Home আঞ্চলিক রামপালে পৃথক ১২টি টাকার মালায় নব নির্বাচিত মেম্বারকে বরণ করলেন গ্রামবাসী

রামপালে পৃথক ১২টি টাকার মালায় নব নির্বাচিত মেম্বারকে বরণ করলেন গ্রামবাসী

4

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।


বাগেরহাটের রামপালে নব নির্বাচিত এক ইউপি মেম্বারকে টাকার মালা দিয়ে বরণ কর নিয়েছেন গ্রামবাসীরা। সোমবার বিকেলে উপজেলার পেড়িখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মোস্তফা আহমেদ রুবেলের গলায় টাকার মালা পরিয়ে দিয়ে তাকে বরণ করে নেন উত্তর পেড়িখালীর ইজারদার বংশের লোকজন। এর আগে ওই গ্রাম ও পেড়িখালী বাজারের লোকজন পৃথক পৃথক টাকার মালা দিয়ে বরণ করে নেন মেম্বার রুবেলকে। উত্তর পেড়িখালী গ্রামের ইব্রাহিম ইজারদার বলেন, আমরা ভোট দিয়ে রুবেলকে মেম্বার বানিয়েছি। তাই খুশিতে ফুলের মালার পাশাপাশি টাকার মালা দিয়ে নতুন মেম্বারকে বরণ করে নিয়েছি। মেম্বার মোস্তফা আহমেদ রুবেল বলেন, ভোটের আগে যেমন মানুষের বাড়ী গিয়েছিলাম এখনও তাদের ভোটে জয়ী হওয়ার পর তাদের বাড়ী বাড়ী যাচ্ছি। তারা আমাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে টাকার মালা পরিয়ে বুকে জড়িয়ে নেন। ১২টি টাকার মালা দিয়ে আমাকে আমার ওয়ার্ডবাসী বরণ করেছেন। আমিও আমার কর্মের মধ্যদিয়ে তাদের এই ভালবাসা ও সম্মানের প্রতিদান দিবো ইনশাআল্লাহ।