Home আঞ্চলিক কেশবপুরে এ বছর ৯৮ টি পুজো মন্ডপে পুজোর প্রস্তুতি

কেশবপুরে এ বছর ৯৮ টি পুজো মন্ডপে পুজোর প্রস্তুতি

8

আলমগীর হোসেন, কেশবপুর ।।

মাত্র কদিন পরেই শারদোৎসব। এ বছর ১১ অক্টোবর শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোকে সামনে রেখে সারাদেশের মতো যশোরের কেশবপুরে প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় অতিবাহিত করছেন। কেশবপুর উপজেলায় এ বছর ৯৮টি পুজো মণ্ডপে পুজোর প্রস্তুতি চলছে।

এরমধ্যে কেশবপুর পৌরসভায় ৮টি, ত্রিমোহিনী ইউনিয়নের ১টি, সাগরদাঁড়ি ইউনিয়নের ১৩টি, মজিদপুর ইউনিয়নের ৭টি, বিদ্যানন্দকাঠী ইউনিয়নের ৬টি, মঙ্গলকোট ইউনিয়নের ৪টি, কেশবপুর সদর ইউনিয়নের ৭টি, পাঁজিয়া ইউনিয়নের ৯টি, সুফলাকাঠী ইউনিয়নের ১১টি, গৌরিঘোনা ইউনিয়নের ১১টি, সাতবাড়িয়া ইউনিয়নের ১১টি, হাসানপুর ইউনিয়নের ১১টি ম-পে চলছে পুজোর প্রস্তুতি। প্রতিমাগুলোতে চলছে রং-তুলির কাজ। এ বছর করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারি নির্দেশনা মেনেই চলছে পুজোর কাজ। তবে গত বছরের থেকে এ বছর কেশবপুরে পুজোর সংখ্যা বেড়েছে।