ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
দিঘলিয়া উপজেলার ০২ নং বারাকপুর ইউনিয়নে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট চুরি অভিযোগ এনে ও পুনরায় নির্বাচনের দাবিতে শুক্রবার সকাল ৯ টায় ইউনিয়নের লাখোহাটি গ্রামে মহিলারা ঝাড়– মিছিল বের করে, ঝাড়– মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয় । আন্জি বেগমের সভাপতিত্বে পথসভায় বক্তৃতা করেন মর্জিনা বেগম, রেখা বেগম, রহিমা বেগম, চুমকি বেগম, হামিদা বেগম প্রমুখ । পথসভায় বক্তারা বলেন ভোটের দিন বেলা ১১ টার সময় ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন পুর্বপরিকল্পিতভাবে তার বাহিনি দিয়ে ভোটকেন্দ্র দখল করে, এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার শেখের সমর্থকদের ওপর বোমা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে ত্রাস সৃষ্টি করে ভোটারদের ভোট প্রদানে বাধা সৃষ্টি করে ।
এ ঘটনায় দিঘলিয়া থানায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার শেখের ছেলে তানভীর শেখ বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। যার নং-১৫, তারিখ ২২/০৯/২১ মামলা করায় ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকার সাধারণ মানুষের উপর বিভিন্ন ধরনের হুমকি ধামকি অব্যাহত রেখেছে ।











































