Home জাতীয় সোমবার থেকে ট্রাক-কাভার্ভভ্যান ধর্মঘটের ডাক

সোমবার থেকে ট্রাক-কাভার্ভভ্যান ধর্মঘটের ডাক

5

ঢাকা অফিস ।।

সোমবার (২৭ সেপ্টেম্বর) থেকে ৪৮ ঘন্টার ধর্মঘট পালনের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ভভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে দেশব্যাপী ধর্মঘট পালনের আহ্বান জানান, সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান আলী।

ট্রাকচালক লিটন ও আবু তালেব হত্যার দৃষ্টান্তমূলক শাস্তিসহ অবিলম্বে ১০ দফা দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই সময় সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় হওয়া সকল হত্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।

ড্রাইভিং লাইসেন্স জটিলতা নিরসন, ট্রাক মালিকদের বর্ধিত আয়কর প্রত্যাহার, সড়কে কাগজ চেকিংয়ের নামে পুলিশি হয়রানী ও চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান বক্তারা।

দাবি আদায় না হলে ধর্মঘটের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। পরে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট ঘুরে মুক্তাঙ্গনে গিয়ে শেষ হয়।

এর আগে, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সংগে বৈঠকের পর ১৫ দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিলো কাভার্ডভ্যান-ট্রাক মালিক-শ্রমিকরা।