কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৭০ পিস ইয়াবা, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর বাগমারা মেইন রোডের মৃত. আমজেদ আলী পাইকের ছেলে আনোয়ার হোসেন ওরফে বাবু (৩৫), খালিশপুর চিত্রালী বাজার রোডের আবু তালেব খাঁর ছেলে মো. লিটন খাঁ (২৯), দৌলতপুর দেয়ানা উত্তর পাড়ার মৃত. হাশেম কাজীর ছেলে মো. বশির কাজী(৪৮) ও গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার ফুলবাড়ি গ্রামের
মো. খাইরুল ইসলাম এর ছেলে মেহেদী হাসান মিহিদুল (২৮)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৭০ পিস ইয়াবা, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
যশোরে র্যাবের অভিযানে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নতুনহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার শার্শা থানার কাশিপুর পশ্চিম পাড়ার সুলতান মন্ডলের ছেলে মো. আতিয়ার মন্ডল (৪০)।
র্যাব-৬ জানায়, ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নতুনহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের সামনে চেক পোষ্ট স্থাপন করে ৯৫ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ আতিয়ার মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধিন তুলসীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল ও নগদ ১২৭০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৪ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তুলসীডাঙ্গা গ্রামের মো. নজরুল ইসলাম এর ছেলে মো. তানভীর হাসান (৩০) ।
র্যাব-৬ জানায়, ২৪ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধিন তুলসীডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় তুলসী ডাঙ্গাকানীপাড়ার মো. মামুন অর রশীদ ওরফে বাবু মিয়ার বাড়ির সামনে থেকে ২০০ বোতল ফেন্সিডিল ও নগদ ১২৭০ টাকাসহ তানভীর হাসানকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
যশোরে ৫৪ ক্লিনিক-ডায়াগনস্টিককে ১৫ দিনের আলটিমেটাম
বেনাপোল (যশোর) প্রতিনিধি
হালনাগাদ লাইসেন্স করতে যশোরের তিন উপজেলার ৫৪টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে ১৫ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের স্বাক্ষরিত একটি চিঠি প্রতিষ্ঠান মালিকদের কাছে পাঠানো হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ।
এদিকে, বিশেষজ্ঞ চিকিৎসক-সেবিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন উপজেলার ১৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, সরকারের নির্দেশনার বাইরে পরিচালিত ক্লিনিক ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন সিভিল সার্জন। তারই নির্দেশে নতুন করে এবং পুরোনোদের নতুন করে নবায়ন করতে ১৫ দিনের আলটিমেটাম দিয়ে ৫৪টি প্রতিষ্ঠান মালিককে পরিপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে যশোরের শার্শা উপজেলার ২১টি, ঝিকরগাছার ২১টি ও চৌগাছার ১২টি রয়েছে।
তিনি আরও জানান, আলটিমেটাম দিয়ে পাঠানো পত্রে লাইসেন্সের জন্য স্বাস্থ্য অধিদফতরে সঠিকভাবে আবেদন করতে বলা হয়েছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলার তিন উপজেলার ৫৪টি চিকিৎসা প্রতিষ্ঠানের আবেদন স্বাস্থ্য অধিদফতরে যায়নি। নতুন করে ত্রুটিমুক্ত আবেদন করতে ১৫ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে আবেদন না করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিভিল সার্জন আরও বলেন, এরই মধ্যে নানা অনিয়মের কারণে জেলার শার্শা, ঝিকরগাছা ও চৌগাছার ১৯টি চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কার্যক্রম অব্যাহত রয়েছে। অনিয়ম চোখে পড়লেই বন্ধ করা হবে। সরকারের নির্দেশনার বাইরে এসব চালানোর সুযোগ দেওয়া হবে না।
খুলনায় নাগালের বাইরে ইলিশ, সবজি-কাঁচামরিচের দামও চড়া
স্টাফ রিপোর্টার
সরবরাহ স্বাভাবিক থাকলেও খুলনার বাজারগুলোতে কমছে না সবজির দাম। গত সপ্তাহে কিছুটা কমলেও ফের ডাবল সেঞ্চুরির পথে কাঁচামরিচ। ভরা মৌসুমেও ধরাছোঁয়ার বাইরে ইলিশ। রপ্তানির খবর পেয়ে ব্যবসায়ীরা সুস্বাদু এ ইলিশ দ্বিগুণ দামে বিক্রি করছেন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) নগরীর খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ ১২০-১৮০ টাকায় বিক্রি হয়েছে, বেগুন ৩০-৫০ টাকা, ঢেঁড়স ৩০, ঝিঙে ৪০-৪৫, উচ্ছে ৬০, কুশি ৪০, আলু ২০, দেশি পেঁয়াজ ৫০, কাঁকরোল ৪০, পেঁপে ৩০, পটল ৩০-৪০, মিষ্টিকুমড়া ৩০ ও কাঁচকলা প্রতি হালি ৩০-৪০ টাকায় বিক্রি হয়েছে।
সপ্তাখানেক আগে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ টাকা, বেগুন ৫০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, ঝিঙে ৩০ টাকা, উচ্ছে ৬০ টাকা, কুশি ৩০-৪০ টাকা, আলু ২০ টাকা, দেশি পেঁয়াজ ৪০-৪৫ টাকা, কাঁকরোল ৩০-৪০ টাকা, পেঁপে ২৫ টাকা, পটল ৩০ টাকা, মিষ্টিকুমড়া ২০-২৫ টাকা, কাঁচকলা প্রতি হালি ৪০ টাকা, কচুরমুখি ৩০ টাকায় বিক্রি হয়েছে।
নগরীর ময়লাপোতা মোড়ের সন্ধ্যা বাজারের ব্যবসায়ী মুন্না বলেন, বাজারে সবজির সরবরাহ রয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে সবজির দাম কমছে না। শীতের আগে সবজির একটু দাম বাড়ে। কিন্তু তাই বলে এতো নয়। শীতের সবজি আসলে দাম কমে যাবে।
সবজির সরবরাহ যত বাড়তে শুরু করবে দামও ধীরে ধীরে কমতে থাকবে। অপর ব্যবসায়ী মো. সহিদুল ইসলাম বলেন, বাজারে সবজির সরবরাহ যত বাড়বে, মূল্যও নামতে থাকবে।
বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ছাত্রী, পড়াশোনার দায়িত্ব নিলো পুলিশ
চুয়াাডাঙ্গা প্রতিনিধি
বিয়ের সব প্রস্তুতি শেষ, অপেক্ষা শুধু বরের। বর এলেই আনুষ্ঠানিকতা শেষে ১৪ বছরের কিশোরীকে পাঠানো হবে শ্বশুরবাড়ি। কিন্তু সেই মুহূর্তে বিয়ে বাড়িতে হাজির হলো পুলিশ। এমন সংবাদ পেয়ে বর আর আসেননি। বিয়েও হয়নি।
অবশেষে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো নবম শ্রেণির ওই ছাত্রী। শ্বশুর বাড়ির পরিবর্তে সেই ছাত্রীকে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়। একই সঙ্গে বাবার আর্থিক অস্বচ্ছলতার কারণে মেয়েটির দায়িত্ব গ্রহণ করেন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পরে বিয়ে বাড়িতে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, স্থানীয় মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মনি খন্দকারের মাধ্যমে আমরা জানতে পারি, নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে হচ্ছে। এরপর স্থানীয় জনপ্রতিনিধি, স্কুলের শিক্ষকসহ আমরা বিয়ে বাড়িতে হাজির হই। আমরা মেয়ের অভিভাবককে বুঝিয়ে বলার পর তিনি আর্থিক অস্বচ্ছলতার কারণে মেয়ের পড়াশোনা চালানোর অক্ষমতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আমরা মেয়ের পড়াশোনার যাবতীয় দায়িত্বভার গ্রহণ করি। তাৎক্ষণিকভাবেই মেয়ের দুই বছরের স্কুল ফি, পরীক্ষার ফিসহ বিদ্যালয়ের সব খরচ পরিশোধ করে দিই। এছাড়া তার যাবতীয় শিক্ষা উপকরণেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
ওসি বলেন, মেয়েটিকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দায়িত্ব শেষ করতে চেয়েছিল পরিবার। আমরা স্কুলে পাঠিয়ে তার আরেকটি নতুন জীবন শুরু করলাম।
এ সময় স্থানীয় সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাম্মৎ মেহেজাবিন, স্থানীয় ইউপি সদস্য জিন্নু, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মানি খন্দকার, চুয়াডাঙ্গা থানার উপ পরিদর্শক মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।
মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়াহিয়া (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে মেহেরপুর-চুয়াাডাঙ্গা সড়কের আমঝুপি ফার্মের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে রাব্বি, ইমরান ও সাগর নামের আরও তিনজন আহত হয়েছেন। নিহত ইয়াাহিয়াা কুষ্টিয়াার মিরপুর উপজেলার আমলার গোলাম হোসেনের ছেলে।
জানা গেছে, আহত তিনজন পৃথক মোটরসাইকেলযোগে চুয়াাডাঙ্গা থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। অপরদিকে নিহত ইয়াাহিয়াা অপর একটি মোটরসাইকেলে মেহেরপুর থেকে চুয়াাডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চুয়াাডাঙ্গার দিক থেকে আসা রাব্বির মোটরসাইকেলের সঙ্গে মেহেরপুরের দিক থেকে আসা ইয়াাহিয়াার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়েন ইয়াহিয়া। এসময়া ঘটনাস্থলেই ইয়াাহিয়াা নিহত হন।
আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়াা হলে উন্নত চিকিৎসার জন্য রাব্বিকে কুষ্টিয়াা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়া।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
যশোরে সরকারি জমি জালিয়াতির ৪১ বছর পর মামলা
যশোর অফিস
