ঝিনাইদহ প্রতিনিধি ।।
ঝিনাইদহে কোটচাঁদপুরে কৃষিজমি খুঁড়ে গুলি ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৪৮ রাউন্ড রাইফেলের গুলি এবং তিনটি গ্রেনেড রয়েছে।
কোটচাঁদপুর থানার ওসি মো. মঈন উদ্দিন জানান, থানার সামনে (১০০ গজ দূরে) একটি কৃষিজমিতে গুলি পুঁতে রাখার খবর পান তারা। এরপর রোববার সেখানে অনুসন্ধান করে ৩০৩ রাইফেলের দুইশ আটচল্লিশ রাউন্ড পাওয়া যায়।
সোমবার একই স্থানে র্যাব সদস্যরা অনুসন্ধান শুরু করে। এ সময় তিনটি গ্রেনেড পাওয়া যায়। গ্রেনেডগুলো র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল উদ্ধার করে এবং ধ্বংস করে দেয়। ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এসব গুলি ও গ্রেনেড লুকিয়ে রাখা ছিল। যে জমিতে অস্ত্রগুলো পাওয়া গেছে ওই জমির মালিক স্থানীয় একজন বীর মুক্তিযোদ্ধা। কিছু দিল আগে ইন্তেকাল করেছেন তিনি।











































