সোনালী অতীত ক্লাবের জরুরী সভা
খবর বিজ্ঞপ্তি
সোনালী অতীত ক্লাব খুলনার পরিচালনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ক্লাব চত্বরে সভাপতি এ মনসুর আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল আহমেদ রাজের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় গত ১ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ অক্টোবরের মধ্যে সদস্যপদ নবায়নপূর্বক হাল নাগাদ করার জন্য বলা হয়েছিল, যা পুনরায় অবগতির জন্য উল্লিখিত তারিখের মধ্যে সদস্যপদ নবায়নের অনুরোধ করা হলো। উক্ত ১৫ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় ক্লাবের নিজস্ব ভবনে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ক্লাবের সকলকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থেকে মতামত-পরামর্শ প্রদানের অনুরোধ করার আহবান জানানো হয়েছে।
মোড়েলগঞ্জের খাউলিয়ায় নৌকার মাঝি মাষ্টার সাইদুর রহমান
মোড়েলগঞ্জ প্রতিনিধি।।
ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ২য় ধাপের তফসিলভূক্ত বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৬নং খাউলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রতীক ‘নৌকা’ পেয়েছেন মাষ্টার সাইদুর রহমান।
আগামি ২ নভেম্বর ২০২১ এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। খাউলিয়া ইউনয়নের এ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নমিনেশন চেয়েছিলেন ১২ জনে। এর মধ্যে মাষ্টার মো. সাইদুর রহমান নৌকা পেয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এমদাদুল হক।
আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মাষ্টার আবুল খায়ের এর মৃত্যুজনিত কারনে প্রথম ধাপের তফসিলভূক্ত এ ইউনিয়নের নির্বাচন স্থগিত ছিল।
নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ”র সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্রমিকবান্ধব নেতা রনজিত কুমার ঘোষ ঠান্ডাজনিত কারণে শারিরিক ভাবে প্রচন্ড অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। তার আশু-সুস্থতা ও দীর্ঘাযু জীবন কামনা করে মহান সৃষ্টিকর্তা এবং সকলের কাছে দোয়া ও প্রার্থনা জানিয়ে আজ বাদ-আসর সংগঠনের কার্যালয়ে স্বাস্থ্য-বিধি মেনে খুলনা মহানগর যুব শ্রমিক লীগের উদ্যেগে দোয়া ও আলোচনা-সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মল্লিক নওশের আলী। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মো: আজিম উদ্দিন। দোয়া পরিচালনা করেন খুলনা মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম খান ।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া, মো: বাবুল হোসেন, কাজী আব্দুল ওহাব, মো: আব্দুর রহিম খান, কিংকর সাহা, মো: শাহ আলম শেখ, মো: নুর ইসলাম, সংগঠনের যুগ্ম আহবায়ক প্রশান্ত কুমার ঘোষ, মো: বায়েজিদ সরদার, আল আমিন আকাশ, বিপ্লব কুমার রায়, লাভলু পাটোয়ারী, সঞ্জয় কর্মকার, মো: আইনুল ইসলাম, আব্দুর সাত্তার, লোকমান হোসেন, মো: ইউসুফ, আল আমিন, শহিদুল ইসলাম দেলোয়ার হোসেন, সোহেল বিন জয়নাল, অসীম পাল, প্রবির পাল সহ বিভিন্ন প্রমুখ নেতৃবৃন্দ।
দাকোপে অপরাজিতাদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সভা
মোঃ শামীম হোসেন- বাজুয়া
দাকোপে সুইজারল্যান্ডের অর্থায়নে, হেলভেটাসের ব্যবস্থাপনায় ও রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আয়োজনে অপরাজিতাদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত। ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ উপজেলা বিআরডিবি মিলনায়তনে প্রশিক্ষনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, যোগাযোগ ও সংলাপের ক্ষেত্রসমুহ, সংলাপের ধরন, সংলাপকারীর গুনাবলী ও দক্ষতা বিষয়ে ধারনা প্রদান করা হয়। পাশাপাশি সংলাপের বিষয়ও প্রয়োজনীয়তা সম্পর্কে কর্মপরিকল্পনা করা হয়। উপজেলার ৯ টি ইউনিয়ন থেকে নির্বাচিত নারী প্রতিনিধি ও অপরাজিতাদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য কোহিনুর বেগম,মনিষা গাইন, লিপি মন্ডল, রওশনারা বেগম, চামেলী বেগম ,কনকলতা বর্মন ,কনিকা পোদ্দার বেবী নাজনীন প্রমুখ। সহায়ক হিসেবে উপস্থিত থাকেন রূপান্তরের জেন্ডার ট্রেনিং অফিসার মোর্শেদা খাতুন দিলারা। প্রশিক্ষণটিতে সার্বিক সহায়তা করেন উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল প্রমুখ।