যশোরে সরকারি জমি জালিয়াতির ৪১ বছর পর আট জালিয়াতের নামে মামলা করা হয়েছে। শার্শার ঐতিহ্যবাহী কাছারি বাড়ির সরকারি জমি গোপনে ব্যক্তি মালিকানায় রেকর্ড করে নেওয়ায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলাটি করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
সরকারি কৌঁসুলি (জিপি) কাজী বাহাউদ্দিন ইকবাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আদালতে মামলা দাখিল করেন। বিচারক আসামিদের প্রতি সমন জারি করে ২০২২ সালের ১১ জানুয়ারি মামলার দিন ধার্য করেছেন।
মামলার আসামিরা হলেন-শার্শার মোড়লপাড়ার ফজলুর রহমানের পাঁচ ছেলে জসিম উদ্দিন, করিম হোসেন, মনির হোসেন, ইমাম হোসেন ও শাহিনা খাতুন, নুরুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুন, ফজলুর রহমানের স্ত্রী রেহেনা খাতুন ও মমতাজ বেগম।
মামলা সূত্রে জানা যায়, শার্শা উপজেলার ৭২ নম্বর শার্শা মৌজার সাবেক ১২৫৫ দাগের ৩৫ শতক সরকারি জমি ফজলুর রহমান নামের এক ব্যক্তি প্রথমে একসনা বন্দোবস্ত নেন। এরমধ্যে ৩২ দশমিক ৬৩ শতক (প্রায় এক বিঘা) জমি ১৯৮০ সালের ২ ফেব্রুয়ারি নিজ নামে রেকর্ড করে নেন ফজলুর রহমান। প্রথমদিকে বিষয়টি গোপন থাকলেও তার মৃত্যুর পর ছেলে কবির হোসেন, জসিম উদ্দিন, মনির হোসেন ও ইমাম হোসেন সেখানে অবকাঠামো নির্মাণ করে প্রকাশ্যে দখলে নেন।
পরবর্তী সময়ে সরকারি ওই জমি কীভাবে ব্যক্তি মালিকানায় রেকর্ড হলো তা নিয়ে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। উপজেলা ভূমি অফিস থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী ২০১৯ সালের ১১ নভেম্বর এক পত্রে উল্লেখ করেন, কালেক্টরেট যশোরের নামে কাছারি বাড়ির বাস্তু শ্রেণির জমি। কাছারিবাড়ির জমি ধানি হিসেবে রেকর্ড করা হয়েছে। ফজলুর রহমানের মারা যাওয়ার পর তার সন্তানদের নামে এ জমি রেকর্ড করা হয়। বিষয়টি তিনি জেলা প্রশাসককে জানিয়ে চিঠি দেন। এরপর যশোরের জেলা প্রশাসকের দপ্তর থেকে এলএসটি মামলা করার জন্য সরকারের জিপিকে চিঠি দেওয়া হয়।
যশোর আদালতের জিপি কাজী বাহাউদ্দীন ইকবাল বলেন, চিঠি পেয়ে তিনি সরেজমিনে ঘটনাস্থলে যান। কাগজপত্র যাচাই করে দেখেন সরকারের কাছারি বাড়ির সম্পত্তি জাল দলিল করা হয়েছে।
তিনি আরও জানান, শার্শা মৌজার প্রিন্ট পর্চার রেকর্ড প্রকাশিত হলেও গেজেট বের হতে দেরি হয়। যে কারণে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতেও বিলম্ব হয়। বৃহস্পতিবার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে আটজনের নামে মামলা করা হয়েছে। বিচারক আসামিদের প্রতি সমন জারি করে ২০২২ সালের ১১ জানুয়ারি মামলার দিন ধার্য করেছেন।
ভোটে জিতে টাকার মালায় সিক্ত হলেন ইয়ার আলি
সাতক্ষীরা প্রতিনিধি
তৃতীয়বারের মতো ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ইয়ার আলি। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের ওই জনপ্রতিনিধি এবার তার প্রতিদ্বন্দ্বী মোজাফফর রহমানকে ১০৪ ভোটে হারিয়েছেন। তবে নির্বাচনে জেতার পর তিনি জনসমক্ষে হাজির হলেন আরেক ইয়ার আলি হিসাবে। গলায় ফুলের মালা ছাড়াও তিনি সিক্ত হলেন টাকার মালায়।
এ বিষয়ে ইয়ার আলি বলেন, গ্রামবাসী ভালোবেসে তার গলায় টাকার মালা পরিয়ে দিয়েছে। এতে অসুবিধা কোথায়।
একজন সাইকেল মিস্ত্রি থেকে তিনবারের জয়ী বহুল আলোচিত ইয়ার আলির বিরুদ্ধে রয়েছে নানা ধরনের অভিযোগ। সাতক্ষীরার কলারোয়া উপজেলার যে গ্রামে বসবাস করেন তিনি; সীমান্তবর্তী সেই গ্রামের নাম গাড়াখালি। এর নিকটেই প্রবাহিত বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী সোনাই। ছোট্ট এই নদী পার হলেই ওপারে ভারতীয় সীমান্ত। পশ্চিম বাংলার ২৪ পরগনা জেলার বিথারী গ্রামে জন্ম ইয়ার আলির।
গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কেড়াগাছি ইউনিয়নে ইয়ার আলি, মনসুর ও তার ছেলে শাহঙ্গীর রাতে কেড়াগাছি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট কেড়ে নিয়ে সিল মেরে রেখে আসে বলে অভিযোগ ওঠে। এ কারণে এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে রেখেছে প্রশাসন। তবে ইয়ার আলি অভিযোগ খ-ন করে বলেন, ওই কেন্দ্রটি আমার নয়। তাই আমি কেনো যাবো সেখানে।
স্থানীয়রা জানান, ইয়ার আলি ভারত থেকে বাংলাদেশে চলে আসার পর সাইকেল মিস্ত্রির কাজ করতেন। সীমান্তে বাড়ি করেন গাড়াখালি গ্রামে। এখন সে এ এক আলিশান বাড়ি।
তিনি কখনও বিএনপি কখনও আওয়ামী লীগ করেছেন। কেড়াগাছিতে সবুজ সংঘ নামের একটি ক্লাব আছে। এখন তিনি ভোল পাল্টে হয়েছেন আওয়ামী লীগ নেতা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ইয়ার আলি এবার আবারও নির্বাচনে জিতে টাকার মালা নিয়ে ফেসবুকে এসে সাড়া ফেলে দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইয়ার আলি যুগান্তরকে বলেন, আমার নামে কোনো থানায় কোনোদিন মামলা অথবা জিডিও হয়নি। আমাকে কিছু লোক বারবারই চোরাচালানী বলে প্রচার দিয়ে থাকে।
প্রশ্ন রেখে তিনি বলেন, তারা কি দেখাতে পারবেন আমি চোরাচালানের সময় মালামালসহ কোথাও ধরা পড়েছি। অথবা চোরাচালান সংক্রান্ত কোনো মামলা আমার বিরুদ্ধে হয়েছে। এসব হচ্ছে আমার এলাকার কিছু রাজনৈতিক লোকের অপপ্রচার। তারা স্বার্থসিদ্ধির জন্য এমন কথা বলে থাকেন। আমি চোরাকারবারি নই। কোনো প্রমাণও নেই।
জানতে চাইলে কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির বলেন, ইয়ার আলির বিরুদ্ধে থানায় কোনো ওয়ারেন্ট নেই। তাছাড়া কোনো মামলা আছে কি নেই সেটি খুঁজে দেখতে কিছুটা সময় লাগবে।
তিনি আরও বলেন, এই মুহূর্তে তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে আমার কিছু জানা নেই।
সাতক্ষীরায় একদিন পর মিলল ছাত্রীর বিবস্ত্র লাশ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার টিকেট গ্রামে দুই বোন বৃহস্পতিবার সন্ধ্যায় নদী পার হয়ে একসঙ্গে প্রাইভেট পড়তে যায় স্যারের কাছে। পরদিন শুক্রবার সকালে বড়বোন দশম শ্রেণির ছাত্রী পূর্ণিমার হাত-পা বাঁধা গলায় ওড়না প্যাঁচানো বিবস্ত্র লাশ উদ্ধার করা হয় বাগান থেকে। হতভাগ্য ছাত্রীর বাবা শান্তিরঞ্জন দাস জানান, মেয়ে দশম শ্রেণির ছাত্রী পূর্ণিমা দাস ও অষ্টম শ্রেণির ছাত্রী অসীমা দাস সদর উপজেলার গাভা হাইস্কুলে দশম ও অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে।
তারা প্রাইভেট পড়ত দেবদাস ঢালী নামের এক শিক্ষকের কাছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা নদী পার হয়ে স্যারের বাসায় পড়তে যায়। একপর্যায়ে বড় মেয়ে পূর্ণিমার মোবাইলে একটি খুদেবার্তা পাঠিয়ে কেউ একজন ডেকে নেয়। পরে তাকে তারক ম-লের ঝোপঝাড় থেকে ধর্ষণের পর গলায় ওড়না প্যাঁচানো বিবস্ত্র অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ জানান, আমরা কললিস্ট দেখে পার্থ ম-ল নামের এক যুবককে চিহ্নিত করেছি। তার সঙ্গে পূর্ণিমার প্রেমের সম্পর্ক ছিল বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে। এ ব্যাপারে দেবহাটা থানায় একটি মামলা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার বিকল্প নেই: শেখ হারুন
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, খেলাধূলা সকল প্রকার অন্যায় থেকে দুরে রাখে। যুব সমাজের মনে মাদক বাসা বাধঁতে পারে না। বর্তমান সরকার খেলঅধূলঅকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। যে কারণে বাংলাদেশ বিশ্বের কাছে মর্যাদাশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করছে। যাতে আগামী দিনের প্রজন্মরা মাদক ছেড়ে খেলাধূলার প্রতি মনোনিবেশ করে। তিনি গতকাল শনিবার বিকেলে ডুমুরিয়ার নরনিয়া ফুটবল মাঠে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নরনিয়া বুড়িভদ্রা সমাজ কল্যান যুবসংঘ আয়োজিত আলহাজ্ব মরহুম গাজী আব্দুল হাদীর স্মরণে এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় তালা সৈকত ফুটবল একাদশ ও শিরোমনি ফুটবল একাদশ। খেলায় ১-০ গোলে তালা সৈকত একাদশ বিজয়ী হয়। আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ সালাম, এ বি এম শফিকুল ইসলাম, মোস্তফা কামাল খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, আইন বিষয়ক সম্পাদক এড. নব কুমার চক্রবর্তী, সদস্য শিউলী সরোয়ার, মোঃ জামিল খান, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আবিদ হোসেন, ডুমুরিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, উপজেলার সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র দে, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, উপ-দপ্তর সম্পাদক শেখ ইকবাল হোসেন, জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান সোহাগ, রাফায়েল হোসেন বাবু, রকিবুল ইসলাম সুমন, জেলা ছাত্রলীগ নেতা চিশতি নাজমুল বাসার, উপজেলার সভাপতি খান আবুল বাসার প্রমুখ। খেলায় প্রথম পুরস্কার ছিল মটর সাইকেল আর দ্বিতীয় পুরষ্কার ছিল ফ্রিজ।
