মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় এক আসামির ৭ বছরের কারাদন্ড
এম এ জলিল ।।
খানজাহান আলী থানার মাদক মামলার এক আসামিকে ৭ বছরের সশ্রম কারাদন্ড-, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। বুধবার (২৯ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দ-প্রাপ্ত আসামী হলেন নগরীর খালিশপুর প্লাটিনাম ২নং গেট এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. সুমন। রায় ঘোষণাকালে সুমন পলাতক ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ৮ আগস্ট রাত সোয়া ১১টায় খানজাহান আলী থানাধীন খানজাহান আলী স্কুলের সামনে দাঁড়িয়ে সুমন মাদক বিক্রি করছিল। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি গাড়ি দেখে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় সে। তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে গোয়েন্দা পুলিশের এসআই মো. শাহানুর ইসলাম মাদক আইনে সুমনের বিরুদ্ধে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২৪ সেপ্টেম্বর গোয়েন্দা বিভাগের এসআই মো. আবু জাফর সুমনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি সুমন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।
নগরীর রায়েরমহলের সালমান শাহ হত্যা মামলায় জাহাঙ্গীর রিমান্ডে
নগরীর রায়েরমহল পশ্চিমপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে সালমান শাহ (২৫) হত্যার মামলার আসামী জাহাঙ্গীর খন্দকার এর দু’দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত।
বুধবার (২৯ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম রিমা-ের আদেশ প্রদান করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হাসমত হোসেন আদালতে ৭দিনের রিমা-ের আবেদন করেছিলেন। নিহত সালমান শাহ রূপসা সামন্তসেনা গ্রামের সেকেন্দার আলীর সেজ ছেলে। আলমগীর খন্দকার ওই এলাকার মো. আজিজ খন্দকারের ছেলে। মামলার দু’আসামী রব্বানী ও আফজাল জেলহাজতে রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর পরীক্ষা দেওয়ার জন্য রূপসা থেকে রায়েরমহল পশ্চিমপাড়ায় বন্ধু রোমান খন্দকারের আসে সালমান। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় জাহাঙ্গীর, আলমগীর, রব, দিপু ও পিন্টু খন্দকার ওত পেতে বসে থাকে। সালমান রাত ১০টার দিকে এলাকায় ঢুকলেই প্রথমে তাকে ডাক দিয়ে চোর বলে গণপিটুনি দেয়। স্থানীয় লোকজন ধরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে চিকিৎসকের পরামর্শে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। মিটফোর্ড হাসপাতালে ভর্তির ৮দিন পর মৃত্যুর সাথে লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এঘটনায় নিহত সালমান শাহ’র ভাই মোহাম্মদ শাহিন শেখ বাদী হয়ে আড়ংঘাটা থানায় ৫জনকে আসামী করে মামলা করেন। আসামীরা হলেন আজিম খন্দকারের দু’ছেলে জাহাঙ্গীর খন্দকার ও আলমগীর খন্দকার, আব্বাস খন্দকারের ছেলে দিপু খন্দকার, রাব্বানী খন্দকারের ছেলে পিন্টু খন্দকার ও রব খন্দকার।
সোনাডাঙ্গার নিয়াজ মোর্শেদ হত্যা মামলায় ১০জনের বিরুদ্ধে চার্জশিট
নগরীর সোনাডাঙ্গা থানাধিন বয়রা ক্রস রোডে পুর্ব শত্রুতা ও টাকার লেনদেনকে কেন্দ্র করে নিয়াজ মোর্শেদ হত্যা মামলায় ১০জরে বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আশারাফুল আলম এ চার্জশিট দাখিল করেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন বয়রা ক্রস রোডের শেখ নাসির উদ্দিনের ছেলে জকির হোসেন বাবু, হাফিজ নগর রাঙ্গা মিয়ার ভাড়াটিয়া বাবু হাওলাদারের ছেলে নুর ইসলাম ও একই এলাকার মো. নুরুর ছেলে রেজা, গোবরচাকা গাবতলা এলাকার হালিম, নিজ খামার এলাকার লুৎফর হোসেনের ছেলে ইয়াছিন হোসেন, সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার মনা মুন্সির ছেলে আলাউদ্দিন, একই এলাকার আবুল হোসেনের ছেলে রানা ও আবুল হোসেনের ছেলে শফিকুল হোসেন এবং অপর দু’জন আসামি পলাতক রয়েছে।