দাকোপে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বুধবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী,থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল আলম,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতার,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রবীর রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের,ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান সরোজিত রায়,ইউপি চেয়ারম্যান সুদেব রায়,দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূঁইয়াসহ,৯টি ইউনিয়নের ইউপি সচিব বৃন্দ,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক,সহকালী ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা, এফডাব্লুভির সদস্য বৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বীরমুক্তিযোদ্ধা নির্মল অধিকারী আর নেই।
বটিয়াঘাটা প্রতিনিধি
‘৭১ এর রনাঙ্গনের এক সময়ের লড়াকু সৈনিক অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি বীরমুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র অধিকারী (৭০) আর নেই! তিঁনি গতকাল বৃহষ্পতিবার বেলা একটায় শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে বেশ কয়েকদিন যাবত চিকিৎসাধীন থাকা অবস্থায় না ফেরার দেশে পাঁড়ি জমান। মৃত্যুকালে তিঁনি স্ত্রী, এক প্ত্রু কৃষি ব্যাংক কর্মকর্তা রাজীব অধিকারী, দুই কন্যা সন্তান ও এক পুত্রবধূ সহকারী শিক্ষক চৈতালি রায় সহ অসংখ্য আত্মীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তাঁর মরদেহ চক্রাখালী গ্রামের বাড়িতে আনলে বিকাল ৪ টায় পুলিশের একটি চৌকস দল তাঁকে শেষবারের মতো গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, থানার এসআই অনিশ, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে নিরঞ্জন রায়, বিকাশ কুসুম মন্ডল, প্রশান্ত গোলদার, বিধান দত্ত, দুলাল রায়, কুমুদ গোলদার, এসএম দেলোয়ার হোসেন, মনোরঞ্জন কবিরাজ, ইউপি সদস্য কার্তিক টিকাদার ও তপতী বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অমরেশ বিশ্বাস, বিশ্বজিৎ সরকার, সঞ্জয় মন্ডল, অনিমেষ মন্ডল, মিঠুন রায় প্রমূখ উপস্থিত ছিলেন। পরে তাঁর মরদেহ চক্রাখালী মহাশ্মশান ধামে দাহ করা হয়। এদিকে তাঁর আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করছেন উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ।
গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আল-আমিন এর পক্ষে উঠান বৈঠক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেনের ছোট ভাই আলহাজ¦ শেখ আল-আমিনের পক্ষে নির্বাচনী এক উঠান বৈঠক ৭ অক্টোবর সন্ধায় শিরোমণি নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বৈঠকে ওয়ার্ডের খানপাড়া, আকুঞ্জিপাড়া, মল্লিকপাড়া এলাকার নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোমিনুল ইসলাম । বক্তৃতা করেন মোল্লা আবুল হোসেন, মোঃ আহাদ হোসেন, মল্লিক সিদ্দিকুর রহমান, ফজলুর রহমান, আব্দুল খা ,আলতাফ ফকির, রাজ্জাক আকুঞ্জি, রহমান আকুঞ্জি, মল্লিক আঃ সাত্তার , হোসেন আলী শেখ, শেখ আঃ হক, ফকির সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, শেখ আসাদুল ইসলাম, শেখ রবিউল ইসলাম, মল্লিক বিল্লাল হোসেন, খান সমির হোসেন, ফকির আরিফুর রহমান। বক্তারা দলমত নির্বিশেষে শেখ আল-আমিনের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। বক্তৃতা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ হাসমত আলী ।
ফকিরহাটে দূর্গাপূজা উপলক্ষে ৬৭টি মন্দিরে সরকারী অনুদান বিতরন
ফকিরহাট প্রতিনিধি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ফকিরহাটের ৬৭টি পূজা মন্দিরে ডিও এর চাউল ও বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন প্রদত্ত নগদ অর্থ প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বার্হী অফিসার সানজিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মডেল থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, মানসা-বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, পিলজংগ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খুষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মোরারী মোহন পাল, পুজা উৎযাপন পরিষদের নেতা জীবন কৃষ্ণ ঘোষ, সমরপন দাশ ও সুমন কুমার ধর প্রমূখ। এদিন ৬৭টি মন্দিরে ৫শত কেজি করে মোট ৩৭.৫শত মেট্রিক টন চালের ডিও ও জননেতা শেখ হেলাল উদ্দীন প্রদত্ত মন্দির প্রতি ২হাজার করে নগদ টাকা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারী কর্মকর্তা, মন্দির কমিটির সভাপতি/সাধারন সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ফকিরহাটে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বিশ্ব প্রবীণ দিবস-২০২১ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ১০টায় মুলঘর ইউনিয়নের বানিয়াখালী সৎসঙ্গ আশ্রম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ ফলতিতা শাখার উদ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সবুর আলী। আশুতোষ কুমার মজুমদার এর সভাপতিত্বে ও সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, ইউপি সদস্য কালিপদ কুমার বিশ্বাস, মহাদেব কুমার বিশ্বাস, নীহার রঞ্জন বাগচী, সাধনা রানী মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমার রায় ও সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা রেবেকুন্নাহার ইয়াসমিন সহ প্রবীণগনেরা। এ সময় ৬৭জন প্রবীণদের মাঝে ৫শত টাকা করে মোট ৩৩হাজার ৫শত টাকা প্রদান করা হয়। ##
