Home জাতীয় বাসের ধাক্কায় দুই সন্তানের মৃত্যু, হাসপাতালে মা

বাসের ধাক্কায় দুই সন্তানের মৃত্যু, হাসপাতালে মা

5

খুলনাঞ্চল রিপোর্ট।।

চিকিৎসার জন্য দুই শিশু সন্তানকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন বিলকিছ বেগম (৩০)পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তার দুই সন্তান। গুরুতর আহত অবস্থায় তাকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে। আজ সোমবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, বিরসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ মিয়া (৩) মেয়ে শাহিনুর আক্তার রুপা (৭)দুর্ঘটনায় মধু দাস নামে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাসের ছেলে।

প্রতক্ষদর্শীরা জানায়, সন্তানের চিকিৎসার জন্য ‍কুদ্দুছ মিয়ার স্ত্রী তার ছেলে-মেয়ে ভাইকে নিয়ে মাধবপুর হাসপাতালে সিএনজি যোগে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাস সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মোশারফ মধু দাস নিহত হন। আহতদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিলে চিকিৎসক শিশু শাহিনুর আক্তার রুপাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, কুদ্দুছ মিয়ার স্ত্রী বিলকিছ বেগম (৩০), কুদ্দুছের ভাই জব্বার মিয়া (২৮), রহমত আলীর ছেলে আব্দুল্লাহ (২২) বেজুড়া গ্রামের মৃত সরু মিয়ার ছেলে সিএনজি চালক কবির মিয়া (২৫) মাধবপুর পৌর শহরের ছালেক মিয়ার স্ত্রী মাহমুদা (৩২)

ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর বাসের চালক হাফিজ উদ্দিন (৪২) সহকারী লিটন মিয়াকে (৩৫) আটক করেছে মাধবপুর থানা পুলিশ।’