নগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. কচি‘র শাশুড়ীর মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি’র শাশুড়ী খুলনার শ্যামনগর উপজেলার বিশিষ্ট সমাজ সেবক মরহুম সোহরাব আলী‘র স্ত্রী, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলমের মাতা জোবেদা বেগম (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহে রাজেউন)। তিনি বার্ধক্য জনিত কারনে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টায় গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে নিজ বাসভবনে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা শুক্রবার বাদ জুম্মা চাঁদনীমুখা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় মরহুমার অপর জামাতা খুলনা জেলা স্বাচিপের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুল হকসহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে জোবেদা বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুল সহ মহানগর কৃষক লীগের সকল নেতৃবৃন্দ।
থানা বিএনপি নেতাকে নিয়ে অপপ্রচার করায় খানজাহান আলী থানা যুবদলের নিন্দা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা বিএনপির (ভারপ্রাপ্ত ) সাধারন সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ডকে নিয়ে অপপ্রচার করার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা , কেসিসি ২নং ওয়ার্ড , যোগিপোল ইউনিয়ন ও আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ । বিবৃতিতে বলা হয় সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাবেক এ ছাত্রনেতা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জাতীয়তাবাদী শক্তির সাথে রাজনীতি করে আসছেন, ব্যক্তিসার্থ হাসিলের জন্য কিছু অসাধু লোকের ছত্রছায়ায় বেশকিছুদিন ধরে থানা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক এনামুল হাসান ডায়মন্ড এর নামে অপপ্রচার করে আসছে , এতে করে সাংগঠনিকভাবে দল ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ সকল ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ এবং এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহনের জোর দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেন যুবদলের নেতৃবৃন্দ । বিবৃতিদাতারা হলেন মহানগর যুবদলের সহ সভাপতি মোল্লা সোলায়মান হোসেন, মোঃ গোলাম কিবরিয়া শেখ,শাহাদাত হোসেন সাজু, শেখ ফয়সাল কবির বাবু, শেখ রবিউল ইসলাম, রফিকুল ইসলাম সুজা, মোঃ এনামুল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, সৈয়দ আহসান আলী রনি, মোঃ সলেমান, মেহেদি হাসান বাপ্পি, শেখ নাজমুল হোসেন পলাশ, মারুফ হাওলাদার, শেখ আলমগীর হোসেন, মোঃ মহাসিন শেখ, মিজানুর রহমান সোহেল, মোঃ রমজান আলী, আনোয়ারুল ইসলাম, মুন্না তালুকদার, মিজানুর রহমান মিজান, মোঃ সজিব সরদার, মোঃ পলাশ, মোঃ মনিরুল , আরমান সিকদার সেন্টু, আবুল কালাম আজাদ, মোঃ বাদশা, মোঃ রশিদ, মোঃ মিঠুন, রবিউল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন, কামরুল হোসেন, শেখ নাসির উদ্দিন, ফারুক হোসেন, মিয়া ইমরান, রাসেল আহম্মেদ, মোঃ মিরাজ , মীর জাকির হোসেন, ইমরান হোসেন, আলামিন প্রমুখ ।