কচুয়ায় সচেতনতা মূলক কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচয়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির জন্য দিনব্যাপী এক ‘ওরিয়েন্টেশন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। কর্মশালায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল, জন সংযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মোঃ মেহেদী হাসান, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সের আবাসিক মেডিকেল অফিসার মনিশংকর পাইক, জেলা সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার, সংশি¬ষ্ট বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।
বাগেরহাটের ১৩ মন্ডপে পৌর মেয়রের অনুদান
বাগেরহাট প্রতিনিধি
আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বাগেরহাট শহরের ১৩টি দূর্গা মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর ভবনে পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে অনুদান তুলে দেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান। এসময়, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র তানিয়া খাতুন, কাউন্সিলর রেজাউর রহমান মন্টু, আসমা আজাদ, ফারুক তালুকদারসহ পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিন বাগেরহাট পৌরসভা এলাকার ১৩টি মন্দিরে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।
বাগেরহাটে মাদ্রাসায় যাওয়ার পথে শিশু নিখোঁজ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দুই সপ্তাহেও খোজ মেলেনি নিখোজ শিক্ষার্থী মো. শহিদুল ইসলাম সিপনের(১১)। দিন যত যাচ্ছে অভিভাবকদের উদ্বেগ উৎকন্ঠা তত বাড়ছে। এ বিষয়ে ওই শিক্ষার্থীর পিতা মোঃ মিজানুর রহমান বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
নিখোজ মো. শহিদুল ইসলাম সিপন বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর আদর্শ গ্রামের মো. মিজানুর রহমানের ছোট ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ৫শ শ্রেণিতে পড়ে। কোরআন শিক্ষার জন্য নিয়মিত পার্শ্ববর্তী হাকিমপুর মাদরাসায় যেত সিপন।
অসহায় মিজানুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার পাশাপাশি হাকিমপুর মাদরাসায় কোরআন পড়া শিখতো আমার ছেলে। ২২ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে কোরআন পড়ার উদ্দেশ্যে মাদরাসায় যায়।আর ফিরে আসেনি। অনেক খোজাখুজি করে না পেয়ে ২৪ সেপ্টেম্বর বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরী করেছি। যেকোন মূল্যে আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই, বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, নিখোজ শিশুটিকে খুজে বের করার জন্য আমরা কাজ শুরু করেছি। আসা করি শিশুটিকে খুজে বের করতে সক্ষম হব।
বাগেরহাটে মাছের পোনা অবমুক্ত করণ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিভিন্ন জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোন অবমুক্তের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানাসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিন বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের ১৫টি পুকুর ও জলাশয়ে চারশ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।
বাগেরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন আর নেই
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ দেলোয়ার হোসেন (৭৬) আর নেই। বৃহষ্পতিবার (০৭ অক্টোবর) সকালে বাগেরহাট শহরের আমলাপাড়াস্থ নিজ বাস ভবনে হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল¬াহ-রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি, নাতনিসহ অসংখ্য গুনাগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে চেম্বার অব কমার্স ও চিকিৎসকদের সংগঠন বিএমএ গভীর শোক প্রকাশ করেছে। দুপুরে জোহরবাদ বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কচুয়া উপজেলার পদ্মনগর গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
