বাগেরহাটে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাট প্রতিনিধি।।
জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাগেরহাট এসিলাহা মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদা।
আলোচনা সভায় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিরাজুল করিম, বাগেরহাট জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. শরীফা খাতুন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ারা খানমসহ নারী অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।
মুহসিন কলেজ ছাত্রলীগের কেক কাটা ও বৃক্ষরোপন কর্মসূচী
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন বৃহস্পতিবার বেলা ১১টায় সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠান, কেক কাটা, খাদ্য বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়।
সাবেক ছাত্রলীগ নেতা রওশন আনির্জী অন্তু’র সভাপতিত্ত্বে এবং মোঃ রাকিবুল ইসলাম ও মোঃ আনিসুর রহমান পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মোস্তফা, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মোঃ নাজমুল আহসান, মহানগর যুবলীগ নেতা শেখ মহিদুল ইসলাম মিলন, সাবেক ছাত্রলীগ নেতা এস এম নুর হাসান জনি।
ছাত্রলীগ নেতা শেখ আশিকুল ইসলামের সার্বিক তত্ত্ববধানে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা জিএম শফিক, মুরাদুল ইসলাম, তরিকুল ইসলাম রনি, আরাফাত এফ রহমান, ছাত্রলীগ নেতা রিক্তা নবী, শেখ ইমন, মোঃ অনিক, মোঃ ইমদাদুল ইসলাম হৃদয়, মোঃ হাসিব শরীফ, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ সাহেদ, ফয়সাল, আঁখি, সুমাইয়া, আফজাল, বদিউজ্জামান, নাইম, বাপ্পি, অন্তর, রিফাত প্রমুখ।
নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান-কে বিএল কলেজ ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
সরকারি ব্রজলাল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে প্রফেসর শরীফ আতিকুজ্জামান স্যার যোগদান করায় তাকে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেন বিএল কলেজ ছাত্রদল। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টার সময় অধ্যক্ষের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বি এল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ শাহেদ, দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলামিন সরদার রতন, বিএল কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আল আমিন লিটন, মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মৃদুল, বিএল কলেজ ছাত্রদলের সাবেক সিঃ যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান, কাজী নজরু হলের সাবেক সভাপতি ইয়াসিন গাজী, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য মোঃ রবিউল ইসলাম, শোভন, ইব্রাহিম শিকদার, ইভান গাজী, আতাউর রহমান প্রমুখ। এসময় নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে ও হলে ছাত্রদল সহ সকল সংগঠনের সহ অবস্থা নিশ্চিত করতে অধ্যক্ষ স্যারের সহযোগীতা কামনা করেন।
দাকোপে ৮১ টি মন্দির সহ খুলনায় ১ হাজার ৩ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনায় এবছর এক হাজার তিনটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ১৩২টি, দাকোপে ৮১ টি, বটিয়াঘাটায় একশত নয়টি, তেরখাদায় একশত সাতটি, দিঘলিয়ায় ৫৯ টি, রূপসায় ৭৫টি, ফুলতলায় ৩৩ টি, ডুমুরিয়ায় দুইশত চারটি, কয়রায় ৫৪টি ও পাইকগাছায় একশত ৪৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিসভায় এসকল তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে হবে। প্রত্যেক পূজামন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর মোবাইল নম্বর ঝুলিয়ে রাখতে হবে। বিনোদনের জন্য মেলার আয়োজন করা যাবে না। আরতির সময় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আইন-শৃঙ্খলা বাহিনীকে নজর রাখতে হবে। প্রত্যেক পূজামন্ডপের জন্য সেচ্ছাসেবক দল গঠন করতে হবে। নির্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জন ও বিসর্জনকালে শোভাযাত্রা পরিহারসহ সকল মণ্ডপে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সামগ্রী রাখতে হবে।
সভায় পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সকল উপজেলা নির্বাহী অফিসার, সরকারি কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা মহানগর জরুরী সভা
খবর বিজ্ঞপ্তি
