খবর বিজ্ঞপ্তি।।
উপকূলীয় এলাকা খুলনার কয়রা উপজেলার মানুষকে দ্রুত স্বাস্থ্যসেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একটি ওয়াটার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন একটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স উদ্বোধনকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অত্যাধুনিক এই এ্যাম্বুলেন্স প্রাপ্তির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি এ্যাম্বুলেন্স পাওয়ায় জনগন দ্রুত স্বাস্থ্যসেবা পাবে। উদ্বোধনী সভায় প্রধান অতিথি সংসদ সদস্য জানান, উপকূল এলাকা কয়রার মানুষ ঘন ঘন দূর্যোগের সাথে মোকাবেলা করায় প্রত্যন্ত উত্তর ও দক্ষিণ বেদকাশির অসহায় মানুষ ২০ থেকে ৩৫ কিলোমিটার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স জায়গীরমলে পৌঁছাতে প্রতিমধ্যে অনেক রোগী মারা গেছে। সে জন্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নদীপথে যোগাযোগের জন্য দ্রুত ওয়াটার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ সুদীপ বালা ও অন্যান্য ডাক্তারদের উদ্দেশ্যে বলেন এ্যাম্বুলেন্সের অভাব দেখা দিলে প্রয়োজনে ভাড়া করে রোগী দ্রুত পাঠানোর ব্যবস্থা করবেন এবং এজন্য অর্থ তিনি এবং ইউনিয়নের জনপ্রতিনিধিরা ব্যবস্থা করবেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস সানা, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল, খান সাহেব কোমর উদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আঃ সামাদ গাজী, আব্দুল্লাহ আল মাহমুদ, বাহারুল ইসলাম, আছের আলী মোড়ল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকারসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।










































