Home জাতীয় রাজধানীসহ দেশের বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত

14


ঢাকা অফিস ।।


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল বা মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, জাপানের রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায়ও শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবারের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী টোকিওর পূর্বাঞ্চলের চিবা শহরে। রাত ১০টা ৪১ মিনিটের দিকে চিবার ৮০ কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হয়। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়নি।

শক্তিশালী ভূমিকম্পের পর সতর্কতা হিসেবে বুলেট ও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে ঘর থেকে রাস্তায় নেমে আসতে দেখা যায়। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। জাপানে প্রায় সময় ভূমিকম্প আঘাত হানে।