৩০ অক্টোবর বিকাল ৪ টায় বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা মহানগর জরুরী সভা মহানগর দাপ্তরিক কার্যালয় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা মহানগর সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, সভা শুরুতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনাতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব,স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরনকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে, জাতিয় চার নেতা, ১৫ই আগষ্টে কালো রাতে বঙ্গবন্ধুর সাথে শাহাদাৎ বরনকারী সকল শহীদের স্বরনে দোয়া করা হয়। প্রধান আলোচক ছিলেন খুলনা মহানগর নব-নির্বাচিত সাধারন সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, বিশেষ আলোচক ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ জিহাদ, সভায় আরো বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি মহিদুল ইসলাম নান্নু, আলীনুর হোসেন মাতুব্বর, রোটা. ইঞ্জি.মিজানুর রহমান, কাজী হাসনাত হোসেন কমিট, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন সরদার, মোঃ শারাফাতুল্লাহ স্বপন,এইচএম আরিফ, ইঞ্জি. শান্তুনু বৈরাগী, মিজানুর রহমান মিরান, মোঃ আয়নাল হোসেন, মনোয়ারা খাতুন, বিশ্বজিত মন্ডল, মশিউর রহমান মিলন, হাবিবুর রহমান, মোঃ জুলফিকার হোসেন, অধ্যা. এনায়েত আলী, কাজী ফয়সাল হক জনি, মুন্সি মাহবুবুর রহমান, আলী কাওসার সুরত, নাজমা বেগম, মোসাঃ অনিকা, মোঃ হিমেল প্রমুখ, সভায় বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা মহানগর অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড কমিটি করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। ইতিমধ্যে যে সকল থানা ও ওয়ার্ড কমিটি করা হয়েছে এবং যে সকল কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংগঠনের মহানগর সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এর নিকট হতে অনুমোদন নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সকলে সংগঠনের আগামীদিনের কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সহমত প্রকাশ করেন।
মহেশপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর ডাক বাংলোর হল রুমে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহেদ মেহেবুব রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভায় পৌর স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষনা করা হয়েছে।
সভায় সর্ব সন্মতি ক্রমে শওকত আলীকে সভাপতি ও শাহিন আলমকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহাদুর রহমান খোকন,সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা,মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক আশাবুল আরাফ শিমুল,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান প্রমুখ।
ফকিরহাটে আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন এবং সাম্প্রতি এসডিজি অগ্রগতি পুরস্কার এ ভুষিত হওয়ায় সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ এর সভাপতিত্বে সভায় প্রবন্ধ উপাস্থপনা করেন, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাশ, মোঃ মুস্তায়ীদ সুজা, সুবীর কুমার মিত্র, দ্বিজেন্দ্রনাথ মজুমদার, আবু হুরাইয়া বিশ্বাস, আলহাজ্ব সিদ্দকুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য দাশ শিশির কুমার, মোঃ খলিলুর রহমান, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, শেখর রঞ্জন দেবনাথ, ফকির কাওসার আলী, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা, প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম ওমর, মাওলানা মোঃ মিজানুর রহমান ও মাওলানা আবু বক্কার সিদ্দিক।
বেতাগা ইউপি’র অসিত দাশ ৪র্থ বারের মত পূনঃ মেম্বর নির্বাচিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ৪র্থ বারের মত মেম্বর নির্বাচিত হলেন অসিত কুমার দাশ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৫নং পূর্ব বেতাগা ওয়ার্ড হতে নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন। এই নিয়ে তিনি মোট ৪র্থ বারের মত মেম্বর নির্বাচিত হয়েছেন। যা এই উপজেলায় একটি বিরল দৃষ্টান্ত স্থাপন। অসিত কুমার দাশ তালা প্রতীক মোট ভোট পেয়েছেন ৮৯৫ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আজগার আলী-মোরগ প্রতীক পেয়েছেন মোট ১শত ভোট। স্থানীয়রা জানান, ১৯৯৬সালে তিনি প্রথম নির্বাচনে অংশ গ্রহন করে বিপুল ভোটের ব্যাবধানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী-কে পরাজিত করে মেম্বর নির্বাচিত হন। এর পর এক বছর তিনি শারীরীক অসুস্থ্যতার কারণে নির্বাচনে অংশ গ্রহন করেননী। পরের বছর হতে ধারাবাহিক ভাবে তিনি তিনবার সহ এই নিয়ে মোট ৪র্থ বারের মত মেম্বর নির্বাচিত হলেন। স্বচ্ছতা জবাবদিহিতা ও জনঅংশগ্রহনের মাধ্যমে সকল জনগনের তৃনমূলের চাহিদা পূরণ করায় ওয়ার্ডবাসি তাঁকে পূনঃরায় মেম্বর নির্বাচিত করেছেন। এ জন্য তিনি ওয়ার্ডবাসির কাছে কৃতজ্ঞা প্রকাশ করেছেন।