শেখ দেলোয়ার হোসেন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদ্মনগর গ্রামের বাসিন্দা মৃত শেখ শামসুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন বাগেরহাটে কাপড়সহ নানা ব্যবসা করতেন। তার বড় ছেলে ড. মোঃ ইফতেখার শামস খুলণা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক এবং ছোট ছেলে ডা. মুশফিখার শামস মেনন বাগেরহাট বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেলোয়ার হোসেনের ছোট ছেলে বাগেরহাট বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুশফিখার শামস মেনন বলেন, সকালে বুকের ব্যাথায় বাবার ঘুম ভেঙ্গে যায়। আমরা তার চিকিৎসার চেষ্টা করেছি। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি বিছানায় শুয়ে পড়েন। পরবর্তীতে দেখি বাবা আর নেই। ধারণা করছি তিনি হার্টএ্যাটাকে মারা গেছেন।
বাগেরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আনসার সরদার বলেন, ব্যবসায়িদের সংগঠন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শেখ দেলোয়ার হোসেন দীর্ঘদিন চেম্বারের নেতৃত্ব দিয়েছেন। তিনি ব্যববায়িদের কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ। তার অবদান অপূরণীয়। তার মৃত্যুতে আমরা শোকাহত।
কয়রায় বাগালী ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান সামাদ গাজীকে গণসংবর্ধণা
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় বাগালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আঃ সামাদ গাজীকে গণসংবর্ধণা দিয়েছেন নারাণপুর এবং ফতেকাটি গ্রামবাসী। বৃহস্পতিবার বিকেল ৪ টায় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি বর্গ,৭ নং ওয়াডের্র নারাণপুর ও ফতেকাটি গ্রামে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় শেষে নারাণপুর লঞ্চঘাটে গণসংবর্ধণায় যোগ দেন। নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে ক্রেস্ট হাতে তুলে দেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বর আছাফুর রহমান হালিম। এসময় কয়রা সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল এইচ এম নজরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বর আছাফুর রহমান হালিম, ৮ নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান খোকন, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু হাসান, ৩ নং ওয়ার্ড সভাপতি মোসলেম, নব-নির্বাচিত মহিলা সদস্য রেশমা খাতুন, ৫ নং ওয়ার্ড সভাপতি কামরুল ইসলামসহ স্থানীয় ছাত্রলীগ নেতা সাব্বির রহমান নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। ওয়ার্ডবাসীর পক্ষ থেকে গণসংবর্ধণা আয়োজন করা হলেও ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের শত শত নেতাকর্মী, নব-নির্বাচিত ইউপি সদস্য এবং সাধারণ মানুষ উপস্থিত হওয়ায় গণসংবর্ধনায় রুপ নেয়। সভার আয়োজক কমিটির প্রধান আঃ আছাফুর রহমান হালিম জানান, জনাব আলহাজ¦ আঃ সামাদ গাজী ২০১৬ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে পরাজিত হলেও ২০ সেপ্টেম্বর নির্বাচনে বাগালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালবাসায় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, তার নিকটতম প্রার্থীকে সাড়ে ৫ হাজার ভোটে পরাজিত করায় অত্র ইউনিয়নে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। সভায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ¦ আঃ সামাদ গাজী ইউনিয়নবাসীর উদ্যেশ্যে জানান, তিনি একটি দলের পক্ষে নির্বাচিত হলেও সাধারণ মানুষের সাথে তার কোন দল নেই। তিনি বলেন, এলাকায় অধিকাংশ মানুষ কৃষক, শ্রমিক ও দিন মজুর এবং তারা নির্বাচন আসলে একজন যোগ্য মানুষকে নির্বাচিত করেন। এছাড়া আমি গিত নির্বাচনে আপনাদের ভালবাসা পেলেও সামান্য ভেটে পরাজিত হওয়ার পর বিগত ৫ বছর আপনাদের সুখে দুঃখে বিপদআপদে পাশে ছিলাম। যে কারনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ইউনিয়নের রাস্তাঘাট, ওয়াপদা বাঁধ, মসজিদ, মন্দির, পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নের জন্য কাজ করব। কৃষি ব্যবস্থাকে পরিবর্তন ঘটিয়ে কৃষকের মুখে হাসি ফোটাতে চাই। তিনি আরও বলেন, বাগালী ইউনিয়নকে মাদকমুক্ত আধুনিক ও মডের ইউনিয়ন রুপান্তর ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করব ইনশাআল্লাহ এবং আপনাদের মূল্যবান ভোটের মর্যাদা ক্ষুর্ণ হয় এমন কিছু করব না।
বটিয়াঘাটায় তালের চারা রোপণ ও পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কখ্য বিবরনী
