স্টাফ রিপোর্টার
নগরীর দোলখোলার একটি বাড়িতে স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি মামলার তিন আসামি মো. রবিউল শেখ (২০) এর দু’দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত।
গতকাল রবিবার আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম রিমা-ে আদেশ প্রদান করেছেন। রবিউল শেখ খুলনা জেলার রূপসা থানার পুর্ব বাগমারা গ্রামের কদমতলা মিনা বাড়ির মো. শাহাদাত শেখের ছেলে। এ মামলার অপর দু’আসামি রবিউলের স্ত্রী মোছা. সাথী আক্তার (১৯) এবং কিসমত গ্রামের জুম্মান খানের স্ত্রী মুক্তা খান (২২) গত ৫মার্চ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মমিনুর রহমান জানান, ৪মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাগমারা এলাকা হতে ৩জনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তিতে হেলাতলা স্বর্ণপট্রির নিউ ঝুমুর জুয়েলার্স থেকে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ৫মার্চ তাদের আদালতে হাজির করা হলে দু’জন স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে নগরীর দোলখোলা নিতাই দে’র বাড়ির ভাড়াটিয়া মনি রানী দত্ত তার মেয়েকে নিয়ে এসএসসি পরীক্ষার জন্য জিলা স্কুলে যায়। দুপুর দেড়টার দিকে বাসায় ফিরে দেখেন জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা চোরেরা স্টীলের আলমারি ভেঙ্গে স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মোট ৮লাখ ৪৪হাজার টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। এঘটনায় মনি রানী দত্ত বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন যার নং-১৯।









































