ্রী বিশ^জিৎ সাধু, তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের

সভাপতি শ্রী ঘোষ সনৎ কুমারসহ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর কর্মকর্তারা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্যক্রম

সাতক্ষীরার পরিদর্শক মিন্টু হালদার।অনুষ্ঠান থেকে জানানো হয়, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গেৎসব আনন্দঘনও অনাড়ম্বর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলার ১২২টি

পূজা মন্ডপে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত এই অনুদানের চেক বিতরণ করা হয়।

চিত্রশিল্পী এস এম সুলতানের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের ২৭ তম মৃত্যুবার্ষিকী (১০ অক্টোবর) আজ। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর

সম্মিলিত সামরিক হাসপাতালে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নড়াইলের কুড়িগ্রামে তার নিজ বাড়ির আঙ্গিনায় সমাহিত করা হয়। এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। ১৯২৮ সালে ভর্তি

হন নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে। স্কুলের অবসরে রাজমিস্ত্রি বাবাকে কাজে সহযোগিতা করতেন সুলতান। এ সময়ে ছবি আঁকার হাতেখড়ি তার। সুলতানের আঁকা সেই সব ছবি স্থানীয় জমিদারদের দৃষ্টি আর্কষণ হয়। নড়াইলের জমিদার ব্যারিস্টার ধীরেন রায়ের আমন্ত্রণে ১৯৩৩ সালে রাজনীতিক ও জমিদার শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল পরিদর্শনে গেলে তার একটি প্রতিকৃতি আঁকেন পঞ্চম শ্রেণির ছাত্র সুলতান। মুগ্ধ হন শ্যামাপ্রাসাদসহ অন্যরা। লেখাপড়া ছেড়ে ১৯৩৮ সালে কলকাতায় গিয়ে ছবি আঁকা ও জীবিকা নির্বাহ শুরু করেন। সোহরাওয়ার্দীর সুপারিশে একাডেমিক যোগ্যতা না থাকা সতত্তেও ১৯৪১ সালে কলকাতা আর্ট স্কুলে ভর্তির সুযোগ পান সুলতান। ১৯৪৩ সালে আর্ট স্কুল ত্যাগ করে ঘুরে বেড়ান এখানে সেখানে। সুলতানের শিল্পকর্মের বিষয় ছিল বাংলার কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, মাঠ, নদী, হাওর, বাঁওড়, জঙ্গল, সবুজ প্রান্তর ইত্যাদি। চিত্রাঙ্কনের পাশাপাশি বাঁশি বাজাতে পটু ছিলেন। চিত্রশিল্পের খ্যাতি হিসেবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’ নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ প্রুরস্কার পেয়েছেন। এছাড়া ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি এবং ১৯৮৬ সালে পান বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা। সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে আজ (রবিবার) সকালে শিল্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, মিলাদ মাহফিল, কোরআনখানি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং

আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ঝিনাইদহের স্কুল ছাত্র বিল্লাল হত্যার ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি-

তৃতীয় শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্র বিল্লাল হোসেন হত্যান ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারটি। আজ দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের মামা আব্দুল্লাহ।

তিনি বলেন, ২০১৯ সালের জানুয়ারি মাসের ৩ তারিখ সন্ধায় নিখোঁজ হয় বিল্লাল হোসেন। পর দিন বেলা ১১ টায় ঝিনাইদহ পৌর এলাকার মুরারীদহ নিজ গ্রামের একটি কলা ক্ষেতে বিল্লাল হোসেনের লাশ দেখতে পায় এলাকাবাসী। এঘটনায় ৪ জনকে আসামী করা হলেও ১ জন পলাতক রয়েছে এবং বাকি ৩ জন জামিনে মুক্তি পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে লিখিত বক্তব্যে জানানো হয়। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছেন নিহত বিল্লাল হোসেনের পরিবারটি।

তাই বিল্লাল হোসেন হত্যার ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে আসামীদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিল্লাল হোসেনের পিতা শহিদুল ইসলাম, মাতা রাজিয়া খাতুন, বড় ভাই হযরত আলীসহ স্থানীয়রা।

রূপসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মহিলা জখমের ঘটনা

রূপসা প্রতিনিধি

 রূপসায় ছাগল বাধধাকে কেন্দ্র করে রহিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধ কে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়াল বাড়ীরচর গ্রামে বিলায়েত মোল্লার সাথে জাকির আকনের ছেলে জহিরুল আকন এবং মৃত হারাইনে ভূঁইয়ার ছেলে রুহুল ভূঁইয়ার পরিবারের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছে।   তারই জের ধরে গত ৬ অক্টোবর বিকালে বিলায়েত মোল্লার ছাগল রুহুলের বাড়ির সামনে সরকারী রাস্থার উপর বেঁধে রাখলে রুহুল আমিন গং বিভিন্ন ভাবে গালিগালাজ করতে থাকে রহিমাকে।  গালিগালাজ এর প্রতিবাদ করলে এক পর্যায়ে জাকির আকনের পুত্র  মোঃ জহিরুল আকন(২০) ও মৃত: হারাইনে ভূঁইয়ার পুত্র রুহুল ভূঁইয়া(৭০) মিলে রহিমাকে মারপিট করে জখম করে। রহিমার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্বার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় রহিমা বেগমে ছেলে মোঃ জাহাঙ্গীর মোল্লা (৩২) বাদী হয়ে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার খবর পেয়ে উপজেলার চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা আহত রহিমা বেগমের কে দেখতে আসনে এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।

রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়

রূপসা প্রতিনিধি

গ্রামীণ জনপদের অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম শনিবার সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড এর নিজস্ব অর্থায়নে ও দৃষ্টিদান চক্ষু হাসপাতাল বাগেরহাট সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চোখের বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়। অসচ্ছল রোগিদের বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণও করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড এর কাজদিয়া শাখার এডিসি সিনিয়র ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন আল মামুন ইসলাম, আসাদুজ্জামান, জালিস মাহমুদ,  পিয়াল রাহা, নুরুজ্জামান, আকলিমা, দুলা ইসলাম প্রমুখ। রোগী দেখেন ডাঃ মোঃ আল-আমীন রোগীদের চিকিৎসা প্রদান করেন।

কুয়েটে পিএসসি’র সভা অনুষ্ঠিত, উন্নয়ন কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিএসসি) ৩য় সভা আজ ০৯ অক্টোবর শনিবার সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের উপ প্রধান (উপ সচিব) নাজিয়া ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব মোল্লা মোহাম্মদ আনিসুজ্জামান ও মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিকল্পনা কমিশনের উপ প্রধান (উপ সচিব) নাহিদ উল মোস্তাক, বাস্তবায়ন পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগের উপ পরিচালক ড. মোঃ মাহমুদুল হাসান, ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ পরিচালক রোকসানা লায়লা, কুয়েটের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ আসলাম পারভেজ, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন এবং অনলাইনে সংযুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মদ জহুরুল ইসলাম,  সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মাসুদ, পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের উপ প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের উপ প্রধান নিশাত জাহান, ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান, অতিরিক্ত পরিচালক ড. দূর্গা রাণী সরকার।

সভার পূর্বে পিএসসি’র সদস্যবৃন্দ বিশ^বিদ্যালয়ে চলমান উন্নয়ন কর্মকান্ডসমূহ সরেজমিনে পরিদর্শন করেন এবং উন্নয়ন কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

লাহুড়িয়ায় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামরান শিকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার এস এম কামরান শিকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে লাহুড়িয়া এগারনলী সরকারি

প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু। লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম শিকদার। লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কামরান শিকদার, আওয়ামীলীগ নেতা লিয়াকত

হোসেন টুকু, কামরুজ্জামান পিকুল, মনিরুল ইসলাম, সাঈদ সরদার, সৈয়দ দিদার আলী, মশিয়ার রহমানসহ লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সেক্রেটারী, লাহুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারী। নির্বাচনী মতবিনিময় অনুষ্ঠানে লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্নপাড়া ও গ্রামের সাধারণ মানুষ উপস্তিত ছিলেন। স্থানীয় তৃনমূলের বক্তারা বলেন, তারা এবার বিপুল ভোটে এস এম কামরান শিকদারকে জয়ের মালা পরাতে চান। মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ রাজনৈতিক পরিবারের সন্তান হচ্ছেন ইঞ্জিনিয়ার কামরান শিকদার। তিনি লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক সফল চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনুর জেষ্ঠ পুত্র। কামরান শিকদার লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও লোহাগড়া উপজেলা কৃষকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক। বিগত ইউপি নির্বাচনে লাহুড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি। বিদ্রোহী প্রার্থীর কাছে সামান্য ভোটে হেরে যান তিনি। জনপ্রতিনিধি না হতে পারলেও তিনি এলাকার সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি লাহুড়িয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।

