রূপসা প্রতিনিধি।।
খুলনা হতে ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গত ৭ অক্টোবর আনুমানিক সাড়ে ৮ টায় র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার রূপসা থানা মামলা নং-১৫, তারিখ-২৯/০৬/২০১৫, ধারা-মাঃ দ্রঃ নিঃ আইন ১৯৯০ এর ১৯(১) সারণির ৭(ক) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মঞ্জু বেগম কেএমপি খুলনার সদর থানাধীন টুটপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী রূপসা উপজেলার রাজাপুর পপুলারের সামনে নজরুল ইসলাম হাওলাদারের স্ত্রী মঞ্জু বেগম (৩৩) গ্রেফতার করে। পরে আসামীকে রূপসা থানায় হস্তান্তর করা হয়।











































