Home আঞ্চলিক বাগেরহাটের চিতলমারীতে মুজিববর্ষে ৩১টি গৃহহীন পরিবার পাচ্ছেন দুর্যোগ সহনশীল ঘর

বাগেরহাটের চিতলমারীতে মুজিববর্ষে ৩১টি গৃহহীন পরিবার পাচ্ছেন দুর্যোগ সহনশীল ঘর

17

০ মো: কামরুজ্জামান   চিতলমারী:

বাগেরহাটের চিতলমারীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষে ৩১ টি দারিদ্র গৃহহীন পরিবারকে দেওয়া হচ্ছে সোলার প্যানেল সংযোজন ও গৃহ সংলগ্ন  টয়লেটসহ দুই কক্ষ বিশিষ্ট দুর্যোগ সহনশীল ঘর।

উপজেলা প্রকল্প বাস্থবায়ন অফিস জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আওতাধীন  গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি,আর এর আওতায় দারিদ্র জনগোষ্ঠীর সামান্য জমি  বা ভিটা আছে কিন্তু  ঘর নেই এমন ৩১টি পরিবারকে রান্নঘর, টয়লেটসহ দুই কক্ষ বিশিষ্ঠ একটি সেমি পাকা টিনশেড ঘর দেওয়া হচ্ছে। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিব বর্ষে এসকল পরিবারের কাছে বাসগৃহের চাবি হস্তান্তর করা হবে।এছাড়াও বাড়তি সংযোজন দেয়া হচ্ছে ৩০হাজার টাকা ব্যায়ে ৭৫ ওয়ার্ডের সোলার প্যানেল।

চিতলমারী উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ খুলনাঞ্চলকে জানান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে যার সামান্য জমি বা ভিটা আছে কিন্তু টেকসই ঘর নেই সেই সব দারিদ্র জনগোষ্ঠি বাছাই করে ৩১টি পরিবারকে ২লক্ষ ৯৯ হাজার ৮৬০ টাকা ব্যায়ে তাদের জন্য সরকার রান্নঘর, টয়লেটসহ দুই কক্ষ বিশিষ্ঠ গৃহনির্মাণ করে দিচ্ছেন। ইতোমধ্যে এসকল ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে । ১৭ই মার্চ মুজিব বর্ষে এসকল দারিদ্র জনগোষ্ঠির হাতে ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে।