Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

15

সরকার প্রত্যেকটি খাতে যথাযথ কর্মপরিকল্পনার মাধ্যমে উন্নয়নকে গতিশীল করছে: এমপি বাবু

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলায় খাবার পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক (জলাধার) বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে কয়রা উপজেলা পরিষদ চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ৩০০০ লিটারের পানির ট্যাংক শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে প্রত্যেকটি খাতে যথাযথ কর্মপরিকল্পনার মাধ্যমে উন্নয়নকে গতিশীল করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে জলাধার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল, খান সাহেব কোমর উদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলাম, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আঃ সামাদ গাজী, আব্দুল্লাহ আল মাহমুদ, আছের আলী মোড়ল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকারসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।

খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হল পরিদর্শনে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবের নির্মাণাধীন ব্যাংকুয়েট হল পরিদর্শন করেন। এসময়ে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ নান্দনিক এই হলের বিভিন্ন খুটিনাটি বিষয় সম্পর্কে তাকে অবহিত করেন। ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবের মাধ্যমে আধুনিক স্থাপনা শৈলী ও সুযোগ-সুবিধা সম্বলিত এই ব্যংকুয়েট হল নির্মাণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এই হল চালু হলে খুলনার জনসাধারণ অল্প ভাড়ায় হলটি ব্যবহার করতে পারবে। তিনি নির্মাণাধীন ব্যাংকুয়েট হলসহ খুলনা প্রেসক্লাবের গেস্ট হাউজের উন্নয়নে জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ব্যাংকুয়েট হল পরিদর্শন কালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এ কে হিরু, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি ও মাকসুদুর রহমান (মাকসুদ), নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান, সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ, শেখ মোঃ সেলিম, ইউজার সদস্য মোঃ বাবুল আক্তার, মোঃ হেলাল মোল্লা, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বাজুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন

শামীম হোসেন, বাজুয়া

গণতন্ত্রের মানস কন্যা, মাদার অব হিউম্যানিটি, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের সারথি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, বঙ্গবন্ধু তনয়া জননেত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন পালন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দাকোপের বাজুয়া চড়ার বাঁধে নৌকা  প্রতীকের নির্বাচনী কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় প্রার্থনা সভা, দোয়া মাহফিল, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্যে দিয়ে জন্মদিন পালন করা হয়। নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান মানস কুমার রায় বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে জন্ম দিন পালন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মানস কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপরাজিত মন্ডল অপু, ভার- প্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার রায়, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সজল গাইন, সম্পাদক প্রিন্স বিশ্বাস, ইউপি সদস্য উৎপল দাশ, দীনবন্ধু  মন্ডল, কনিকা পোদ্দার, বিশ্বজিত মন্ডল, সমর্থক সুদাশ হালদার, চঞ্চল রায়, গোপাল মন্ডল, সুশান্ত হালদার, নিত্যানন্দ হালদার, সমর হালদার, সুমন রায় প্রমুখ।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম বুধবার দিনব্যাপী গনসংযোগ করেন। সকাল ৮ টায় মৃত্যুবরণ করেন খলশী গ্রামের ভ্যানচালক লিয়াকত গাজী(৪৫) ইন্না …রাজেউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবর পেয়েই মরহুমের বাড়িতে ছুটেঁ যান সাংবাদিক জাহাঙ্গীর। শোক সন্তপ্ত পরিবারকে  সমবেদনা  জ্ঞাপন করেন। আছর বাদ খলশী পূর্বপাড়া ঈদগাহে তার নামাজে জানাজায় অংশ নেন। সন্ধ্যায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন খলশীর সেলিম এবং বিলপাটিয়ালার রাজুর মোল্লার ছেলে সৈকতকে দেখতে যান। রাত ৮ টায় পূর্ব ডুমুরিয়া গাজীপাড়ায় সকল শ্রেণীপেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে সাজিয়াড়া ও আরাজি ডুমুরিয়ায় একাধিক চায়ের দোকানে আগতদের সাথে কুলশ বিনিময় করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খান মহিদুল ইসলাম, অশোক মন্ডল, আরিফুজ্জামান নয়ন, শেখ আজমত হোসেন, রিজাউল ইসলাম, রাব্বি শেখ, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পী, বাধন মন্ডল প্রমুখ।

সাতক্ষীরায় চাঁদাবাজ প্রধান শিক্ষক যখন কোটিপতি!

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কাড়িগর। আর সেই শিক্ষক যদি হয় দূর্নীতিগ্রস্থ তাহলে শিক্ষাঙ্গনে নেতিবাচক প্রভাব পড়বে না এ কথা অস্বীকার করার নয়।সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া গ্রামের প্রয়াত কাশেম আলী দফাদারের ৩ ছেলে ও ৩ মেয়ে। ছেলের মধ্যে বড় জন রেজাউল করিম। তালা উপজেলার ধানদিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে গত ইং ০১.০১.১৯৯৩ তারিখে প্রথম যোগদান করেন। বিদ্যালয়টি এমপিও ভূক্ত হয় ১৯৯৫ সালে। মূলত রেজাউল করিম ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন। তিনি গত ইং ২২.০৯.২০০৯ তারিখে উক্ত বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক পদ থেকে অব্যাহতি নিয়ে গত ইং ২৯.১২.২০০৯ তারিখে সাতক্ষীরা সদরের সন্নিকটে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। যোগদানের পরবর্তীকালে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অনিয়মের অভিযোগ উঠে। অভিযোগের মধ্যে আদম ব্যবসায়ী, চাঁদাবাজি ও চাকরি বাণিজ্য অন্যতম। সরকার দেশব্যাপী জেলা উপজেলা পর্যায়ে শিক্ষা কার্যক্রম ব্যবস্থা উন্নত, গতিশীল ও প্রবৃদ্ধি করণে বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে বরাদ্ধ আসে ২ কোটি ৫৯ লাখ ৪৯ হাজার ৩৮ টাকা। সরকারীভাবে এ কাজের দায়িত্বভার দেওয়া হয় মেসার্স মধু ট্রেডার্স, ১নং ষ্টেশন রোড, খুলনা। স্থানীয়দের অভিযোগ মূল ঠিকাদার প্রতিষ্ঠান উক্ত কাজ না করে কাজটি বিক্রয় করেন সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া গ্রামের মেহের আলী সরদার এর ছেলে ফজলুর রহমানের কাছে। তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবন নির্মাণ কাজের শুরুতেই সাব ঠিকাদারের নিকট শিক্ষক রেজাউল করিম বিভিন্ন সময় চাঁদাদাবী করেন। নব নির্মিত বিদ্যালয় ভবন নির্মাণে নি¤œমানের কাঁচামাল ব্যবহার হচ্ছে এমন মর্মে রেজাউল করিম কাজ বন্ধ করে দেওয়ার কথা বললে সাব ঠিকাদার ফজলুর রহমান চলতি বছরের ২রা ফেব্রুয়ারী কাজের সুবাদে প্রধান শিক্ষককে নগদ ১ লাখ টাকা প্রদান করেন। নগদ নারায়ন পেয়ে তুষ্ট না হয়ে ফের সাব ঠিকাদারের নিকট প্রধান শিক্ষক চলতি বছরের ৫ই জুলাই ৫০ হাজার টাকা দাবী করেন। সাব ঠিকাদার চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় তালতলা গ্রামের গিয়াসউদ্দীনের ছেলে মহাসিনুল হাবিব মিন্টুকে নিয়ে শিক্ষক রেজাউল করিম ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেন এ দাবী সাব ঠিকাদার ফজলুর রহমানের। প্রধান শিক্ষক রেজাউল করিম কর্তৃক বারবার চাঁদা দাবীতে বিরক্ত হয়ে সাব ঠিকাদার সাতক্ষীরা কাটিয়া পুলিশ ফাঁড়িতে  রেজাউল করিম ও মহাসিনুল হাবিব মিন্টুর বিরুদ্ধে গত ইং ১৮.০৯.২১ তারিখে অভিযোগ দায়ের করেন। কাটিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান এর সাথে মুঠোফোনে আলাপকালে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফজলুর রহমানের একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষক কর্তৃক চাঁদা নেওয়ার বিষয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ দিকে সাব ঠিকাদার ফজলুর রহমান দাবি করেন তার নিকট প্রধান শিক্ষক কর্তৃক চাঁদা আদায় করার ঘটনাটির পূর্ণাঙ্গ কথোপকথন মোবাইলে রেকর্ড আছে। সাব ঠিকাদার ফজলুর রহমান এর ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যানেজার আলতাফ হোসেনের সাথে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সাথে সেদিন মুঠোফোনে যেভাবে মোবাইলে চাঁদা দেওয়া ও পুনরায় চাঁদা দাবীতে মুঠোফোনে যেভাবে কথা হয়েছিল সে রেকর্ডের কিছুটা নি¤েœ উপস্থাপন করা হলো, “প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন: আসসালামু আলাইকুম, প্রতি উত্তরে ম্যানেজার আলতাফ হোসেন বলেন: অলাইকুম আসসালাম। ম্যাানেজার বলেন: স্যার, যেদিন আপনাদের স্কুলে ভবন নির্মাণ কাজে গিয়েছিলাম সেদিন আপনাদের সাথে কথা হলে আপনারা বললেন ভবন তৈরিতে নি¤œমানের ইট গাঁথা হয়েছে। সে অনুযায়ী আপনাদেরকে নগদ ১ লাখ টাকা প্রদান করেছি। প্রতি উত্তরে প্রধান শিক্ষক বলেন: হ্যা, পেয়েছি। ম্যানেজার : তাহলে, আবার কেন আপনার মিন্টু টাকা দাবী করছে? ম্যানেজার: একটু খোলামেলা কথা বলি স্যার। প্রতি উত্তরে প্রধান শিক্ষক সম্মতি দিয়ে ‘হ্যা’ বলেন। ম্যানেজার : আমাদের যাতে ঝুট ঝামেলা না হয় সে কারণে আপনাকে টাকা দিয়েছি। প্রতি উত্তরে প্রধান শিক্ষক বলেন: হুম, হুম,হুম…।” সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া গ্রামের প্রয়াত কাশেম আলী দফাদার তার জীবদ্দশায় একজন কৃষিজীবী মানুষ ছিলেন। তালা উপজেলার ধানদিয়া গ্রামের প্রয়াত কাউছার আলী দফাদারের ছেলে রাজ্জাক দফাদারের সাথে কথা বলে জানা গেছে প্রয়াত কাশেম আলী দফাদারের মোট জমির মধ্যে বিলান জমি ছিল ১০ বিঘা। ১ বিঘা বাগান, ১ বিঘা ভিটা বাড়িসহ সর্বমোট জমি ছিল ১২ বিঘা। উল্লেখিত জমির মধ্যে ৩ ছেলের অংশ মাফিক প্রত্যেক ছেলের মধ্যে ৪ বিঘা করে জমি বন্টন করে দেওয়া হয়। শিক্ষক রেজাউল করিম পিতার নিকট হতে ৪ বিঘা জমি প্রাপ্ত হন। রেজাউল করিমের স্ত্রী আজিদা বেগম। সেনেরগাঁতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বরত আছেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। সরেজমিন অনুসন্ধানকালে জানা গেছে বর্তমানে রেজাউল করিম তার স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েকে নিয়ে সাতক্ষীরার উত্তর কাটিয়ায় তার ক্রয়কৃত সাড়ে ৪ শতক জমির উপর টিনশেড বিশিষ্ট বাড়িতে বসবাস করছেন। একাধিক সূত্রে জানা গেছে, শিক্ষক উক্ত জমিটি ক্রয় করেন ২০ লাখ টাকা দিয়ে। শিক্ষক রেজাউল করিম চলতি বছরে সাতক্ষীরা সদরের মিল বাজার এলাকায় কাটিয়া মৌজায় ৩ শতক জমি ক্রয় করেন ৪৫ লাখ টাকা এ দাবী জমি মালিকদের। ক্রয়কৃত জমির দাগ নং- ০৮, জে.এল নং-১০১, খতিয়ান নং-২৩৯। এ বিষয়ে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সাথে মুঠোফোনে আলাপকালে ৪৫ লাখ টাকা ও ২০ লাখ টাকা দিয়ে দু দফায় জমি কেনা ও এ টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ আমি রুপালী ব্যাংক থেকে ২০ লাখ টাকা লোন নিয়েছি।  গ্রামের জমি থেকে ১৫ কাঠা জমি বিক্রি করে বন্ধকী ছাড়িয়ে ৩ লাখ টাকা অবশিষ্ট ছিল। তিনি আরো বলেন, যেখানে বসবাস করি ঐ জায়গাটি ৩ লাখ টাকায় কিনেছি। কাটিয়া মিল বাজার এলাকায় ৩ শতক জমি কিনেছি ঠিকই তবে তার মূল্য ৪৫ লাখ নয় ২৫ লাখ টাকা। এ ঘটনায় বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন এর সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান এর সাথে শিক্ষকের দূর্নীতি নিয়ে আলাপকালে তিনি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষক কর্তৃক চাঁদা আদায় ও হঠাৎ আঙুল ফুঁেল কলাগাছ বিষয়টি ভাবনার বিষয়। তিনি এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ও দূর্নীতি দমন কমিশন (দুদক) এর দৃষ্টি আকর্ষণ করেছেন।

পাইকগাছায় ভারী বৃষ্টিপাতে পুকুর রাস্তা ঘাট ডুবে গেছে: বাড়ি থেকে বের হতে পারছে না মানুষ

বাবুল আকতার।।

পাইকগাছায় ভারী বৃষ্টিপাতে পৌর সদর সহ ইউনিয়নের নিন্মাঞ্চলের পুকুর রাস্তা ঘাট ডুবে গেছে। ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। গত মঙ্গবার মধ্যে রাত হতে বুধবার সকাল পর্যন্ত টানা ৬ ঘন্টা বৃষ্টপাতে এলাকার পুকুর রাস্তা ঘাট ডুবে রয়েছে। পাইকগাছা থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, আমাদের থানার পুকুরটি ভারী বর্ষণে ডুবে পুকুরের মাছে চলে গেছে। পার্শবর্তী ফুটবল মাঠ থেকে জেলেরা আমাদের পুকুরের মাছ ধরছে। গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের সোহরাফ হোসেন জানান, আমার বাড়ির পাশে প্রায় ৩০ বিঘা জমির আমন ধান পানির তলায় রয়েছে। এ ভাবে আর একদিন থাকলে ধান সব মরে যাবে। মটবাটী গ্রামের ইউনুছ আলী জানান, একদিকে ভারীবর্ষণ অন্য দিকে গ্রামের পানির ঢলে ১০ বিঘা মাছের ঘের ডুবে মাছ সব চলে গেছে নদীতে। একই এলাকার মিজানুর রহমান জানান, রাতের বৃষ্টিতে আমার বাড়ির উঠানে হাটু পানি। পুকুরটি ডুবে মাছ গুলো চলেগেছে। পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের কৃষি উপ-সহকরী ডল্টন রায় জানান, উইনিয়নের নিন্মাঞ্চলের আমন ধান ডুবে রয়েছে। এ ভাবে এক থেকে দুই দিন ডুবে থাকলে সমস্যা হবে না। বেশিদিন ডুবে থাকলে ধান মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাইকগাছা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির অভিযোগ পায়নি। তবে ভারী বর্ষণে কিছু পুকুর ও গ্রাম এলাকার পুকুর রাস্থাঘাট ডুবে রয়েছে।

তাসা ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

সামাজিক সংগঠন তাসা ফাউন্ডেশন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা ও মাক্স বিতরণ করেছে। বুধবার বেলা ১১টায় বয়রা পালপাড়া ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয় এর আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী নূর মোহাম্মদ মিয়া, সাধারণ সম্পাদক শায়লা শারমিন ইলমি ও পুলিশ সুপার ফয়েজ আহমেদ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও মাক্স বিতরণ করেন। সমাজ কল্যান মূলক কাজের অংশ হিসেবে ফাউন্ডেশন বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, সামাজিক বনায়ন ও কনোরাকালিন সময় মাক্স বিতরণ করা হয়ে থাকে।

মোড়েলগঞ্জে একটি বিদ্যালয়ের ২ লাখ টাকা মূল্যের ১৭টি গাছ কেটে বিক্রির অভিযোগ

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে পল্লীর একটি মাধ্যমিক বিদ্যালয় চত্বরের দুই লাখ টাকা মূল্যের ১৭টি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সভাপতি গাছগুলো কেটে বিক্রি করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, জিউধরা ইউনিয়নের সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে সিমানা প্রাচীর নির্মাণ কাজ চলছে। ওই সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি ১৭টি চাম্বল গাছ কেটে আংশিক বিক্রি করে ফেলেছেন। তবে কাটা গাছের কয়েকটি টুকরা দৃষ্টিগোচর হয়েছে। এ ছাড়া অনেকগুলো গাছ কাটার চিহ্ন দৃশ্যমান রয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, সীমানা প্রাচীর নির্মানে বাধা হওয়ায় কিছু গাছ কাটা হয়েছে। গাছগুলো ঝড়, বন্যায় ঝুকিপূর্ণ অবস্থায় ছিল। এর কিছু গাছ থেকে বিদ্যালয়ের ক্ষতিগ্রস্থ দুটি কক্ষ মেরামত ও কয়েকটি বেঞ্চ বানানো হবে। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মো. ইউসুব আলী মৃধা বলেন, ম্যানেজিং কমিটির সভায় বিদ্যালয়ের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করে গাছ কাটা হয়েছে।

এ ব্যাপারে বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, কতগুলো গাছ কাটা হয়েছে? কিভাবে কাটা হয়েছে? তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে তথ্য অধিকার আইন বিষয়ক আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি

“আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উপলক্ষ্যে বাগেরহাটে তথ্য অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ‘বাগেরহাট ডিস্ট্রিক পলিসি ফোরাম’-এর আয়োজনে ভার্চুয়ালি এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ‘বাগেরহাট ডিস্ট্রিক পলিসি ফোরাম’-এর সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

ভার্চুয়ালী অনুষ্টিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার কে.এম আরিফুল হক, ডিডিএলজি দেবপ্রসাদ পাল, সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন, ডিডি এফপি বিকাশ কুমার দাস, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো: মেহেদী হাসানএ সন্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মোচ্ছাবেরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী, সচেতন নাগরিক কমিটি-বাগেরহাটের সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড: শাহ আলম টুকু, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, প্রফেসর ইমরান হোসেন, বাঁধনের ইডি মন্জুরুল হাসান মিলন, উদয়নের ইডি শেখ আসাদ, সাংবাদিক আজাদুল হক, এস.এস শোহান, ডিপিএফ সহসভাপতি তানিয়া খাতুন, সদস্য সমীরবরণ পাইক প্রমুখ।