খুলনা সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
‘চষধহঃ ণড়ঁৎ ঙহি ঙীুুবহ’ শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে সামাজিক সংগঠন খুলনা সোসাইটি। গতকাল বিকাল ৫টায় নগরীর সোনাডাঙ্গাস্থ শহীদ শেখ আবু নাসের মাদ্রাসা এলাকায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
খুলনা সোসাইটির চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক এর সভাপতিত্বে ও বৃক্ষরোপণ কমিটির চেয়ারম্যান এয়ার ইঞ্জি: মলয় কান্তি বালা ও কো-চেয়ারম্যান কাজী তাসকিন আহমেদ শরীফ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক চেম্বার পরিচালক মো: আজিজুল হাসান দুলু। বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাড. শফিউল আলম সুজন, অধ্যক্ষ এ্যাড. মির্জা নুরুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার সামসুন নাহার শিমুল।
এসময় উপস্থিত ছিলেন খুলনা সোসাইটির ভাইস-চেয়ারম্যান ময়েজ উদ্দিন চুন্নু, সম্মানিত সদস্য মো: আবু তৈয়ব মুন্সী, মো: বাবুল আকতার, এ্যাড. কামরুল ইসলাম জোয়াদ্দার, এ্যাড. এস এম মাসুদুর রহমান, প্রফেসর ইফাত আরা চৌধুরী, আরবিনা শিকদার, সাংবাদিক রিংটন মন্ডল, কাজী সনি, মো: তারেক হাসান, বিশিষ্ট ব্যাবসায়ী রাকিবুল আলম সজীব, মিনহাজ ইসলাম সুজন, নয়ন পাল, সাফিন আহমেদ, রুবেল ইসলাম, ইয়াসিন আরাফাত রাজু, রানা খান, অপু রায়হান আকাশ, আহমেদ রিজভী সোহান, মো: নাজমুল হাসান, মো: আলামিন প্রমুখ। উক্ত প্রজেক্টে পার্টনার হিসেবে কাজ করবে এ্যাকশন ক্লাইমেট ফাউন্ডেশন।
নলতায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরষ্কার অর্জন করায় এবং তাঁকে ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ সম্মানে ভূষিত করায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র পক্ষ থেকে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং নলতা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খাদেমুল ইসলাম তুফানের আয়োজনে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত মিছিলটি নলতা হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে ইউনিয়ন পরিষদের পার্শ্ব বাজার ঘুরে হাইস্কুলের সামনে দিয়ে নলতা চৌমুহনী হয়ে সানি মার্কেটের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ঢাকা থেকে মোবাইলের মাধ্যমে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং তারালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হোসেন ছোট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবু, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, এমপি প্রতিনিধি আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাইম, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, মোঃ আলাউদ্দীন, মাহবুবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম উল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঝিনাইদহে বাল্যবিবাহ ও পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধে কাজী ও ইমামদের মতবিনিময় সভা
ঝিানইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বাল্যবিবাহ ও পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধে কাজী ও ইমামদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলা অডিটরিয়ামে এ আয়োজন করেন শিশু নিলয় ফাউন্ডেশন । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরিফা আক্তার, শিশু নিলয় ফাউন্ডেশনের পরিচালক রোজিনা আক্তার ও প্রোগ্রাম অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এসময় সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও পৌরসভার সকল কাজী ও ১০ জন ইমামদের সমন্বয়ে ঝিনাইদহ সদর উপজেলার করোনা কালীন সময়ের বাল্যবিবাহ পরিস্থিতি ও পারিবারিক নারী নির্যাতন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়। অনুষ্টান শেষে বাল্য বিবাহের ঝ্্ুঁকিতে থাকা ১০ জন দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ২০২১-২২ সালের স্কুলের যাবতীয় খরচ প্রদান করা হয়।
সাতক্ষীরায় ঠিকাদরের গাফিলতি, ২২মাসেও নব নির্মিত ভবন সম্পন্ন হয়নি,
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় ২২ মাসেও তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলাভবন সম্পন্ন না হওয়ায় বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা। ফলে অভিভাবক মহলে বিরাজ করছে চাপা ক্ষোভ ও উত্তেজনা। নির্দিষ্ট সময়ের মধ্যে ভবন কাজ ঠিকাদার কর্তৃক হস্তান্তর না করায় কোভিড-১৯ এ স্বাস্থ্য বিধি মেনে দূরত্ব বজায় রেখে পাঠদান করা সম্ভব হচ্ছে না বললেন একাধিক সহকারী শিক্ষক। সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, সাব-ঠিকাদার ও স্কুল সূত্রে জানাগেছে, সাতক্ষীরা সদরের সন্নিকটে অবস্থিত তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের পূর্বের ভবন সংকীর্ণ হওয়ায় কোভিড-১৯ এর কারনে শিক্ষা কার্যক্রম প্রসস্থ করার লক্ষ্যে সরকারী ভাবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে বরাদ্ধ আসে ২কোটি ৫৯ লাখ ৪৯ হাজার ৩৮ টাকা। ভবনটি নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ সম্পন্ন করার সময়সীমা বেধে দেওয়া হয় ১ বছর। ভবন নির্মাণ কাজের দায়িত্ব ভার দেওয়া হয় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মধু ট্রেডার্স, স্টেশন রোড, খুলনা। মুল ঠিকাদার নিজে কাজটি না করে সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া গ্রামের মেহের আলী সরদার এর ছেলে মোঃ ফজলুর রহমান ৫০ এর নিকট কাজটির দায়িত্ব ভার অর্পণ করেন। এর প্রেক্ষিতে গত ২০২০ ইংরেজী ডিসেম্বর মাসে প্রথম দিকে ভবন নির্মান কার শুরু হয়। কাজটি দীর্ঘ ২২ মাস অতিবাহিত হলেও আজও সাতক্ষীরার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভবনটি নানা জঠিলতার কারণে সম্পন্ন না হওয়ার অভিযোগ সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সোলাইমান। সাবেক এ সভাপতির সাথে সাক্ষাত কালে ভবন কাজ সম্পন্ন না হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, ভবন কাজ নির্মাণ তদারকির দায়িত্বে থাকা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তাদের উদাসীনতা এবং সংশ্লিষ্ট ভবন নির্মাণ কাজের ঠিকাদার কর্তৃক নিম্ম মানের কাঁচামাল ব্যবহার ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক সাব-ঠিকাদারের নিকট চাঁদা দাবী সহ অজ্ঞাত কারণে ভবন কাজটি সম্পন্ন হয়নি। তিনি আরো বলেন নতুন ভবন সম্পন্ন না হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস করতে পারছে না। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না করায় শিক্ষা ব্যবস্থা কার্যক্রম প্রশস্ত না হওয়ায় চরম ভাবে উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীরা। এবিষয়ে সাতক্ষীরা জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু জাহেদ বিন গফুর এর সাথে মুঠো ফোনে আলাপকালে ভবন নির্মান কাজ সম্পন্ন না হওয়ায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিকাদার কর্তৃক কাজ হস্তান্তর না হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন কাজের মেয়াদকাল ছিল দেড় বছর। শুনেছি বর্তমানে ভবন নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। ঠিকাদারকে আমি বলেছি দ্রুত কাজ সম্পন্ন করার জন্য। এ বিষয়ে সাব-ঠিকাদার ফজলুর রহমানের সাথে মুঠোফোনে আলাপকালে ভবন নির্মাণ কাজের মেয়াদকাল ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ হস্তান্তর না করার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন কাজের সময় সীমা দেওয়া হয়েছে ১ বছর। কিন্তু কোভিড-১৯ এর কারনে ভবন নির্মানে কিছুটা বাধাগ্রস্থ হয়েছে। তিনি আরও বলেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক কর্তৃক চাঁদা দাবীতে ১লাখ টাকা দিয়েও রেহাই না দিয়ে ফের চাঁদা দাবী করেন। উক্ত চাঁদা দাবীর প্রেক্ষিতে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় প্রধান শিক্ষক বর্তমানে কাজটি বন্ধ করে দিয়েছেন। সে কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ হস্তান্তর করা সম্ভব হয়নি। এ বিষয়ে সাতক্ষীরা তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সাথে মুঠো ফোনে গতকাল বুধাবার বিকাল ৫ টা ০২ মিনিটের সময়ে একাধিকবার কল দিলে তিনি আলাপকল গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ-আল মামুন এর সাথে মুঠো ফোনে আলাপকালে নির্দিষ্ট সময়ের মধ্যে ভবন কাজ সম্পন্ন না হওয়ায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ হস্তান্তর না করায় শিক্ষার্থীদের পাঠদানের উপর কি ধরণের প্রভাব পড়তে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সঠিক সময়ে ভবনটি চালু না হলে অবশ্যই শিক্ষার্থীদের পাঠদানে বাধাগ্রস্থ হবে। কোভিড-১৯ এর কারনে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে এবং সামজিক দূরত্ব বজায় রেখে ক্লাস করতে হবে। সে কারণে ভবনটি সম্পন্ন হওয়া খুবই জরুরী। প্রধান শিক্ষক যদি ভবন কাজে বাধা প্রদান করে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এস,এম মহিদার রহমান বলেন ঠিকাদার কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে ভবন হস্তান্তর না করায় শিক্ষার্থীদের পাঠদান কিছুটা ব্যাহত হচ্ছে। শিক্ষক কর্তৃক চাঁদা দাবী ও কাজ বন্ধ করে দেওয়ার বিষয়টি খুবই দুঃখ জনক। তাছাড়া ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই দন্ডনীয় অপরাধ। তিনি এ বিষয়ে শিক্ষা মন্ত্রীর আশু হ¯তক্ষেপ কামনা করেছেন।
