Home জাতীয় প্রধানমন্ত্রীর ফুফাতো বোন হামিদা মারা গেছেন

প্রধানমন্ত্রীর ফুফাতো বোন হামিদা মারা গেছেন

12
ছবি : হামিদা ওয়াদুদ পলি

ঢাকা অফিস ।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন খাদিজা হোসেনের দ্বিতীয় কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোন হামিদা ওয়াদুদ পলি মারা গেছেন।

শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০টা ৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

পলি মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে, দুই বোন, নাতি-নাতনি এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী সাবেক অতিরিক্ত সচিব এম এ ওয়াদুদ ২০১৪ সালে ইন্তেকাল করেন।

শুক্রবার বাদ জুমা তার জানাজা অনুষ্ঠিত হয়। আগামী ৪ অক্টোবর সকাল দশটায় বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে।

ফুফাতো বোন হামিদা ওয়াদুদ পলির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেখ হাসিনা। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা তিনি।