ঝিনাইদহে ইটভাটা মালিক সমিতির খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-

পরিবেশ অধিপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি প্রতিরোধ ও কয়লা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে ঝিনাইদহে ইটভাটা মালিক সমিতির খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরতলী গিলাবাড়িয়া গ্রামের আয়েশা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ইটভাটা মালিক সমিতি।

ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সদরুল ইসলাম।

বক্তব্য রাখেন, খুলনা জেলা শাখার প্রধান উপদেষ্টা সর্দার ফেরদৌস আহম্মেদ, যশোর জেলা শাখার সভাপতি কাজী নাজির আহম্মেদ মন্নু, কুষ্টিয়ার সভাপতি হাজী আক্তারুজ্জামান মিঠু, নড়াইল জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেনসহ খুলনা বিভাগের ১০ জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন ঝিনাইদহ জেলা ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা পলাশ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রুহুল কুদ্দস।

বক্তারা, হয়রানি মুক্ত ও সৌহার্দ্য-সম্প্রীতির মাধ্যমে ব্যবসায় পরিচালনার জন্য সরকারের সকল দপ্তরের সহযোগিতা কামনা করেন।

কালিগঞ্জে করোনা মোকাবেলায় হোম ডেলিভারী সার্ভিসের উদ্বোধন

তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে করোনার ৩য় ওয়েভ মোকাবিলায় প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপির নির্দেশনায় চালু হয়েছে হোম ডেলিভারী সার্ভিস। শীতের মৌসুমে কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের আগাম প্রস্তুতি হিসাবে এই কার্যক্রম নিয়েছে।বাই এন্ড সেল ইন বাংলাদেশ (বাসিব) ও কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের বাস্তবায়নে ও কালিগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই ডেলিভারী সার্ভিস চালু করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে হোম ডেলিভারী সার্ভিস চালুল শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা করোনা এক্সপার্ট টিমের প্রধান প্রধান নির্বাহী ও উপজেলা নিবাহী খন্দকার রবিউল ইসলাম। কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের এডমিন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়া এই হোম ডেলিভারী সার্ভিস সামগ্রীক বিষয় তুলে ধরেন। অনুষ্টানে উপস্থিত ছিলেন ব্যাসিব এর প্রতিনিধিগণ ও কালিগঞ্জ উপজেলা করোনা এক্সপার্ট টিমের সদস্যবৃন্দ৷

 শিরোমণি বিলডাকাতিয়ায় পানি নিস্কাশনের দাবীতে ক্ষতিগ্রস্থ মৎসচাষী ও কৃষকদের মানববন্ধন

