Home আঞ্চলিক খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খুলবে ১৮ অক্টোবর

খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খুলবে ১৮ অক্টোবর

30

# ১৮ অক্টোবর মাস্টার্স ও স্নাতক ৪র্থ বর্ষ এবং ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে উঠতে পারবে

খুবি প্রতিনিধি ।।

আজ ২৯ সেপ্টেম্বর ২০২১ খ্রি. বুধবার বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১৫তম (জরুরি) সভা শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় বিশ্ববিদ্যালয়ের হল খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের হলসহ সার্বিক অন্যান্য প্রস্তুতি পর্যালোচনা করে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সিন্ডিকেটের সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ অক্টোবর তারিখ বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেওয়া হবে। এদিন থেকে মাস্টার্স  ও ¯œাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা এবং ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীদের পর্যায়ক্রমে হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র, টিকা গ্রহণের সনদ/রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি স্ব স্ব হলে জমা দিতে হবে।

খুবিতে গ্রন্থ ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে আড়াই কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষরিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে গ্রন্থ ও কেন্দ্রীয় গবেষণাগারে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে ২ কোটি ৬২ লাখ ১২ হাজার ২৩১ টাকা মূল্যের পাঁচটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ২৯ সেপ্টেম্বর ২০২১ খ্রি. বুধবার সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে গ্রন্থ ক্রয়ে তিনটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়। যার চুক্তি মূল্য ৩৮ লাখ ৭০ হাজার ২৩১ টাকা। অপরদিকে বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় গবেষণাগারে বৈজ্ঞানিক যন্ত্র ক্রয় ও চালুকরণে দুটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়। যার চুক্তি মূল্য ২ কোটি ২৩ লাখ ৪২ হাজার টাকা। চুক্তি স্বাক্ষরের পর চুক্তিপত্র উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নিকট হস্তান্তর করা হয়। উপাচার্য চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গ্রন্থ ও যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন।

কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য গ্রন্থ সরবরাহের চুক্তি স্বাক্ষরের সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ সারওয়ার জাহান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান রহমানসহ কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপরদিকে কেন্দ্রীয় গবেষণাগারের বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহের চুক্তি স্বাক্ষরের সময় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-রেজিস্ট্রার ড. মোঃ হাসানুজ্জামান এবং সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।