Home আঞ্চলিক লাউডোবের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

লাউডোবের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

10

মোঃ শামীম হোসেন, বাজুয়া ।।

খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান ও ইউপি সদস্যরা টুঙ্গিপাড়ায় গিয়ে সোমবার দুপুর ১২ টায় বঙ্গবন্ধুর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করেন।

সময় উপস্থিত ছিলেন লাউডোব ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান দাকোপ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক  এবং বঙ্গবন্ধু পরিবারের সন্তান শেখ যুবরাজ। উপস্থিত ছিলেন লাউডোব ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্য লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিহার মন্ডল, ইউপি সদস্য নিতাই জোয়ার্দার, বাবলু গাজী, তাপস হালদার, সুব্রত সরদার,. বিকাশ বাইন, সঞ্জয় মন্ডল ( লক্ষ্মণ), মহিলা সদস্যা জবা মন্ডল প্রমুখ।