Home আঞ্চলিক খুলনায় নাগালের বাইরে ইলিশ, সবজি-কাঁচামরিচের দামও চড়া

খুলনায় নাগালের বাইরে ইলিশ, সবজি-কাঁচামরিচের দামও চড়া

8

স্টাফ রিপোর্টার ।।

সরবরাহ স্বাভাবিক থাকলেও খুলনার বাজারগুলোতে কমছে না সবজির দাম। গত সপ্তাহে কিছুটা কমলেও ফের ডাবল সেঞ্চুরির পথে কাঁচামরিচ। ভরা মৌসুমেও ধরাছোঁয়ার বাইরে ইলিশ। রপ্তানির খবর পেয়ে ব্যবসায়ীরা সুস্বাদু এ ইলিশ দ্বিগুণ দামে বিক্রি করছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) নগরীর খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ ১২০-১৮০ টাকায় বিক্রি হয়েছে, বেগুন ৩০-৫০ টাকা, ঢেঁড়স ৩০, ঝিঙে ৪০-৪৫, উচ্ছে ৬০, কুশি ৪০, আলু ২০, দেশি পেঁয়াজ ৫০, কাঁকরোল ৪০, পেঁপে ৩০, পটল ৩০-৪০, মিষ্টিকুমড়া ৩০ ও কাঁচকলা প্রতি হালি ৩০-৪০ টাকায় বিক্রি হয়েছে।

সপ্তাখানেক আগে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ টাকা, বেগুন ৫০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, ঝিঙে ৩০ টাকা, উচ্ছে ৬০ টাকা, কুশি ৩০-৪০ টাকা, আলু ২০ টাকা, দেশি পেঁয়াজ ৪০-৪৫ টাকা, কাঁকরোল ৩০-৪০ টাকা, পেঁপে ২৫ টাকা, পটল ৩০ টাকা, মিষ্টিকুমড়া ২০-২৫ টাকা, কাঁচকলা প্রতি হালি ৪০ টাকা, কচুরমুখি ৩০ টাকায় বিক্রি হয়েছে।

নগরীর ময়লাপোতা মোড়ের সন্ধ্যা বাজারের ব্যবসায়ী মুন্না বলেন, বাজারে সবজির সরবরাহ রয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে সবজির দাম কমছে না। শীতের আগে সবজির একটু দাম বাড়ে। কিন্তু তাই বলে এতো নয়। শীতের সবজি আসলে দাম কমে যাবে।

সবজির সরবরাহ যত বাড়তে শুরু করবে দামও ধীরে ধীরে কমতে থাকবে। অপর ব্যবসায়ী মো. সহিদুল ইসলাম বলেন, বাজারে সবজির সরবরাহ যত বাড়বে, মূল্যও নামতে থাকবে।