 ফুলবাড়ীগেট প্রতিনিধি

 নগরীর শিরোমণি বিলডাকাতিয়ায় পানি নিস্কাশনের ব্যববস্থা না থাকাতে বৃহত্তর ডাকাতিয়া বিলের মৎস ঘের গুলি ভেষে ক্ষতিগ্রস্থ ঘেরমালিক ও কৃষদের পানি নিস্কাশনের ব্যবস্থা ও কৃষিঋণ মওকুপের দাবীতে বৃহত্তর আটরা গিলাতলা ইউনিয়ন মৎসচাষী সমিতির উদ্যোগে বিলডাকাতিয়া এলাকার সকল শ্রেণীর নারী পূরুষ ৯ অক্টোবর বেলা ১১ টায় শিরোমণি বিলডাকাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধন কর্মসূচীতে মোঃ বাবুল আক্তার এর সভাপতিত্বে  এবং আবুল কাশেম এর পরিচালনায় বক্তৃতা করেন ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, মেম্বর আম্বিয়া বেগম, পায়রা বেগম, মোঃ হিমায়েত, শেখ আসাদুজ্জামান আসাদ, শেখ লোকমান,গাজী সেলিম,দিপক রায়, অতিশ রায়, শেখ ইউনুস আলী, দেবাশীষ, দিলিপ কুমার গাইন, গৌরব গাইন, জয়ন্ত সরকার, জাহিদুল ইসলাম, অমিত গাইন, মোঃ কিসমত আলী, তন্ময় গাইন, শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ বাদল, রেজাউল ইসলাম, শেখ মঈন, রাকিব হোসেন, শেখ মাসুম, শেখ আসলাম, প্রভাষ, অমর, সুন্দরী রায়, গৌর রায়, বিভাষ গাইন, গৌর সন্ডল, অশিত মন্ডল, গোপাল বাড়ই প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বিল ডাকাতিয়ায় প্রায় ১০ হাজার হেক্টর জমি ২০০১ সাল থেকে কৃষকের ফসল ও মৎস ঘের পানিতে ডুবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছে, এ পর্যন্ত সংশ্লীষ্ট অধিদপ্তর গুলোকে জানানো সত্বেও কোন ব্যবস্থা নেয় নি। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিলডাকাতিয়ার শত শত মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। ঠিক সেই মুহুর্তে পানিতে বৃহত্তর ডাকাতিয়া বিলের মৎস ঘের গুলো এবং কৃষিফসলী জমি গুলো ভেসে যাওয়ায় সরকারের নিকট বিশেষ আবেদন বিলডাকাতিয়ার পানি নিস্কাশনের ব্যবস্থা ও কৃষিঋণ মওকুপের জোর দাবী জানানো হয়। বক্তারা আরোও বলেন, অনতি বিলম্বে পানি নিস্কাশনের ব্যবস্থা করে কৃষকদের ঋণ মওকুপ করা না হলে তাঁরা কঠোর আন্দেলনের কর্মসূচী দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।

নওয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অভয়নর (যশোর) প্রতিনিধি-

যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় জিসান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত জিসান উপজেলার পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের বানিজ্য বিভাগের ১০ম শ্রেণীর ছাত্র ছিলো। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে নওয়াপাড়া পৌর এলাকার আকিজ জুট মিলস্ সংলগ্ন অরক্ষিত রেলক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। জিসানের পিতা মো আতিয়ার রহমান পায়রাহাট মাধ্যমিক  বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও তার মাতা জাহানারা বেগম পদ্দ পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার  সকাল সাড়ে দশটার দিকে মোটর সাইকেল যোগে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা খায় জিসান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইফ্ফাত শারমিন দিপ্তী জিসানকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক ইফ্ফাত শারমিন দিপ্তী জানান, হাসপাতালে আনার আগেই জিসানের মৃত্যু হয়েছে। বিষয়টি সম্পর্কে নওয়াপাড়া স্টেশন মাস্টার মো বুলবুল হোসেন জানান সংবাদটি মাত্র জানলাম ১০ টার পর যশোর গামি রকেট ট্রেনের সাথে এই দূর্ঘটনাটি ঘটেছে। জিসানের মৃত্যুতে শিক্ষক পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুবি উপকেন্দ্রে ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

আজ ০৯ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ শনিবার খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ¯œাতক/¯œাতক (সম্মান) প্রথমবর্ষের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত এ ভর্তি পরীক্ষা শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এছাড়া ২২ অক্টোবর ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও শহরে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজ, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় পাথর বোঝাই কার্গো জাহাজ ডুবি, ১০ নাবিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকার দুলবার চরে পাথর বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ১০ নাবিককে উদ্ধার করে অপর আরেকটি কার্গো জাহাজে তুলে দিয়েছে কোস্ট গার্ড। শুক্রবার রাতে ১০টার দিকে ফেয়ারওয়েল বয়ার দুবলার চরের ডুবো চরে আটকে তলা ফেটে পাথর বোঝাই এম,ভি বিউটি অব লোহাগড়া-০২ ডুবে যায়। এর আগে বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরের পশুর নদীর চিলা ও কাইনমারীর মাঝামাঝি এলাকায় ডুবো চরে আটকে ডুবে যায় সার বোঝাই কার্গো জাহাজ এম,ভি দেশবন্ধু।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি জানান, মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় থাকা সিঙ্গাপুর পতাকাবাহী বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি সাগর-রতন হতে এক হাজার দুইশত মেট্রিক টন পাথর বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি বিউটি অব লোহাগড়া-০২। শুক্রবার কার্গোটি বিদেশী জাহাজ থেকে ছেড়ে খুলনায় উদ্দেশ্যে ছেড়ে আসার পর রাত ১০টার দিকে দুবলারচরে আটকে যায়। সেখানে ডুবো চরে আটকে তলা ফেটে কার্গো জাহাজটি ডুবতে থাকে। পরে কোস্ট গার্ডের দুবলা আউটপোস্ট খবর পেয়ে দুর্ঘটনাকবলিত জাহাজ হতে ১০ নাবিককে উদ্ধার করে। নাবিকদের উদ্ধারের পর মালিকপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে আরেকটি কার্গো জাহাজ এম,ভি দেশ দিগন্ত’র কাছে হস্তান্তর করে কোস্ট গার্ড।

মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় পাথর বোঝাই কার্গো জাহাজ ডুবি, ১০ নাবিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকার দুলবার চরে পাথর বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ১০ নাবিককে উদ্ধার করে অপর আরেকটি কার্গো জাহাজে তুলে দিয়েছে কোস্ট গার্ড। শুক্রবার রাতে ১০টার দিকে ফেয়ারওয়েল বয়ার দুবলার চরের ডুবো চরে আটকে তলা ফেটে পাথর বোঝাই এম,ভি বিউটি অব লোহাগড়া-০২ ডুবে যায়। এর আগে বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরের পশুর নদীর চিলা ও কাইনমারীর মাঝামাঝি এলাকায় ডুবো চরে আটকে ডুবে যায় সার বোঝাই কার্গো জাহাজ এম,ভি দেশবন্ধু।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি জানান, মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় থাকা সিঙ্গাপুর পতাকাবাহী বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি সাগর-রতন হতে এক হাজার দুইশত মেট্রিক টন পাথর বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি বিউটি অব লোহাগড়া-০২। শুক্রবার কার্গোটি বিদেশী জাহাজ থেকে ছেড়ে খুলনায় উদ্দেশ্যে ছেড়ে আসার পর রাত ১০টার দিকে দুবলারচরে আটকে যায়। সেখানে ডুবো চরে আটকে তলা ফেটে কার্গো জাহাজটি ডুবতে থাকে। পরে কোস্ট গার্ডের দুবলা আউটপোস্ট খবর পেয়ে দুর্ঘটনাকবলিত জাহাজ হতে ১০ নাবিককে উদ্ধার করে। নাবিকদের উদ্ধারের পর মালিকপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে আরেকটি কার্গো জাহাজ এম,ভি দেশ দিগন্ত’র কাছে হস্তান্তর করে কোস্ট গার্ড।

দাকোপে প্রায় ৫০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ

দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপের লক্ষ্মীখোলা পিচের মাথা নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৫০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইতি মধ্যে বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল এবং ধ্বসে ধ্বসে পড়ছে। যে কোন মুহুর্তে ভদ্রা নদী গর্ভে বিলিন হয়ে ব্যাপক এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার লোকজন।

স্থানীয় নবনির্বাচিত ইউপি সদস্য সাইদুর রহমান সৌধ জানান, বেশ কয়েক দিন যাবৎ লক্ষ্মীখোলা পিচের মাথায় পাউবো প্রায় ৫০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিছুদিন আগে ঝূঁকিপূর্ণের এক অংশে প্রায় ৫০ ফুট ওয়াপদা ভেঙে যায়। এ সময়ে পাউবো তার পাশ দিয়ে বিকল্প বাঁধ দেয়। এছাড়া ঝুঁকিপূর্ণ পুরো ওয়াপদার পাশ দিয়ে বিকল্প বাঁধের কাজ শুরু করেন পাউবো। কিন্তু জমির মালিকরা বাধা দেওয়ার কারণে বাঁধের নির্মান কাজ বন্ধ রয়েছে। বর্তমানে ওই স্থান মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল এবং নদীতে দেবে যাচ্ছে। অতি দ্রুত বিকল্প বাঁধ না দিলে যে কোন মুহুর্তে ভদ্রানদী গর্ভে বিলিন হয়ে ব্যাপক এলাকা প্লাবিত হতে পারে। আর এতে আমন ফসলসহ অসংখ্য মানুষের বাড়িঘরের অপুরনীয় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ বলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌলীর সাথে কথা হয়েছে। তিনি দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, অতি দ্রুত ঝুঁকিপূর্ণ ওয়াপদার পাশ দিয়ে বিকল্প বেড়িবাঁধের কাজ শুরু করা হবে।