তালের চারা উত্তোলন, রোপণ এবং পরিবেশ উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা আজ (বৃহস্পতিবার) খুলনার বটিয়াঘাটা কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান। এসময় বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বক্ততৃা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আসম হেলাল উদ্দিন আহম্মেদ সিদ্দীকি। প্রশিক্ষণ পরিচালনা করেন ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের গবেষণা কর্মকর্তা নাজমুস সায়াদাত পিটল।
অতিথিরা বলেন, বন গবেষণা ইনস্টিটিউটের সাথে কৃষি বিভাগের যৌথ উদ্যোগে তালের চারা ও অন্যান্য গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। কৃষি উন্নয়নের সাথে সাথে তাল ও অন্যান্য বনজ ও ফলদ গাছের চারা রোপণ করে বৈশ্বিক উষ্ণায়ন কমানো সম্ভব। আলোচনায় তালের চারাসহ উন্নতমানের ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা রোপণ করে পরিচর্যার মাধ্যমে পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় কৃষি, বন, এনজিও কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সাত হাজার আটশত ৮৫ জন
কখ্য বিবরনী
খুলনা জেলায় আজ (বৃহস্পতিবার) সাত হাজার আটশত ৮৫ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার নয়শত ৪৭ জন এবং মহিলা তিন হাজার নয়শত ৩৮ জন।
খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে দুই হাজার তিনশত ৭৩ জন এবং নয়টি উপজেলায় মোট পাঁচ হাজার পাঁচশত ১২ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে দুইশত ২৬ জন, বটিয়াঘাটায় চারশত পাঁচ জন, দিঘলিয়ায় পাঁচশত ৭১ জন, ডুমুরিয়ায় চারশত ৯২ জন, ফুলতলায় পাঁচশত ৫৮ জন, কয়রায় এক হাজার তিনশত ৭৬ জন, পাইকগাছায় এক হাজার একশত ৪০ জন, রূপসায় তিনশত ৭৯ জন ও তেরখাদায় তিনশত ৬৫ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এছাড়া বৃহস্পতিবার নগরীর পাঁচটি হাসপাতালে তিনশত ২৩ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় ছয়শত ৯৬ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুনভোটগ্রহণ তালা প্রতিকের মামুন বিজয়ী
ফুলবাড়ীগেট , প্রতিনিধি
গত ২০ সেপ্টেম্বর যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী পদে সমানসংখক ভোট পরায় ৭ অক্টোবর বৃহস্পতিবার পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচনে তালাপ্রতিকের মামুন ৩৪৯ ভোট পেয়ে বিজয়ী হয় অপর প্রার্থী আপেল প্রতিকের শহিদুল ইসলাম ৩৪৭ ভোট পান । সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত খানাবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিরতীহিন ভাবে সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে ভোট গ্রহন অনুষ্টিত হয় । এর পুর্বে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সরদার শহিদুল ইসলাম ১৯২ ভোট ও তালা প্রতিকের মামুন ১৯২ ভোট পাওয়ায় ভোটের ফলাফল সমান হওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক দুই প্রার্থীর মধ্যে পুনভোট গ্রহণের জন্য নির্দেশ দিয়েছিলো । ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার দিঘলিয়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা এইচ এম শামীম জানান ১৩০৩ জন ভোটারের মধ্যে ৭০৭ জন ভোটরা তাদের ভোটাধকিার প্রয়োগ করেন , এরমধ্যে ১১ টি ভোট বাতিল বলে গন্য হয় ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ থেকে ১৪ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। পূজার ছুটি শেষে আগামী ১৭ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ রোববার যথারীতি বিশ্ববিদ্যালয় খুলবে। রেজিস্ট্রার অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খুবির ফউটে ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ ইফতেখার শামস্ এর পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ ইফতেখার শামস্ এর পিতা বাগেরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী শেখ দেলোয়ার হোসেন আজ ০৭ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় বাগেরহাটস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান এ প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এ জানাজায় অংশ নেন। পরে বাদ আছর কচুয়া উপজেলার গোপালপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ ইফতেখার শামস্ এর পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এদিকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আজ বাদ জোহর খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ এবং প্রশাসনিক ভবন সংলগ্ন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরায় মৎস্য কর্মকর্তা আপিল মীমাংসা না করায় ২ কর্মকর্তার বিরুদ্ধে তথ্য কমিশনে অভিযোগ!
