Home আঞ্চলিক পাইকগাছার পৌরসভা সংলগ্ন শিবসা নদী দখল করে ধান রোপন

পাইকগাছার পৌরসভা সংলগ্ন শিবসা নদী দখল করে ধান রোপন

11

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছার পৌরসভা সংলগ্ন শিবসা নদীর  চর ভরাটি জায়গা  দখল করে ধান রোপন করেছে ভূমি দস্যুরা। তারা বলছে আমাদের জমি নদীতে ভেঙ্গে গেছে পরে ভরাট হয়েছে সেখানে দখল করেছি। উপজেলা সদরের পানি উন্নয়ন বোর্ডের পাশে শিবসা নদী দখল করে ধান রোপন করা হচ্ছে। পলি পড়ে  শিবসা নদী ভরাট হওয়ার কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে চর জেগে উঠেছে। যার বিশাল অংশ দখল করে অনেকেই গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। নেমেছে অবৈধ দখলের প্রতিযোগিতায় । তৈরী করছে ভবন, মাছের ঘের, বসত বাড়ী, রোপন করেছে গাছ, খনন করেছে পুকুর। ভিলেজ পাইকগাছার মিন্টু গাজী জানান, শিবসা ভরাট হওয়া জায়গায় এখন চলছে ধান রোপনের প্রতিযোগিতা। ভিলেজ পাইকগাছার মোহর আলী গাজী ও আব্দুল গাজী শিবসা নদীর মাঝখানে প্রায় ১৫ বিঘা দখল করে নিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সহকরী উপ-প্রকৌশলী রাজু আহম্মদ জানান, অভিযোগ পেয়েছি নদীর চর ভরাটিয়া জায়গা দখল করা যাবে না। যারা দখল করেছে তাদের উচ্ছেদ করা হবে। পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু জানান, এ ভাবে সরকারী নদী ভরাটি জমি অবৈধভাবে দখল করা খুবই অপরাধ।  দখলকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহরিয়ার হক বলেন, সরকারী জায়গা দখল করে নেয়ার কারো সুযোগ নেই। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থায় দখল মুক্ত করা হবে।