পিফরডি প্রকল্পের সিভিল সোসাইটি কো-অর্ডিনেটর মোফাক্কার খান চৌধুরী, আরসি মোহাম্মদ কামরুল হোসেন ও ফ্যাসিলেটেটর গোপীনাথ সাহা প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন। ইরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থয়নে ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাধানে পরিচালিত পি,ফর,ডি প্রকল্পের উদ্যোগে গঠিত ডিপিএফ-এর এ সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, নারীনেত্রী, সাংবাদিক, সমাজসেবক-সহ বিভিন্ন শ্রেনীপেশার শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা সঞ্চলনা করেন, ডিপিএফ- বাগেরহাটের সাধারণ সম্পাদক এম এ সালাম সেখ ও সদস্য তিথি দেবনাথ।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্টার স্বপ্ন বাস্তবায়নে সচ্ছতা, জবাবদিহিতা ও দুর্ণীতিমুক্ত ভোগান্তিহীন জনসেবা যে কোনমূল্যে নিশ্চিত করতে হবে, আর এজন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা জরুরী। জনগনের সচেতনতা বৃদ্ধিও কোন বিকল্প নেই। তাঁর ভাষায়, তথ্য গোপন নয়, তথ্যের উন্মুক্ততা নিশ্চিত করতে হবে। জনগণকে সচেতন হতে হবে।

বাগেরহাটে পর্যবেক্ষন ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর মনিটরিং ও ইভ্যুলিয়েশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বাগেরহাট চিংড়ি গবেষনা ইনস্টিটিউটে দিনব্যাপি এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ আবু ছাইদ। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএস এম রাসেলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম, সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর উপ-প্রকল্প পরিচালক সরজ কুমার মিস্ত্রি, বাগেরহাট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, চিংড়ি গবেষনা কেন্দ্রের উর্দ্ধোতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, ড. এ এস এম তানবিরুল হক,  বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি নকিব সিরাজুল হক, বাগেরহাট চিংড়ি চাষী সমিতির সভাপতি ফকির মুহিতুল ইসলাম সুমন, বাগেরহাট মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি আবেদ আলী প্রমুখ।

কর্মশালায় বাগেরহাট জেলার মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, মৎস্য চাষী, সংবাদকর্মী, মৎস্য ব্যবসায়ীসহ অর্ধশতাধিক স্টেকহোল্ডাররা অংশগ্রহন করেন।মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টটি ২০১৯ সাল থেকে বাংলাদেশের উপকূলী এলাকার মৎস্যজীবী ও মৎস্য সম্পদের উন্নয়নে কাজ করছে। ২০২৩ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে।

বাগেরহাটে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারে রিচার্জ বন্ধ থাকবে তিনদিন

বাগেরহাট প্রতিনিধি

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো) এর বাগেরহাট পৌরসভা এলাকার গ্রাহকদের প্রি-পেমেন্ট মিটারে আগামী তিন দিন রিচার্জ বন্ধ থাকবে। ০১ লা অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এসব মিটারে কোন রিচার্জ করা যাবে না। বাগেরহাট পৌরসভা এলাকার সাড়ে ১৭ হাজার গ্রাহককে বন্ধের নির্ধারিত সময়ের পূর্বে পর্যাপ্ত রিচার্জ করার অনুরোধ জানিয়েছেন ওজোপাডিকো, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার।

তিনি বলেন, জরুরীভাবে মিটারের সার্ভার স্টেশন স্থানান্তরের কাজ চলছে। এই কারণে ০১ লা অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ওজোপাডিকো, বাগেরহাটের আওতাধীন সকল প্রি-পেমেন্ট মিটারের রিচার্জ বন্ধ থাকবে। এই সময়ে কোন মিটারে রিচার্জ করা যাবে না। এ জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জ করে রাখার অনুরোধ করা হয়েছে।

ভারতে ৬ মাসের কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশী ৩ তরুন

বেনাপোল প্রতিনিধি

ভারতে ৬মাস কারাভোগের পর বুধবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশী ৩ তরুন। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হ¯তাšতর করেছে।

ফেরত আসা ৩ তরুন হলেন, যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের সালাম সরদারের ছেলে আসাদ সরদার (১৫), বাবু ফকিরের ছেলে সবুজ ফকির (১৬) ও সোনা মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (১৭)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইনসপেক্টর (তদšত) মুজিবর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিলেন। কোলকাতা রেলস্টেশনে ঘোরাঘুরির সময় পুলিশ তাদের আটক করে এবং আদালতে পাঠায়। সাজার মেয়াদ শেষে সেখানকার একটি এনজিও’র সহযোগিতায় তাদের হোলি চাইল্ড’ হেফাজতে রাখা হয়। উভয় দেশের উচ্চ পর্যায়ের চিঠি চালাচালির পর আজ তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

ফকিরহাটে শারদীয় দূর্গাপূজা উৎসবের প্রস্তুতি মূলক সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ন ভাবে উদযাপনের লক্ষ্যে বুধবার বিকাল ৪টায় উপজেলা অডিটরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বার্হী অফিসার সানজিদা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, মো: রেজাউল করিম ফকির, এ্যাড: হিটলার গোলদার, নবনির্বাচিত চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, পল্লী বিদ্যুৎ সমিতির ফকিরহাট জোনের ডিজিএম আহসানুল করিম, উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্টসহ বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি/সাধারন সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন। ফকিরহাট উপজেলায় এ বছর ৬৭টি মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ফেন্সডিলসহ যুবককে আটক

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফেন্সডিল সহ ফয়সাল আহম্মেদ(২৬) নামে এক যুবককে আটক করেছে। সে উপজেলার ধামরাইল গ্রামের বাবুল আক্তারের ছেলে। এ ঘটনায় পাইকগাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

মামলা সুত্রে জানা যায়, খুলনা জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দক্ষিণ পাশে নিরিবিলি আবাসিক এলাকা মাদদ্রব্য বিক্রয়ের জন্য একজন অপেক্ষা করছেন এমন সংবাদ পায়। তাৎক্ষনিক জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানে দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের বাবুল আক্তারের ছেলে ফয়সাল আহম্মেদ (২৬) কে আটক করে। এ সময় ফয়সাল সাদা রংয়ের টিস্যু শপিং ব্যাগের মধ্যে ০৭ (সাত) বোতল ফেন্সিডিল বের করে দেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য  জব্দতালিকা করে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন পাইকগাছা থানায় মামলা হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে আদালাতের মাধ্যেমে জেলহাজতে পাঠিয়েছেন।

পাইকগাছায় চুরি হওয়া মোবাইল উদ্ধার করলো পুলিশ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় চুরি হওয়া মোবাইল  উদ্ধার করলো পুলিশ। গত ২০মে উপজেলার গদাইপুর  ইউনিয়নের গোপালপুর গ্রামের  নুরুল ইসলাম গাজীর পুত্র ইমন হাসান সানারএকটি সোবাইল হারিয়ে যায়। এ ঘটনায় পাইকগাছা থানায় একটি ডায়েরি করেন ইমন হাসান। পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল উন্নত প্রযুক্তি ব্যবহার করে তালা উপজেলা জেটুয়া থেকে মোবাইটি উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল বুধবার বিকালে থানা পুলিশ প্রকৃত মালিকের কাছে বুঝে দেন। এ নিয়ে এস আই নাজমুল ৫ মাসে ২২ টি মোবালই উদ্ধার করলেন।

অর্থ আত্মসাৎ করার ঘটনায় খুলনা বিএমএ’র নিন্দা জ্ঞাপন দোষীদের শাস্তির দাবী

খবর বিজ্ঞপ্তি

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল খুলনায় সম্প্রতি ল্যাব টেকনোলজিস্ট কর্তৃক করোনা পরীক্ষার আনুমানিক ২ কোটি ৫৮ লক্ষ টাকা লোপাটের ঘটনায় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, খুলনা জেলা শাখার পক্ষ থেকে তিব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে। এই ঘটনার দ্রুত নিরপেক্ষ তদন্ত করার মাধ্যমে সংশ্লিষ্ট ল্যাব টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাশ সহ দোষিদের বের করে কঠিন শাস্তির আওতায় আনার দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ’র সহ-সভাপতি, অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস,ডা. গাজী মিজানুর রহমান,ডা. মোল্যা হারুন অর রশিদ, সাধারন সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ,কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম-সম্পাদক ডা.বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ মামুনূর রশিদ, প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায়, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা.এস কে বল্লভ, সাংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধূরী,সমাজ কল্যাণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক ডা. মাহমুদ হাসান লেনিন, কার্যকরী পরিষদ সদস্য ডা. আনোয়ারুল আজাদ, অধ্যাপক ডা. মোহাম্মদ মহসীন, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, ডা. ডালিয়া আখতার, ডা. দেবনাথ তালুকদার রনি, ডা. খান আহমেদ হেলালি, ডা. মোহাম্মদ হাসান, ডা. হিমেল সাহা, ডা. সোহানা সেলিম, ডা. কাজী করিম নেওয়াজ,ডা. ইউনুচ উজ জ্জামান খান তারিম, ডা. বাপ্পারাজ দও, ডা.এস এম তুষার আলম, ডা.মোঃ রকিবুল ইসলাম, ডা.শহিদুল ইসলাম মুকুল, ডা. পলাশ কুমার দে,ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস, ডা. পার্থ সারথী শিকদার, ডা. সুদীপ পাল, ডা. তন্ময় সাহা প্রমূখ