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মৎস্য কর্মকর্তা মশিউর রহমান এর নিকট আপিল আবেদনের প্রেক্ষিতে আপীল মীমাংসা ও তথ্য প্রদান না করায় জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে চলতি বছরের ইংরেজী ৭ ই অক্টোবর অভিযোগ দায়ের ফরম “ক”-তে মোঃ ইব্রাহিম খলিল তথ্য কমিশন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের জি,এম আব্দুল কাদেরের ছেলে। অভিযোগ সূত্রে প্রকাশ কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ প্রান্তিক মাছ,কাঁকড়া ও কুচিয়া চাষীদেরকে সরকারী ভাবে জেলা-উপজেলা পর্যায়ে আর্থিক প্রনোদনা
দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার ৪ হাজার ৮ শত ৫ জনের একটি ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করেন। সেই সাথে তৈরিকৃত তালি- কাটি মৎস্য অধিদপ্তরে প্রেরণ করেন। চাষীদের অভিযোগ তালিকায় প্রকৃত চাষীদের সিংহভাগ বাদ দিয়ে যারা চাষের সাথে সম্পৃক্ত না সে সকল ব্যক্তিদেরকে তালিকা ভূক্ত করা হয়েছে। প্রকৃত চাষীরা তালিকা থেকে বাদ পড়ে যাওয়ায় সিনিয়র মৎস্য অফিসারের উপর চরম ভাবে ক্ষুব্ধ হন। এক পর্যায় সিনিয়র মৎস্য অফিসার এর সাথে চাষীরা বাকবিতন্ডে জড়িয়ে পড়েন। এসময় খুলনা হতে প্রকাশিত দৈনিক অর্নিবান পত্রিকার স্টাফ রিপোর্টার
মোঃ ইব্রাহিম খলিল সরেজমিনে অনু- সন্ধানে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও ভুক্তভোগী চাষীদের সাথে কথা বলে প্রাথমিক ভাবে ত্রুটিপূর্ণ তালিকা তৈরির সত্যতা পায়। এর প্রেক্ষিতে গত ৪ এপ্রিল ২০২১ ইং তারিখে জনস্বার্থে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার এর নিকট তথ্য অধিকার বিধিমালা ২০০৯ এর “ক” ফরমে তথ্য প্রাপ্তির জন্য আবেদন করেন। তিনি জানান ৫ মাস যাবত সুকৌশলে সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার তথ্য প্রদানের কথা বলে অজ্ঞাত কারণে তালবাহানা করে কালক্ষেপন করেন। উপায়ন্ত না পেয়ে গত ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা মৎস্য অধিদপ্তর কর্মকর্তা মশিউর রহমান এর নিকট লিখিত অভিযোগ সংযুক্তি করণ সহ “গ” ফরমে সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার এর বিরুদ্ধে আপিল করেন। এ সময় সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান এর সাথে তার দপ্তরে তথ্য প্রদান না করার বিষয়ে আলাপ কালে তিনি উপস্থিত
সাংবাদিকদেরকে বলেন কেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার তথ্য সরবরাহ করেনি এ ব্যাপারে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রসংগত সাতক্ষীরা জেলা মৎস্য
অফিসার মশিউর রহমান আপিল মিমাংসা না করে গত ৭ই আক্টোবর ২০২১, ফরম “খ” লিখিত তথ্য সরবরাহের অপারগতা প্রকাশের একটি নোটিশ প্রেরন করেন ভুক্তভোগীর নিকট। উক্ত নোটিশে অপরাগতা সম্পর্কে তিনি ভুক্তভোগী মোঃ ইব্রাহিম খলিলকে অবহিত করেন। তথ্য অধিকার আইন ২০০৯ সনের (২০) নং আইন সপ্তম অধ্যায় আপিল, অভিযোগ নিষ্পত্তির কলমে বর্ণিত অনুচ্ছেদ ২৪ এর ধারা (১) ও (২) বলে নির্ধারিত সময়ের মধ্যে আপিলটি সম্পন্ন না হওয়ায় আপনার আপিলটি গ্রহণযোগ্য নয়। এ ঘটনার আলোকে ইব্রাহিম খলিল জানান গত ইংরেজী ৪/৪/২০২১ তারিখে শ্যামনগর উপজেলা মৎস্য অফিসারতুষার মজুমদার বরাবর তথ্য প্রাপ্তির জন্য আবেদন করা হয় কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করে বিভিন্ন
