খবর বিজ্ঞপ্তি ।।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা জেলার নবাগত সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরীর সাথে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।
রোববার দুপুরে শিরোমনির বাদামতলাস্থ বিআরটিএ খুলনা কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতে নবাগত সহকারী পরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিসচার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহ-সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, প্রচার সম্পাদক মো: সোলায়মান হোসেন, কার্য্যনির্বাহী সদস্য তানিয়া সুলতানা প্রমুখ।
এ সময় প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন একা যে আন্দোলনটি শুরু করেছিলেন। সে আন্দোলনের প্রয়োজনীয়তা আজ দেশের ১৮ কোটি মানুষ উপলব্ধি করছে। নিরাপদ সড়ক চাই এমন একটি সংগঠন, যার উদ্দেশ্য ও লক্ষ্য প্রতিটি মানুষ যেন সড়ক দুর্ঘটনা থেকে নিরাপদে থাকতে পারে সেই লক্ষ্যে কাজ করা। তিনি নিসচার সাথে এক যোগে সড়ক দূর্ঘটনারোধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।











































