।। খবর বিজ্ঞপ্তি।।
দৈনিক সময়ের খবর’র সম্পাদক, সময় টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান ও খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. তরিকুল ইসলামের বড় বোন সাজেদা বেগম বেবী (৬৩) শনিবার রাত সাড়ে ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার স্বামী নগরীর বসুপাড়া কাজী অফিস গলির বাসিন্দা মরহুম শেখ আব্দুল বারী দুই বছর আগে ইন্তেকাল করেছেন। রবিবার বাদ জোহর বসুপাড়া রহমতপাড়া জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমদেমর আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।











