শিরোমনি ১৬ দলিয় ফুটবল টুর্নামেন্টে প্রগতি যুব সংঘের জয়লাভ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনি পুর্বপাড়া একাদশ আয়োজিত ১৬ দলিয় ফুটবল টুর্নামেন্টের ১ম পর্বের ৬ষষ্ঠ দিনের খেলা শুক্রবার বিকাল ৪ টায় খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় । খেলায় প্রগতি যুবপর্ষদ ও মাসুম একাদশ একে অপরের প্রতিদ্বন্দি¦তা করে , খেলার শুভ উদ্বেধন করেন আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আঃ সালাম, খেলায় ১ম অর্ধের ২০ মিনিটে প্রগতি যুব পর্ষদের ইউসুফ গোল করে দলকে ১-০ ব্যাবধানে এগিয়ে নেয় , ২য় অর্ধের শেষদিকে মাসুম একাদশের মিকাইল গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে ১-১ গোলে খেলাটি ড্র হলেও শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে ১-০ গোলের ব্যবধানে শিরোমনি প্রগতি যুব সংঘ জয়লাভ করে । খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ আজিম হোসেন, শেখ সাদ্দাম হোসেন, কাজী হুমায়ুন কবির, শেখ ইমদাদুল ইসলাম, মোঃ মহাসিন, তৌহিদুল ইসলাম, আঃ সামাদ, রাকিব, ইয়াসিন, সাইফুল প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মোঃ নাজমুল হোসেন ।
বারাকপুর ইউনিয়ন পরিষদে পুণরায় নির্বাচন ও ভোট চুরির প্রতিবাদে মহিলাদের ঝাড়– মিছিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার ০২ নং বারাকপুর ইউনিয়নে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট চুরি অভিযোগ এনে ও পুনরায় নির্বাচনের দাবিতে শুক্রবার সকাল ৯ টায় ইউনিয়নের লাখোহাটি গ্রামে মহিলারা ঝাড়– মিছিল বের করে, ঝাড়– মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয় । আন্জি বেগমের সভাপতিত্বে পথসভায় বক্তৃতা করেন মর্জিনা বেগম, রেখা বেগম, রহিমা বেগম, চুমকি বেগম, হামিদা বেগম প্রমুখ । পথসভায় বক্তারা বলেন ভোটের দিন বেলা ১১ টার সময় ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন পুর্বপরিকল্পিতভাবে তার বাহিনি দিয়ে ভোটকেন্দ্র দখল করে, এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার শেখের সমর্থকদের ওপর বোমা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে ত্রাস সৃষ্টি করে ভোটারদের ভোট প্রদানে বাধা সৃষ্টি করে । এঘটনায় দিঘলিয়া থানায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার শেখের ছেলে তানভীর শেখ বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। যার নং-১৫, তারিখ ২২/০৯/২১ মামলা করায় ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকার সাধারণ মানুষের উপর বিভিন্ন ধরনের হুমকি ধামকি অব্যাহত রেখেছে ।
যোগীপোল ইউপি নির্বাচনে মেম্বর পদে সুজন সদস্য মাহফুজার বিজয়ে হ্যাট্রিক
ফুলবাড়িগেট প্রতিনিধি
মাহফুজা বেগম হলেন যোগীপোল ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য(মেম্বর)। সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা মহানগর কমিটির সদস্য। ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড নিয়ে তার নির্বাচনী এলাকা। অর্থ্যাৎ তেলিগাতী, খানাবাড়ি ও কুয়েট নিয়ে তার পথচলা। এক সন্তান আর স্বামী নিয়েই পারিবারিক জীবন। তেলিগাতী পাকার মাথায় তার স্বামীর বাড়িতেই তিনি স্ব-পরিবারেই থাকছেন। তার স্বামী আরিফুর রহমান মন্টু একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ছেলে শেখ মহিদুর রহমান আবির এইচ এস সি পাস করে এখন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একটি ট্রেডে ভর্তি হয়েছেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছে। তিনি স্বামীর প্রেরণায় প্রথম নির্বাচন করে ২০০৩ সালে। প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে তাঁর মনে অনেকটা ভয় ভয় কাজ করে। কিন্তু সকল ভয়কে পিছনে ফেলে তিনি প্রায় ২৪’শ ভোটের ব্যবধানে মহিলা মেম্বর পদে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন সাবিনা ইয়াসমিন। মেয়াদ শেষ হলেও নানা জটিলতায় (তত্ত্বাবধায়ক সরকার) ওই