সকল সম্প্রদায়ের মানুষকে আত্মনির্ভরশীল করার জন্য সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে:সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সকল সম্প্রদায়ের মানুষকে আত্মনির্ভরশীল করার জন্য সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে হরিজন সম্প্রদায়ের সন্তানদের একাডেমিক শিক্ষায় শিক্ষা দানের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনাও রয়েছে।

সিটি মেয়র বুধবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে “লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ’’ এবং দলিত হরিজন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মানুষের জন্য ফাউন্ডেশন ও সম্প্রীতি ফোরাম-এর সহযোগিতায় এবং ইউকেএইড-এর অর্থায়নে পরিচালিত ‘কমিউনিটি ইনিশিয়েটিভস টু ইস্টাবলিস দলিত এন্ড এক্সক্লুডেড পিপলস রাইটস (সিআইইডিইআর)’ প্রকল্পের আওতায় সেবাধর্মী বেসরকারি সংস্থা ‘দলিত’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিটি মেয়র আরো বলেন, দলিত হরিজন জনগোষ্ঠীর সকল প্রকার নাগরিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। তাদের জীবন যাপনে উন্নত পরিবেশ নিশ্চিত করতে সরকার বহুতল আবাসন ব্যবস্থা নির্মাণেরও উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

দলিত-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু, কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুফ আলী, সমাজসেবা অধিদপ্তর-খুলনার উপপরিচালক খান মোতাহার হোসেন, জাতীয় মহিলা সংস্থা-খুলনার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। প্রকল্পের ধারণা পত্র ও বিষয়বস্তু উপস্থাপন করেন প্রকল্পের সমন্বয়কারী বিকাশ কুমার দাস। অন্যান্যের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ-খুলনার সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, দলিত-এর বিভাগীয় সভাপতি কালিপদ দাস, সম্প্রীতি ফোরাম-খুলনার 

সহসভাপতি ইশরাত আরা হীরা প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে সিটি মেয়র দলিত হরিজন শ্রেণির ২৫ জন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীর প্রত্যেককে ১ হাজার টাকা এবং ১’শ শিক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেন।

ফকিরহাটে শেখ হাসিনার জন্মদিনে নৌকা বাইচ প্রতিযোগিতা

ফকিরহাট প্রতিনিধি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মূলঘর চিত্রা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগতায় ৮টি দল অংশগ্রহন করে। প্রতিযোগিতায় ভাই ভাই-১ প্রথম স্থান অধিকার করে ও রুদ্রগাতী যুব সংঘ দ্বিতীয় স্থান অধিকার করেছে। নৗকা বাইচ দেখতে চিত্রা নদীর দুই কুল জুড়ে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়ে মূখরিত হয়ে উঠে। নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন কাঠালবাড়ী যুব সংঘ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নৌকা বাইচ এর পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

ফকিরহাটে নয় বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট মডেল থানার মাদক মামলার নয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শেখ শরিফুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করেছে খুলনা র‌্যাব-৬ এর একটি দল। মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার রায় জানান, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপনে সংবাদ পেয়ে র‌্যাব-৬ এর একটি দল খুলনার নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় গত ০৫/০৯/২০১৬ তারিখ একটি মাদক মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে নয় বছরের কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। মামলা নং-জিআর-১১৭/১৬। বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবু সাঈদ মো. খায়রুল আনাম। তিনি জানান, শেখ শরিফুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রতিকূল পরিবেশের মধ্যেও রামপালে আমন আবাদ বেড়েছে

মেহেদী হাসান, রামপাল

প্রতিকূল পরিবেশ ও তীব্র লবণাক্ততার মধ্যেও রামপালে আমন ধানের আবাদ বেড়েছে। লবন সহিষ্ণু জাত, উন্নত বীজ, কৃষকদের প্রশিক্ষণ, সঠিক বীজ নির্বাচন ও সেচ ব্যবস্থা সহজিকরণ করার ফলে এ উপজেলায় উত্তরোত্তর আবাদ বৃদ্ধি পেয়েছে। এ উপজেলার জনসংখ্যার খাদ্য চাহিদার বিপরীতে উদ্বৃত্ত খাদ্যের পরিমাণ প্রায় ২ হাজার ৩৯১ মে. টান। 

রামপাল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১০ ইউনিয়নে মোট আমন আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৮ হাজার ১৯৫ হেক্টর জমিতে, তা বৃদ্ধি পেয়ে আবাদ হয়েছে প্রায় ৮ হাজার ২২০ হেক্টর জমিতে। গৌরম্ভা ইউনিয়নে ৫৭০ হেক্টর। উজলকুড় ইউনিয়নে ৬১০ হেক্টর। বাইনতলা ইউনিয়নে ১ হাজার ৯১ হেক্টর। রামপাল সদর ইউনিয়নে ৯৪০ হেক্টর। রাজনগর ইউনিয়নে ৫১০ হেক্টর। হুড়কা ইউনিয়নে ৭৮৪ হেক্টর। পেড়িখালী ইউনিয়নে ৯৬০ হেক্টর। ভোজপাতিয়া ইউনিয়নে ৫৬৫ হেক্টর। মল্লিকেরবেড় ইউনিয়নে ১ হাজার ৫০৩  হেক্টর ও বাঁশতলী ইউনিয়নে ৬৮৭ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। সিংগাড়বুনিয়া গ্রামের কৃষক এম, এম মহিতুর রহমান জানান, আবহাওয়া অনুকূল আশানুরূপ বৃষ্টিপাত হওয়ায় আবাদ খুবই ভালো হয়েছে। তিনি আরও বলেন, সার্বিকভাবে আবাদ ভালো হয়েছে, পোকামাকড় দেখা যায়নি কিন্তু ইঁদুরের উপদ্রব রয়েছে। গাছ কেটে দিচ্ছে। একই কথা বলেন, বড়দিয়ার কৃষক মন্তাজ মোল্লা। তিনি বলেন এবার আবহাওয়া ভালো। পোকায় ধরেনি। এমন থাকলে ভালো ধান পাবো।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল বলেন, বিভিন্ন কারণে এ বছর আমন’র আবাদ বেড়েছে। এর মধ্যে প্রধান কারণ গুলো হলো, গত আমন মৌসুমে বাম্পার ফলনের কারণে কৃষক উদ্বুদ্ধ হয়েছে। সব ইউনিয়নে আবাদ সম্প্রসারণ কারা হয়েছে। প্রণোদনা পুনর্বাসনের মাধ্যমে কৃষককে বিনামূল্যে বীজ ও সার সহায়তা দেয়া হয়েছে, এর কৃষককে হাইব্রিড ধানের বীজ দেয়া হয়েছে। কৃষি বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করেছেন। লবণ সহিষ্ণু জাতের ধান ব্রি-৬৭ ও বিনা ধান ১০ জাত সরবরাহের বৃদ্ধি, উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপর আস্তা বৃদ্ধি, সার, বীজ সঠিক সময়ে সরবরাহ, ন্যায্য মূল্য ও কৃষি যান্ত্রিকিকরণের ফলে আবাদ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, কৃষক যাতে বেশি করে ফলন বৃদ্ধি করতে পারেন সে জন্য সরকারের পক্ষ থেকে সবকিছু করা হবে। উল্লেখ্য, গত ২০২০ অর্থ বছরে আমন’র আবাদ হয়েছিল ৮ হাজার ৯০ হেক্টর জমিতে। ২০২১ সালে তা বেড়ে দাড়িয়েছে ৮ হাজার ২০০ হেক্টর যা গত বছরের চেয়ে ১১০ হেক্টর বেশি। চাল উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৪০ মে. টন। গত বছর উৎপাদন হয়েছিল ১৮ হাজার ১০৫ টন।  যা বেড়ে লক্ষমাত্রা ধরা হয়েছে ৯৩৫ মে. টানে। আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফলন হতে পারে বলে কৃষি সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রামপাল উপজেলায় মোট জনসংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ জন। খাদ্য চাহিদা মোট ৩৪ হাজার ৪৭৯ মে. টন। আর আমন ও বোরো’র উৎপাদন মোট ৩৭ হাজার ৭৭৪ মে. টন। জনসংখ্যার অনুপাতে উদ্বৃত্ত খাদ্যের পরিমাণ ২ হাজার ৩৯১ মে. টন।

রূপসায় ইউনিয়ন পরিষদের কর্মরত সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত

পশ্চিম রূপসা প্রতিনিধি

উপজেলা পরিষদের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ(ইএএলজি) এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদে কর্মরত বিভাগ সমূহের সাথে উপজেলা পর্যায়ে পর্যালোচনা সভা ২৯ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। এ সময় স্থানীয় সরকার বিভাগের জেলা সুবিধা প্রধানকারী মো. ইকবাল হাসানের পরিচালনায় বক্তৃতা করেন আরএমও ডা: সঙ্গিতা চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. রব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, এসহাক সরদার, সাধন অধিকারী, জাহাঙ্গির শেখ, ইউপি সচীব মো. ইমরান, নবীর হোসেন, মো. রাসেল, মো. ইমরান, সৗমিক রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, ইউপি সদস্য রেশমা বেগম, নিলুফা ইয়াসমিন, চয়নিকা খাতুন, ফিরোজা বেগম প্রমূখ।  প্রধান অতিথি বলেন, উপজেলার বিভিন্ন কমিটি আছে তারা তেমন কোন কাজ করে না। সকলকে উন্নয়নের স্বার্তে কাজ করতে হবে।