পাইকগাছায় স্বাস্থ্য বিভাগের ভূয়া সেক্রেটারী আটক
বাবুল আক্তার
স্বাস্থ্য বিভাগের ভূয়া এডিশনাল সেক্রেটারী সেজে বিকাশে চাঁদা আদায়ের ঘটনায় আর এক আসামিকে আটক করছে পুলিশ। গত ৯আগষ্ট প্রতারক চক্রের এক সদস্যকে রংপুর জেলা থেকে আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ। তার স্বীকারোক্তিতে জামালপুর জেলার দেওনগজ্ঞ থানার ডালবাড়ী শশুর বাড়ী থেকে সাজেদুর রহমান সাজিদ(৩৮)কে ২২ সেপ্টম্বর আটক করে। সে রংপুর জেলার পিরগজ্ঞ থানার ছোট মির্জাপুরের মনোয়ার হোসেনের ছেল।
উল্লেখ্য গত ১৭ জুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট চিকিৎসক সুজন কুমার সরকারের নিকট স্বাস্থ্য বিভাগের এডিশনাল সেক্রেটারী সেজে ফোন দেন। প্রথমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে কৌশলে নানাভাবে ভয়াভীতি প্রদর্শন করে এবং তার চাকরীর ক্ষতি হবে এই মর্মে হুমকি প্রদান করে তার নিকট ৫০ হাজার টাকা দাবী করে। তার কথায়া ভীত-সন্ত্রস্ত হয়ে দুই ধাপে বিকাশ নম্বরে ৩৩ হাজার টাকা প্রদান করে।
পরে সে প্রতারক বুঝতে পেরে থানায় সাধারণ ডায়েরী করে। তদন্তকরী কর্মকর্তা তদন্তের নাম ঠিকানা প্রমানিত হলে গত ৩ আগষ্ট সুজন কুমার সরকার বাদী হয়ে থানায়া একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক তাকবীর হােসাইন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযানে লালমনিরহাটের কালিগঞ্জ থানার কাকিলা নামক স্থান থেকে আ,জ,ম সামসুদ্দিনকে আট করে। তার স্বীকারোক্তিতে সাজেদুর রহমান সাজিদকে আটক করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মােঃ এজাজ শফী জানান, গ্রেফতারকৃত আসামী সাজেদুর হমানকে ২ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে আদালতে দিয়েছি। সে ১৬৪ ধারা জবানবন্ধিতে রংপুর জেলার সারমীন টেলিকম থেকে ৩৩ হাজার টাকা তোলার কথা স্বীকার করেছে।
পাইকগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-৩
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় দুটি ইউনিয়নে ৩ জন আহত হয়েছে। আহতরা পাইকগাছা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার ২ নং কপিলমুনি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য পদে আজিজ বিশ্বাস (ফুটবল) প্রতিক (ঘুড়ি) প্রতিকের প্রার্থী রবিন্দ্র নাথ অধিকারীর কাছে পরাজিত হন। ঐ দিন রাতেই আজিজ বিশ্বাসের ছেলে জলিল বিশ্বাসের নেতৃত্বে রবিন্দ্র নাথ অধিকারীর কর্মি-সমার্থক একই এলাকার জব্বার বিশ্বাসের ছেলে অজিয়ার বিশ্বসকে কপিলমুনি বাজারস্থ সুজিতের বেকারীর সামনে মারপিট করে আহত করে। পরে একই এলাকার নেছার শেখের পুত্র সুমন শেখের বাড়িতে না পেয়ে তার ঘরের টিন ভাংচুর করে।
৮ রাড়ুলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য পীযূষ কান্তি দাশ (বাপ্পি) নির্বাচিত হওয়ার পর নির্বাচনী প্রতিপক্ষ প্রার্থীর সমার্থক পূর্ব কাঁটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী অসিত কুমার ঢালী ও তার বৃদ্ধা মাকে শুক্রবার সকাল ৯ টার দিকে মারপিট করে আহত করে। আহতদের এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠিয়েছেন। কপিলমুনি ইউপির পরাজিত প্রার্থী আজিজ বিশ্বাস জানান, আমার লোকজন তাদেরকে মারপিট করেনি। কে বা কাহারা মারপিট করেছে আমার জানানেই। রাড়ুলী ইউপির নবনির্বাচিত ইউপি সদস্য পীযূষ কান্তি দাশ (বাপ্পি) বলেন, নৈশপ্রহরী অসিত কুমার ঢালী আমার দল করেনি। কার দল করেছে সেটা আমার জানা নেই। তবে আমার লোকজন অসিত ও তার মাকে মারপিট করেনি। ওসি (তদন্ত) জিয়াউর রহমান বলেন, কপিলমুনি ইউনিয়ন ও রাড়ুলী ইউপির সদস্য প্রার্থীর কর্মী-সমার্থকদের মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি। স্ব-স্ব ইউনিয়নের ক্যাম্প পুলিশকে বিষয়টি নিরসনের জন্য দায়িত্ব দিয়েছি। ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরায় অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সড়ক-মহাসড়কে অবৈধ ইঞ্জিনচালিত যান বন্ধের দাবিতে অনির্দিষ্ঠকালের জন্য ডাকা বাস ধর্মঘট ৮ ঘন্টা পর প্রত্যাহার করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করে দুপুর ২টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এর আগে শনিবার সকাল থেকে সাতক্ষীরার ৬টি রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়। আকস্মিক এই ধর্মঘটে সীমাহীন দূর্ভোগে পড়েন যাত্রীরা।
সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় সূত্রে জানা যায়,সাতক্ষীরা-খুলনা,সাতক্ষীরা-কালিগঞ্জ,সাতক্ষীরা-যশোর,সাতক্ষীরা-চাপড়াসহ ৬টি রুটে বাস চলাচল বন্ধ করা হয়। এর আগে, বৃহস্পতিবার সাতক্ষীরা-আশাশুনি সড়কের বুধহাটায় সাইড না দেওয়াকে কেন্দ্র করে মাহেন্দ্র চালকদেও সাথে বচসা হয় বাস চালকদের। এক পর্যায়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সহিদুল ইসলামকে মারধর করে মাহেন্দ্র চালকরা। এছাড়া জেলার সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়ায় লক্ষাধিক নসিমন-করিমন-ইজিবাইক-মাহেন্দ্রসহ অবৈধ যানবাহন। এসব অবৈধ যানবাহন বন্ধের দাবিতে জেলাব্যাপী বাস ধর্মঘট ডাকে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। তবে হঠাৎ করে বাস ধর্মঘট ডাকায় যাত্রীরা পড়েছিলেন চরম দূর্ভোগে।
এবিষয়ে সাতক্ষীরার বৈকারী এলাকার আব্দুল হান্নান জানান,তিনি খুলনা থেকে এসেছেন। বাস বন্ধ তা বুঝতে পারেননি। আর বুঝলেও কিছু করার ছিলনা। পঞ্চাশ টাকার জায়গায় বিভিন্ন বাহনে আসতে তাকে ৩শ’ টাকা খরচ করতে হয়েছে। তাছাড়া সময় লেগেছে ৪ ঘন্টারও বেশি।
ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আরশাদ আলী খোকা বলেন, অবৈধ যানবাহনের অবৈধ চালকেরা শ্রমিক নেতা ও বাস চালকের মারধর করবে, এটা মানা যায়না। আমরা সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিলাম। তবে দুপুরে এসব বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে। তাই বিকেল থেকে আমরা আবারও বাস চালানো শুরু করেছি।
সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জানান,বাস চালক সহিদুল ইসলামকে মারধরের বিষয়ে প্রতিকারের আশ^াস পাওয়া গেছে। এছাড়া অবৈধ যান বন্ধে ধাপে ধাপে কাজ করবে প্রশাসন, এমন আশ^াসে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।
সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে পুলিশ পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, শ্রমিক নেতৃবৃন্দের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে। তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন।
বেনাপোল বন্দর দিয়ে তৃতীয়া দিনে ভারতে গেলো আরও ১৮৬ মেট্রিক টন ইলিশ
বেনাপোল প্রতিনিধি
তৃতীয়া দিনে ভারতে গেলো আর ও ১৮৬ মেট্রিক টন ইলিশ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তার অংশ হিসেবে তিন দিনে ভারতে গেল ৪৯৮ মেট্রিক টন ইলিশ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১৮৬ মেট্রিক টন ইলিশ মাছ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে রপ্তানী করে ১২ রপ্তানিকারক প্রতিষ্ঠান। এর আগে গত বুধবার ভারতে গেছে ১০৩ মেট্রিক টন, বৃহস্পতিবার ২০৯ মেট্রিক টন ও আজ যাচ্ছে ১৮৬ মেট্রিক টন ইলিশ। এ নিয়ে গত তিনদিনে ভারতে গেল ৪৯৮ মেট্রিক টন ইলিশ।
পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় তা রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার। ২০১২ সালের আগে ভারতে ইলিশ রপ্তানি করা হতো। তবে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। গত বছরও দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার। এরপর থেকে আবারও বন্ধ থাকে রপ্তানি।
শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, ইলিশ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে এবার ৪০ মেট্রিক টন করে ১১৫টি প্রতিষ্ঠানকে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে দুই হাজার ৮০ মেট্রিক টন ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে দুই হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বুধবার ইলিশের প্রথম চালানের ১০৩ মেট্রিক টন, বৃহস্পতিবার দ্বিতীয় চালানে ২০৯ মেট্রিক টন ও আজ ১৮৬ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইলিশ রপ্তানি হবে। আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ রপ্তানির নির্দেশনা রয়েছে।