তদন্ত কর্মকর্তা এসআই মো. আশারাফুল আলম জানান, টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হয় নিয়াজ মোর্শেদ। হত্যাকান্ডের কয়েকদিন আগে নিয়াজ মোর্শেদ প্রতিপক্ষ গ্রুপের এক সদস্যের কাছে ১২’শ টাকা পেত। ওই টাকাকে কেন্দ্র করে তাদের উভয়ের মধ্যে বিরোধ হয়। বিরোধের একপর্যায়ে তাকে হত্যা করা হয়। এজাহারনামীয় ৮ জন ও তদন্তে প্রকাশ আরও দু’জনের নাম উল্লেখ করে ১০জনের নামে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার আসামী
মামলার বিবরণে জানা যায়, ৪ মে রাত সাড়ে ৮টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন ১ নম্বর বয়রা ক্রস রোডে পুর্ব শত্রুতা ও টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রথমে তাকে সেলুনের সামনে থেকে ধাওয়া দিলে মটরসাইকেল ফেলে সে বয়রা ক্রস রোডের সোহরাব হোসেন খানের বাড়িতে ঢুকে পড়লে সন্ত্রাসীরা তাকে সেখানে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই ঘটনায় নিহতের ভাই ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন যার নং- ৭।
নগরীতে অস্ত্রসহ গ্রেপ্তার রাজীব শেখ জেলহাজতে
নগরীর আড়ংঘাটা থানাধীন গাইকুড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার মো. রাজীব শেখ (২৯) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার (২৯ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর প্রদান করেছেন। রাজীব শেখ আড়ংঘাটা থানাধীন গাইকুড় এলাকার ইয়াসিন শেখ।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম জানান, ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে আড়ংঘাটা থানাধীন গাইকুড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশের বিশেষ একটি দল। এসময় খলিলুর রহমানের বাড়ীর সামনে থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ রাজীব শেখকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। রাজীব শেখ এর বিরুদ্ধে দুইটি মাদকের মামলা, একটি চুরি মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে। উক্ত মামলায় আদালত তাকে ২০ বছর সশ্রম কারাদ- প্রদান করেছে।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪৫ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর টিবি ক্রস রোডের মৃত. মুরাদ ফকিরের ছেলে মো. পারভেজ (৩২), ট্যাংক রোডের জিয়ারুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম (২৫) ও সাতক্ষীরা জেলা সদরের কুশখালী এলাকার মৃত. হাফিজুল ইসলামের ছেলে মো. লিটন হোসেন (৩০)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪৫ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভোমরা ও সঙ্গীতার মোড় এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ১১৬ বোতল ফেন্সিডিল ও ১৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ৪টায় ও বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন সাতক্ষীরা জেলার সদরের হারদ্দা দক্ষিন পাড়ার মৃত. লিয়াকত সরদারের ছেলে মো. সাগর সরদার (২৫), মো. আশরাফ আলীর ছেলে আব্দুল কাদের (২১), মাহমুদপুর বাদামতলার আব্দুস কুদ্দুস কারিগর এর ছেলে মো. শরিফুল ইসলাম (২৭) ও আব্দুল হক মিস্ত্রীর ছেলে মো. সাইফুল ইসলাম (২২)।
র্যাব-৬ জানায়, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ৪টায় ও বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভোমরা ও সঙ্গীতার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের
একটি আভিযানিক দল। এসময় শ্রীরামপুর বাজারের আফরিন ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কসপ এর সামনে থেকে ১১৬ বোতল ফেন্সিডিলসহ সাগর সরদার ও আব্দুল কাদের এবং ভোমরা সড়ক সোনালী ফিলিং স্টেশনের বিপরীত আল-আমিন ত্রিপল ঘরের সামনে ১৯০ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।











































