Home আঞ্চলিক লিগ্যাল এইড কমিটির সাথে মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

লিগ্যাল এইড কমিটির সাথে মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

7

খবর বিজ্ঞপ্তি।।

আওয়ামীলীগ সরকারের দূঃশাসনের ১২ বছর খুলনায় বিএনপির তিন হাজার নেতাকর্মীদের নামে দায়েরকৃত দুই শত মিথ্যা মামলায় আইন গত সহায়তা প্রদানের জন্য গঠিত লিগ্যাল এইড কমিটির সাথে খুলনা মহানগর বিএনপির মতবিনিময় সভা বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান সরকারের শাসনামলে খুলনা মহানগর বিএনপির কর্মসূচীতে হামলা ও গনতান্ত্রিক আন্দোলনের কর্মসূচী বানচাল করতে ৬৪টি মিথ্যা মামলা দায়ের ও তিনটি  নির্বাচনে বিএনপি নেতাকর্মী এলাকা ছাড়া করে ভোট ডাকাতি সফল করতে নির্বাচনের তিনমাস পুর্বে নগরীর ৭টি থানায় পুলিশের দায়ের করা ৫৪টি গায়েবী মিথ্যা মামলায় মিথ্যা সাজানো চার্জসীট প্রদান করায় আদালতে আইনী লড়াইয়ের প্রস্তুতি গ্রহন করতেই আহবান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর মীর কায়সেদ আলী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি শেখ মুশার্রফ হোসেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড ফজলে হালিম লিটন, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আরিফুজ্জামান অপু, দৌলতপুর থানা বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল হক নান্নু, সোনাডাংগা থানা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, মহানগর বিএনপিনেতা ইউসুফ হারুন মজনু ও শামসুজ্জামান চঞ্চল। লিগ্যাল এইড কমিটির সদস্য এড. মনজুর আহমেদ, এড. মোমরেজুল ইসলাম, এড. সফিকুর রহমান, এড. জিল্লুর রহমান, এড. এস এম মুজিবর রহমান, এড. গোলাম মাওলা, এড. মশিউর রহমান নান্নু, এড. মাসুদুর রহমান, এড. মাহফুজুর রহমান মফিজ, এড. এ কে এম শহীদুল আলম, এড. ইমাম হোসেন, এড. তৌহিদুর রহমান তুষার, এড. ফরহাদ আব্বাস, এড. মোহাম্মাদ আলী বাবু, এড. আছাদুল আলম, মিজানুর রহমান হাওলাদার, এড. মো: কামাল হোসেন, এড. কামরুজ্জামান টুকু, এড. রফিকুল ইসলাম, এড ওমর ফারুক, এড. মোজাহিদুল ইসলাম শামীম, এড. বজলুর রহমান রাজা ও আদালত সম্পাদক সেলিম বড়মিয়া।