অপপ্রচার করায় খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের নিন্দা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নবগঠিত খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামরুল ইসলাম খানজাহান আলী থানা বিএনপির (ভারপ্রাপ্ত ) সাধারন সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ডকে নিয়ে অপপ্রচার করার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা , কেসিসি ২নং ওয়ার্ড , যোগিপোল ইউনিয়ন ও আটরা গিলাতলা ইউনিয়ন সেচ্ছাসেক দলের নেতৃবৃন্দ । বিবৃতিতে বলা হয় সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাবেক এ ছাত্রনেতা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জাতীয়তাবাদী শক্তির সাথে রাজনীতি করে আসছেন, নবগঠিত সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামরুল ইসলাম ব্যক্তিসার্থ হাসিলের জন্য কিছু অসাধু লোকের ছত্রছায়ায় বেশকিছুদিন ধরে থানা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক এনামুল হাসান ডায়মন্ড এর নামে অপপ্রচার করে আসছে , এতে করে সাংগঠনিকভাবে দল ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া গত ২৯ সেপ্টেম্বর বুধবার সন্ধা ৭ টায় থানা বিএনপি নেতা আঃ রব মুন্সি উক্তঘটনাটি যাচাই বাছাই করার জন্য দলিয় নেতাকর্মিদের সাথে আলোচনা চলাকালিন ফুলবাড়ীগেট টিবি হাসপাতাল রোডে কামরুল ইসলাম বিএনপি নেতা রব মুন্সির কাজ থেকে কিছু কাগজপত্র ছিনিয়ে নেয়, এবং অসৌজন্যমুলক আচরন করেন। এ সকল ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ এবং কামরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহনের জোর দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেন সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ । বিবৃতিদাতারা হলেন মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক আলহাজ¦ আল আমিন হোসেন, থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক নাজমুল হুদা পলাশ, লিমন মোল্লা, মেহেদী হাসান মামুন, শহিদুল ইসলাম, এমদাদ মোড়ল, সৈয়দ মনিরুজ্জামান, বিল্লাল কাজী, মোঃ কোরবান মোড়ল, এস, এম আসাদুজ্জামান, মোঃ সুমন গাজী, ডাঃ আলীম খান, মোঃ টগর মোড়ল, মোঃ ইসমাইল হোসেন, মোঃ কবির, মোঃ লিটন শেখ, তরিকুল ইসলাম জনি, মোঃ শাহজালাল শেখ প্রমুখ ।
ডুমুরিয়ায় জমি দখলের চেষ্টা-হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রভাবশালী কর্তৃক জমি দখলের চেষ্টা,হত্যার হুমকি ও মামলা দিয়ে পুলিশি হয়রানীর প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।এমন অভিযোগে গতকাল বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই পরিবারের গৃহিনী শরিফা বেগম।লিখিত বক্তব্যে জানা যায়,উপজেলার আঙ্গারদহা গ্রামস্থ মৃত আব্বাস আলী খানের ছেলে পৈত্রিক সূত্রে বিআরএস রেকর্ডীয় ৫৮ শতাংশ জমি খাজনা দাখিলা সহ দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছে।সম্প্রতি স্থানীয় প্রভাবশালী প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক মোড়ল,আবুল কালাম মোড়ল,সাত্তার মোড়ল,আলি হাসান নয়ন ও তুহিন মোড়ল ওই সম্পত্তি জবর দখলের নেশায় মেতে উঠে। এমনকি তাদের হয়রানী করতে থানায় দুটি মিথ্যা মামলা করে পুলিশি হয়রানী করতে থাকে।এতেও থেমে নেই প্রতিপক্ষের তান্ডব।উপায়ন্ত না পেয়ে ১৪৪/১৪৫ ধারা চেয়ে বিজ্ঞ আদালতের দ্বারস্থ হন পরিবারটি। এরপরও জমি জবর দখল ও নানা প্রকার হুমকি অব্যাহত রয়েছে হতদরিদ্র পরিবারের উপর।আশু যথার্থ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারটি।
ডুমুরিয়ায় সাবেক মহিলা মেম্বর’র উপর হামলা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একাধিক বার নির্বাচিত সাবেক মহিলা মেম্বর চিন্ময়ী সরকার কে মারপিট করে আহত করেছে প্রতিপক্ষ। উপজেলার মাগুরখালী ইউনিয়নের খাগড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ওই ইউপি সদস্য বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার মাগুরখালী ইউনিয়নের খাগড়াবুনিয়া এলাকায় সুব্রত বিশ্বাসের স্ত্রী সাবেক জনপ্রিয় ইউপি সদস্য চিন্ময়ী সরকার এর উপর একই এলাকার প্রতিপক্ষ তুহিন বিশ্বাস,অনিতা বিশ্বাস সহ ৩/৪জন ঘটনার দিন গত শনিবার সন্ধ্যায় তার বাড়িতে ঢুকে দা লাঠি,কুড়াল,রড নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে।এছাড়া তার ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
রূপসায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা, কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
রূপসা প্রতিনিধি :
“আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ পতিপাদ্য সঙ্গে নিয়ে রূপসা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে গত ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা, কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ মোল্যা, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, তথ্য সেবা কর্মকর্তা দিলশান আরা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, এমপির প্রতিনিধি আজমল ফকির, মহিলা বিষয়ক প্রশিক্ষক সুমা রানী, প্রশিক্ষক ফালগুনি রায়, মুক্তিযোদ্ধা আ: মালেক, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ, সাংবাদিক এম মুরশীদ আলী, যুব মহিলালীগের সভানেত্রী হাসনা প্রমুখ। আলোচনা সভায় “গুডটাচ ও ব্যাডটাচ” সম্পর্কের একটি পোষ্টার ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে ধরিয়ে সকল শিক্ষার্থী’র জন্য সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য রাখেন- সমন্বয়ক ইউথ শি: রূপসার প্রতিষ্ঠাতা ইমরান জাহান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
বটিয়াঘাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
প্রশান্ত বিশ্বাস, বটিয়াঘাটা(খুলনা)
”শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল বৃহষ্পতিবার বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্থানীয় অডিটরিয়ামে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। কেএমএসএস’র পিপিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার শামীমা পারভীন’র সঞ্চালনায় ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়’র স্বাগত বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার ও ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল। বক্তৃতা করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, দেশ-সংযোগ পত্রিকার বার্তা সম্পাদক রিংটন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সহ-সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বুদ্ধদেব মন্ডল, নারীনেত্রী আশা লতা ঢালী, প্রতিভা বিশ্বাস, গুরুদাসী বৈরাগী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমর বৈরাগী ও পরেশ মন্ডলসহ কোমলমতি ছোট- বড় শিশু কন্যারা।অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বটিয়াঘাটায় লোকজের আয়োজনে কৃষক নেতৃত্বে কৃষি উন্নয়ন প্রকল্প’র প্রারম্ভিক সভা অনুষ্ঠিত
প্রশান্ত বিশ্বাস, বটিয়াঘাটা(খুলনা)
বটিয়াঘাটায় বেসরকারি সংস্থা লোকদের আয়োজনে কৃষক কৃষি উন্নয়ন প্রকল্প ( চতুর্থ পর্যায়) প্রকল্পের প্রারম্ভিক সভা গতকাল বৃহস্পতিবার বিকাল চারটায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা পরিষদ সদস্য ও লোকজ’র সহ-সভাপতি দিলীপ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ার ম্যান মোঃ আশরাফুল আলম খান । বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল ও কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।লোকজ’র নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল হাসিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,দেশ-সংযোগ পত্রিকার বার্তা সম্পাদক রিংটন মন্ডল, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান জিএম মিলন গোলদার, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ হাদি উজ-জ্জামান হাদী , স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান মিজান,নারীনেত্রী আশা লতা ঢালী,উত্তরণ’র ম্যানেজার মোখলেছুর রহমান, কৃষক নেতা লাবলু জোয়ারদার, লোকজ নেতা মিলন রায় প্রমূখ ।
মহেশপুরে ৫ হাজার বিভিন্ন প্রজাতের গাছের চারা বিতরণ করেন এম,পি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
মুজিব বর্ষে অঙ্গীকার করি সোনার বাংলা সবুজ করি এ শ্লো-গান নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা এম এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাভাপতি সাজ্জাদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার,জেলা পরিষদ সদস্য প্রভাষক এম এ আসাদ,শেখ হাসেম আলী প্রমুখ।
পরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে বিভিন্ন প্রজাতের গাছের চারা তুলে দেন এম,পি চঞ্চল।
সাতক্ষীরার দেবহাটায় দূর্গা পূজা বিষয়ক মতবিনিময় সভা
কে এম রেজাউল করিম দেবহাটা( সাতক্ষীরা)
সতক্ষীরার দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ বলেছেন, ‘সরকারি বিধি-নিষেধ ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মেনে দেবহাটা উপজেলার ২১টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা সম্পন্ন করতে হবে।