 কেসিসি ঠিকাদার কল্যান সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ স¤পাদক ও তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক এফ এম মফিজুর রহমান (মফিজ) এর উপর চিহ্নিত সন্ত্রাসী দ্বারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেসিসি ঠিকাদার কল্যানসমিতির সভাপতি শেখ মনি খোকন ও সাধারন স¤পাদক,সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারন স¤পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা সহ নেতৃবৃন্দ।নেতৃবৃন্দরা আরোও বলেন চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি  নিশ্চিত করার জোর দাবি জানান।

দেয়ানা পাখির মোড়ে তুচ্ছ ঘটনায় যুবককে রক্তাক্ত জখম

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর দৌলতপুরস্থ ৪নং ওয়ার্ডের পাখির মোড় এলাকায় গতকাল শনিবার বিকালে গাছের বেল পাড়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার মৃতঃ শাহাজাহান হোসেনের পুত্র জিহাদ কর্তৃক পার্শ্ববর্তী মোঃ মাসুদুর রহমানের পুত্র রেদওয়ানুর রোমানকে রক্তাক্ত জখম করেছে। গুরুতর রক্তাক্ত জখম হওয়া ভিকটিম স্থানীয় ডাক্তারের সরণাপন্ন হয়ে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় হাজির হয়ে উপরোক্ত আসামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বাদী অভিযোগের ভিত্তিতে জানা যায়, তিনি দৌলতপুর বাজারে কয়েক মাস যাবৎ শো-রুম নিয়ে বেকারীর ব্যবসা করে আসছিলেন। ৯ সেপ্টেম্বর শনিবার বিকালে গাছের বেল পাড়ার উদ্দেশ্য ঘটনাস্থলে পৌচ্ছালে কেন ত্ইু বেল পাড়তে আসছিস, এত বড় সাহস বলেই প্রতিবেশি মোঃ জিহাদ তার শরীরে বিভিন্ন অংশে এলোপাথাড়ী ভাবে কিল ঘুষি লাথি মারা সহ বাম ও ডানহাতের বাহুতে রক্তাক্ত জখম করে। প্রত্যক্ষদর্শী জানায়, বিবাদী জিহাদ ইতিপূর্বে বাদীকে বিভিন্ন ভাবে হুমকি দেখিয়ে আসছে।

দাকোপে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ব্যবসায়ীর ৩ হাজার ৫শত টাকা জরিমানা

মোঃ শামীম হোসেন- বাজুয়া

চালনা পৌরসভায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে দ্রব্য মূল্যের তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জন ব্যবসায়ীর কাছ থেকে ৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায়। উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মিন্টু বিশ্বাস ভূক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় চালনা বাজারে ৪ জন মুদি দোকান মালিকের দোকানে দ্রব্য মূল্যের বাজার দর তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা ৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন । এ সময় উপস্থিত ছিলেন চালনা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোবিন্দ কুমার সরকার, উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেটর নাজির বিকাশ চন্দ্র বর্মন ও থানা পুলিশের সদস্য বৃন্দ। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস চালনা বাজারে আসন্ন শারদীয় দুর্গাপূজার বিভিন্ন জায়গায় দুর্গা মন্ডপ পরিদর্শন করেন।

