Home আঞ্চলিক খুবি উপকেন্দ্রে ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার

খুবি উপকেন্দ্রে ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার

7

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক/ স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সশরীরে আগামীকাল শনিবার ০৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে বেলা ১২.৩০ টা পর্যন্ত। এছাড়া ২২ অক্টোবর ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও শহরে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজ, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।