Home আঞ্চলিক তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে পরিশুদ্ধ করতে হবে: সিটি মেয়র

তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে পরিশুদ্ধ করতে হবে: সিটি মেয়র

14




খবর বিজ্ঞপ্তি ।।

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে পরিশুদ্ধ করতে হবে। সংগঠনে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যুদের স্থান হবে না। তিনি আরো বলেন, এই এলাকা একটি সময় ছিলো আওয়ামী লীগের মিছিল বের করা যেত না। এই এলাকাকে পাকিস্তানী এলাকা বলা হতো। আজ সেখানে দলীয় কার্যালয় উদ্বোধন করা হচ্ছে। নেতাকর্মীদের অনেক ত্যাগ তীতিক্ষা আর শ্রমের ফসল এটি। সাংগঠনিক এই সফলতাকে পুঁজি করে প্রত্যেক নেতাকর্মীকে সাথে নিয়ে আগামী নির্বাচনে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে আনতে হবে।
শনিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ–সভাপতি শেখ হায়দার আলী, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর আওয়ামী লীগ নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর বিশ্বাস গোলাম মওলা শানু, কাউন্সিলর মাহমুদা বেগম, শেখ মোহাম্মদ আলী, শেখ আসলাম উদ্দিন, শেখ ইলিয়াছ, শেখ খলিলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা হেকমত মুন্সি, সাবির খান, ইউসুফ আলী সরদার, আব্দুস সালাম ফারাজী, মো: জাকারিয়া, রবিউল ইসলাম বাবু, মো. জাহাঙ্গীর হোসেন খন্দকার, মোস্তাক আহমেদ টুটুল, শেখ সিরাজুল ইসলাম, মিজানুর রহমান টুলু, মোর্শেদ আহমেদ রিপন, মো. শওকত হোসেন, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, রফিকুরল ইসলাম, জহিরুল ইসলাম জহুর, এস এম সাকিল আহমেদ, আরাফাত হোসেন শুভ, হাসান খলিলুর রহমান হেলাল, প্রকৌশলী মঞ্জুরুল আলম মোড়ল, মাষ্টার মহিউদ্দিন, এ্যাড. রোজিনা আক্তার, মো. শামছুল হুদা, মো: লিটু, খাদিজা আক্তার, মাসুম মোল্লা, তরফদার বাদশা মিয়া, অধ্যা. আলী আকবর, কাজী আবুল সউদ, মোফাজ্জেল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভার আগে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়।