খুলনাঞ্চল রিপোর্ট।।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সামনে রেখে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কদিন বাদেই শুরু হবে আরাধনা। রঙতুলির কাজ সেরে নিচ্ছেন প্রতিমা কারিগররা। ৬ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু দেবীপক্ষ।
অশুভ শক্তি বিনাশে মর্ত্যলোকে আসছেন দুর্গতিনাশিনী। ভক্ত অনুরাগীরা প্রসন্ন শারদ উৎসবে। মন্দিরে মন্দিরে উৎসবের আমেজ। ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব।
শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন প্রতিমা শিল্পীরা। রঙতুলির আঁচড়ে দেবী সাজাতে ব্যস্ত তারা। মন্ডপের যেন দম ফেলার ফুরসত নেই কারও। প্রতিমাশিল্পীরা বলছেন এবার কাজকর্ম বেশী ব্যস্ততাও বেশী। মাটির কাজ শেষে এখন রং করার পালা বলেও জানান তারা।











