ইলিশ মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বিশুদানন্দা আচার্জী বলেন, এবার ভারতে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য ১০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৮৫০ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান রফতানি করা হচ্ছে। ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো ১১৫টি।
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, ইলিশ রপ্তানির তৃতীয়া চালানে ১৮৬ মে: টন ইলিশ বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি হয়েছে। তিন চালানে ৪৯৮ মেট্রিক টন ইলিশ ভারতে গেলো। দ্রুত রপ্তানির জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা সচিবের মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুকদাড়ায় অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব মোঃ হাসানুল ইসলাম। তিনি শনিবার বিকালে সুন্দরবনসহ বিভিন্ন স্থানে শিক্ষা সফর শেষে আকস্মিক এই পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, শিক্ষা অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান, বেতাগা ইউনয়িন আ,লীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার দাশ, আ,লীগ নেতা প্রবীর কুমার বিশ্বাস, তাপস দাশ ও রিপন অধিকারী সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। এ সময় তিনি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ ও মহিষ দেখে সন্তোষ প্রকাশ করেন।
ফকিরহাটে স্বল্প মূল্যের চাউলের কার্ড ও চাউল বিতরনের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে শেখ হাসিনা বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাল্ডিং কর্মসূচির আওতায় খাদ্যবান্ধব কর্মসূচির উপকার ভোগীদের মাঝে ১০টাকা মূল্যের কার্ড ও চাউল বিতরনের শুভ উদ্ভোধন করা হয়েছে। শনিবার সকালে লখপুর ও পিলজংগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পৃথক পৃথক ভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ১১টায় লখপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্যানেল চেয়ারম্যান সেখ আহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন। খাদ্য পরিদর্শক অচিন কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন লখপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, ইউপি সচিব প্রসুন কুমার দাশ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস,যুবলীগ নেতা জাহিদ ইকবাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম রেজা ও তিনটি ডিলার মালিক।
অপর দিকে পিলজংগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বর্তমান চেয়ারম্যান খান শামীম জামান পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানীত অতিথি ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, ইউপি সচিব রাজিব কুমার মজুমদার, নব নির্বাচিত ইউপি সদস্য শেখ ফজলুর রহমান, সুমন কুমার ধর, সাইফুর ইসলাম ও মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন খাদ্য পরিদর্শক অচিন কুমার দাশ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ২৭ সেপ্টেম্বর খুলনা আসছেন
তথ্য বিবরনী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন একদিনের সফরে ২৭ সোমবার সেপ্টেম্বর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ঐ দিন বিকেল তিনটায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক ও প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি একই স্থানে বিকেল সাড়ে চারটায় খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে খুলনা ভিজিট সম্পর্কে অবহিত করবেন। পরে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সাত হাজার দুইশত ৬১ জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় শনিবার সাত হাজার দুইশত ৬১ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার পাঁচশত ৭৭ জন এবং মহিলা তিন হাজার ছয়শত ৮৪ জন।
খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার একশত ৩০ জন এবং নয়টি উপজেলায় মোট চার হাজার এক ৩১ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে তিনশত ৯৪ জন, বটিয়াঘাটায় দুইশত ৫৬ জন, দিঘলিয়ায় তিনশত নয় জন, ডুমুরিয়ায় পাঁচশত ৯৪ জন, ফুলতলায় পাঁচশত ৯৬ জন, কয়রায় সাতশত ১৮ জন, পাইকগাছায় পাঁচশত ৪৭ জন, রূপসায় দুইশত ৪৭ জন ও তেরখাদায় চারশত ৭০ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। শনিবার নগরীর পাঁচটি হাসপাতালে তিন হাজার নয়শত ৯৫ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় দুই হাজার একশত পাঁচ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
প্রথম ডোজ নেয়া স্ত্রীরও করোনা পজেটিভ শনাক্ত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দুই ডোজ টিকা নিয়েও করোনা ছোবল থেকে রেহাই পাননি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাষ। প্রথম ডোজ নেয়া থাকলেও করোনা আক্রান্ত হয়েছেন তার সহধর্মিনীও।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের প্রার্দুভাবকালে সার্বক্ষনিক করোনা রোগীদের সেবাদানকারী ও পরিশ্রমী সম্মুখসারীর একজন করোনা যোদ্ধা ডা: জীবিতেষ বিশ্বাস। হাসপাতালটিতে চিকিৎসকের স্বল্পতা থাকা সত্বেও রোগীদের সেবা নিশ্চিতে তিনি প্রতিনিয়তই অফিস করার পাশাপাশি রোগীও দেখেছেন। করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য রোগীদের দিয়েছেন নানা পরামর্শও। টিকা নিতেও জনসাধারণের মাঝে নানাভাবে তৈরি করেছেন আগ্রহ। সরকারী-বেসরকারী বিভিন্ন অনুষ্ঠানে করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করার ব্যাপক প্রচারণাও চালিয়েছেন তিনি।
কিন্তু গত ২১ সেপ্টেম্বর সম্মুখসারীর এই করোনা যোদ্ধা ডা: জীবিতেষ বিশ্বাসের (৫২) করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি হাসপাতালের অভ্যন্তরের আবাসিক এলাকায় নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ার চারদিনের মাথায় শনিবার পরীক্ষায় তার স্ত্রী শিউলি কনা বিশ্বাসের (৪২) করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের পরিবারে একটি শিশু সন্তানও রয়েছে। শিশু সন্তানটিকে নিয়ে চিন্তায় পড়েছেন এই করোনা যোদ্ধা দম্পতি।
ডা: জীবিতেষ বিশ্বাস বলেন, আমার গত ২১ সেপ্টেম্বর করোনা পজেটিভ হয়েছে। এর আগে আমার দুই ডোজ টিকাই নেয়া রয়েছে। আমার স্ত্রীরও এক ডোজ নেয়া, তারও শনিবার করোনা পজেটিভ হয়েছে। তিনি তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন
রূপসায় চেয়ারম্যান প্রার্থী জুয়েলের মোটরসাইকেল শোভাযাত্রা, আগাম গণসংযোগ ও খোলা চিঠি বিতরণ
রূপসা (খুলনা) প্রতিনিধি
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার ঘোষনা নির্বাচন কমিশন হতে এসেছে। সে লক্ষে আগাম গণসংযোগে তরুন সমাজ সেবক বুদ্ধদেব হালদার জুয়েলের পক্ষে অসংখ্য কর্মি-সমর্থক উপস্থিতি দেখা যায়।
দীর্ঘদিনের পরিক্ষিত সাবেক ছাত্রলীগ কর্মী ও খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবিলীগ এর সাবেক সহ সভাপতি এবং বর্তমানে রূপসা মৎস্যজীবিলীগের ১নং সদস্য এই জনপ্রিয় তরুন সমাজ সেবক ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী ঘোষনা দেওয়াতে ভোটারদের মাঝে জোয়ার ও উৎফুল্লতা আবেগ নিয়ে মেতে উঠেছে এলাকাবাসী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে “প্রথমেই তিনি তার পিতা-মাতার দোয়া নিয়ে” গত ২৪ সেপ্টেম্বর বিকালে রূপসার ৪নং টিএসবি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী তরুন সমাজ সেবক বুদ্ধদেব হালদার জুয়েল গণসংযোগ শুরু করেন। জুয়েলের অসংখ্য কর্মী-সমর্থক এ গণসংযোগে অংশগ্রহণ করেছেন। তরুন সমাজ সেবক বুদ্ধদেব হালদার জুয়েল বলেন, নির্বাচিত হলে কথার ফুলঝুরি নয়, স্বচ্ছ জবাবদিহিমূলক উন্নয়নের মাধ্যমে প্রমাণ করতে চাই জনবান্ধব জনপ্রতিনিধিত্ব কাউকে অশালীন বাক্য প্রয়োগে নয়, যথাযথ সম্মান প্রদর্শনে সর্বোচ্চ বিনয়ী ব্যবহার নিশ্চিত করবো। এই এলাকার কোন সাধারণ মানুষ বিচার বঞ্চিত থাকবে না। প্রতিটি নাগরিকের ইউনিয়ন সেবা পৌঁছে দেয়ার চেষ্টা অব্যহত রাখা হবে। ইউনিয়নের সকল রাস্তাঘাট চলাচলের উপযোগী ও প্রতিটি ওয়ার্ডে বাল্যবিবাহ এবং যুবকদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে যাবতীয় কার্যসম্পাদন করা হবে।