খুবির হল খুলছে ১৮ অক্টোবর

খবর বিজ্ঞপ্তি

বুধবার বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১৫তম (জরুরি) সভা শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় বিশ্ববিদ্যালয়ের হল খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের হলসহ সার্বিক অন্যান্য প্রস্তুতি পর্যালোচনা করে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সিন্ডিকেটের সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ অক্টোবর তারিখ বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেওয়া হবে। এদিন থেকে মাস্টার্স  ও ¯œাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা এবং ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীদের পর্যায়ক্রমে হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র, টিকা গ্রহণের সনদ/রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি স্ব স্ব হলে জমা দিতে হবে।

খুবিতে গ্রন্থ ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে আড়াই কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষরিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে গ্রন্থ ও কেন্দ্রীয় গবেষণাগারে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে ২ কোটি ৬২ লাখ ১২ হাজার ২৩১ টাকা মূল্যের পাঁচটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে গ্রন্থ ক্রয়ে তিনটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়। যার চুক্তি মূল্য ৩৮ লাখ ৭০ হাজার ২৩১ টাকা। অপরদিকে বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় গবেষণাগারে বৈজ্ঞানিক যন্ত্র ক্রয় ও চালুকরণে দুটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়। যার চুক্তি মূল্য ২ কোটি ২৩ লাখ ৪২ হাজার টাকা। চুক্তি স্বাক্ষরের পর চুক্তিপত্র উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নিকট হস্তান্তর করা হয়। উপাচার্য চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গ্রন্থ ও যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন।

কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য গ্রন্থ সরবরাহের চুক্তি স্বাক্ষরের সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ সারওয়ার জাহান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান রহমানসহ কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপরদিকে কেন্দ্রীয় গবেষণাগারের বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহের চুক্তি স্বাক্ষরের সময় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-রেজিস্ট্রার ড. মোঃ হাসানুজ্জামান এবং সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শারদীয় পূজা উদযাপন উপলক্ষে নড়াইলে মতবিনিময় সভা

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে শান্তি পূর্ন ভাবে শারদীয় পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর (বুধবার) সাড়ে এগারোটাই পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ লাইনে জেলার ৩৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও তিনটি পৌর মেয়রদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান এড. সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, নড়াইল সদরের পৌর মেয়র আনজুমান আরা, কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ, নড়াইল-২ সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম আশরাফ। এ সময় উপস্তিত ছিলেন জেলার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের অফিসার ও সদস্যগন। মত বিনিময় সভায় সিদ্ধান্ত হয় পূজা মন্ডব গুলোই ডিজে গান, হিন্দি গান, বাজানো এবং পূজার দিনগুলিতে মন্ডবে মোটর সাইকেল নিয়ে মহড়া দেওয়া যাবেনা। পুলিশ সুপার প্রবীর কুমার রায় তার বক্তব্যে বলেন, কনো প্রকার উশৃংখল কর্মকান্ডে কেউ জড়িত হলে আইনানুগ ব্যবস্তা গ্রহন করা হবে।

বিশ^ শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমির প্রতিযোগিতা

তথ্য বিবরনী

বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে খুলনা শিশু একাডেমি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় খুলনা শিশু একাডেমিতে শিশু একাডেমির প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ শিক্ষা কেন্দ্রের শিশুদের জন্য কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একইসময়ে পথশিশু, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গল্পবলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ ১০ বছর বয়স পর্যন্ত এবং খ-বিভাগ ১১ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত। ৫ অক্টোবর সকাল ১০টায় রচনা প্রতিযোগিতা (শুধু কন্যা শিশুদের জন্য)। প্রতিযোগিতার ক-বিভাগ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিষয়: সকল শিশুর সমঅধিকার এবং খ-বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিষয়: কন্যা শিশুর সুরক্ষা। ৭ অক্টোবর সকাল সাড়ে নয়টায় মুজগুন্নি শিশু বিকাশ কেন্দ্রে কেবল শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের জন্য কবিত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় খুলনা শিশু একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা (সকল শিশুর জন্য)। প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি: বিষয় ও মাধ্যম উন্মুক্ত। খ-বিভাগ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি ও গ-বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত, উভয় বিভাগের বিষয়: প্রাকৃতিক দৃশ্য। মাধ্যম জল রং/ প্যাস্টেল রং।

         ১০ অক্টোবর সকাল ১০টায় সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে অর্টিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য  চিত্রাংকন প্রতিযোগিতা। ক-বিভাগ: ১০ বছর বয়স পর্যন্ত এবং খ-বিভাগ: ১১ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত। উভয় বিভাগের বিষয় ও মাধ্যম উন্মুক্ত।

         ১১ অক্টোবর সকল ১০টায় খুলনা শিশু একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠিত হবে।

        চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে।

পার্সেল ভ্যানের প্রথম ২টি চালান বেনাপোল বন্দরে এসে পৌছেছে: আমদানি বানিজ্যে বৈপ্লবিক পরিবর্তন

বেনাপোল  প্রতিনিধি                                                 

রেলযোগে পার্সেল ভ্যানের প্রথম ২টি চালান বেনাপোল বন্দরে এসে পৌছেছে। দুইজন আমদানিকারকের ৪৫০ মেট্রিক টন সিমেন্ট মর্টারের দুটি চালান কলকাতা থেকে ছেড়ে রাতে আনলোড করা হয় বেনাপোল বন্দরে।আজ বুধবার পণ্য চালানটি খালাশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দ্রুত ও কম খরচে পণ্য আমদানি করা যায় বিধায় সড়ক পথের পরিবর্তে রেল পথে পণ্য আমদানিতে ঝুঁকছেন ব্যবসায়ীরা। ইনল্যান্ড ওয়ার্ল্ড লজেসটিক ছাড়াও এ পথে আরও দুটি পার্সেল ভ্যান ভারত-বাংলাদেশের মধ্যে রেলে পণ্য পরিবহন করছে। ইনল্যান্ড ওয়ার্ল্ড লজেসটিকের ইন্দো-বাংলা ট্রেড ম্যানেজার অনুস্কর জানান, বাংলাদেশে প্রথম তারা আমদানি পণ্য পরিবহন করছেন রেল যোগে। রেলে ২০ কেজি থেকে শুরু করে বিভিণœ পরিমাণের পণ্য পরিবহন করতে সক্ষম তারা। পরিবহনে খরচও অনেক কম পড়বে। বেনাপোল বন্দরে জায়গা সংকটের কারণে সপ্তাহে একদিন কোলকাতা থেকে রেলযোগে পণ্য নিয়ে আসবেন তারা। বন্দরে পণ্য রাখার জায়গা বাড়লে সপ্তাহে ৭ দিনই তারা পণ্য পরিবহন করবে।

ইনল্যান্ড ওয়ার্ল্ড লজেসটিক পার্সেল ভ্যানের সিএন্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনালের সত্বাধিকারি আব্দুল লতিফ জানান, রেলে পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন করে পার্সেল ভ্যান যুক্ত হওয়ায় দ্রুত ও কম খরছে রেলপথে পণ্য আমদানি বাড়বে। তবে বন্দরে সক্ষমতা বাড়ালে পার্সেল ভ্যানে আমদানি বাড়বে।

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্র্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, সড়ক পথে বেনাপোল বন্দর দিয়ে একটি পণ্য চালান আমদানি করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। বেনাপোলের ওপারে বনগাঁ কালিতলা পার্কিং এ সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে আমদানি বানিজ্য।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, কলকাতা থেকে পণ্যবোঝাই ট্রাক কালিতলা পার্কিংয়ে ১৫-২০ দিন পর্যন্ত সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হতো। প্রতিদিন ট্রাক প্রতি ২ হাজার টাকা করে ড্যামারেজ গুনতে হয় বাংলাদেশী ব্যবসায়ীদের। ফলে সময়মতো পণ্য আমদানি করতে না পারায় দেশের শিল্প-কলকারখানা সহ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের উৎপাদন ব্যহত হচ্ছে। রেলে পণ্য আমদানিতে দিনের দিন কলকাতা থেকে পার্সেল ভ্যান এসে পৌছায় বেনাপোল বন্দরে।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো: আজিজুর রহমান জানান, রেলের পার্সেল ভ্যানে পণ্য আমদানি হওয়ায় দ্রুত ও কম খরচে পন্য আমাদনি করতে পারবেন ব্যবসায়ীরা। ফলে আমদানি বাণিজ্যে গতি ফিরে আসবে। দিনের রাজস্ব দিনে আদায় করা সম্ভব হচেছ।আমদানি বাড়লে বাড়বে সরকারের রাজস্ব আয়। বর্তমানে বন্দরে জায়গা সল্পতার কারনে প্রতিদিন রেলের পার্সেল ভ্যান আসতে পারছে না।

দাকোপে পূঁজা উদযাপন পরিষদের বর্ধিত সভা 

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

আসন্ন শারদীয় দূর্গা পূঁজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ দাকোপ উপজেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১০ টায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি অসিত বরণ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন দাকোপ উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সঞ্জয় কুমার মোড়ল, চালনা পৌরসভার  সভাপতি অতিন মন্ডল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দেবপ্রসাদ গাইন, কিশোর রায়সহ সকল ইউনিয়ন কমিটির  সভাপতি ও সাধারণ  সম্পাদক বৃন্দ।

ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউটের অর্ধ-শতাধিক কম্পিউটারের যন্ত্রাংশ চুরি

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউটে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ২ টার দিকে প্রতিষ্ঠানটির মুল ভবনের ২য় ও ৩য় তলায় এ চুরি সংগঠিত হয়। এসময় চোরচক্র প্রায় ৫৬ টি কম্পিউটারের যন্ত্রাংশ খুলে নিয়ে যায়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সাজেদ উর রহমান জানান, কলেজের সিসি ক্যামেরায় দেখা যায় মঙ্গলবার রাত পৌনে ৩ টার দিকে লুঙ্গি ও প্যান্ট পরিহিম ৩ জন ব্যাক্তি প্রাচীর টপকে মই দিয়ে ২য় তলায় ওঠে। তারা  ২য় ও ৩য় তলায় থাকা কম্পিউটার ল্যাবের তালা কেটে ভেতরে ঢুকে অর্ধ-শতাধিক কম্পিউটারের র‌্যাম ও প্রসেসর খুলে নিয়ে যায়। এমনকি তারা যাওয়ার সময় কম্পিউটার ল্যাব’র দরজায় অন্য তালা লাগিয়ে চাবি প্রতিষ্ঠানে ফেলে রেখে যায়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা করা হবে বলে জানান তিনি।

কলেজের নিরাপত্তা প্রহরী বিল্লাল হোসেন বলেন, রাত ১০ টার দিকে আমি ডিউটিতে জয়েনকরি। রাতে কখন চুরি হয়েছে আমি কিছুই জানি না।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, আমরা চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠিয়েছি। চুরি হওয়া মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

মোংলায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্ত চাপ পরীক্ষা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে মোংলায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্ত চাপ পরীক্ষার আয়োজন করেছে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক। বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মা ডায়াগনস্টিক সেন্টারে এ কর্মসূচীর উদ্বোধন করেন শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দুইশত শিক্ষার্থী ফ্রি এ সেবা গ্রহণ করেন। বুধবার থেকে শুরু হওয়া এ ফ্রি সেবাদান চলবে সপ্তাহ ধরে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা নিতে পারবেন আগ্রহীরা। শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের মাধ্যমে প্রায় দেড় বছর ধরে মোংলা ও রামপালসহ আশপাশ এলাকার করোনা রোগীদের ফ্রি অক্সিজেন সেবা, ওষুধ ও খাদ্য সামগ্রী দিয়ে আসছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম। #

অসুস্থ যুবলীগ নেতার পিতার শয্যাপাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তিঃ

খুলনা জেলা যুবলীগের সদস্য তালিউর রহমান সানির পিতা মাস্টার আমানত আলী অসুস্থ অবস্থায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন এবং তার চিকিৎসার সার্বিক খোজখবর নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, চঞ্চল রায়, তহিদ মেম্বর, মাহামুদুল হাসান গালিব, অনিক প্রমুখ।

খুলনায় ইমাম হোসাইন (আঃ)’র পবিত্র চেহলাম পালিত

খবর বিজ্ঞপ্তি

হযরত ইমাম হোসাইন (আঃ) এর পবিত্র চেহলাম উপলক্ষে বুধবার ২৯ সেপ্টম্বর দুপুর ২টা ৩০ মিনিট নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমাম বাড়িতে খুলনা বিভাগীয় কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা এবং শোক ও মাতম মিছিল।

ইমাম বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি তার বক্তব্যে ৬১ হিজরী সনে কারবালার মরুপ্রান্তরে মহানবী (সাঃ) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (আঃ) এর নানার দ্বীন প্রতিষ্ঠায় মহান আত্মত্যাগের নাতিদীর্ঘ ইতিহাস উপস্থাপন করে বলেন, ইমাম হোসাইন (আঃ) যদি কারবালার প্রান্তরে তিনি এবং তাঁর পরিবারের আত্মত্যাগ না করতেন তাহলে পৃথিবীতে ইসলাম নামক কোন দ্বীন অবশিষ্ট থাকতো না। তিনি নিজ ও পরিবারের রক্ত দিয়ে অস্ত্রে সমৃদ্ধ দাম্ভিকদেরকে বুঝিয়ে দিয়েছেন যে, শুধু অস্ত্র দিয়ে নয় রক্ত দিয়েও বিজয় অর্জন করা যায়। সেদিন তিনি ও তাঁর সঙ্গী-সাথীদের আত্মত্যাগের মাধ্যমে ইসলামের যে শাশ্বত রূপ প্রতিষ্ঠা করেছিলেন সেকারণেই আজ ইসলাম ধর্ম চিরন্তন। তাঁর চল্লিশা পালন আমাদেরকে সেই ইতিহাসই স্মরণ করিয়ে দেয়। তাই আজকে ইমাম হোসাইন এর শাহাদতের চেতনায় আমরাও ইয়াজিদি শক্তির বিরুদ্ধে যে কোন আত্মত্যাগের জন্য প্রস্তুত।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মোর্ত্তজা ও হুজ্জাতুল ইসলাম মোঃ সাজিদুল ইসলাম। এঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী জায়দী, হুজ্জাতুল ইসলাম মিজানুর রহমান, হুজ্জাতুল ইসলাম মোস্তাক হোসেন, হুজ্জাতুল ইসলাম মোঃ আব্দুল লতিফ, হুজ্জাতুল ইসলাম শহিদুল হক, হুজ্জাতুল ইসলাম আনিসুর রহমান, হুজ্জাতুল ইসলাম মাহমুদুল হাসান, হুজ্জাতুল ইসলাম সাবের রেজা। মর্সিয়া পাঠ করেন মোঃ আতিয়ার রহমান।

আলোচনা শেষে একটি শোক ও মাতম মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ইমাম বাড়িতে গিয়ে শেষ হয়। বৃহত্তম এ শোক মিছিলে খুলনা বিভাগে বসবাসকারী শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ  গ্রহণ করেন।

কলারোয়া উপজেলায় বইছে দূর্গাপুজার আমেজ, ৪৪টি মন্ডপে হচ্ছে পুজা

সীমান্ত প্রতিনিধি

কলারোয়া উপজেলা ব্যাপি বইতে শুরু করেছে শারদীয়া দূর্গা পুজার আমেজ। কিছুদিন পরেই শুরু হতে চলেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দূর্গাপুজা।

শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা প্রস্তুত করছেন মৃৎ শিল্পিরা। একই ব্যস্ততা ডেকারেটারের লোকজন সহ আয়োজক কমিটির।

শরতের আগমণীতে দুঃখ দৈন্য নিপীড়িত মর্ত্যলোকের মানব মাঝে মহাশক্তির অধিকারীনিরুপে আবির্ভূত হন শ্রীশ্রী মহামায়া মা দূর্গা। তখন আলোকিত হয়ে ওঠে দশদিশি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবছর কলারোয়া উপজেলা ব্যাপি ৪৪টি সার্বজনীন দূর্গাপুজা শুরু হতে যাচ্ছে।

আগামি ৬ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের আগমন ঘটবে। ১০ অক্টোবর পঞ্চমীতে বোধন ঘট স্থাপন।

‘ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন’ ঢাক ও কাসির বাজনা ছাড়াও মায়েদের কপাল সিন্দুরে রাঙানোর মধ্য দিয়ে ১৫ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপুজা।

উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে- অনেক স্থানে শিল্পীরা মাটির কাজ শেষে প্রতিমা রং করার কাজ চলছে রংঙের পরে তারা পূজা নিয়ে ব্যস্ত সময় পার করবে বলে জানাযায়।

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায় জানান- উপজেলায় ৪৪টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পৌর সদরে ৮টি, জয়নগর ইউনিয়নে ৬টি, জালালবাদ ইউনিয়নে ১টি, কয়লা ইউনিয়নে ২টি, লাঙ্গলঝাড়া ইউনিয়নে ২টি, কেঁড়াগাছি ইউনিয়নে ৩টি, সোনাবাড়ীয়া ইউনিয়নে ২টি, চন্দনপুর ইউনিয়নে ৩টি, কেরালকাতা ইউনিয়নে ২টি, হেলাতলা ইউনিয়নে ৩টি, কুশোডাঙ্গা ইউনিয়নে ৩টি, দেয়াড়া ইউনিয়নে ৫টি।

কলারোয়ায় ৪৪ টি পুজো মন্ডপের মধ্যে ৫টি পূজা মন্ডপ অতি গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেগুলো হচ্ছে-  দেয়াড়া ২টি, জয়নগর ২টি, ও যুগিখালি ১টি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সিদ্ধেশ্বর চক্রবর্তী জানান, এবার কয়েকটি মন্ডপে অতিরিক্ত আকর্ষণ থাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড় থাকতে পারে। তবে করোনা পুরোপুরি নিয়ন্ত্রণ না আসায় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করা হচ্ছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির খায়রুল কবির জানান,এবছর কলারোয়া উপজেলায় ৪৪ মন্ডপে দূর্গা পুজো অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে প্রতিমা দর্শণ করতে পারে সেজন্য স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ প্রশাসনও কঠোর অবস্থানে থাকবে।

যথাযোগ্য উৎসাহ ও উদ্দীপনা ও আড়ম্বরের সঙ্গে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে এ পুজো কে ঘিরে যাতে কেউ কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য প্রসাসনের দিক তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান।

পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশন’র আহবায়ক কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি স্বাক্ষরিত এক পত্রে মো. শরিফুল ইসলামকে আহবায়ক ও মো. আশরাফুল ইসলাম ওরফে রাজুকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্যরা হলেন- শ্রী লক্ষণ কুমার দাশ, শ্রী অর্জুন কুমার দাশ, মোহাম্মাদ মোকছেদ আলী।

উল্লেখ্য, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা পৌর শাখা কমিটির দীর্ঘদিন কোনো কর্মকান্ড না থাকায় সংগঠনের সভাপতি মো. মহিদুল ইসলাম ০৪ জুন ২০২১ ইংরেজি তারিখে সদর উপজেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত আবেদন করেন। উক্ত আবেদনপত্রটি গ্রহণ করে ২৬ সেপ্টেম্বর ২০২১ ইংরেজি তারিখে সদর উপজেলা কমিটির এক জরুরী সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক পৌর শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং একই সভায় মো. শরিফুল ইসলামকে আহবায়ক ও মো. আশরাফুল ইসলাম ওরফে রাজুকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের কমিটি অনুমোদন দেয়া হয়।

দাকোপে আইন শৃংক্ষলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

দাকোপে উপজেলা আইন শৃংক্ষলা কমিটির মাসিক সমস্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। সভায় সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আসন্ন দূর্গা পূজায় যে কোন মূল্যে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় সরকারী জায়গার উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা, গ্রাম আদালতকে আরো বেশী গতিশীল করার উদ্যোগ গ্রহন এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্য বিধি অনুসরনের বিষয়টি নজরদারীর মাধ্যমে করোনার বিষয়ে সজাগ থাকতে সকলের প্রতি আহবান জানানো হয়। একই সাথে বিভিন্ন ঘাটের টোল আদায়ের বিষয়টি মনিটরিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আলোচনা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ যুবরাজ, মিহির মন্ডল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাকিব হাসান, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ইউপি সদস্য বিথিকা রায়, ইউপি সচীব মাধব চন্দ্র বালা, বাদল কৃষ্ণ সাহা, পরিমল কুমার কর্মকার প্রমুখ।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২০নং ওয়ার্ড আ’লীগের কেক কাটা ও দোয়া

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ২০নং ওয়ার্ড আ’লীগ কার্যালয়ে গতকাল সন্ধ্যায় ওয়ার্ড আ’লীগের সভাপতি চ.ম. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও শেখ মিলকন হোসেন রুমির পরিচালনায় কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আ’লীগের সাঃ সম্পাদক এমডি বাবুল রানা, প্রধান বক্তা ছিলেন মহানগর আ’লীগের সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবির, বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, আইন বিষয় সম্পাদক এড. খন্দকার মুজিবর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বাবলু, ২০নং ওয়ার্ড কাউন্সিলর শেখ গাউসুল আজম, সোনাডাঙ্গা থানা আ’লীগের সভাপতি ছিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাঃ সম্পাদক তসলিম আহমেদ আশা, আ’লীগ নেতা আরজুল ইসলাম আরজু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল হক মুকুল, আঃ হাই, আবুল হোসেন, নুরুল ইসলাম মুন্সি, শাহাদাত হোসেন, আনজু মনোয়ারা বেগম, মাসুদ আলী, বীরমুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, মশিউজ্জামান মশি, রফিকুল ইসলাম রকি, হাসান ইমাম সোহেল, আক্তার উদ্দীন পান্নু, খান দেলোয়ার হোসেন,ইদ্রিস আলী, আঃ সালাম, আবু হানিফ, কামরুল ইসলাম, মোক্তার হোসেন প্রমূখ। পরে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া হয়। দোয়া পরিচালনা করেন আস্তানা মসজিদের ইমাম হাফেজ মোঃ মেজবাহ উদ্দীন।

খুলনায় বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলার চার্জ গঠন

স্টাফ রিপোর্টার ।।

খুলনায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলায় চার্জ গঠন করেছেন আদালত। বুধবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতে তাদের বিরুদ্ধে এ চার্জ গঠন হয়। খুলনা সদর থানা মামলা নং-৩২ (তাং ১৮/০৯/২০১৮ইং)। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. খন্দকার মজিবর রহমান তথ্য নিশ্চিত করেছেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (১) (খ), ১৫ (৩) ধারায় একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা ও শহীদ হাদিস পার্কে যুক্তফ্রন্ট’র জনসভায় আগত নেতাকর্মীর গাড়িতে হামলার পরিকল্পনার অভিযোগে এই মামলা করা হয়। মামলার অন্য আসামীরা হচ্ছেন- বিএনপি নেতা খালিলুর রহমান সরকার, আবু হাসনাত মিঠু, মেজবাহ উদ্দিন মিজু, কামরান হাসান, সেলিম খান, মো. নাসির উদ্দিন, মাসুদ খান বাদল, জিএম মঈন উদ্দিন, জামাল হাওলাদার, আজিজুল করিম, মো. আলী, আবুল হক (শুভ), মুজিবুর রহমান, হাবিবুর রহমান, হেলাল শেখ, মিরাজ হাওলাদার, ইসমাইল হোসেন, এমএ সালাম, কালাম হোসেন, আরিফ হোসেন, বাবুল হাওলাদারসহ ৩১ জন। আসামী পক্ষে আইনজীবী অ্যাড. গোলাম মওলা জানান, এটি বিশেষ ক্ষমতা আইনে সাজানো একটি মামলা। এ মামলা সাক্ষ্যগ্রহনে আদালতে মিথ্যা প্রমানিত হবে।

‘সকল পেশার উন্নয়নে দক্ষতা বাড়াতে সহযোগীতা করতে চায় ভারত’

স্টাফ রিপোর্টার

৫৭তম আইটেক ডে-২০২১ উপলক্ষে খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে আলোচনা সভা ও অভ্যর্থনা অনুষ্ঠিত হয়েছে। ইন্ডিয়ান টেকনিকাল এন্ড ইকনোমিক কো-অপরেশন ডে বা ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা দিবস এবারই প্রথম খুলনায় পালন করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় খুলনাস্থ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন সহকারী হাই কমিশনার রাজেস কুমার রাইনা। তিনি বলেন, ‘ভারত প্রতি বছরই নানা পেশার মানুষের দক্ষতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময় করে। তারই আলোকে ভারতের স্বনামধন্য ইন্সটিটিউটে প্রশিক্ষন কোর্সের আয়োজন করা হয়। বিভিন্ন পেশার মানুষ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আরও দক্ষ হয়ে ওঠে।’ তিনি আরও বলেন, ‘কোভিড পরিস্থিতির কারনে গত বছর ই-আইটেক কোর্সের মাধ্যমে চার হাজার বাংলাদেশী তরুণ-তরুণীদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। শিক্ষা সংস্কৃতিসহ সব পেশার উন্নয়নে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে ভারত সহযোগিতা করছে, আগামীতেও করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনাস্থ সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী অসিম কুমার সানত্রা, এটাচি মনজ কুমার পান্ডে, খুলনা-মোংলা রেল প্রজেক্টের ডিরেক্টর অজিত কুমার, দুর্জয় চক্রবর্তি, বলরাম দে, বিরেনা সাহা, এস কে সাহা। আইটেক প্রশিক্ষনার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেন, সহকারী পুলিশ কমিশনার মোঃ সালাহউদ্দিন,  ডাঃ দেবাশিষ সরকার, ডাঃ মোঃ মশিউর রহমান, ডাঃ হিরা লাল রায়, বাংলাদেশ আই হসপিটালের একাউন্ট্যান্ট মোঃ রুহিন বাবু।

বাসের চাকায় পিষ্ট হলেন মোটরসাইকেলচালক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় বাসের চাকায় পিষ্ট হয়ে মনির হোসেন (২৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার সময় ভেড়ামারা-দৌলতপুর সড়কের কাজিহাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন ভেড়ামারা উপজেলা গাছিয়া দৌলতপুর গ্রামের মো. এনামুল হকের পুত্র এবং গাছিয়াদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনির হোসেন টিভিএস মোটরসাইকেল নিয়ে আল্লারদরগা থেকে বাড়িতে আসার পথে ভেড়ামারা থেকে দৌলতপুরগামী একটি বাসকে সাইড দিতে গিয়ে পাশের গর্তে পড়ে যান এবং বাসের চাকার নিচে তার মাথা চলে যায়। সঙ্গে সঙ্গে মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।

ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিপুণ হাতের ছোঁয়ায় রূপ পাচ্ছে দুর্গা প্রতিমা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সাদা মেঘের ভেলা আর হাওয়ায় দোল খাওয়া কাশফুল মনে করিয়ে দেয় শরৎ এসে গেছে। আর শরৎ মানেই শারদীয় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কয়েক দিন পরেই দুর্গাপূজা। হিন্দু সম্প্রদায়ের মাঝে সাজ সাজ রব। ম-পে ম-পে চলছে প্রতিমা গড়ার কাজ।

পূজায় দেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত এখন মৃৎশিল্পীরা। দিন রাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন একেকটি অসাধারণ সুন্দর প্রতিমা। যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন মন্দির প্রাঙ্গণে তৈরি হচ্ছে দুর্গা দেবীর মূর্তি।

অভয়নগর উপজেলায় এ বছর ১২৪টি পূজাম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাম-পগুলোতে চলছে শেষপর্যায়ের কর্মকা-। ইতোমধ্যে উপজেলা প্রশাসন শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

অভয়নগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ দত্ত জানান, যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণ পরিবেশে এ বছর উপজেলায় ১২৪টি পূজাম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

