পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় প্রকাশ্য দিবালকে টাকা ছিনতাই করে পালানোর সময় জনতা সবুজ নামে এক ছিনতাই কারীকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি পৌর সদরের প্রানকেন্দ্র জেলা সুপার মার্কট নামক স্থানে। এ ঘটনায় পুলিশ দ্রুত বিচার আইনে মামলা করেছে। মামলার তদন্তকরী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন জানান, গত বুধবার দুপুরে কয়রা উপজেলার লোকা গ্রামের মৃত্যু ময়নুদ্দীন মোল্লার পুত্র আনিসুর রহমান (৪৯) পৌরসভার ইসলামী ব্যাংক থেকে টাকা উঠিয়ে রাস্তা দিয়ে হেটে জেলা পরিষদ মার্কটের সামনে পৌছায়।
এ সময় পিছন থেকে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের ফজলু শিকদারের ছেলে সবুজ শিকদার (২৩) ময়লা জাতী কাঁদা ছিটিয়ে দেয়। ছিনতাইকারী সহজ, সরল আনিছুর রহমানকে পুকুরে কাছে নিয়ে জামা পানি দিয়ে পরিস্কারের কথা বলে টাকার ব্যাগ তার কাছ থেকে নিয়ে নেয়। এ সময় আনিছুর চিৎকার দিলে ছিনতাইকারী ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর সময় জনতার হাতে আটক হয়। এ সময় জনতা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাকে আটক করে। আটককৃত নিকট থেকে ব্লেড, প্রেস আইডি কার্ড, ঘুমের ঔষধ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আনিছুর রহমান বাদী হয়ে বুধবার রাতে থানায় আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ ও দ্রুত বিচার আইনে মামলা করেছে। বৃহস্পতিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। ওসি এজাজ শফী জানান, দূর্গা পূজাকে সামনে রেখে এ চক্রটি অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তবে তাদেরকে কঠোর ভাবে দমন করা হবে।











