করোনা সংক্রমন এড়াতে মন্ডপ গুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি যাতে মানা হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। গাজীরহাট, সখিপুর পালপাড়া, দক্ষিন পারুলিয়া জেলিয়াপাড়া, সন্যাসখোলা, সুবর্ণাবাদ সহ ঝুকিপূর্ন পূজা মন্ডপ গুলোতে পুলিশের পাশাপাশি অতিরিক্ত আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা দায়িত্বরত থাকবেন।
প্রতিটি মন্ডপে সুষ্ঠভাবে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশপথ ও বসার স্থান নির্ধারণ করতে হবে। সড়ক দূর্ঘটনা ও যানযট নিরসণে গাজীরহাট ও পারুলিয়াতে ট্রাফিক পুলিশ নিযুক্ত করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহাদ্যপূর্ন সম্প্রীতি বজায় রাখতে প্রতিবার আজান ও নামাজের সময় মন্ডপের উচ্চ শব্দপূর্ন মাইক বন্ধ রাখতে হবে। দূর্গা পূজা ঘিরে যাতে করে চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং সহ প্রত্যেকটি মন্ডপের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
পূজা চলাকালীন সময়ে ধর্মীয় গান ব্যাতীত কোন প্রকার ডিজে বা অশালীন গান মন্ডপে বাজানো যাবেনা। একইসাথে কোন ব্যাক্তি বা গোষ্ঠী পূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি করেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দেবহাটা থানা হলরুমে আয়োজিত শারদীয় দূর্গা পূজা সুষ্ঠভাবে বাস্তবায়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, পূজা মন্ডপ গুলোর নিরাপত্তায় পুলিশ মোতায়েন করার পাশাপাশি পুলিশের একাধিক টিম টহলরত থাকবে।
মাদকসেবীদের উদ্দেশ্যে তিনি বলেন, পূজার সময় যদি কারোও মদ খাওয়ার অভ্যাস থাকে তাহলে ঘরে বসে দরজা লাগিয়ে খেয়ে শুয়ে পড়বেন। কিন্তু পূজা মন্ডপে গিয়ে মদ্যপান বা মাতলামি করলে তাকে ছাড় দেয়া হবেনা। একইসাথে অধিক ঝুঁকিপূর্ন মন্ডপ গুলোর বাড়তি নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন ওসি।
দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই মোবাশ্বের’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাস চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু নির্মল কুমার মন্ডল প্রমুখ।
এসময় উপজেলার প্রত্যেকটি দূর্গা পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, দেবহাটা থানার সকল পুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নড়াইলে বিশ্ব পর্যটন দিবস এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা আগামি শনিবার
মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা সদরের চিত্রা নদীতে আগামি শনিবার (২অক্টোবর) অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ‘ বিশ্ব পর্যটন দিবস এস এম
সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা’।
বৃহস্পতিবার দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ জানানো হয়, আগামি শনিবার দুপুর ২টায় চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত বিশ্ব পর্যটন দিবস এস এম সুলতান নৌকা বাইচ
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং এ নৌকা বাইচ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এ সময় উপস্তিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থা ও এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু,
নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহাবুব আলী এমপি। অন্যান্যের মধ্যে উপস্তিত থাকবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি,এম কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ,খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নৌকা বাইচ’র সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু
নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরা।সভাপতিত্ব করবেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
অভয়নগরে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা এই শ্লোগানে অভয়নগরে উদযাপন করা হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২১। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, বিআরডিবি কর্মকর্তা মেহেদী হাসান, খাদ্য নিয়ন্ত্রক মিনা খানম, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল।
রূপসায় গৃহবধু অপহরনের অভিযোগ, দশ হাজার টাকা মুক্তিপনের দাবি
রূপসা প্রতিনিধি
রূপসায় এক গৃহবধুকে অপহরনের অভিযোগে দশ হাজার টাকা মুক্তিপনের দাবিতে থানায় জিডি করা হয়েছে বলে পরিবার জানান। পিতার বাড়ি থেকে শশুর বাড়ি যাবার পথে তিনি অপহরনের শিকার হন বলে জানা গেছে।
