Home আঞ্চলিক বেনাপোল চেকপোস্ট থেকে বিপুল পরিমান শাড়ী থ্রী-পিস জব্দ

বেনাপোল চেকপোস্ট থেকে বিপুল পরিমান শাড়ী থ্রী-পিস জব্দ

9

বেনাপোল প্রতিনিধি।।

বেনাপোল আর্ন্তজাতিক ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে আজ বৃহস্পতিবার বিকেলে পাসপোর্ট যাত্রীর ফেলে যাওয়া ৭ লক্ষ টাকা মূল্যের শাড়ী থ্রি-পিস, চকলেট, কসমেটিক্স’র একটি চালান জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, পাসপোর্ট যোগে লাগেজপার্টির সদস্যরা বিপুল পরিমান ভারতীয় শাড়ী থ্রীপিচের চালান নিয়ে দেশে প্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমস একটি টিম ইমগ্রেশনের পেছনে অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মূল্যের ভারথীয় শাড়ী থ্রি-পিস, চকলেট ও কসমেটিক্স’র একটি চালান জব্দ করে।

কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে আগে ভাগেই পালিয়ে যায় ল্যাগেজ পার্টির সদস্যরা। আটক মালামাল বেনাপোল কাস্টমস হাউজে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।