জুয়েল হালদার সমর্থক গোষ্ঠীর আয়োজনে নিজ গ্রাম তালতলা ও উপজেলা সদরস্থ কাজদিয়া বাজার থেকে শুরু করে মোটরসাইকেল শোভাযাত্রা খাজাডাঙ্গা, পাথরঘাটা, তিলক, কুদির বটতলাসহ ইউনিয়নের বিভিন্ন দোকানপাট এলাকায় পরিচিতি সভা এবং ময়-মুরব্বী ও সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও জীবনবৃত্তান্ত খোলা চিঠি বিতরণ করেন। এ সময় তার সাথে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদ্বয়ের উপস্থিতি দেখাগেছে। এর আগে তিনি ঢাকা থেকে রূপসাস্থ নিজ এলাকায় পৌঁছালে এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। তিনি এলাকার সকল মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। তরুন সমাজ সেবক বুদ্ধদেব হালদার জুয়েল পেশাগতভাবে একজন সাংবাদিক। সংবাদিকতায় প্রথমে রূপসা উপজেলা পর্যায়ে পরবর্তীতে খুলনাতে বিভিন্ন স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে কাজ করেছেন। পরবর্তীতে ঢাকায় জাতীয় দৈনিক জনকন্ঠ, দৈনিক ডেসটিনি, দৈনিক আজকের সংবাদ, চব্বিশ ঘন্টার সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ, মিশ্রঘরনার চ্যানেল বৈশাখী টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতায় তিনি মুক্তিযুদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষে এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে পেশাগত দক্ষতারও পরিচয় দিয়েছেন।
রামপালে নিঁখোজের ৫ দিনেও সন্ধান মিলেনি কলেজ শিক্ষার্থী তমালের
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে তমাল পাল (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিঁখোজ শিক্ষার্থী বাগেরহাট সরকারী পিসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সে রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের স্কুল শিক্ষক তুষার কুমার পালের ছেলে। নিখোঁজের পর ৫ দিন অতিবাহিত হয়ে গেলেও তার কোন সন্ধান না পাওয়ায় পরিবার শংকা ও চরম উৎকন্ঠায় রয়েছেন।
রামপাল থানা পুলিশ ও নিঁখোজ তমালের পরিবার জানায়, পরীক্ষার কথা বলে গত সোমবার সকালে তমাল বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর বিকেল হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসা, তার মোবাইল ফোন বন্ধ ও ফেসবুক একাউন্টও ডিএ্যাকটিভ পাওয়া যায়। নিখোঁজ তমালের পিতা তুষার বলেন, সম্ভাব্য সকল জায়গাতে খোঁজ খবর নেয়ার পরও তার ছেলের কোনো সন্ধান না পাওয়ায় তিনি গত বুধবার থানায় এ ঘটনায় সাধারণ ডায়েরী করেছেন। একই সাথে তিনি তার ছেলের সন্ধান পাওয়ার জন্য খুলনার র্যাব-০৬ কে জানিয়ে তাদের সহায়তা চেয়েছেন।
রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন বলেন, নিঁখোজের সন্ধানে পুলিশের পক্ষ থেকে দেশের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্নস্থানে খোঁজ খবর নেয়া হচ্ছে। তাকে উদ্ধারের জন্য পুলিশের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
দেশের একজন প্রতিবন্ধীও সরকারের সহায়তার বাহিরে থাকবেনা: উপমন্ত্রী হাবিবুন নাহার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে করোনা পরীক্ষা করানো ও ভ্যাকসিন গ্রহণ অত্যন্ত ব্যয় বহুল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা ও টিকা প্রদাণ করছেন, যা বিশ্বে দৃষ্টান্ত। করোনা প্রার্দুভাবের কারণে দেশের অর্থনৈতিক ও উন্নয়নমুলক কর্মকান্ড বিঘিœত হলেও প্রধানমন্ত্রী তার কর্ম দজ্ঞতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের কোন প্রতিবন্ধীই সহায়তার বাহিরে থাকবেনা। প্রতিবন্ধীদের কোঠা ভিত্তিক চাকুরির সুযোগের পাশাপাশি সকল ধরণের সহায়তা প্রদাণ করছেন সরকার। শনিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে কারিতাস আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কারিতাস খুলনাঞ্চলের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী প্রতিনিধি ও উপকারভোগীদের নিয়ে স্বাস্থ্য, শিক্ষা ও সমাজকল্যাণমূলক সেবায় প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের অধিকতর উন্নয়ন সাধন প্রকল্পের এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম ও কারিতাস খুলনাঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টর প্রধান তাপস সরকার। আরো উপস্থিত ছিলেন সেন্ট পলস ক্যাথলিক গীজার পুরোহিত ফাদার দানিয়েল মন্ডল, কারিতাস’র প্রকল্প ইনচার্জ রবিন গোলদার ও চাঁদপাই ইউনিয়ন এনিমেটর মিতা হালদার। অনুষ্ঠানের শেষে কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিবন্ধীদের হাতে গাছের চারা তুলে দেন প্রধান অতিথি উপমন্ত্রী হাবিবুন নাহার।
দাকোপের কালাবগীতে ভয়াবহ ভাঙনের কবলে ওয়াপদা বেড়িবাঁধ
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে কালাবগী বৃহস্পতিবার বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডে প্রায় সাড়ে ৬০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতি মধ্যে প্রায় ১৩৫ ফুট বেড়িবাঁধ সুতারখালী নদী গর্ভে সম্পূর্ণ বিলিন হয়েছে। এলাকার জনপ্রতিনিধিদের তাৎক্ষনিক প্রচেষ্টায় পানি আটকানো সম্ভব হলেও এখনো মারাত্মক ঝুকিপূর্ণ রয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে নব নির্মিত টেকসই বেড়িবাঁধ হস্তান্তরের আগেই ভয়াবহ ভাঙনের কবলে পড়ায় এলাকার হাজারো লোকজন দিশেহারা হয়ে পড়েছেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপকুলিয় উপজেলার ৩২ ও ৩৩ নম্বর পোল্ডারে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত হয়েছে টেকসই বেড়িবাঁধ। চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করেছেন। নব নির্মিত বেড়িবাঁধ এখন পানি উন্নয়ন বোর্ডের নিকট হস্তান্তর করা হয়নি। কিন্তু তার আগেই বাঁধের বিভিন্ন অংশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ৩২ নম্বর পোল্ডারের কালাবগী বৃহস্পতিবার বাজার এলাকায় প্রায় ১৩৫ ফুট ওয়াপদা বেড়িবাঁধ মুহুর্তের মধ্যে ভেঙে সুতারখালী নদী গর্ভে চলে যায়। ফলে সদ্য রোপা আমন ক্ষেত বাঁচাতে ইউনিয়নের হাজারো লোকের মাঝে উদ্বেগ উৎকন্ঠা ছড়িয়ে পড়ে। ওই রাতেই স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মাইকিং করে প্রায় ৩০০ থেকে ৪০০ শ্রমিক কাজ করে তাৎক্ষনিক পানি আটকাতে সক্ষম হয়। এ দিকে ভাঙনের খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, খুলনা জেলা পরিষদ সদস্য কবির হোসেন, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্য নিমাই মন্ডল, মহসিন শেখ, মোন্তাজ সানা, আইয়ুব ঢালী, বেবী নাজনিন, খোকন ঢালী, জাহিদ ফকিরসহ অন্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
ইউপি সদস্য মহসিন শেখ জানান, কালাবগীর আমিনুর সানার বাড়ি, কালাবগী ১০ নম্বর গেট হতে নলিয়ান শাহাবুদ্দিন সানার বাড়ি, সরকার বাড়ি, জালাল গাজী ও লতিফ সানার মাছের ঘের সংলগ্ন এবং গুনারী কালি বাড়ির উত্তর পাশে অনুরুপ ঝুঁকিপূর্ণ আছে বলে দাবী করেন।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, ঝুকিপূর্র্ণ বাঁধের পিছন দিয়ে ওই রাতেই বিকল্প বাঁধ নির্মান করা হয়েছে। এ ছাড়া সুতারখালী ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্টে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে।
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, ক্ষতিগ্রস্থ বাঁধের পিছন দিয়ে বিকল্প বাঁধ নির্মান কাজ শুরু হচ্ছে। এ ছাড়া ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলে ডাম্পিং করা হবে।
চাকুরীবিধি ও বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে জানতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: কুয়েট ভাইস-চ্যান্সেলর
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ^বিদ্যালয়ের ১৭-২০ গ্রেডের কর্মচারীদের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর শনিবার সকাল ০৯টায় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, “চাকুরীবিধি ও বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে জানতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে”। তিঁনি আরো বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধি পায়, আমরা দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে পারি”। অনুষ্ঠানে রিসোর্র্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মুঃ বিল্লাল হোসেন খান, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এবং সঞ্চালনা ও স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জাহেদুল ইসলাম। কারিগরী অধিবেশনে চাকুরী বিধি, আচরণ ও শৃঙ্খলা বিধি, দায়িত্ব ও কর্তব্য, সময়ানুবর্তিতা এবং ছুটি বিধান ও প্রাপ্য সুবিধা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