উপজেলার নওয়াপাড়া প্রফেসরপাড়া সার্বজনীন পূজাম-পে সরেজমিন দেখা যায়, প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।

প্রতিমা তৈরির কাজে নিয়োজিত শিল্পী জয় প্রকাশ রায় জানান, আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে দুর্গাপূজা। পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরির কাজ করছেন তারা অবিরাম গতিতে।

পঞ্জিকা মতে, ২০২১ সালের শারদোৎসব শুরু হবে ১১ অক্টোবর। তার আগে ৬ অক্টোবর মহালয়ায় শুরু হবে দেবীপক্ষ। ১১ অক্টোবর ষষ্ঠীতে দুর্গাপূজা শুরু হবে। চলবে ১৫ অক্টোবর দশমী পর্যন্ত। এর মধ্যে ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী ও ১৪ অক্টোবর নবমী।

এদিকে মা দুর্গার গমনাগমনে ইঙ্গিত দেয় আগামী দিনগুলো কেমন যাবে। এ পৃথিবী শস্যশ্যামলা থাকবে নাকি জরা সমস্যা এগুলো লেগেই থাকবে। পঞ্জিকা অনুযায়ী, দেবী দুর্গা এবার আসছেন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। আর ঘোটকে আগমন মানেই ছত্রভঙ্গের কথাই বলা হয়। অর্থাৎ এ সময়ে যুদ্ধ, অশান্তি, হানাহানির সম্ভাবনা থাকে। মা দুর্গার এবার দোলায় গমন। দোলায় গমনের ফলাফল হলো মড়ক লাগা।

ক্লিনিক থেকে চুরির ১৯ দিন পর নবজাতক উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় হাসপাতাল থেকে নবজাতক চুরির ১৯ দিন পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে ওই কন্যা শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নাসিমা নামে (৩০) এক নারীকে হেফাজতে নিয়েছে পিবিআই।

পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, গত ৯ সেপ্টেম্বর দুপুরে শার্শার নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে একদিন বয়সী এক নবজাতক চুরি হয়। এ ঘটনায় ওইদিনই শার্শা থানায় একটি মামলা হয়। ঘটনার পর থেকেই মানবিক কারণে পিবিআই স্বেচ্ছায় মামলাটি তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানা যায়, বাঁকড়া এলাকার একটি বাড়িতে চুরি যাওয়া ওই নবজাতক রয়েছে। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাসিমা নামে এক নারীর বাড়ি থেকে নবজাতককে উদ্ধার করে। এ সময় নাসিমাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

তিনি আরও জানান, অভিযান এখনো শেষ হয়নি। নবজাতক চুরির সঙ্গে জড়িত মূল আসামিকে এখনো আটক করা সম্ভব হয়নি। মূল আসামি আটকের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। উদ্ধার নবজাতককে আদালতের মাধ্যমে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ আছে।

বিএনপি নেতাকে নিয়ে মিথ্যাচার করায় খানজাহান আলী থানা বিএনপির নিন্দা

 ফুলবাড়ীগেট প্রতিনিধি

খানজাহান আলী থানা বিএনপির (ভারপ্রাপ্ত ) সাধারন সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ডকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ একটি অনলাইন পত্রিকায় কতিপয় ব্যক্তিবিশেষের ইশারায় মনগড়া মিথ্যা সংবাদের তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা বিএনপি নেতৃবৃন্দ । বিবৃতিতি বলা হয় সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড সদালাপি, নীতিবান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাবেক এ ছাত্রনেতা পারিবারিকভাবে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জাতীয়তাবাদী শক্তির সাথে অত্যন্ত বিশ^স্ততার সহিত রাজনীতি করে আসছেন তিনি ত্যাগী ও নিবেদিত অনেক দলীয় মামলা কাঁধে নিয়ে অক্লান্তভাবে দলের কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন । করোনাকালীন সময়ে  খানজাহান আলী থানা বিএনপির শারিরিকভাবে অসুস্থ সভাপতি মীর কায়সেদ আলী ও  প্রয়াত  সাধারন সম্পাদক শেখ আমজাদ হোসেনের অনুপস্থিতিতে জাতীয়তাবাদীদলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে দক্ষতার সাক্ষর রেখেছেন । গত ২৭ সেপ্টেম্বর সৈয়দ এনামুল ডায়মন্ডের দলের প্রতি একাগ্রতা , সততা, দক্ষতা ও জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে উদ্দেশ্য প্রনোনিত হয়ে হীনস্বার্থ চরিতার্থে এ অঞ্চলে জাতীয়তাবাবাদী শক্তিকে দুর্বল করার অপচেষ্টায় লিপ্ত হয়ে সম্পুর্ন মিথ্যা , বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছে যার ফলে দল দারুনভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে । এ ধরনের মনগড়া সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন বিএনপি নেতৃবৃন্দ । বিবৃতিদাতারা হলেন খানজাহান আলী থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ওহিদুজ্জামান  , বিএনপি নেতা মুন্সি আঃ রব, খানজাহান আলী থানা বিএনপির যুগ্ন সম্পাদক আশরাফ হোসেন, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোল্লা আইয়ুব হোসেন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রুহোল আমিন, সাধারন সম্পাদক মোঃ নজরুল , মোঃ ইমলাক হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ নাসির, সাধারন সম্পাদক সৈয়দ আরিফ হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান মীর, সাধারন সম্পাদক হালিম সিকদার, মোঃ নুরল হক, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস আলী, সহ সভাপতি মোঃ নাসিরউদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোক্তার বিশ^াস, সাধারন সম্পাদক শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক  সাইফুল্লাহ তারেক , ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ খয়বার, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফকরুল আহম্মেদ, সাধারন সম্পাদক মুন্সি মারুফ । যোগিপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক  শেখ মোঃ মহাসিন , ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক শেখ আঃ হালিম, সাংগঠনিক সম্পাদক কাজী আঃ ওহাব, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ গোলজার হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ নাসিরউদ্দিন,  ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন, সাধারন সম্পাদক মিজানুর রহমান, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক আঃ হাই রুমি, ৫নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি মোঃ জাকির হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম , সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন, যোগিপোল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মোক্তার শেখ ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান, ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক শেখ তৈয়বুর রহমান,  সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ ।

রুবেল মীরকে সভাপতি মিজানকে সাঃ সম্পাদক করে রূপসা বাগমারা দোকান মালিক সমিতির কমিটি গঠণ

 রূপসা প্রতিনিধি ঃ

পূর্ব রূপসা বাগমারা দোকান মালিক সমিতির (১নং পেট্রোল পাম্প টু রূপসা কলেজ রোড) কমিটি গঠনকল্পে গত ২৭ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫টায় আর.এম এন্টারপ্রাইজে মার্কেটের সকল দোকান মালিকদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। আর.এম এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মোঃ রুবেল মীরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ইনসাফ ফিস ফিড এর সত্ত্বাধিকারী মিজানুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন  শহিদুল ইসলাম, জালাল শেখ, ইকরাম শেখ, আইয়ুব সরদার,সাইফুল মোল্লা, রাজিব শেখ,বেলাল শেখ,ইব্রাহিম শেখ,রুবেল মোল্লা,মাসুম মোল্লা,মাসুম শেখ, মাসুদ মীর,সাগর শেখ,আরিফুল মোল্লা প্রমুখ।

 সভায় সর্বসম্মতিক্রমে মোঃ রুবেল মীরকে সভাপতি,  এসএম মিজানুর রহমানকে  সাধারণ সম্পাদক ও  আইয়ুব সরদারকে  কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কেশবপুরের সাবেক মেম্বর  বাবর আলীর ইন্তেকাল: জানাজায় মানুষের ঢল

আলমগীর হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি:

কেশবপুরের বিশিষ্ট সমাজসেবক ভোগতীনরেন্দ্রপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার বাবর আলী বিশ্বাস (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার ভোরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এলাকায় স্কুল, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। সদালপি এ ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাঁকে একনজর দেখার জন্য তার বাড়িতে ভিড় করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ভোগতীনরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জোহর নামাজ বাদ জানাজা অনুষ্ঠানে তাঁর উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তৃতা করেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন প্রভাষক মোক্তার আলী প্রমুখ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

মহেশপুরের শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে আনান্দ র‌্যালী,দোয়া মাহফিল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

বাংলাদেশের গা-ফাটা,পা-ফাটা,অসহায়-দুস্থ মানুষের ভাগ্যের উন্নয়নের কারীগর প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিন উপলক্ষে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা জিন্টুর নেতৃত্বে মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নে আনান্দ র‌্যালী,দোয়া-মাহফিল ও মিষ্টি বিতরনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

দুপুর ১২টার দিকে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা জিন্টুর দলীয় কার্যালয় থেকে আনান্দ র‌্যালীটি বের করা হয়। পরে আনান্দ র‌্যালীটি ভৈরবা বাজারের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা জিন্টু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মন্ডল,শহীদুল ইসলাম,আব্দুল মজিদ,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,এরশাদ আলী, বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি আহাম্মেদ,সাংগঠনিক সম্পাদক সাগর আহাম্মেদ প্রমুখ।

পরে দোয়া মাহফিল শেষে জন্ম দিনের মিষ্টি বিতরণ করেন আওয়ামীলীগের এ চেয়ারম্যান প্রার্থী।

উল্লেখ্যঃ বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাড়া মহেশপুরের ১১টি ইউনিয়নের কোথাও প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্ম দিন পালিত হয়নি।