স্টাফ রিপোর্টার ।।
নগরীর রায়েরমহল পশ্চিমপাড়া এলাকায় গত ১৭ সেপ্টেম্বর রাত ১১টায় পূর্ব শত্রুতার জের ধরে সালমান শাহ (২৫) নামের এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙ্গে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ৮দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে ২৫ সেপ্টেম্বর ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সেই যুবক। নিহত সালমান শাহ রূপসা সামন্তসেনা গ্রামের সেকেন্দার আলীর সেজ ছেলে ।
আড়ংঘাটা থানা পুলিশ জানায়, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রধান আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। গত ১৭ সেপ্টেম্বর পরীক্ষা দেওয়ার জন্য রূপসা থেকে রায়েরমহল পশ্চিমপাড়ায় বন্ধু রোমান খন্দকারের আসে সালমান। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় জাহাঙ্গীর, আলমগীর, রব, দিপু ও পিন্টু খন্দকার ওত পেতে বসে থাকে। সালমান রাত ১০টার দিকে এলাকায় ঢুকলেই প্রথমে তাকে ডাক দিয়ে চোর বলে গণপিটুনি দেয়। স্থানীয় লোকজন ধরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে চিকিৎসকের পরামর্শে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। মিটফোর্ড হাসপাতালে ভর্তির ৮দিন পর মৃত্যুর সাথে লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এঘটনায় নিহত সালমান শাহ’র ভাই মোহাম্মদ শাহিন শেখ বাদী হয়ে আড়ংঘাটা থানায় ৫জনকে আসামী করে মামলা করেছেন। আসামীরা হলেন আজিম খন্দকারের দু’ছেলে জাহাঙ্গীর খন্দকার ও আলমগীর খন্দকার, আব্বাস খন্দকারের ছেলে দিপু খন্দকার, রাব্বানী খন্দকারের ছেলে পিন্টু খন্দকার ও রব খন্দকার।











