ইউনিয়ন পরিষদে নির্ধারিত সময়ে নির্বাচন হয়নি। দ্বিতীয়বার নির্বাচন হয় ২০১১ সালে। কিন্তু নানা সমস্যার কারণে তিনি প্রায় ৩শত ভোট কম পেয়ে পরাজিত হন। পরাজয়কে মেনে নিয়ে তিনি তার কষ্টকে শক্তিতে পরিণত করে আবারো নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করেন। সেভাবেই তিনি নির্বাচনে অংশ নেন। যথাসময়ে ২০১৬ সালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি প্রায় ১১’শ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন অম্বিকারাণী মন্ডল। তিনি মানুষের দ্বারে দ্বারে যেভাবে ভোট চেয়েছেন সেভাবে সেবাও অব্যাহত রেখেছেন। এলাবাসীও তার সম্মান রেখেছে। সর্বশেষ ২০২১ সালের ২০ সেপ্টেম্বর নির্বাচনে প্রায় এক হাজারের বেশী ভোটের ব্যবধানে তিনি আবারো ইউপি মহিলা মেম্বর পদে বিজয়ী হন। ৭টি ওয়ার্ডে মোট ভোটার প্রায় সাড়ে ৭ হাজার। তিনি পেয়েছেন ২৪০৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবিনা ইয়াসমিন পান ১৩শতাধীক ভোট। মেম্বরের নিজ বাসায় বসে নির্বাচনের ইতিহাস নিয়ে আলোচনায় এসব কথা উঠে আসে। তিনি একজন জনপ্রতিনিধি হলেও নিজ বাড়ির সামনের সড়কটি এখনও ইটের। সাদামাঠা জীবন যাপনে অভ্যস্ত মাহফুজা বেগমের গ্রহণ যোগ্যতা এলাকায় অনেকের চেয়ে বেশী। যোগিপোল ইউনিয়নের তেলিগাতী দক্ষিণ পাড়ার বাসিন্দা বাকি উল্লাহ ঢালী বলেন, মাহফুজা ইউপি মেম্বর হলেও এলাকায় মুরব্বীদের কাছে মেয়ে হিসেবে ¯েœহেরপাত্র। মেম্বর হলেও তার কথাবার্তায় খুবই নমনীয়। মনে নেই কোন অহংকার। সবাইকে খুব সম্মান দিয়ে কথা বলে। সাদা মাঠা এই মেম্বর অধিকাংশ মানুষের কাছে খুবই প্রিয়। তিনি তাঁর মঙ্গল কামনা করেন।
ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়নে নৌকার প্রার্থীতা বাছাইয়ে বর্ধিত সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৪নং মাগুরখালী ইউনিয়ন আ’লীগের আয়োজনে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা।প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড.রবীন্দ্রনাথ মন্ডল।বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক,জেলা পরিষদ সদস্য সরদার আবু সালেহ।ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক প্রভাষক সরোজ কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্যদেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার,নাজিবুর রহমান নাজু,্চেয়ারম্যান এ্যাড.প্রতাপ কুমার রায়,শেখ হাবিবুর রহমান,এমএম সুলতান আহমেদ,বিষ্ণুপদ মল্লিক,আ’লীগ নেতা সুকৃতি মন্ডল,ললিতা সরদার,সুকুমার সরকার,প্রমথ বালা,জামিনী রঞ্জন সানা,ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা,রিতা রায়,যুবলীগ নেতা প্রভাষক ব্রজেন সরকার,ছাত্রলীগ নেতা তুহিন মন্ডল প্রমূখ।সভায় বিমল কৃষ্ণ সানা,সরোজ কুমার রায়,সুকৃতি কুমার মন্ডল,দীনবন্ধু বালা ও ব্রজেন সরকার নৌকা প্রতীক প্রত্যাশা করে নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন।
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে বটিয়াঘাটায় ৪৫০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক
বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের ওসি উজ্জ্বল কুমার দত্ত’র নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সহ সংগীয় ফোর্স গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে বটিয়াঘাটার উত্তর শৈলমারী খেওয়াঘাট ও মাইলমারা এলাকায় এক বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ৪৫০ গ্রাম গাঁজা সহ জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর এলাকার মৃতঃ মোফাজ্জেল সরদারের পুত্র ফেরদৌস সরদার (৪৯) ও বটিয়াটার শৈলমারী এলাকার মৃতঃ ঠাকুরদাস সরকারের পুত্র পবিত্র সরকার (৩৭) কে হাতে নাতে আটক করে বটিয়াঘাটা থানায় সোপর্দ করে। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় জেলা ডিবি পুলিশ গতকাল সংশ্লিষ্ট ধারায়- ০২ নং মামলা দায়ের করেছে। আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক মাদক আইনে মামলা রয়েছে।