তালবাহনা ও আজকাল করে কালক্ষেপণ করেন। তিনি আরো জানান তথ্য না পাওয়ায় সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার মশিউর রহমান বরাবর আপীল আবেদন করা হয়। এসময় জেলা মৎস্য
কর্মকর্তা আপীল বিলম্বের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি মোঃ ইব্রাহিম খলিলস্বপক্ষে যুক্তি হিসাবে উপস্থাপন করেন যে, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার এর তথ্য প্রদানে আজ-কাল করে সুকৌশলে কালক্ষেপন করায় আপীল বিলম্ব হলো। তিনি আরো জানান, জেলা মৎস্য কর্মকর্তা বলেন কোন সমস্যা নেই আপনাকে অবশ্যই তথ্য সরবরাহ করা হবে আপনি তথ্য পাবেন এবং কেন শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তথ্য সরবরাহ করেনি তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভূক্তভোগী আরো জানান জেলা মৎস্য অফিসার মশিউর রহমান তথ্য প্রদানের কথা বলে আজ কাল করে কালক্ষেপনের এক পর্যায়ে দীর্ঘ ২৩ দিন পর আমাকে তিনি অজ্ঞাত কারনে কৌশলে তার স্বপক্ষে তথ্য সরবরাহের অপারগতা নোটিশ প্রেরণ করেন।
খুলনায় স্বাস্থ্যকর শহর প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
স্বাস্থ্যকর শহর প্রকল্পের আওতায় খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা আজ (বৃহস্পতিবার) দুপুরে নগরীর সিটি ইন হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, মানুষের পাঁচটি মৌলিক চাহিদার একটি স্বাস্থ্যসেবা। জনগণের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিতে সিটি কর্পোরেশনের একটি আলাদা বিভাগ কাজ করছে। নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো কেসিসি মনিটরিং করে থাকে। স্বাস্থ্যকর খুলনা গড়তে সোলার পার্ক, লিনিয়ার পার্ক, খালিশপুর শিশু পার্ক আধুনিকায়ন করা হচ্ছে এবং আরো নতুন পার্ক স্থাপন করা হবে। নগরীতে ৩০টি পুকুর সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য তিনশত ৯৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।
সভায় জনানো হয়, খুলনা সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে এবং বিশ^স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় খুলনায় ‘স্বাস্থ্যকর শহর: সুস্বাস্থ্য ও কল্যাণে নগর প্রশাসন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিশ^স্বাস্থ্য সংস্থা মেক্সিকো সিটি, তিউনিস, ক্যামেরুন, বোগোটা এবং বাংলাদেশের খুলনাসহ বিশে^র এই পাঁচটি শহরকে স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করছে। এর মাধ্যমে খুলনা হতে যাচ্ছে উন্নয়শীল বিশে^র স্বাস্থ্যকর শহরের একটি রোল মডেল। বাংলাদেশে মানুষের মৃত্যুর ৬৭ শতাংশই হয় অসংক্রামক রোগের কারণে। অসংক্রামক রোগের প্রধান কারণসমূহ: অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস, তামাক ব্যবহার, অ্যালকোহল পান, অপর্যাপ্ত শারীরিক শ্রম ও বায়ুদূষণ। এর ফলে সাধারণ মানুষ উচ্চ-রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, সিওপিডি ও মানসিক অসুস্থতার মতো অসংক্রামক রোগে আক্রান্ত হয়, যা সহজেই প্রতিরোধযোগ্য। এসব রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাব্যয় নির্বাহ করতে বছরে চার শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়। এছাড়া অতিরিক্ত লবণ, চিনি ও চর্বিযুক্ত খাবার মানুষকে রোগাক্রান্ত করে।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডাঃ মোঃ রোবেদ আমিনের সভাপতিত্বে সভায় স্বাগত জানান খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার। এসময় কেসিসি’র প্রধান নির্বাহী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক বক্তৃতা করেন। সভায় খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তার অংশগ্রহণ করেন।
১০ অক্টোবর থেকে কুয়েটে ‘দুর্গাপূজা’র ছুটি শুরু
খবর বিজ্ঞপ্তি
শারদীয় ‘দুর্গাপূজা’ উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ১০ অক্টোবর রবিবার থেকে ছুটি শুরু হচ্ছে, চলবে ১৬ অক্টোবর শনিবার পর্যন্ত। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। পূজার ছুটি শেষে আগামী ১৭ অক্টোবর, ২০২১ রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।
তবে ছুটি চলাকালে নিরাপত্তা, চিকিৎসা, মেরামতসহ অন্যান্য জরুরী সেবা চালু থাকবে।
শারদীয় ‘দুর্গাপূজা’ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
নগরীতে র্যাবের অভিযানে পর্ণ ভিডিও সরবরাহের সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা সাকিনস্থ আল ফারুক মোড়ে ১০নং ক্রোস রোড়েজান্নাতুল টেলিকমে অভিযান চালিয়ে পর্ণ ভিডিও সরবরাহের সরঞ্জামাদিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ৬ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন নগরীর সোনাডাঙ্গা আল ফারুক মাদ্রাসা রোডের আমিনুল এর বাড়ির ভাড়াটিয়া মৃত. খোরশেদ আলমের ছেলে মো. হাফিজুল ইসলাম (৩২)।
র্যাব-৬ জানায়, ৬ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকেসোনাডাঙ্গা থানাধীন বয়রা সাকিনস্থ আল ফারুক মোড়ে ১০নং ক্রোস রোড়েজান্নাতুল টেলিকমে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় একটি সিপিইউ, একটি মনিটর, একটি কিবোর্ড, একটি মাউস, ২টি পাওয়ার ক্যাবল, একটি ভিজিএ কেবল, একটি এ্যাডাপটর ক্যাবল, ৩টি কার্ড রিডার, ২টি মেমোরি কার্ড, ২টি পোর্টেবল হার্ডডিস্ক ও ২টি সীমকার্ডসহ হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় পর্ণগ্রাফী আইনে মামলা রুজু করা হয়েছে।
মেহেরপুরে র্যাবের অভিযানে ৮৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
মেহেরপুর জেলার মুজিব নগর থানাধীন কেদারগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৮৫ বোতল
ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ৬ অক্টোবর রাত ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন মেহেরপুর জেলার মুজিব নগর থানার সোনাপুর নতুনপাড়ার মৃত. আবু বক্করের ছেলে আব্দুল বাশিদ (২৫),
র্যাব-৬ জানায়, ৬ অক্টোবর রাত ১০টার দিকেমেহেরপুর জেলার মুজিব নগর থানাধীন কেদারগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় বাজারস্থ রবিউলের চায়ের দোকান সংলগ্ন যাত্রী ছাউনির সামনে থেকে ৮৫ বোতল
ফেন্সিডিলসহ আব্দুল বাশিদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মুজিব নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে গাঁজার গাঁছসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দক্ষিন দিগং গ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাঁছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দক্ষিন দিগং গ্রামের মৃত. তসির উদ্দিন সরদারের ছেলে মো. সোহরাব হোসেন (৪৮)।
র্যাব-৬ জানায়, ৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দক্ষিন দিগং গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় আসামীর দেখানোর মতে বসত বাড়ির পিছনে পুকুর পাড়ে কবরস্থান থেকে ৯টি গাঁজার গাছসহ সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।










