উল্লেখ্য, বিশ^বিদ্যালয়ের ১৭-২০ গ্রেডের কর্মচারীদের চারটি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আজ তৃতীয় গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর ছাত্রদলের ৫ সাংগঠনিক টিম ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার আওতাধীন ইউনিট কমিটি সমূহ গঠনের লক্ষ্যে পাঁচটি সাংগঠনিক টিম ঘোষণা করা হয়েছে। মহানগর কমিটির একজন যুগ্ম আহবায়ককে টিম প্রধান এবং ২/৩ জন সদস্যকে টিমের সদস্য করে সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে।
খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি এবং সদস্য সচিব মো: তাজিম বিশ^াস শনিবার (২৫ সেপ্টেম্বর) কমিটি সমূহের অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।
মহানগরীর অন্তর্গত ৫ থানা ও ৮ টি কলেজ এবং ৩১ টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে এই টিমের সদস্যরা নেতৃত্ব যাচাই বাছাই করবেন। ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশীরা স্ব স্ব ইউনিটের টিমের কাছ থেকে তথ্য সংগ্রহ ফরম সংগ্রহ করবে। এ জন্য সময় নির্ধারিত হয়েছে আগামী ১৫ দিন। সংগৃহিত ফরমের তথ্য যাচাই বাছাই শেষে টিমের পক্ষ থেকে মহানগর ছাত্রদলের কাছে সুপারিশ পেশ করা হবে।
মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: হাসান ফকিরকে টিম প্রধান এবং পারভেজ হোসেন সিজান ও আলী আকবরকে সদস্য করে গঠিত টিম খানজাহান আলী থানা ও সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ইউনিটে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।
মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ ইমরানকে টিম প্রধান এবং কাজী আসিফুর রহমান, মনিরুল ইসলাম ও রাশিকুল আনাম রাশুকে সদস্য করে গঠিত টিম সোনাডাঙ্গা থানা, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটে (কেপিআই) সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।
মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হেদায়েত উল্লাহ দিপুকে টিম প্রধান এবং মো: মাজহারুল ইসলাম রাসেল, তরিকুল ইসলাম নকিব ও মো: ইউসুফ শেখকে সদস্য করে গঠিত টিম সদর থানা ও আযম খান সরকারি কমার্স কলেজ ইউনিটে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।
মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিয়াজুল খান মুরাদকে টিম প্রধান এবং ওয়াহিদুজ্জামান খান, স্বপন রহমত উল্লাহ ও সর্দার মাহিম উল হককে সদস্য করে গঠিত টিম দৌলতপুর থানা, সরকারি ব্রজলাল কলেজ ও মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ইউনিটে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।
মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হেলাল হোসেন গাজীকে টিম প্রধান এবং আব্দুর রহিম বাদশা, মিজানুর রহমান মৃদুল ও ইলিয়াস সরদারকে সদস্য করে গঠিত সাংগঠনিক টিম খালিশপুর থানা, হাজী মুহম্মদ মহসিন কলেজ ও দৌলতপুর দিবা নৈশ কলেজ ইউনিটে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।
দাকোপে স্থানীয় রাজনৈতিক প্রক্রিয়ায় নারীদের অন্তর্ভুক্তিকরণে নাগরিক সচেতনতা সভা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আয়োজনে স্থানীয় রাজনৈতিক প্রক্রিয়ায় নারীদের অন্তর্ভুক্তিকরণে কার্যকর নাগরিক সচেতনতা কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টায় কামারখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে অপরাজিতা নেটওয়ার্কের সম্পাদক অনিতা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পঞ্চানন কুমার মন্ডল। অপরাজিতা রওশনারা বেগমের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ইউপি সদস্য ও নবনির্বাচিত ইউপি সদস্য মনিরুল শিকদার, চন্দনা জোয়ার্দার,পরিমল বিশ্বাস, দীনবন্ধু মন্ডল, জেসমিন আক্তার, চন্দনা জোয়ার্দার, মাধবী গোলদার নাগরিক নেতা দীপক রায় সহ অপরাজিতা নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। সভাটির সার্বিক সহায়তা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দাকোপ উপজেলা শাখার কমিটি গঠন
মোঃ শামীম হোসেন – বাজুয়া
খুলনার দাকোপ উপজেলার ৯টি ইউনিয়নের শিল্পী,নাট্য কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্বনয়ে দাকোপ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হয়েছে। দীপক রঞ্জন রায়কে সভাপতি ও সুকান্ত রায়কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে যাঁরা রয়েছেন তাঁরা হলেন। সহ-সভাপতি পদে আগষ্টিন সরকার দেবু, চন্দ্র শেখর রায়, দেবব্রত বিশ্বাস, বিমলেন্দু বিশ্বাস, কান্তা মনি রায়, চিত্ত রঞ্জন রায় ও শিলা রায়। যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রাজু, চঞ্চল রায়, লিটন রায়, দপ্তর সম্পাদক নিতুন রায়, সহ দপ্তর সম্পাদক মিতালী রায় ও লাবনী সরকার। কোষাধ্যক্ষ তপন কুমার রায়, প্রচার সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস, সহ প্রচার সম্পাদক লাবনী রায় ও রাজু চক্রবর্তী। মহিলা বিষয়ক সম্পাদক হিমানী মিস্ত্রী, বিপাসা রায় ও বিথিকা রায়। সাংস্কৃতিক সম্পাদক গৌতম সরকার কাকন। সহ-সাংস্কৃতিক সম্পাদক চিন্ময় মিস্ত্রী, প্রসেনজিৎ মিস্ত্রী। সাংগাঠনিক সম্পাদক সঞ্জয় বৈদ্য। সহ-সাংগাঠনিক সম্পাদক টুম্পা রায়, সুজিত মন্ডল, জ্যেতি রায়। আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আশিষ কুমার রায়, এম এম যুবাইয়েদুর রহমান রাজু। তথ্য বিষয়ক সম্পাদক উত্তম সরদার, সহ-তথ্য বিষয়ক সম্পাদক শ্রীতি গাইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ দেবব্রত বাইন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অনুষ্কা রায়, প্রাণ ও সমাজ কল্যান সম্পাদক তপন মন্ডল ও তিসা বিশ্বাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক তারক গাইন, সহ-ক্রীড়া সম্পাদক তুষার রায়, কার্য নির্বাহী সদস্য রাখি বৈদ্য, মহিবুর রহমান, মৃনাল মন্ডল, রূপক রায়, মোঃ হারুন, লক্ষণজিৎ রায়, নিমাই রায়, প্রসেনজিৎ রায়, বানি রায়, দৃষ্টি হালদার, অশোক সরকার ও সুভাশিষ সরকার।
তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে পরিশুদ্ধ করতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে পরিশুদ্ধ করতে হবে। সংগঠনে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যুদের স্থান হবে না। তিনি আরো বলেন, এই এলাকা একটি সময় ছিলো আওয়ামী লীগের মিছিল বের করা যেত না। এই এলাকাকে পাকিস্তানী এলাকা বলা হতো। আজ সেখানে দলীয় কার্যালয় উদ্বোধন করা হচ্ছে। নেতাকর্মীদের অনেক ত্যাগ তীতিক্ষা আর শ্রমের ফসল এটি। সাংগঠনিক এই সফলতাকে পুঁজি করে প্রত্যেক নেতাকর্মীকে সাথে নিয়ে আগামী নির্বাচনে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে আনতে হবে।
শনিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি শেখ হায়দার আলী, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর আওয়ামী লীগ নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর বিশ্বাস গোলাম মওলা শানু, কাউন্সিলর মাহমুদা বেগম, শেখ মোহাম্মদ আলী, শেখ আসলাম উদ্দিন, শেখ ইলিয়াছ, শেখ খলিলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা হেকমত মুন্সি, সাবির খান, ইউসুফ আলী সরদার, আব্দুস সালাম ফারাজী, মো: জাকারিয়া, রবিউল ইসলাম বাবু, মো. জাহাঙ্গীর হোসেন খন্দকার, মোস্তাক আহমেদ টুটুল, শেখ সিরাজুল ইসলাম, মিজানুর রহমান টুলু, মোর্শেদ আহমেদ রিপন, মো. শওকত হোসেন, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, রফিকুরল ইসলাম, জহিরুল ইসলাম জহুর, এস এম সাকিল আহমেদ, আরাফাত হোসেন শুভ, হাসান খলিলুর রহমান হেলাল, প্রকৌশলী মঞ্জুরুল আলম মোড়ল, মাষ্টার মহিউদ্দিন, এ্যাড. রোজিনা আক্তার, মো. শামছুল হুদা, মো: লিটু, খাদিজা আক্তার, মাসুম মোল্লা, তরফদার বাদশা মিয়া, অধ্যা. আলী আকবর, কাজী আবুল সউদ, মোফাজ্জেল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভার আগে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সংগঠন নীল দল এর পূর্ণাঙ্গ কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা এর শিক্ষকবৃন্দের সংগঠন নীল দল এর পূর্ণাঙ্গ কমিটি শনিবার গঠন করা হয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা ও আদর্শ ধারণ, চর্চা এবং প্রচার করা; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা-এর কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা; সার্বিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা; অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তোলা; বিভিন্ন রাষ্টীয় অনুষ্ঠান উদ্যাপন করা; বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা ইত্যাদি লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় নিয়ে সকলের ঐক্যমতের ভিত্তিতে গত ১৫ অক্টোবর ২০২০ তারিখে নীল দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছিল। দীর্ঘ করোনা মহামারী বিরতি ও নতুন গঠনতন্ত্র গঠনের পর ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ শনিবার কার্যকরী কমিটি ২০২১-২২ গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের ডাঃ মোহাম্মদ আশিকুল আলম কে সভাপতি এবং ফার্ম স্ট্রাকটার বিভাগের ড. মোঃ নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে উনিশ (১৯) সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। উক্ত কার্যকরী কমিটিতে সহ-সভাপতি হিসেবে এগ্রোনমি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইসরাত জাহান আইরিন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদ রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নীল দল ২০২১-২২ এর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক এনিম্যাল নিউট্রিশন বিভাগের প্রভাষক ডাঃ সাহাবুদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক মোঃ নাজমুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের প্রভাষক ডাঃ স্বরুপ কুমার কুন্ডু, আইন ও দপ্তর সম্পাদক মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের প্রভাষক ডাঃ মোঃ জান্নাত হোসেন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পোল্ট্রি সায়েন্স বিভাগের ডাঃ শারমিন জামান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এগ্রিকালচারাল ফাইনেন্স,কো-অপারেটিভ অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক সৌরভ মোহন সাহা, কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের প্রভাষক ডাঃ মো: সালাউদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লাইভস্টক প্রোডাকশন আ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ডাঃ মুস্তাসিম ফেমাস, মহিলা বিষয়ক সম্পাদক ফিসারি বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রভাষক উম্মে অহিদা রহমান, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ক্রপ বোটানী বিভাগের প্রভাষক নিগার আফসানা, ফিসারি রির্সোসেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক কেয়া আক্তার, লাইভস্টক প্রোডাকশন আ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো: আহসান হাবীব, ফার্ম স্ট্রাকচার বিভাগের প্রভাষক সঞ্জীব কুমার বর্মন, ফার্ম পাওয়ার আ্যান্ড মেশিনারি বিভাগের প্রভাষক মো: তুহিনুল হাসান ও এগ্রিকালচারাল কেমেস্টি বিভাগের প্রভাষক মো: রাকিবুল হাসান রাব্বী।
দাকোপের মৌখালী মাঙ্গা নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির একটি কাটা পা উদ্ধার
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের মৌখালী এলাকায় মাঙ্গা নদীর চর থেকে দাকোপ থানা পুলিশ অজ্ঞাত ব্যক্তির ১টি কাটা পা উদ্ধার করেছে। থানা ও এলাকাবাসী সুত্রে জানাগেছে,শনিবার বিকালে স্থানীয় এলাকাবাসী মৌখালী এলাকায় মাঙ্গা নদীর চরে একটি কাটা দেখতে পেয়ে দাকোপ থানায় খবর দিলে পুলিশের এসআই হাফিজের নেতৃত্ব একটি টিম ঘটনাস্থলে উপস্থিত অজ্ঞাত ব্যক্তির কাটা পা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা জিডি করে ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। অজ্ঞাত ব্যক্তির এই পায়ের ব্যাপারে অনুসন্ধান করছে দাকোপ থানা পুলিশ।
দক্ষিণ বেদকাশীর ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুস সালামকে অভিনন্দন
খভর বিজ্ঞপ্তি
খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বর) নির্বাচিত হয়েছেন সমাজ সেবক আব্দুস সালাম খান। গত ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সদস্য নির্বাচিত হন। এ নির্বাচনে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আব্দুস সালাম খান ফুটবল প্রতীকে ৮৫৬ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল গনি গাজী মোরগ প্রতীকে পেয়েছেন ৭২৩ ভোট। এছাড়া মোঃ রশিদুজ্জামান তালা প্রতীকে পেয়েছেন ৮ ভোট। নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুস সালাম খান দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দক্ষিণ বেদকাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি আংটিহারা গাজীবাড়ি জামে মসজিদের সভাপতি ও আংটিহারা গাজী মাওলা বক্স স্মৃতি সংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুস সালাম খানকে বিভিন্ন সংগঠনসহ ওয়ার্ডবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।#
কেশবপুরে গবাদী প্রাণী ও হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ পেলেন ২০ জন নারী
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে ২০ জন নারীকে গবাদী প্রাণী ও হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে পরিত্রাণের উদ্যোগে ৩ দিনব্যাপী দাতা সংস্থা ইউকে এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এই প্রশিক্ষণ কর্মসূচী শেষ হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্রে পরিত্রাণের প্রদীপ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সিকদার। এ সময় উপস্থিত ছিলেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম, এফএফ তন্দ্রা দত্ত, সাহিদা খাতুন ও স্বেচ্ছাসেবী রিনা দাস। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে প্লাস্টিক বালতি বিতরণ করা হয়।
বাগেরহাটে সাবেক স্ত্রীর অপ-প্রচার থেকে বাঁচতে স্বামীর সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সাবেক স্ত্রীর অপ-প্রচার থেকে বাঁচতে স্বামীর সংবাদ সম্মেলন করেছেন স্বামী এইচ.এম মাহফুজ। স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর গ্রামের হাজী মোহাম্মদ ইকরামের ছেলে এইচ.এম মাহফুজ এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৩ সালে পারিবারিকভাবে বরিশাল জেলার বিমানবন্ধ থানার মাধবপাশা গ্রামের আলমগীর হোসেনে মেয়ে উম্মে তামিমা রিমাকে বিয়ে করি। সংসার জীবন ভালই চলছিল। কিন্তু পথিমধ্যে বিভিন্ন সমস্যার কারণে দুইজনের সম্মতিতে ১৯ আগস্ট মুসলিম আইন অনুযায়ী তাকে আমি তালাক প্রদান করি। কিন্তু এরপর থেকে সে আমাকে বিপদে ফেলার জন্য নানা ধরণের কাজ শুরু করে। উম্মে তামিমা রিমা আমার শত্রুদের সাথে মিশে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। আমার নামে নানা প্রকার অপপ্রচারও চালাচ্ছেন তিনি। যেকোন সময় আমাকে শারীরিকভাবেও ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করছেন রিমা ও আমার শত্রুরা। জীবনের নিরাপত্তার জন্য স্থানীয় শত্রুদের নাম উলে¬খ করছি না। সেক আমাকে হুমকী-ধামকীও দিয়ে যাচ্ছে। শুধু হুমকী দিয়েই সে থেমে থাকেনি, আমাকে মেরে ফেলারও চেষ্টা করছে তিনি। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরীও করেছি। শান্তিতে বসবাসের জন্য আমি এই অপপ্রচারের হাত থেকে বাঁচতে চাই।
অভিযুক্ত উম্মে তামিমা রিমা বলেন, আমাদের পরিবারে একটি কন্যা সন্তান থাকা স্বত্তেও মাহফুজ আমাকে তালাক প্রদান করেছেন। এই অন্যায়ের বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিয়েছি। অন্যকোন অপপ্রচার বা অপরাধের সাথে আমি যুক্ত নই।
খুবির কর্মচারি আমির হোসেনের পিতার ইন্তেকালে উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগে কর্মরত অফিস সহায়ক মোঃ আমির হোসেনের পিতা আব্দুল ওহাব হাওলাদার বার্ধক্যজনিত কারণে ২৪ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১০টায় মুসলমান পাড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে নিরালা কবরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগে কর্মরত অফিস সহায়ক মোঃ আমির হোসেনের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলীসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ শোক প্রকাশ করেছেন।
অভয়নগরে শিবু প্রসাদ সাহা’র প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
যশোরের অভয়নগরে নওয়াপাড়া ইনষ্টিটিউটের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর উপজেলা শাখার আহবায়ক শিবু প্রসাদ সাহা’র প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধায় নওয়াপাড়া ইনষ্টিটিউট অডিটরিয়ামে ইনষ্টিটিউটের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইনষ্টিটিউটের সহ সভাপতি মোবারেক হোসেন সরদার। উক্ত স্মরণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব, উপজেলা আ’লীগের সভাপতি আলহআজ্ব এনামুল হক বাবুল, সিনিয়র সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, সহ সভাপতি সানা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আক্তুজ্জামান তারু, মহিলা ভাইচ চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, যশোর জেলা বিএনপির সদস্য মশিয়ার রহমান মশি, শিক্ষক সুনিল দাস, নওয়াপাড়া ইনষ্টিটিউটের সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান মনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওয়াপাড়া ইনষ্টিটিউটের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।











