রূপসার সামন্তসেনা নতুনহাট বাজার কমিটি গঠন: বাকির হোসেন সভাপতি আজমল ফকির সম্পাদক
রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলার নৈহাটি সামন্তসেনা নতুনহাট বাজার কমিটি গঠনকল্পে সম্প্রতি এক সভা বাজার কমিটির সাবেক সভাপতি নূর মোহাম্মদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
১ অক্টোবর শুক্রবার সকাল ৯ টায় পদ্মবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিসে সকল দোকান মালিকদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কমিটির উপদেষ্টা ফ,ম, আইয়ুব আলীর পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ.ম. আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ ফকির, ইউপি সদস্য কমিটির উপদেষ্টা শেখ জাকির হোসেন, কমিটির উপদেষ্টা মোঃ মহিউদ্দিন মিন্টু, কমিটির উপদেষ্টা অনঙ্গ চট্টোপাধ্যায় প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আওয়ামীলীগ নেতা মোঃ বাকির হোসেন বাকুকে সভাপতি ও এমপির প্রতিনিধি আওয়ামীলীগ নেতা আজমল ফকিরকে সাধারণ সম্পাদক, তহিদুল ইসলাম শেরশাহকে সহ-সভাপতি, মোঃ বাহারুল আলমকে কোষাধ্যক্ষ, নূর মোহাম্মদকে সাংগঠনিক ও মোঃ হারুন অর রশিদকে প্রচার সম্পাদক করে দ্বি বার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন জিএম মালেক, মামুন-অর-রশিদ, আব্দুল হান্নান, মোঃ সালাউদ্দিন, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
খান নাজমুল হুসাইন
“সকল বয়সের জন্য ডিজিটাল সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামস্থ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যালয়ে উক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ডা. সুশান্ত ঘোষ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ভূধর সরকার, সদস্য এ্যাড. এস.এম হায়দার, অধ্যক্ষ আব্দুল হামিদ, মো. ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী’র সম্পাদক মকসুমুল হাকিম, সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বিগত সময়ে বাংলাদেশে রাস্তা, ব্রিজ, কালভাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে বিশ^ ব্যাংকের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো আমাদের। আর এখন মহান আল্লাহর রহমতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ তার নিজস্ব অর্থায়ণে পদ্মাসেতুর মত মেঘা প্রকল্প বাস্তবায়ণ হতে চলেছে। দেশে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি আরো বলেন, আমরা প্রবীণ, আসুন নবীণদের জন্য নতুন বাংলাদেশ গড়ি। পিতা-মাতা বৃদ্ধ হলে সন্তানদের উচিত তাদের প্রতি আরো বেশি যতœবান হওয়া। তিনি এ সময় সিনিয়র সিটিজেনদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা কর্ণার করে চিকিৎসার ব্যবস্থা করার ঘোষনা দেন।”
আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের মাঝে গেঞ্জি, মাস্ক ও খাবার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল।