বাজুয়া ফুটবল একাদশ চালনা ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে  

মোঃ শামীম হোসেন- বাজুয়া

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা শনিবার বিকাল ৪ টায় বাজুয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিট সুরেন্দ্রনাথ অনার্স ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। মাঠে খেলা দেখতে আসা দর্শকদের কাছ থেকে জানা যায় দীর্ঘদিন পর বাজুয়া কলেজ মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত খেলা চালনা ফুটবল একাদশ ও বাজুয়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। বাজুয়া ফুটবল একাদশ ক্লাবের খেলোয়াড়রা বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ  ম্যাচে (৩-২) গোলে চালনা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উঠলো । এর আগে গত বৃহস্পতিবারের প্রথম খেলায় মোংলা ফুটবল একাদশকে হারিয়ে ছিটেবুনিয়া একাদশ ফাইনালে উঠে। আয়োজক কমিটির কাছ থেকে জানা যায় ফাইল খেলা বাজুয়া ফুটবল একাদশ ও ছিটেবুনিয়া একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে আগামী সোমবার বিকাল ৪ টায়। ফাইলে উত্তীর্ণ বাজুয়া ফুটবলএকাদশের অধিনায়ক শান্ত ইজেদ্দার জানান তাদের দলে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত খেলোয়াড়দের নিয়ে টিম গঠিত হবে। ফলে খেলাটি দর্শকদের কাছে আনন্দ দায়ক হবে বলে তিনি আশা করেন।

দাকোপে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ব্যবসায়ীর ৩ হাজার ৫শত টাকা জরিমানা

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

 দাকোপের চালনা পৌরসভায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে দ্রব্য মূল্যের তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জন ব্যবসায়ীর কাছ থেকে ৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায়। উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মিন্টু বিশ্বাস ভূক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় চালনা বাজারে ৪ জন মুদি দোকান মালিকের দোকানে দ্রব্য মূল্যের বাজার দর তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা ৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন । এ সময় উপস্থিত ছিলেন চালনা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোবিন্দ কুমার সরকার, উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেটর নাজির বিকাশ চন্দ্র বর্মন ও থানা পুলিশের সদস্য বৃন্দ। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস চালনা বাজারে আসন্ন শারদীয় দুর্গাপূজার বিভিন্ন জায়গায় দুর্গা মন্ডপ পরিদর্শন করেন।

তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন,

আওয়ামী লীগে সুবিধাবাদীর কোন স্থান নেই। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরগাছামুক্ত আওয়ামী লীগ করতে চাই। অন্ধকারের অপশক্তি আর দেখতে চাই না। সাম্প্রদায়িকতাকে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের নেতা হবে তারা; যারা আওয়ামী লীগের দুঃসময়ে ছিল। ত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি করলে আওয়ামী কোণঠাসা হয়ে পড়বে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলকে শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি। দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে নগরীর ২৯নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যাচাই বাছাই সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য আলী আজগর মিন্টু, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. কে এম ইকবাল। এসময় উপস্থিত ছিলেন ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই পলাশ ও সাধারণ সম্পাদক এ্যাড. শামীম মোশাররফ।

মহানগরীতে শান্তিপূর্ণ দূর্গাউৎসব পালনে সকলের সহযোগীতা কামনা করেন সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশ বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ আমাদের বাংলাদেশ। আবহমানকাল ধরে এ দেশে সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম ও ধর্মীয় আচার-অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশে পালন করে আসছে। যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে সমুন্নত রাখতে হবে। করোনা মহামারী সংকটের সময় সকলকে সরকার নির্দেশিত নিয়ম-কানুন মেনে উৎসব পালন করতে হবে। তিনি আরও বলেন, শারদীয় দূর্গা পূজায় কোথাও যেন কোন ধরণের অপ্রতিকর ঘটনা না ঘটে সেদিকে সকলের সজাগ দৃষ্টির রাখতে হবে। এ উৎসবে অপ্রতিকর ঘটনা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শান্তিপূর্ণ দূর্গাউৎসব পালনে সকলের সহযোগীতা কামনা করেন। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজায় নিরাপত্তা দেওয়ার জন্য সকল ওয়ার্ডের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

গতকাল শনিবার বিকেল ৫টায় কয়লা ঘাটা কালিবাড়ি পূজা মন্দিরে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এর পক্ষ থেকে খুলনা সদর ও  সোনাডাঙ্গা থানার ৩৫ টি পূজাম-পে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি এ্যাড. অলোকা নন্দা দাস। অনষ্ঠান পরিচালনা করেন মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত কুমার কুন্ডু। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফকির মোহাম্মদ সাইফুল ইসলাম , ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহবুবুল আলম বাবলু মোল্লা সহ মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও  ৩৫টি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।