Home আঞ্চলিক দাকোপের কালাবগীতে ভয়াবহ ভাঙনের কবলে ওয়াপদা বেড়িবাঁধ

দাকোপের কালাবগীতে ভয়াবহ ভাঙনের কবলে ওয়াপদা বেড়িবাঁধ

10

দাকোপ (খুলনা) প্রতিনিধি ।।

খুলনার দাকোপে কালাবগী বৃহস্পতিবার বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডে প্রায় সাড়ে ৬০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতি মধ্যে প্রায় ১৩৫ ফুট বেড়িবাঁধ সুতারখালী নদী গর্ভে সম্পূর্ণ বিলিন হয়েছে। এলাকার জনপ্রতিনিধিদের তাৎক্ষনিক প্রচেষ্টায় পানি আটকানো সম্ভব হলেও এখনো মারাত্মক ঝুকিপূর্ণ রয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে নব নির্মিত টেকসই বেড়িবাঁধ হস্তান্তরের আগেই ভয়াবহ ভাঙনের কবলে পড়ায় এলাকার হাজারো লোকজন দিশেহারা হয়ে পড়েছেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপকুলিয় উপজেলার ৩২ ও ৩৩ নম্বর পোল্ডারে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত হয়েছে টেকসই বেড়িবাঁধ। চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করেছেন। নব নির্মিত বেড়িবাঁধ এখন পানি উন্নয়ন বোর্ডের নিকট হস্তান্তর করা হয়নি। কিন্তু তার আগেই বাঁধের বিভিন্ন অংশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ৩২ নম্বর পোল্ডারের কালাবগী বৃহস্পতিবার বাজার এলাকায় প্রায় ১৩৫ ফুট ওয়াপদা বেড়িবাঁধ মুহুর্তের মধ্যে ভেঙে সুতারখালী নদী গর্ভে চলে যায়। ফলে সদ্য রোপা আমন ক্ষেত বাঁচাতে ইউনিয়নের হাজারো লোকের মাঝে উদ্বেগ উৎকন্ঠা ছড়িয়ে পড়ে। ওই রাতেই স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মাইকিং করে প্রায় ৩০০ থেকে ৪০০ শ্রমিক কাজ করে তাৎক্ষনিক পানি আটকাতে সক্ষম হয়। এ দিকে ভাঙনের খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, খুলনা জেলা পরিষদ সদস্য কবির হোসেন, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্য নিমাই মন্ডল, মহসিন শেখ, মোন্তাজ সানা, আইয়ুব ঢালী, বেবী নাজনিন, খোকন ঢালী, জাহিদ ফকিরসহ অন্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

ইউপি সদস্য মহসিন শেখ জানান, কালাবগীর আমিনুর সানার বাড়ি, কালাবগী ১০ নম্বর গেট হতে নলিয়ান শাহাবুদ্দিন সানার বাড়ি, সরকার বাড়ি, জালাল গাজী ও লতিফ সানার মাছের ঘের সংলগ্ন এবং গুনারী কালি বাড়ির উত্তর পাশে অনুরুপ ঝুঁকিপূর্ণ আছে বলে দাবী করেন।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, ঝুকিপূর্র্ণ বাঁধের পিছন দিয়ে ওই রাতেই বিকল্প বাঁধ নির্মান করা হয়েছে। এ ছাড়া সুতারখালী ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্টে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে।

এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, ক্ষতিগ্রস্থ বাঁধের পিছন দিয়ে বিকল্প বাঁধ নির্মান কাজ শুরু হচ্ছে। এ ছাড়া ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলে ডাম্পিং করা হবে।