ফকিরহাটে শিশু দিবস উপলক্ষে আলোচনা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা সানজিদা বেগম। ্এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন। প্রশিক্ষক শান্তা দাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি ফজিলুতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু প্রমূখ। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক লুৎফুন্নাহার দুলু, ক্রেডিট সুপারভাইজার অপূর্ব কুমার ঘোষ, অফিস সহকারি খাদিজা খাতুন সহ বিভিন্ন নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আজ বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতির মাতা পিতার মৃত্যুবার্ষিকী
বটিয়াঘাটা প্রতিনিধি
আজ শনিবার বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি প্রতাপ ঘোষের পিতা স্বর্গীয় যতীন্দ্র নাথ ঘোষ ও মাতা স্বর্গীয় রাধা রানী ঘোষ এর মৃত্যুবার্ষিকী। বার্ষিকীটি পালন উপলক্ষ্যে প্রয়াতদ্বয়ের আত্মার শান্তি কামনায় শাস্ত্রমতে দুই দিনব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে আজ শনিবার সন্ধ্যায় স্বর্গীয়দ্বয়ের জৈষ্ঠ্য পুত্র জেলা প্রশাসক কার্য্যালয়ের অফিস সহকারী রমেশ চন্দ্র ঘোষ(এলপিআর) এর উপজেলা আবাসিক এলাকাস্থ নিজস্ব বাস ভবনে মহাপ্রভুর উদ্দেশ্য অধিবাস কীর্তন, পরদিন রবিবার প্রাতঃভোরে প্রয়াতদ্বয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও ভাগবত পাঠ। পরক্ষণেই মহাপ্রভু ও স্বর্গীয়দের উদ্দেশ্য করে ভোগ নিবেদন এবং ধর্মীয় গান ও আলোচনা। অতঃপর অপরাহ্নে আগন্তুক নারায়ণদের উদ্দেশ্যে বৈষ্ণবীয় দারিদ্র্য নারায়ণ সেবা। পরিবারের পক্ষ থেকে প্রয়াতদ্বয়ের অপর দুই পুত্র সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে কর্মরত বিধান চন্দ্র ঘোষ ও অধ্যাপক জীবন কৃষ্ণ ঘোষ এবং পুত্রবধু খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার চন্দনা বিশ্বাস সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ তাঁদের আত্মার শান্তি কামনায় সকলকে অংশগ্রহণ পূর্বক আশীর্বাদ প্রার্থণা করেছেন।
খুলনা জেলা হকার্স এ্যাসোসিয়েশন’র ত্রি-বার্ষিক নির্বাচনে পুন: ভোট গননা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা হকার্স এ্যাসোসিয়েশন’র ত্রি- বার্ষিক নির্বাচনের কার্যকরী সদস্য পদে ভোট পুন: গননা করা হয়েছে। বৃহস্পতিবার ভোট গননা শেষে মধ্যরাতে ফলাফল ঘোষনা করা হয়। গত ২৫ সেপ্টেম্বর খাজা খানজাহান আলী হকার্স মার্কেটের ২য় তলায় ভোট এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দু’জন কার্যকরী সদস্য এক ভোটের ব্যবধানে পরাজিত হলে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বরাবর পুন: ভোট গননার আবেদন করেন। সে মোতাবেক এই ভোট পুন:গননা করা হয়। এতে এবং কার্যকরী সদস্য মো. ইসরাইল শেখ, আলহাজ¦ মো. বদরুল আলম সাগর, মো. মোসলেম খান, মো. হাবিবুর রহমান এবং শেখ ওহিদুল ইসলাম বিজয় লাভ করেন।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সভাপতি পদে আলহাজ¦ অধ্যাপক মো. আজম খান, সহ-সভাপতি আলহাজ¦ আ. রাজ্জাক ও মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. মোস্তফা পাটয়ারী, সহ-সাধারণ সম্পাদক মো. আজাদ খান, মো. কালাম ফকির, দপ্তর ও কোষাধ্যক্ষ মো. নাদের আলী ও সাংগঠনিক সম্পাদক মলয় কুন্ডু সুমন।
এবং কার্যকরী সদস্য মো. ইসরাইল শেখ, আলহাজ¦ মো. বদরুল আলম সাগর, মো. মোসলেম খান, মো. হাবিবুর রহমান এবং শেখ ওহিদুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি আইন কর্মকর্তা আইনজীবী সুনীল চন্দ্র দাস। সদস্য সচিব রয়েছেন আইনজীবী এস এম তারিক মাহমুদ তারা এবং সদস্য রয়েছেন আইনজীবী এম. ইলিয়াস খান, আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ ও আইনজীবী ইফতেখার আহম্মেদ সজীব।











































