সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
বয়স হয়নি তাই বিয়ে বাড়ির চারপাশে ভয়। কখন প্রশাসনের লোকজন এসে যায়। বিয়ে বাড়ির আনন্দের মধ্যেও বেআইনী কাজ তাই শাস্তির ভয় উভয় পক্ষের মধ্যে। যেন ভয়ে ভরা আনন্দ। এমন অবস্থার মধ্যদিয়ে বিয়ের সকল কর্মকান্ড প্রায় সম্পন্নের পথে। আর কিছুক্ষনের মধ্যেই নবম শ্রেণির স্কুলছাত্রীকে বধু বেশে তুলে নিয়ে যাবে বর পক্ষ। এরিমধ্যে তাদের আশঙ্খায় সঠিক হলো। কেননা সেখানে পুলিশ নিয়ে হাজির হলেন কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার। এরপর তিনি সকল কাগজপত্র দেখে কনের বিয়ের বয়স না হওয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে কনে পক্ষের করা হলো ৫০ হাজার টাকা জরিমানা। রক্ষা পায়নি বরপক্ষও। তাদের কাছ থেকেও আদায় করা হলো ৫০ হাজার। উভয় পক্ষের অভিভাবককের মিলে মোট ১ লক্ষ টাকা জরিমানা দিয়ে শেষ রক্ষা হলো। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামে।
কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, বাল্য বিয়ে দেওয়া হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে তিনি উপজেলার হাসানহাটি গ্রামের আক্তার আলীর বাড়িতে অভিযান চালান। সেখানে দেখতে পান আক্তার আলীর স্কুল পড়–য়া মেয়ের বিয়ে প্রায় সম্পন্নের পথে। তাদের বয়স কম হওয়ায় বর জীবননগর উপজেলার সবুজ মিয়াকে ৫০ হাজার ও মেয়ের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তিনি আরো জানান, জনস্বার্থে বাল্য বিবাহ প্রতিরোধে এমন অভিযান অব্যাহত রাখা হবে। বাল্যবিয়ে দিলেই পেতে হবে এমন শাস্তি।











































