Home আঞ্চলিক বাগেরহাট-খুলনা মহাসড়কের কাটাখালী গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড এখন মরণ ফাঁদ

বাগেরহাট-খুলনা মহাসড়কের কাটাখালী গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড এখন মরণ ফাঁদ

5

পি কে অলোক,ফকিরহাট।।

বাগেরহাট-খুলনা মোংলা ও মাওয়া মহা-সড়কের গুরুত্বপূর্ণ ও জনবহুল কাটাখালী বাসস্ট্যান্ড এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। তিন রাস্তার মোড়ের অধিকাংশ স্থানে পিচ ও কার্পেটিং উঠে বড়বড় ট্রেম হয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে, সেখান থেকে চলাচল করলেই সড়ক দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে যানবাহন চালকদের। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ ভেঙ্গে যাওয়া স্থান গুলিতে মাঝে মধ্যে তাদের শ্রমিক দিয়ে ইট বালু বা কিছু পাথরের খোয়া দিয়ে জোড়াতালি দিলেও তা কোন কাজে আসছেনা। যে কারণে জনবহুল ও গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।

জানা গেছে, বাগেরহাট-খুলনা মোংলা ও ঢাকা-মাওয়া মহা-সড়কের কাটাখালী বাসস্ট্যান্ড একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ মোড় হিসাবে দেশের বিভিন্ন স্থানে এর সুপরিচিতি রয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তর মোংলা বন্দরে যেতে হলে এই মোড়ের উপর দিয়ে সকলকে যেতে হবে। শুধু তাই নয়, ঢাকা হতে খুলনা বা দেশের অন্যান্য স্থানে যেতে হলে এই মোড়ের উপর দিয়ে যেতে হবে। কিন্তু সেই মোড়ের এমন শোচনীয় অবস্থা স্থানীয় জনগনকে রীতিমত ভাবিয়ে তুলছে। এই বাসস্ট্যান্ডের তিনটি মোড়ের অধিকাংশ স্থানে পিচ বা কার্পেটিং উঠে বড়বড় ট্রেম হয়ে এমন ভাবে উচু হয়ে রয়েছে যে, কোন যানবাহন চালক মোড়ের উপর দিয়ে যেতে গেলে উচু ট্রেমের উপর তার চাকা উঠে যাচ্ছে। আর চাকা উঠে গেলে যানবাহনটি চালকের নিয়ন্ত্রনের বাইরে চলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।

স্থানীয় আব্দুল হালিম, মোঃ শামীম, সিরাজুল ইসলাম ও রাজু আহম্মেদসহ একাধিক ব্যাক্তিরা বলেন, ভারী ভারী ও বড়বড় যানবাহনের চাপের কারণে সড়কের অধিকাংশ স্থানের পিচ বা কার্পেটিং উঠে তা এক জায়গায় জড়ো হয়ে ট্রেমের সৃষ্টি হচ্ছে। আর এই ট্রেমের কারণে প্রতিদিন ছোটবড় দুঘর্টনা ঘটেই চলেছে। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ মাঝে মধ্যে কিছু কিছু স্থানে তাদের শ্রমিক দিয়ে ইট বালু ও পাথরের খোয়া দিয়ে মেরামত করলেও তা কোন কাজে আসছেনা। তারা আরো বলেন, এই বাসস্ট্যান্ডে যানবাহনের যে প্রচান্ড পরিমান চাপ তাতে টেকসই ভাবে মেরামত করা না হলে ইট বালু বা সামান্য পাথরের খোয়ায় কোন কাজ হবে না। তারা অতিদ্রত টেকসই মেরামতের জোর দাবী করেছেন। ##

ফকিরহাটে মিষ্টির প্যাকেটে গাঁজাসহ কারবারীকে আটক

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে অভিনব কায়দায় মিষ্টির প্যাকেটে করে গাঁজা পাচারকালে জাহিদ হাসান (৩৬) নামে এক মাদক কারবারীকে আটক করেছেন মডেল থানা পুলিশ। গোপন সংবাদ পেয়ে রবিবার রাত ৮টার দিকে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) মোঃ রফিকুল ইসলাম ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে সংগীয় ফোর্স আট্টাকী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা মিষ্টির প্যাকেট থেকে ২শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যাক্তি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্র্র্রামের মতলেব সরদারের পুত্র। ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, আটককৃত মাদক কারবারী জাহিদ হাসান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।