গৃহবধু উপজেলার নৈহাটী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রুহুল আমিন সরদারের মেয়ে আছিয়া বেগম ওরফে জামিলা বেগম (২২)। অপহৃতার পরিবারের কাছে দশ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, আছিয়া বেগম ওরফে জামিলা বেগম গত ২৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে তার বাপের বাড়ি থেকে সাতক্ষীরার পাটকেলঘাটা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পরে আছিয়ার ব্যবহৃত মোবাইলে (০১৭২৭-৫৯৬৭৪১, ০১৮১৮-৭৫৮৩৯৯) তার মাতা মোসাঃ ছবুরন্নেছা ফোন করলে তা বন্ধ পায়। এক পর্যায়ে আছিয়ার মাতা তার জামাইয়ের কাছে ফোন করে জানতে পারেন তার মেয়ে শ্বশুর বাড়ি পৌঁছায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করলে তার সন্ধান মেলেনি। পরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থেকে পরিচয়বিহীন ০১৮১৮-৭৪৪৭৪৯ মোবাইল নম্বর থেকে অপহৃতার মাতা ছবুরন্নেছার মোবাইলে ফোন দিয়ে প্রথমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর পুনরায় ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহৃতার মাতা কাকুতি মিনতি করলে অবশেষে ১০ হাজার মুক্তিপণ দাবি করা হয়। হতদরিদ্র পরিবারের পক্ষে মুক্তিপনের টাকা দিতে না পারায় বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকি-ধামকি অব্যাহত রয়েছে। মুক্তিপনের টাকা (বিকাশ নম্বরে) দিতে না পারায় পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় জিডি হয়েছে (নং-১১৮৮, তাং-২৮/০৯/২০২১)।
অপহৃতার মাতা ছবুরন্নেছা বলেন, আছিয়া ২৮ সেপ্টেম্বর সকালে তার শ্বশুর বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। খোঁজা-খুঁজি করে সন্ধান না পাওয়ায় থানায় জিডি করা হয়েছে। পরে কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম থেকে পরিচয়বিহীন এক ব্যক্তি প্রথমে ৫০ হাজার টাকা, পরে ২০ হাজার টাকা এবং সর্বশেষ ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
রূপসায় জাতীয় কন্যা দিবস পালিত
রূপসা প্রতিনিধি
আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো,ডিজিটাল বাংলাদেশ গড়বো এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, কুইচ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩০ সেপ্টে¤র বেলা ১১ টায় রূপসা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। এসময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, উপজেলা আওয়ামীলীতের সদস্য আ. মজিদ ফকির, মুক্তিযোদ্ধা আ. মালেক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, সাংবাদিক এম মুরশিদ আলী, আজমল ফকির প্রমূখ।
কয়রায় জাতীয় কন্যা শিশু দিবস উৎযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি
আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো উন্নত বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কন্যা শিশু র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে কয়রায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে কয়রা উপজেলা কয়রা উপজেলা পরিষদ চত্তর থেকে একটি একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্তরে এসে শেষ হয়। র্যালী পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াসের সভাপতিত্বে ও তথ্য অফিসার ইসকিতা আরফিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, কৃষি অফিসার আছাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও শিশু কন্যা হালিমা খাতুন, তানিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বক্তব্যে বলেন, কন্য শিশুরাই আগামীতে উন্নত গড়তে ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার নারী ও কন্যা শিশুবান্ধব সরকার। কন্যা শিশুরা শিশু বিবাহ ও নির্যাতনের শিকার হবে এটা কোনমতেই মেনে নেয়া যায়না। আমরা জানি, শিশুবিবাহ অনেক সমস্যা তৈরি করে। এজন্য সরকারের পাশাপাশি সবাইকে শিশু বিবাহ বন্ধে পদক্ষেপ গ্রহন করতে হবে।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর খুলনা থানা এলাকা হতে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা হরিজন কলোনীর লছমন দাস এর ছেলে অজয় দাস (২৫)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম জানান, ২৯ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে খুলনা থানাধীন বার্মাশীল ষ্টেশন রোডে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মেসার্স ইভা এন্টারপ্রাইজ এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ অজয় দাসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।











































